মেঘুলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশ:

শেয়ার করুন:

দোহারের মেঘুলা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে মেঘুলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন  বিসমিল্লাহ সুপার মার্কেট। আগুনে মার্কেটের সাতটি দোকান সম্পূর্নরূপে পুড়ে যায়।

স্থানীয় লোকজনের কাছে জানা যায়, ভোর চারটার সময় আগুন লাগে। এরপর স্থানীয় লোকজন টের পেলে পানি ও বালি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রনে আনতে ভোর ছয়টা বেজে যায়। এর মধ্যে আগুনে মার্কেটের আটটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়।

ধারণা করা হচ্ছে শর্ট-সার্কিট থেকে এই আগুন লেগেছে।

এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা অগ্নিকান্ডের স্থান সরজমিনে পরিদর্শন করেন।

আগুনে আনুমানিক ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। এর মাঝে মার্কেটের মুদি দোকানদার আব্দুল মান্নানের দেড় লক্ষ টাকা, রিক্সা গ্যারেজের মালিক বজলুর সত্তর হাজার টাকা, মুদি দোকানদার বারার পঞ্চাশ হাজার টাকার, হোটেল মালিক গৌতমের পঞ্চাশ হাজার টাকা, চায়ের দোকানদার জাহাঙ্গীরের পঞ্চাশ হাজার টাকা, ওয়ার্কশপের মালিক মোশারফের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, লন্ড্রি দোকানদার জলিলের পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তারা নিউজ৩৯ কে জানান।

তারা আরও জানান ক্ষতিপুরণের জন্য ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। এছাড়া মার্কেটের মালিক জিয়াউর রহমানও ক্ষতিপুরণ প্রাপ্তির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। 

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...