সালমান এফ রহমানের ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ

0

বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য এবং সহযোগীদের নামে থাকা ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, প্লেসমেন্ট শেয়ার কারসাজি, প্রতারণা ও অবৈধ প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে, গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে পালানোর সময় সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা, তবে থাকবে না সরকারি ছুটি

0

ডেস্ক রিপোর্টারঃ ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহতের স্মরণে সরকার ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। তবে এদিন কোনো সরকারি ছুটি থাকবে না বলে নিশ্চিত করা হয়েছে।

সরকার সম্প্রতি এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে, যেখানে জানানো হয়েছে যে, দিনটি ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর অর্থ হলো, এটি রাষ্ট্রীয়ভাবে পালিত হবে, কিন্তু কর্মদিবস হিসেবেই থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত পরিপত্র অনুযায়ী, সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করবে। তবে এটি সরকারি ছুটি ব্যতীত একটি জাতীয় দিবস হিসেবে পালিত হবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানান, ‘‘সেনা কর্মকর্তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার এই দিনটিকে বিশেষভাবে স্বীকৃতি দিয়েছে। তবে সরকারি ছুটি না থাকলেও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হবে।’’

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় এক বেদনাদায়ক হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই ঘটনার ফলে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। রাষ্ট্রীয়ভাবে দিনটিকে স্বীকৃতি দেওয়ার ফলে শহীদ সেনা সদস্যদের আত্মত্যাগকে যথাযথ সম্মান জানানো হল।

কোন ষড়যন্ত্রই আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না: আমান উল্লাহ

ডেস্ক রিপোর্টারঃ কোনো ষড়যন্ত্রই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান। তিনি বলেন, “ডিসেম্বরে নির্বাচন হবে, জনগণ তাদের ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধিকে বেছে নেবে।”

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গোয়ালখালি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “শেখ হাসিনা পাশের দেশ ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। জনগণকে সাথে নিয়ে দেশবিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবিলা করা হবে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই, কিন্তু সকল বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেখানে বাধা, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান রিপন, বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়া, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ সেলিম, ঢাকা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

পল্লী বিদ্যুৎ এর সচিব রাশিম মোল্লা, সভাপতি জেসমিন বিথী

0

মাহমুদুল হাসান সুমন: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে তাহমিনা জেসমিন বিথী সভাপতি এবং দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্য ও প্রশিক্ষণ বিষয় সম্পাদক, মানবজমিন পত্রিকার সিনিয়র সাংবাদিক মো. রাশিম মোল্লা সচিব নির্বাচিত হয়েছেন। জেসমিন বিথী জয়পাড়া পাইলট স্কুলের স্বনামধন্য প্রধান শিক্ষক প্রয়াত হায়াত আলী মিয়ার কন্যা।

রোববার ঢাকার পল্লী বিদ্যুৎ সমিতি-২ প্রধান কার্যালয়ে বিশেষ বোর্ড সভায় এ ফলাফল ঘোষণা করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক মো. সাদ্দাম হোসেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সহসভাপতি পদে জয়পাড়া কলেজের শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও কোষাধ্যক্ষ পদে আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

রোববার সকালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে শুরু হয় এ বিশেষ বোর্ড সভা। উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক তৌকির হোসাইন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী সাদেক মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ড পরিচালক মো. শহীদুল ইসলাম, বেলা নাজনীন, মো. সহিদুল ইসলাম, মো. শামসুল আলম খান, মো. তোফাজ্জল হোসেন, মো. বজলুর রহমান ও মমতাজ সুলতানা।

‘৫২ ও ‘৭১ এবং ‘২৪ চেতনা বৈষম্যহীন অধিকারের: ব্যারিস্টার নজরুল ইসলাম

0

ঢাকা -১ তথা দোহার-নবাবগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম লন্ডনস্থ বাংলাদেশ হাই-কমিশনার কর্তৃক আয়োজিত ” বাংলাদেশের ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২০২৫” অনুষ্ঠানে বলেছেন, ‘৫২ ও ‘৭১ এবং ‘২৪ চেতনা বৈষম্যহীন অধিকারের। বিভিন্ন সময়ে এই দেশে সংস্কৃতি, উর্দুকে রাষ্ট্রভাষা করার অপচেষ্টা করা হয়েছে। কিন্তু একমাত্র সুলতানী আমলেই বাংলাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করা হয়েছে। ফখরুদ্দিন মোবারক শাহ, গিয়াসউদ্দিন আযম শাহ উনারাই রাষ্ট্রীয় নথি এবং সাহিত্যে সরকারি ভাষা হিসেবে বাংলাকে মর্যাদা দেন। নাহলে হয়তো সংস্কৃতি, উর্দুর চাপে হারিয়ে যেতো বাংলা।
তিনি আরও বলেন, এই উপমহাদেশে একটি বিশেষ শ্রেণী ব্রিটিশদের স্বাগত জানিয়ে ইংরেজি শিখে জাতে উঠার চেষ্টা করেছে। কিন্তু এদেশের আপামর জনসাধারণ বাংলাকে ধারণ করেছে মায়ের ভাষা তথা মাতৃভাষা হিসেবে।
১৯৫২ সালে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিলো যে কজন ভাষা সৈনিক ও সংগঠকদের হাতে। তাদের মধ্যে প্রফেসর গোলাম আযম অগ্রণী। ততকালীন ডাকসুর জিএস হিসেবে ছাত্রদের পক্ষ থেকে বাংলা কে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে জিন্নাহর বক্তব্যের প্রতিবাদে স্মারকলিপি দিয়েছিলেন।

