জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী উদযাপন

0

ডেস্ক রিপোর্টার মোঃ সোহেল: নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও জাতিসংঘ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশনসের আন্ডার সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী ভাষা শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বহুভাষিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। ইউনেস্কোর প্রতিনিধি লিলি গ্রে, অধ্যাপক ফ্রান্সিস এম হাল্টসহ জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে, বাংলাদেশের স্থায়ী মিশনে ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়।

পিএসসির নন-ক্যাডারে আবার বিশাল নিয়োগ, পদ ১৭২২

0

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) একাধিক নন-ক্যাডার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৯ম, ১০ম ও ১২তম গ্রেডে ৬০ ক্যাটাগরির পদে ১ হাজার ৭২২ জনকে নিয়োগ দেওয়া হবে। এর কয়েকদিন আগে প্রতিষ্ঠানটি নন-ক্যাডার পদে ১৮২৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

. পদের নাম: শিক্ষা কর্মকর্তা (গণিত)

পদসংখ্যা: ২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

. পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা: ১৬

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

. পদের নাম: সহকারী রেজিস্ট্রার

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

. পদের নাম: ইমারজেন্সি মেডিকেল অফিসার

পদসংখ্যা: ৩

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

. পদের নাম: আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (আরএমই)/সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

. পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ৬

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন ন্যাশনাল ইলেকট্রোমেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

. পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রনিকস)

পদসংখ্যা: ৬

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন ন্যাশনাল ইলেকট্রোমেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

. পদের নাম: সহকারী প্রকৌশলী (এক্সরে)

পদসংখ্যা: ৭

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন ন্যাশনাল ইলেকট্রোমেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১০. পদের নাম: জুনিয়র জিএমডিএসএস প্রশিক্ষক

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা ও সিলেট

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১১. পদের নাম: শিক্ষা কর্মকর্তা (গণিত)

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা ও সিলেট

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১২. পদের নাম: শিক্ষা কর্মকর্তা (ইংরেজি)

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা ও সিলেট

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৩. পদের নাম: শিক্ষা কর্মকর্তা (মানবিক)

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা ও সিলেট

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৪. পদের নাম: সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নগর উন্নয়ন অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৫. পদের নাম: রিসার্চ অফিসার

পদসংখ্যা: ৫

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নগর উন্নয়ন অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৬. পদের নাম: বিদ্যুৎ পরিদর্শক

পদসংখ্যা: ৬

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: বিদ্যুৎ বিভাগের প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৭. পদের নাম: সহকারী প্রকৌশলী (তড়িৎ)

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৮. পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)

পদসংখ্যা: ১৫

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৯. পদের নাম: সহকারী স্থপতি

পদসংখ্যা: ২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২০. পদের নাম: সহকারী রেজিস্ট্রার

পদসংখ্যা: ৫৯

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২১. পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা: ২০৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২২. পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা: ৩

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২৩. পদের নাম: ডেন্টাল সার্জন

পদসংখ্যা: ৬

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২৪. পদের নাম: ক্লিনিক্যাল সাইকোলজিস্ট

পদসংখ্যা: ২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২৫. পদের নাম: পেডি সাইকিয়াট্রিস্ট

পদসংখ্যা: ৩

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২৬. পদের নাম: অ্যানেসথেসিওলজিস্ট

পদসংখ্যা: ৮

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২৭. পদের নাম: ক্লিনিক্যাল প্যাথলজিস্ট

পদসংখ্যা: ৮

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২৮. পদের নাম: বায়োকেমিস্ট

পদসংখ্যা: ৩

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২৯. পদের নাম: বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩০. পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩১. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩২. পদের নাম: প্রোগ্রামার

পদসংখ্যা: ২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: আইন ও বিচার বিভাগের অধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩৩. পদের নাম: আইন উপদেষ্টা

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩৪. পদের নাম: ইঞ্জিনিয়ারিং মেকানিক (উপসহকারী প্রকৌশলী)

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৩৫. পদের নাম: প্রদর্শক

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা ও সিলেট

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৩৬. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা ও সিলেট

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৩৭. পদের নাম: ঊর্ধ্বতন হিসাবরক্ষক

পদসংখ্যা: ২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৩৮. পদের নাম: ডেমোনেস্ট্রেটর (সিভিল ইঞ্জিনিয়ারিং)

