দোহারের বাশঁতলা-কার্তিকপুর রাস্তা না মরনফাঁদ?

প্রকাশ:

শেয়ার করুন:

দোহার উপজেলার বাশঁতলা টু কার্তিকপুর প্রধান রাস্তাটি এখন মরনফাঁদে পরিনত হয়েছে। রাস্তাটির ৪ কিলোমিটারের পুরোটারই ঢালাই করা পিচ ও ইট-সুরকি সরে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য খনা-খন্দ। তার উপর গত কয়েক দিনের টানা বৃষ্টির ফলে  বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়ে এ পথে যাতায়াত করা অসংখ্য যানবাহন ও সাধারন পথচারীরা। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও রেহাই পায় না এই দুর্ভোগ থেকে। হরহামেশাই এখানে ঘটে ছোট বড় অনেক দুর্ঘটনা।

ঢাকার দোহার উপজেলার প্রানকেন্দ্র জয়পাড়া থেকে করিমগঞ্জ, চরকুশাই, কার্তিকপুর, সুন্দরীপাড়া, শিলাকোঠা, আন্তা সহ বাহ্রা ঘাট থেকে মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও মৈনটঘাট দিয়ে ফরিদপুর যাওয়ার গুরুত্বপূর্ন এই প্রধান সড়কের অবস্থা খুবই জরাজীর্ণ। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রাস্তার বিভিন্ন স্থানের ঢালাই করা পিচ, ইট ও সুরকি সরে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। কোথাও কোথাও দেখা যায় রাস্তায় এক থেকে দের ফিট গর্থের সৃষ্টি হয়েছে। যানবাহনের চালকেরা ঝুকি নিয়ে এই পথে চলাচল করলেও প্রায়ই শিকার হচ্ছেন দুর্ঘটনার। এসব অবহেলিত মানুষের দাবী একটাই রাস্তাটা খুব দ্রুত সংস্কার করা হোক। বিভিন্ন সময় এলাকাবাসীর দাবীর মুখে কর্তৃপক্ষ লোক দেখানো সংস্কার ছাড়া কাজের কাজ কিছুই করে নাই বলে অভিযোগ রয়েছে। কিছু দিন আগে সাপ্তাহিক একুশের কন্ঠে সংবাদ প্রকাশের পর ইট বালু ফেলে কিছুটা মেরামত করা হলেও কিছুদিন যেতে না যেতেই সড়কের অতি চেনা বেহাল রুপে ফিরে আসে। যা কিনা লোক দেখানো সংস্কার বলেই দাবী মানুষের। এই রাস্তাটিতে ২০০৫সালে সর্বশেষ চারদলীয় জোট সরকারের আমলে কাজ করা হয়। বর্তমান সরকারের সারে ৪ বছরেও কোন ধরনের কাজ না হওয়ার ফলে এই রাস্তায় যাতায়াত করী সাধারন মানুষের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোবের।

এই বছরের মে মাসে দোহারে এসে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের দ্রুত সংস্কার করার কথা বললেও কাজের কাজ কিছুই হয়নি।
কার্তিকপুর গ্রামের সাইমন বলেন, জনগনের কথা বিবেচনা করলে সরকার ও জনপ্রতিনিধিরা এই রাস্তাটি সংস্কার করত। এত গুরুত্বপূর্ন একটি সড়কের এই বেহালদশা দেখলে খুবই খারাপ লাগে। অনেক প্রয়োজনীয় কাজ ছাড়া আমার এই রাস্তা পাড়ি দিতে চাই না।
ট্রাক চালক জসিম উদ্দিন বলেন, বাশঁতলা থেকে কার্তিকপুর সড়কটি খুবই গুরুত্বপূর্ন। এটি দীর্ঘ দিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। আমরা প্রতিদিন এই সড়ক দিয়ে অনেক ঝুকি নিয়ে যাতায়াত করে থাকি। কিন্তু কর্তৃপক্ষ কেন এ সড়কের সংস্কার কাজ করছে না তা আমাদের বোধগম্য নয়।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...