তিনি বলেন, দীর্ঘদিন এই হাই কমিশনে আমাদের আমন্ত্রণ জানানো হতো না। দেশে যাবার জন্য আমাদের পাসপোর্ট ও নো ভিসা স্ট্যাম্প দেয়নি এতটা বছর। বাংলাদেশী হয়েও হাই কমিশনে যাওয়ার জন্য আমরা বাধার মধ্যে ছিলাম কার্যত।

জয়পাড়া পাইলট স্কুলের প্রধান শিক্ষকের ইন্তেকাল

0

এমএইচ সুমন: জয়পাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. আবদুল খালেক শনিবার দুপুর ১২.০০টায় ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে তিনি দীর্ঘদিন দোহারের মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঐতিহ্যবাহী জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেন।

তিনি মৃত্যুকালে এক স্ত্রী, দুই পুত্র, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল খালেক স্যারের বড় ছেলে কানাডায় এবং ছোট ছেলে দেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। তাঁর প্রথম জানাজা আজ শনিবার বাদ আসর দোহারের কাজী বাড়ির মোড় সংলগ্ন ঘাটা কবরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ফরিদপুরের তার নিজ গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে তাঁর পিতার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। তাঁর অকাল প্রয়াণে তার নিজ কর্মস্থল এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

0

ডেস্ক রিপোর্টারঃ নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ নির্মাণ করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে।”

বিএনপি মহাসচিব সবাইকে গণতন্ত্র ও দেশের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান।

জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী উদযাপন

0

ডেস্ক রিপোর্টার মোঃ সোহেল: নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও জাতিসংঘ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশনসের আন্ডার সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী ভাষা শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বহুভাষিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। ইউনেস্কোর প্রতিনিধি লিলি গ্রে, অধ্যাপক ফ্রান্সিস এম হাল্টসহ জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে, বাংলাদেশের স্থায়ী মিশনে ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়।

পিএসসির নন-ক্যাডারে আবার বিশাল নিয়োগ, পদ ১৭২২

0

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) একাধিক নন-ক্যাডার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৯ম, ১০ম ও ১২তম গ্রেডে ৬০ ক্যাটাগরির পদে ১ হাজার ৭২২ জনকে নিয়োগ দেওয়া হবে। এর কয়েকদিন আগে প্রতিষ্ঠানটি নন-ক্যাডার পদে ১৮২৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

. পদের নাম: শিক্ষা কর্মকর্তা (গণিত)

পদসংখ্যা: ২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

. পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

. পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা: ১৬

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

. পদের নাম: সহকারী রেজিস্ট্রার

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

. পদের নাম: ইমারজেন্সি মেডিকেল অফিসার

পদসংখ্যা: ৩

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

. পদের নাম: আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (আরএমই)/সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

. পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ৬

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন ন্যাশনাল ইলেকট্রোমেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

. পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রনিকস)

পদসংখ্যা: ৬

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন ন্যাশনাল ইলেকট্রোমেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

. পদের নাম: সহকারী প্রকৌশলী (এক্সরে)

পদসংখ্যা: ৭

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন ন্যাশনাল ইলেকট্রোমেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১০. পদের নাম: জুনিয়র জিএমডিএসএস প্রশিক্ষক

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা ও সিলেট

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১১. পদের নাম: শিক্ষা কর্মকর্তা (গণিত)

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা ও সিলেট

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১২. পদের নাম: শিক্ষা কর্মকর্তা (ইংরেজি)

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা ও সিলেট

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৩. পদের নাম: শিক্ষা কর্মকর্তা (মানবিক)

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা ও সিলেট

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৪. পদের নাম: সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নগর উন্নয়ন অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৫. পদের নাম: রিসার্চ অফিসার

পদসংখ্যা: ৫

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নগর উন্নয়ন অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৬. পদের নাম: বিদ্যুৎ পরিদর্শক

পদসংখ্যা: ৬

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: বিদ্যুৎ বিভাগের প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৭. পদের নাম: সহকারী প্রকৌশলী (তড়িৎ)

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৮. পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)

পদসংখ্যা: ১৫

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৯. পদের নাম: সহকারী স্থপতি

পদসংখ্যা: ২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২০. পদের নাম: সহকারী রেজিস্ট্রার