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৩৯. পদের নাম: এস্টিমেটর (তড়িৎ)

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪০. পদের নাম: এস্টিমেটর (পুর)

পদসংখ্যা: ১১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪১. পদের নাম: নার্স

পদসংখ্যা: ২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ কোস্ট গার্ড

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪২. পদের নাম: পরিদর্শক

পদসংখ্যা: ৩৬

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪৩. পদের নাম: সিনিয়র হারবেরিয়াম টেকনিশিয়ান

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ১৩০

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর (পুলভুক্ত)

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)

পদসংখ্যা: ১১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪৬. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (/এম)

পদসংখ্যা: ৬৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪৭. পদের নাম: প্রটোকল অফিসার

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪৮. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পুর)

পদসংখ্যা: ৮০

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪৯. পদের নাম: সিনিয়র স্টাফ নার্স

পদসংখ্যা: ৮৪২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫০. পদের নাম: ওটি নার্স

পদসংখ্যা: ৬৩

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫১. পদের নাম: সমাজকল্যাণ অফিসার

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫২. পদের নাম: পাবলিক রিলেশন অফিসার

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫৩. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা

পদসংখ্যা: ৮

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ (পুলভুক্ত)

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫৪. পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা

পদসংখ্যা: ২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫৫. পদের নাম: আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা (আরএমও)/উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫৬. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ৩৯

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫৭. পদের নাম: উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫৮. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)/এস্টিমেটর

পদসংখ্যা: ৯

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫৯. পদের নাম: ফিজিক্যাল ইনস্ট্রাক্টর

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৬০. পদের নাম: জ্যেষ্ঠ নকশা অঙ্কনকারী

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

আবেদন যেভাবে: শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে আবেদন করা যাবে। একাধিক পদে আবেদন করলে প্রতিটি পদের জন্য আলাদা নিবন্ধন ফি জমা দিতে হবে। প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে।

ফরম পূরণের আগে অবশ্যই আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে দেখে নিতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ নবম ও দশম গ্রেডের জন্য ২০০ টাকা; ১১তম গ্রেডের জন্য ১৫০ টাকা ও সব গ্রেডের (অনগ্রসর নাগরিক) জন্য ৫০ টাকা টেলিক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা২৭ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ ২০২৫, সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী: প্রধান উপদেষ্টা

0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী।’’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৫’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, ‘‘তরুণ প্রজন্ম নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায়। তারা সৃজনশীলতার সঙ্গে নতুন সভ্যতা গড়তে প্রস্তুত, যা পৃথিবীর সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করবে।’’

তিনি তরুণদের জন্য একটি স্বপ্নদ্রষ্টা দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং বলেন, ‘‘তারা একটি সভ্যতা গড়তে চায় যেখানে পৃথিবীর অস্তিত্ব কোনোভাবেই বিঘ্নিত হবে না এবং সব প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিত থাকবে।’’

ড. ইউনূস বরেণ্য ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যারা এবারের একুশে পদকে ভূষিত হয়েছেন। তিনি জাতির প্রতি তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান।

প্রধান উপদেষ্টা ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের সুযোগের কথা স্মরণ করেন এবং সেইসাথে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এদিন, তিনি তরুণদের স্বপ্নের বাস্তবায়ন এবং জাতির ভবিষ্যৎ রচনায় তাদের অবদান আশা করেন।

ফিলিস্তিন বিক্রির জন্য নয় :  প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

0

ফিলিস্তিন বিক্রির জন্য নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতির যেকোনও পরিকল্পনা প্রত্যাখ্যানও করেছেন তিনি।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু

প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় পশ্চিম তীরের রামাল্লায় ফাতাহর কেন্দ্রীয় কমিটির একটি সভার উদ্বোধনী বক্তৃতার সময় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এসব কথা বলেন।

এদিন আব্বাস ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার যেকোন প্রচেষ্টার বিরুদ্ধে ফিলিস্তিনের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন বিক্রির জন্য নয়। ফিলিস্তিনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে গাজা, পশ্চিম তীর বা জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডের কোনও অংশই ছেড়ে দেওয়া হবে না বলেও জোর দেন তিনি।

এ ছাড়া প্রেসিডেন্ট আব্বাস এদিন ফিলিস্তিনি সংকটের রাজনৈতিক সমাধানের ভিত্তি হিসেবে আন্তর্জাতিক বৈধতা এবং আরব শান্তি উদ্যোগকে মেনে চলার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন।

