বাহ্রাঘাটে বাউল সঙ্গীত

0

আবু নাইম, নিউজ৩৯.নেট ♦ মহান বিজয় দিবস উপলক্ষে বাহ্রাঘাট বাসস্ট্যান্ডে বাহ্রাঘাট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাউল সঙ্গীতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যার পর বাহ্রাঘাটে এই সঙ্গীতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংঙ্গীত পরিবেশনা করেন রুহুল আমিন ও নজরুল বাউল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং নয়াবাড়ী ইউ.পি চেয়ারম্যান জনাব শামীম আহমেদ হান্নান। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।

অবশেষে বিলাশপুরের যাত্রা পন্ড

0

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ অবশেষে বিশৃঙ্খলা ও হাঙ্গাদাঙ্গামার মধ্য দিয়ে পন্ড হলো বিলাসপুরের যাত্রা। যদিও এক মাসের অনুমতি নেয়া হয়েছিল যাত্রাপালার জন্য এবং প্রস্তুতি ও ছিল এক মাসেরই।

জানা যায়, গত বৃহস্পতিবার যাত্রা দেখতে আসা বহিরাগত কিছু বখাটের সাথে স্থানীয় বখাটেদের যাত্রা দেখা নিয়ে বাগবিতন্ডতা হয়। এ বাগবিতন্ডতা পরবর্তিতে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়রা বহিরাগতদের জোর পূর্বক তাদের মোবাইল, টাকা সহ সব রেখে দেয়। পরে বহিরাগত বখাটেরা র‍্যাব-১১ কাছে যাত্রায় অশ্লীলতা ও ছিনতাইয়ের অভিযোগ করে। র‍্যাব-১১ এসে যাত্রাপালা উঠিয়ে দেয়।

যদিও কাউকে গ্রেফতার করা হয় নি। যাত্রা উঠিয়ে দেওয়ায় এলাকার মানুষ স্বস্থির নিঃশ্বাস ফেলেছে ।

উল্লেখ্য, গত মঙ্গলবার নিউজ৩৯-এ বিলাশপুরে যাত্রার অশ্লীলতা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়।

তীব্র শীতে জয়পাড়ায় আবার ১ জনের মৃত্যু

0

সোহেল আহমেদ, নিউজ৩৯.নেট ♦ জয়পাড়াতে তীব্র শীতে বৃহস্পতিবার রাত ৩ টায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম আহমেদ, বয়স আনুমানিক ৫০। তিনি খাড়াকান্দা চৌধুরীপাড়া নিবাসী।

শৈত্য প্রবাহ শুরু হওয়ার পর থেকে তিনি প্রথমে ঠান্ডাজনিত এলারজি ও পরে নিউমোনিয়াতে আক্রান্ত হন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

উল্লেখ্য তীব্র এই শীতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা অত্যন্ত কষ্টে দিন যাপন করলেও তাদের দেখার যেন কেউ নেই। নিউজ ৩৯ পরিবার যার যা সামর্থ্য আছে বিশেষ করে বৃত্তবানদের প্রতি তা নিয়ে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান করছে। কেননা, মানুষ মানুষের জন্য/ জীবন জীবনের জন্য।

জয়পাড়ায় ২ দিনে ১০ বাড়ীতে চুরি

0

কামরুজ্জামান টুটুল, news39.net ♦ পরপর ২ রাতে দোহার থানার প্রাণকেন্দ্র জয়পাড়া পৌরসভা অফিসের পার্শ্ববর্তী খাড়াকান্দা ও সাহাপাড়ায় দূর্ধর্ষ্ সিরিজ চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত ২ টায় সাহাপাড়ার মালাকার বাড়ীগুলোতে প্রথম চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের সিদ কেটে দরজা খুলে ৮টি মোবাইল, ৬ ভরি স্বর্ণ, নগদ ২০,০০০টাকা ও শাড়িসহ পালিয়ে যায়।

এরপরদিন মঙ্গলবার রাত আনুমানিক ১১ টায় খারাকান্দাতে ৪ বাড়ীতে চুরির ঘটনা ঘটে। এখান থেকেও চোরেরা ৬ টি মোবাইল, নগদ ১২,০০০ টাকা সহ আরও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যায়।

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ও পুলিশের নজরদারি কমে যায় এলাকাবাসী এবার ডাকাতের পর চোরের আতঙ্কে দিন যাপন করছে।

এলাকাটিতে বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও প্রবাসীদের আধিক্য থাকায় এই রকম ঘটনা ঘটছে বলে স্থানীয়রা মনে করছেন। এদিকে এলাকাবাসীর খোঁজ নিতে প্রশাসন বা স্থানীয় পৌরসভার কাউঞ্ছিলর কাউকেই দেখা যায় নি।

৩০ কেজি ওজনের মাগুর !!

0

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ গতকাল বুধবার বিকাল ৫টার দিকে গাজীরটেকের খালে মোঃ ঈমান আলী (৬২) একটি অতিকায় আকৃতির মাগুর মাছটি ধরেন। প্রায় ৩০ কেজি ওজনের এই মাছটি তিনি দেশীয় ট্যাটার সাহায্যে ধরেন।

ঈমান আলী একজন সৌখিন মৎস্য শিকারী। অতিকায় এই মাছটি এলাকয় আলোড়ন সৃষ্টি করেছে। মাছটি দেখতে দুর-দুরান্ত থেকে শত শত মানুষ ভীড় করছে।

বাড়ুয়াখালীতে এক রাতে ৯ বাড়ীতে চুরি

0

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ বাড়ুয়াখালীর বড় বাড়িল্লায় একরাতে নয় বাড়ীতে চুরি হয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টা পর্যন্ত এই অল্প সময়ের ভেতরে চুরি হয়। চোর সিঁদ প্রতিটি বাড়ীতেই কেটে ঘরে ঢুকে।

নয়বাড়ী থেকে চোরেরা ৮টি মোবাইল সেট ও ২০হাজার টাকা চুরি করে।

স্থানীয় চেয়ারম্যান মামুন খান এই ঘটনার পর এলাকাবাসীকে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতির আশ্বাস দেন।

এর আগে ১৬ ডিসেম্বর রাতে বারুয়াখালীর সিরাজ চেয়ারম্যানের বাড়ীতে চুরি হয়। বাড়ীর সবাই ওয়াজ শোনতে গেলে রাত ১০টার দিকে চোর সিরাজ চেয়ারম্যানের ঘরে ঢুকে ১০ভরি স্বর্ণ চুরি করে।

জয়পাড়া বাজারে নির্বাচনের হাওয়া

0

সোহেল আহমেদ, news39.net ♦ জয়পাড়া বাজার ব্যবসায়ী বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ডিসেম্বর শনিবার। এটি জয়পাড়া বাজারের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের পশ্চিমাংশের ব্যবসায়ীদের কমিটি। Election

প্রার্থীদের পোস্টারের ছেয়ে গেছে বাজার। জোরেসোরে চলছে প্রর্থীদের নির্বাচনী প্রচারণা।

নির্বাচন চলবে সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, কোষাধক্ষ্য পদের জন্য ২ জন, যুগ্ম-সম্পাদক পদের জন্য ৩ জন এবং সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করছে দশ জন।

মোট ভোটারের সংখ্যা ১০৭৫ জন। সদস্যপদপ্রার্থীরা নির্বাচিত হবার পর নিজ নিজ স্থান থেকে বাজারের উন্নয়ন করার ঘোষণা দিয়েছেন।

বাজারের দোকানদারদের দাবী নির্বাচিত হবার পর তারা যেন বাজারের রাস্তা-ঘাট, বিদ্যুৎ, টয়লেটের উন্নয়ন সহ অন্যান্য সকল কাজ সুষ্ঠু ও সুন্দর ভাবে করেন। তারা বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার দাবী জানান।

দোহার-নবাবগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

0

আবু নাঈম, নিউজ৩৯.নেট ♦ যতদূর চোখ যায় শুধুই হলুদ রংয়ের সমাহার। এ বছর সরিষার বাম্পার ফলনের আশায় কৃষকরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। আর এ কারনে দোহার-নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে সরিষার ক্ষেত হলুদ ফুলে একাকার হয়ে গেছে। কৃষকেরা আশা করছেন এবার সরিষার বাম্পার ফলন হবে। সরিষা

