বান্দুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রকাশ:

শেয়ার করুন:

নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সমির আহম্মেদ টিটু (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সকাল ৯টার দিকে ঢাকা-বান্দুরা আন্ত:সড়কের মহব্বতপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র সমির বান্দুরা ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুর রশিদের ছেলে। সে বান্দুরা হলিক্রস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে স্কুলছাত্র সমির মাঝিরকান্দার এক শিক্ষকের নিকট প্রাইভেট পড়া শেষে করে। পরে মোটর সাইকেল যোগে বান্দুরা দিকে রওনা হয়। পথে মহব্বতপুর ব্রীজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের (যার নম্বর ঢাকা মেট্টো ন-১৬-৬৮৪০) সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও মোটর সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসেন।    

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...