দোহারে বাইক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু

0

মো শরিফ হাসান: মোটরসাইকেল দূর্ঘটনায় দোহারে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের নাম মো:মামুন লালা। বয়স ২৮। পিতার নাম শেখ জয়ধর। গ্রাম নারিশা পশ্চিমচর।
যদিও মৃতের পরিবার প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে দাবী করেছিলো, পরে এটি আবেগের বশবর্তী হয়ে ভুল মন্তব্য বলে দাবী করেছেন বলে জানিয়েছেন নিহতের চাচাতো ভাই যুবদল নেতা মাসুদ লাল।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টায় মুকসুদপুর ইউনিয়নের রুইথা গ্রামে, মুজিবুর টেকনিক্যাল এর সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মামুন লালসহ পিছনের যাত্রীসহ সে পড়ে যায়। এরপর, উঠে সে পিছনের যাত্রীকে উঠতে সাহায্য করেন এবং হটাৎ করে মাটিতে পড়ে যান। দ্রুত তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিন্তু মামুন লালেএ দেহ বাড়ীতে নেয়া হলে, স্বজনেরা দাবী করেন সে এখনো সংজ্ঞাহীন থাকলেও জীবিত। পরে, তাকে দ্রুত ঢাকা নেয়া হলে, সেখানকার চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেছে।

নিহত মামুন লালের পিতা শেখ জয়ধর বলেন, মামুনের বন্ধু ওরে ডেকে নিয়ে যায়। এরপরে এই দূর্ঘটনা ঘটে। হত্যাকাণ্ড।

২৯শে এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট

0

পবিত্র হজ পালনের লক্ষ্যে আগামী ২৯শে এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। ৩১শে মে পর্যন্ত এই ফ্লাইট পরিচালিত হবে।

আজ মঙ্গলবার (১৮শে ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত সভায় এ তথ্য জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে এ সভা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৪৪৬ হিজরির ৯ জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন)।

সভায় জানানো হয়েছে, এ বছর ৮৭ হাজার ১০০ হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। হজযাত্রীদের পরিবহন ব্যবস্থাপনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট হজযাত্রীর ৪৩ হাজার ৫৫০ জন (৫০ শতাংশ) এবং সৌদিয়া এয়ারলাইনস (৩৫ শতাংশ) এবং ফ্লাইনাস এয়ারলাইনস (১৫ শতাংশ) অবশিষ্ট ৪৩ হাজার ৫৫০ জন হজযাত্রী পরিবহন করবে। এ বছর ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে।

সভায় ফ্লাইট শিডিউল, বিদেশে রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশিদের হজ ফ্লাইট, প্রতিটি ফ্লাইট পরবর্তী যাত্রীসংখ্যা ও অন্যান্য তথ্য পোর্টালে আপলোড করা, হজযাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা পর্যালোচনা এবং হজযাত্রীদের পরিবহন–সেবা নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

৪০ দিন ধরে নিখোঁজ নবাবগঞ্জ বিএনপি সভাপতি

0

শরিফ হাসান: কোন হদিস নেই। একদিন নয়, দুইদিন নয়, প্রায় ৪০ দিন ধরে হদিস নেই নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর। এটা কি আত্মগোপন নাকি নিখোঁজ, সেটা নিয়ে রয়েছে ভিন্নমত।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ই জানুয়ারি বাসা থেকে রাজশাহীর উদ্দেশে বের হলেও এখনো সন্ধান মেলেনি তার। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন তার ছেলে সিহাব তমাল।

তমাল জানান, ৮ই জানুয়ারি ব্যক্তিগত কাজে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তার বাবা আজাদুল ইসলাম পান্নু। ৯ তারিখে বাসায় ফিরে আসার কথা ছিল তার। কিন্তু মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। ১০ তারিখ তমাল নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হলেও তার খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও রাজশাহীতে একাধিকবার খোঁজ নেয়া হলেও খোঁজ মেলেনি তার। এভাবে নানা শঙ্কায় এক মাসের উপরে অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি।

