নবাবগঞ্জে গণহিস্টিরিয়া: তিন দিনে ১৭ শিক্ষার্থী অসুস্থ

প্রকাশ:

শেয়ার করুন:

নবাবগঞ্জ উপজেলার দৌলতপুরের কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে গত ৩ দিনে এক শিক্ষিকা ও ১৭ শিক্ষার্থী অসু্স্থ হয়ে সংজ্ঞা হারিয়েছে। বৃহস্পতিবার গুরুতর অসুস্থ ৩ জনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিদ্যালয়ে বিশেষ মেডিক্যাল টিমের ব্যবস্থা করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে বিদ্যালয় চলাকালে ৬ষ্ঠ শ্রেণির দুই ছাত্রী হঠাত্ অসু্স্থ হয়ে সংজ্ঞা হারায়। তাদের স্থানীয় চিকিত্সা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বুধবার বিদ্যালয়ের এক শিক্ষিকা ও ১০ শিক্ষার্থী অসু্স্থ হয়ে সংজ্ঞা হারালে বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনকে অবহিত করেন। ইউএনওর নির্দেশে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিত্সকরা শিক্ষার্থীদের চিকিত্সা দেন। বৃহস্পতিবার আরো ৫ শিক্ষার্থী অসু্স্থ হয়ে সংজ্ঞা হারালে ৩ সদস্যের মেডিক্যাল টিম ঘটনাস্থলে ছুটে যান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান জানান, অভিভাবক-শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে। ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কমে গেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তপন কান্তি সরকার বলেন, উঠানের বালুর গরম আর শ্রেণি কক্ষের টিনের গরমে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে।

বিদ্যালয়ে বিশেষ মেডিক্যাল টিমের ব্যবস্থা করা হয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

নবাবগঞ্জে নিখোঁজের ৮ দিন পর নারায়ণের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক আশিক হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার আট দিন পর নারায়ণ সরকার (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত...

দোহার ও নবাবগঞ্জে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক: দোহার ও নবাবগঞ্জ উপজেলায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে...