লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশী শ্রমিকদের উদ্ধারের দাবিতে দোহারে মানববন্ধন

প্রকাশ:

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক ♦ লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশী শ্রমিকদের উদ্ধারের দাবিতে দোহারে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনের  রেলীটি জয়পাড়া কলেজ গেট থেকে শুরু করে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে লিবিয়ায় আটকে পড়া শ্রমিকদের স্বজনেরা এবং দোহারের বিভিন্ন শ্রেনীর মানুষ সহ, জয়পাড়া কলেজের ছাত্র-ছাত্রী অংশ নেয়। মানববন্ধনটি সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু করে ১১টা ৩০ পর্যন্ত চলতে থাকে। মানববন্ধন শেষে লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশী শ্রমিকদের উদ্ধারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপির বিষয়:- লিবিয়ার সিনহান কোম্পানিতে কর্মরত ও রামুদার আশ্রয় কেন্দ্রে অবস্থানরত দোহারের প্রবাসী সহ সকল বাংলাদেশীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান।

স্মারকলিপিতে তারা বলেন, লিবিয়ায় তাদের স্বজনেরা দীর্ঘদির যাবত ত্রিপলির পাশে রামুদার আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছেন। লিবিয়ার বিক্ষোভকারীরা রামুদার নিয়ন্ত্রন গ্রহন করেছেন এবং তাদের সব কিছু লুট করে নিয়েছে। ইতমধ্যে লিবিয়ার সরকার বিদ্রোহী দমনে বোমা হামলা বা এর চেয়ে বড় ধরনের হামলার ঘোষনা দিয়েছে। লিবিয়ায় কর্মরত বাংলাদেশী শ্রমিকেরা আজ হুমকির সম্মুক্ষীন। এদের মধ্যে এমনও কেউ রয়েছেন যিনি ঐ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই এদের কোন ক্ষয়ক্ষতি হলে এসব পরিবার নিঃস্ব হয়ে যাবে। এই অবস্থায়, তারা প্রধানমন্ত্রীর নিকট তাদের স্বজনদের দেশে ফিরিয়ে আনার জন্য আকুল আবেদন জানান।

রেলী

রেলী

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...