সিহাব তমাল বলেন, বাবা রাজশাহী পৌঁছেছেন এ ব্যাপারে আমরা শিওর। বেশ কিছুদিন ধরে রাজনীতিসহ বিভিন্ন কারণে বাবার কিছুটা মনোক্ষুণ্ন ছিল। তবে তিনি অত্যন্ত চাপা স্বভাবের হওয়ায় কাউকে কিছু বলতেন না। আওয়ামী লীগ সরকারের আমলেও বাবা মাঝে মাঝে আত্মগোপনে যেতেন রাজনৈতিক হয়রানির কারণে। কিন্তু এখন তো সেই পরিস্থিতি নেই। তবুও কারও ওপর অভিমান করে বাবা আত্মগোপনে গেলেন কি না এমন সন্দেহ রয়েছে আমাদের। এক মাসের উপরে বাবা নিখোঁজ হওয়ায় আমাদের পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত বাবাকে ফিরে পাবে এমনটাই প্রত্যাশা তাদের।

জানা যায়, আজাদুল ইসলাম হাই পান্নু নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি হওয়ার আগে ঢাকা জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত স্বচ্ছ রাজনীতিবিদ ও ভালো মানুষ হিসেবে পরিচিত বিএনপি’র এ নেতা আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন রাজনৈতিক মামলায় আসামি হয়ে পাঁচবারের বেশি কারাভোগ করেছেন। ২০২৩ সালের নভেম্বরে আদালতে হাজিরা দিতে গেলে গায়েবি মামলায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তখনই নবাবগঞ্জ থানায় সাতদিনের রিমান্ড এনে নির্যাতন করা হয়। এমনকি সে সময় পরিবারের সঙ্গে দেখাও করতে দেয়নি পুলিশ। এত নির্যাতনের পরও বিএনপি’র রাজনীতি থেকে সরে দাঁড়াননি ৭৬ বছর বয়সী এ রাজনীতিবিদ।

তার কয়েকজন সহকর্মী বলেন, তিনি সবসময় সাধারণ জীবনযাপন করতেন তিনি। ৫ই আগস্টের পরও তার চলাফেরা ছিল আগের মতো। পুরো উপজেলা জুড়ে নেতাকর্মীদের কাছে অত্যন্ত ভালো মানুষ হিসেবে সুনাম রয়েছে তার। তবে উপজেলা বিএনপি’র সভাপতি নিখোঁজ এমন কোনো তথ্যই জানেন না বেশির ভাগ বিএনপি’র নেতাকর্মী। অজ্ঞাত কারণে আজাদুল ইসলাম হাই পান্নু রাজনীতি থেকে দূরে রয়েছে এমন ধারণা তাদের।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি রাজশাহী যাওয়ার পর নিখোঁজ হয়েছেন। তবু জিডি হওয়ার পর থেকে আমরা তাকে উদ্ধারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের সকল থানায় মেসেজ পাঠানো হয়েছে। আমরা আশা করি, দ্রুত তাকে উদ্ধার করতে পারবো।

দোহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

0

ঢাকার দোহার উপজেলায় সোনালী রানী রাজবংশী (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নারিশা ইউনিয়নের মেঘুলা এলাকায় শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার জানায়, বিয়ের পর থেকে সোনালী স্বামীর বাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। সোমবার রাতে ঘরের দরজা বন্ধ করে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের মা সাধনা রাজবংশী দোহার থানায় হত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। পুলিশ নিহতের স্বামী শ্রীকৃষ্ণ রাজবংশীকে (২৫) আটক করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহার থানার ওসি রেজাউল করিম জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃষ্টি যখন আল্লাহর অপূর্ব নিয়ামত

0

বৃষ্টি মহান আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। পবিত্র কোরআনে বারবার তিনি বৃষ্টির মাধ্যমে তাঁর অপার দানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এক আয়াতে বলেছেন, ‘আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণের মাধ্যমে মৃতপ্রায় ধরিত্রীকে পুনরুজ্জীবিত করেন; তাতে যাবতীয় জীবজন্তুর বিস্তার ঘটান; তাতে, বায়ুর দিক পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালায় জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রয়েছে।’ (সুরা বাকারা: ১৬৪)

বৃষ্টির মাধ্যমেই পৃথিবী প্রাণের স্পন্দনে জেগে ওঠে। উৎপাদিত হয় নানা স্বাদ ও রঙের ফলমূল, শাকসবজি ও খাদ্য, যা খেয়ে মানুষ ও প্রাণিজগৎ জীবনধারণ করে। এরশাদ হয়েছে, ‘আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তা দিয়ে তোমাদের জীবিকাস্বরূপ ফলমূল উৎপাদন করেন।’ (সুরা বাকারা: ২২)