এখানকার চাষীরা এবার বিভিন্ন উন্নতমানের সরিষার বীজ ব্যবহার করেছেন। আর এ কারনে এই বছর এই দুই উপজেলার প্রতিটি গ্রামাঞ্চলের মাঠে ইতিমধ্যে আগাম জাতের সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে।

বৃষ্টি না হবার কারনে এবার কীট-নাশকের খরচসহ বাড়তি কোন খরচ হয় নি। অন্য বছরের তুলনায় এ বছর সরিষার আবাদে কোস পোঁকার আক্রমন তেমন হয় নি।

তাছাড়া সময় মত সার, কীটনাশকের ব্যবহারের কারনে সরিষার আবাদ করতে কৃষকের কোন বেগ পেতে হয় নি। সব মিলিয়ে এবার সরিষার বাম্পার ফলন হবে এটাই কৃষকদের আশা।

দোহারের কোঠাবাড়ী চকের এক কৃষকের সাথে কথা বলে জানা যায়, তিনি তিন এবার বিঘা জমিতে সরিষার চাষ করেছেন, সব কিছু ঠিক থাকলে তিনি বিঘা প্রতি প্রায় চার থেকে পাঁচ মন সরিষা তুলতে পারবেন।

তাছাড়া এবার অনেক সুলভে সরিষা চাষ করতে পারছে কৃষকেরা। প্রতি বিঘা সরিষা চাষ করতে কৃষকদের খরচ হচ্ছে প্রায় ১০০০-১২০০ টাকা।

নবাবগঞ্জে আড়াই কেজি গাঁজা উদ্ধার: ২জন গ্রেফতার

0

নবাবগঞ্জ সংবাদদাতা, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার শুরগঞ্জ এলাকা হতে আড়াই কেজি গাজা উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত  ১৯ ডিসেম্বর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজা উদ্ধার করে। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুল কাইয়ুম(৩০), মো: ইব্রাহীম (২৬) কে গ্রেফতার করেছে।

নবাবগঞ্জে যুবলীগের সভাপতিকে ধাওয়া : এলাকায় চরম উত্তেজনা

0

নবাবগঞ্জ সংবাদদাতা, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার যুবলীগের নতুন কমিটির সভাপতিকে উপজেলা যুবলীগের বঞ্চিত নেতাকর্মীরা ধাওয়া করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আধা ঘন্টার যানবাহন চলাচল বন্ধ থাকে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ডিসেম্বর দুপুর ১টায় যুবলীগের নতুন কমিটির সভাপতি সারোয়ার হোসেন নয়নশ্রী ইউনিয়নের একটি অনুষ্ঠানে যোগদান করার জন্য আগলা হতে নেতাকর্মী নিয়ে বাগমারা নামক স্থানে আসলে উপজেলা যুবলীগের বঞ্চিত নেতাকর্মীরা ধাওয়া করে। সারোয়ার তার নেতাকর্মী নিয়ে আগলা টিকরপুর নামক স্থানে ধাওয়ার প্রতিবাদে টায়ারে আগুন ধরিয়ে ৩০মিনিট যানবাহন বন্ধ রেখে বিক্ষোভ করে।

এঘটনার সংবাদ পেয়ে কেরানীগঞ্জ সার্কেল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এব্যাপারে বঞ্চিত নেতা জালাল উদ্দিন বলেন, “আমি ঢাকা ছিলাম। দলীয় ত্যাগী নেতাকর্মীরা নতুন পকেট কমিটিতে স্থান না পাওয়ায় নেতাকর্মীরা নতুন সভাপতিকে জিজ্ঞাসা করতে যাওয়ায় সারোয়ার গাড়ি থেকে নেমে দৌড়িয়ে পালিয়ে যায়। তাকে মারতে যাই নি।“

এব্যাপারে কেরানীগঞ্জ সার্কেল জাকারিয়া বলেন টিকরপুর নামকস্থানে ১০মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল। অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে।