নবাবগঞ্জে ঈদগাহ দখলের অভিযোগ

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঈদগাহ দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আগলা ইউনিয়নের আগলা পূর্বপাড়া মিয়াবাড়ি জামে মসজিদের পূর্বদিকে আগলা মৌজার আরএস ১নং খতিয়ানের ৪৪নং দাগের ৩৫ শতাংশ জমিতে ঈদগাহ।

এলাকাবাসী এই ঈদগাহে ঈদের নামাজ আদায় করে থাকেন, যা আরএস খতিয়ানে ঈদগাহের নামে অন্তর্ভুক্ত রয়েছে। এ জায়গা নিয়ে মো. মতি, আবদুল লতিফ, মো. রমিজ ও মসজিদ কমিটির মাঝে বিরোধের জেরে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

এ অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে বিরোধকৃত জায়গাটিতে মো. মতি, আবদুল লতিফ, রমিজসহ ১৫-২০ টিনশেড ঘর নির্মাণ করে। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য নাদিম শেখ অভিযোগ করে বলেন, এ সম্পত্তি ঈদগাহের নামে রেকর্ডকৃত। তারা আদালতের নির্দেশ অমান্য করে টিনশেড ঘর নির্মাণ করেছে।

অভিযোগ অস্বীকার করে আবদুল লতিফ বলেন, বিচারাধীন জায়গাটি তাদের ক্রয়কৃত সম্পত্তি, এর কাগজপত্র রয়েছে। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে স্থাপনা নির্মাণ বন্ধ করতে বলা হয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...