মানুষের ব্যবহারের জন্য বৃষ্টির পানি নদী-সমুদ্র ও ভূগর্ভে সংরক্ষণের ব্যবস্থাও করেছেন আল্লাহ তাআলা। এরশাদ হয়েছে, ‘আমি আকাশ থেকে পরিমিতভাবে বৃষ্টি বর্ষণ করি, তারপর তা ভূমিতে সংরক্ষণ করি। নিশ্চিত জেনো, আমি তা অপসারণ করতেও সক্ষম।’ (সুরা মুমিনুন: ১৮)

তবে বৃষ্টি যেমন রহমতের, আবার কখনো আজাবেরও হতে পারে। এ কারণে রাসুল (সা.) বৃষ্টি দেখলেই মহান আল্লাহর দরবারে উপকারী বৃষ্টির জন্য দোয়া করতেন। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, যখন বৃষ্টি হতো, তখন রাসুল (সা.) বলতেন, ‘আল্লাহুম্মা সয়্যিবান নাফিআহ।’ অর্থাৎ, ‘হে আল্লাহ, এ বৃষ্টিকে প্রবহমান এবং উপকারী করে দিন।’ (নাসায়ি: ১৫২৩)

সীমালঙ্ঘনকারী অনেক জাতিকে আল্লাহ তাআলা অতিবৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এরশাদ হয়েছে, ‘আমি তাদের ওপর পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। অতএব চেয়ে দেখো, অপরাধীদের কী পরিণাম হয়ে থাকে।’ (সুরা আরাফ: ৮৪)

“জাগো বাহে, তিস্তা বাঁচাই” পানির ন্যায্য হিস্যার দাবিতে উত্তাল তিস্তাপাড়

0

ডেস্ক রিপোর্টার : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল হয়ে উঠেছে উত্তরাঞ্চলের তিস্তাপাড়। তিস্তা রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচির দ্বিতীয় দিনে আজও লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার ১১টি স্থানে একযোগে শুরু হওয়া এই কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি, জনতার সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রতিবাদী গান-নৃত্যের আয়োজন করা হয়।

তিস্তা রেলওয়ে সেতু-সংলগ্ন পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আওয়ামী লীগ গত ১৫ বছরে ভারতের কাছে অনেক কিছু বেচে দিয়েছে, কিন্তু তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি। ৫৪টি অভিন্ন নদীর উজানে ভারত বাঁধ দিয়ে আমাদের কৃষি ও জীবিকা ধ্বংস করছে।”

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের কর্মসূচিতেও সকাল থেকেই তিস্তা নদীর তীরে মানুষের ঢল নেমেছে। সমাবেশস্থলে অংশ নেওয়া তিস্তার দুই পাড়ের মানুষ হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে মুখর হয়ে উঠেছেন। বিকেলে কর্মসূচির সমাপনী গণসমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “দীর্ঘদিন ধরে তিস্তা নদী বেষ্টিত পাঁচ জেলার মানুষ পানি বৈষম্যের শিকার। আমরা এবার তিস্তার ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনার দাবিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চাই।”

প্রসঙ্গত, ৩১৫ কিলোমিটার দীর্ঘ তিস্তা নদীর ১১৫ কিলোমিটার বাংলাদেশের মধ্যে প্রবাহিত হলেও ভারত একতরফা পানি প্রত্যাহার করায় বর্ষায় হঠাৎ বন্যা এবং শুষ্ক মৌসুমে তীব্র পানির সংকট দেখা দেয়। নদী গবেষক ও বিশেষজ্ঞদের মতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং পানির ন্যায্য হিস্যা আদায় ছাড়া উত্তরাঞ্চলের দুই কোটি মানুষের জীবনমান রক্ষা সম্ভব নয়।

স্থানীয়রা বলছেন, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা না গেলে কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। আন্দোলনকারীরা বলছেন, তিস্তা রক্ষার এই আন্দোলন কেবল একটি নদীর নয়, বরং দেশের সার্বিক পরিবেশ ও কৃষি অর্থনীতির টেকসই উন্নয়নের জন্যও জরুরি।