পদসংখ্যা: ৫৯

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২১. পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা: ২০৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২২. পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা: ৩

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২৩. পদের নাম: ডেন্টাল সার্জন

পদসংখ্যা: ৬

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২৪. পদের নাম: ক্লিনিক্যাল সাইকোলজিস্ট

পদসংখ্যা: ২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২৫. পদের নাম: পেডি সাইকিয়াট্রিস্ট

পদসংখ্যা: ৩

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২৬. পদের নাম: অ্যানেসথেসিওলজিস্ট

পদসংখ্যা: ৮

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২৭. পদের নাম: ক্লিনিক্যাল প্যাথলজিস্ট

পদসংখ্যা: ৮

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২৮. পদের নাম: বায়োকেমিস্ট

পদসংখ্যা: ৩

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২৯. পদের নাম: বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩০. পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩১. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩২. পদের নাম: প্রোগ্রামার

পদসংখ্যা: ২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: আইন ও বিচার বিভাগের অধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩৩. পদের নাম: আইন উপদেষ্টা

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩৪. পদের নাম: ইঞ্জিনিয়ারিং মেকানিক (উপসহকারী প্রকৌশলী)

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৩৫. পদের নাম: প্রদর্শক

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা ও সিলেট

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৩৬. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা ও সিলেট

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৩৭. পদের নাম: ঊর্ধ্বতন হিসাবরক্ষক

পদসংখ্যা: ২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৩৮. পদের নাম: ডেমোনেস্ট্রেটর (সিভিল ইঞ্জিনিয়ারিং)

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৩৯. পদের নাম: এস্টিমেটর (তড়িৎ)

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪০. পদের নাম: এস্টিমেটর (পুর)

পদসংখ্যা: ১১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪১. পদের নাম: নার্স

পদসংখ্যা: ২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ কোস্ট গার্ড

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪২. পদের নাম: পরিদর্শক

পদসংখ্যা: ৩৬

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪৩. পদের নাম: সিনিয়র হারবেরিয়াম টেকনিশিয়ান

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ১৩০

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর (পুলভুক্ত)

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)

পদসংখ্যা: ১১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪৬. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (/এম)

পদসংখ্যা: ৬৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪৭. পদের নাম: প্রটোকল অফিসার

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪৮. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পুর)

পদসংখ্যা: ৮০

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪৯. পদের নাম: সিনিয়র স্টাফ নার্স

পদসংখ্যা: ৮৪২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫০. পদের নাম: ওটি নার্স

পদসংখ্যা: ৬৩

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫১. পদের নাম: সমাজকল্যাণ অফিসার

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫২. পদের নাম: পাবলিক রিলেশন অফিসার

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫৩. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা

পদসংখ্যা: ৮

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ (পুলভুক্ত)

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫৪. পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা

পদসংখ্যা: ২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫৫. পদের নাম: আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা (আরএমও)/উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫৬. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ৩৯

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫৭. পদের নাম: উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ২

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫৮. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)/এস্টিমেটর

পদসংখ্যা: ৯

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫৯. পদের নাম: ফিজিক্যাল ইনস্ট্রাক্টর

পদসংখ্যা: ১

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৬০. পদের নাম: জ্যেষ্ঠ নকশা অঙ্কনকারী

পদসংখ্যা: ৪

মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

আবেদন যেভাবে: শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে আবেদন করা যাবে। একাধিক পদে আবেদন করলে প্রতিটি পদের জন্য আলাদা নিবন্ধন ফি জমা দিতে হবে। প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে।

ফরম পূরণের আগে অবশ্যই আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে দেখে নিতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ নবম ও দশম গ্রেডের জন্য ২০০ টাকা; ১১তম গ্রেডের জন্য ১৫০ টাকা ও সব গ্রেডের (অনগ্রসর নাগরিক) জন্য ৫০ টাকা টেলিক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা২৭ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ ২০২৫, সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী: প্রধান উপদেষ্টা

0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী।’’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৫’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, ‘‘তরুণ প্রজন্ম নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায়। তারা সৃজনশীলতার সঙ্গে নতুন সভ্যতা গড়তে প্রস্তুত, যা পৃথিবীর সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করবে।’’

তিনি তরুণদের জন্য একটি স্বপ্নদ্রষ্টা দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং বলেন, ‘‘তারা একটি সভ্যতা গড়তে চায় যেখানে পৃথিবীর অস্তিত্ব কোনোভাবেই বিঘ্নিত হবে না এবং সব প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিত থাকবে।’’

ড. ইউনূস বরেণ্য ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যারা এবারের একুশে পদকে ভূষিত হয়েছেন। তিনি জাতির প্রতি তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান।

প্রধান উপদেষ্টা ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের সুযোগের কথা স্মরণ করেন এবং সেইসাথে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এদিন, তিনি তরুণদের স্বপ্নের বাস্তবায়ন এবং জাতির ভবিষ্যৎ রচনায় তাদের অবদান আশা করেন।