দোহার পৌরসভার নাগরিক সেবা বৃদ্ধি

প্রকাশ:

শেয়ার করুন:

সোহেল বাবু♦ দোহার পৌরসভা দীর্ঘদিন পরে হলেও নাগরিক সেবা বৃদ্ধির মাধ্যমে তার আধুনিকায়ন কাজ শুরু করেছে। এখন অল্প পরিসরে হলেও পৌরসভার নির্দিষ্ট রাস্তায় দেখা যাচ্ছে সবুজ রঙের ডাস্টবিন। আবার প্রতিটি ডাস্টবিনেই লেখা রয়েছে “ আমাকে ব্যবহার করুন।” এতে পথচারি সহ ব্যবসায়ীরা অত্যন্ত উপকৃত হচ্ছেন। এছাড়া বিভিন্ন স্থানে নতুন নতুন ল্যাম্প পোস্ট স্থাপন সহ নষ্ট হয়ে যাওয়া লাইটগুলোর সংস্কার করা হচ্ছে। এ প্রক্রিয়া চলমান থাকবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পৌরসভার কর্মকর্তা রতন হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ে পৌরসভা অফিস থেকে শুরু করে লটাখলা ওয়ান ব্যাঙ্ক পর্যন্ত এই ডাস্টবিনগুলা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে তা আরও বাড়ানো হবে আর একই সাথে পৌরসভার লাইটিং এর কাজ ও শুরু করেছে।

ইতিমধ্যে পৌরসভার পানি সরবরাহের জন্য বিশ্ব ব্যাঙ্কের অনুদানের টাকা পাওয়া গিয়েছে। এবং জরিপ কাজ ও শেষ হয়েছে বলে জানা যায়। শীঘ্রয় পৌরসভা পানির লাইন স্থাপন ও পানি সরবরাহ করবে বলে জানা গিয়েছে। এদিকে পৌরসভার নির্বাচন ও এ সরকারের মেয়াদে সম্পন্ন হবে বলে জানা যায়।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...