নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠিত

0

আসিফ শেখ♦ নবাবগঞ্জ উপজেলা ও দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গত ৯ নভেম্বর শনিবার ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবী ইমু ও সাধারণ সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

এতে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ কমিটিতে এস এম সাইফুল ইসলামকে সভাপতি ও আসাদুজ্জামান রণিকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে কামরুজ্জামান সবুজ, হাবিবুর রহমান হাবিব, যুগ্ন-সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাবু, সৈয়দ আব্দুল্লাহ আল মাহমুদ, শফিকুল ইসলাম জসিম, সাংগঠনিক সম্পাদক ফারহান আহমেদ হানিফ, ফয়সাল আহমেদ জসিম।

এদিকে, দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের কমিটিতে শোভন সিকদারকে সভাপতি, শেখ নাহিদুল আলম নাদিমকে সাধারণ সম্পাদক ও আশিকুজ্জামান ভুইয়াকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

জয়কৃষ্ণপুরে সন্ত্রাসী হামলায় আহত ৩, লুটপাটের অভিযোগ

0

নিউজ৩৯♦ নবাবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ভারাটিয়া সন্ত্রাসী হামলায় নারীসহ ৩জন আহত হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের আরঘোষাইল গ্রামে প্রতিপক্ষের ভারাটিয়া সন্ত্রাসদের আক্রমনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১জনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন ঐ গ্রামের মৃত: ছবদের খা’র ছেলে ওয়াহিদ খা (৬৫), তার ছেলে তপন খা (২৫) ও নাতনি সোনিয়া আক্তার (১৪)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আর ঘোষাইল গ্রামের ওয়াহিদ খা’র সাথে প্রতিবেশি হযরত বেপারীর দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরের দিকে বিরোধকৃত স্থানে মাটি খোরা নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটি হয়। সন্ধ্যার দিকে হযরত বেপারীর নাতী মিজানুর ৮/১০ জন ভারাটিয়া সন্ত্রাসীসহ দেশিয় ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষ ওয়াহিদ খা’র পরিবারের উপর হামলা চালায়। এতে ওয়াহেদ খা, তার ছেলে তপন খা, ও নাতনি সোনিয়া আক্তার আহত হয়। আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী হযরত বেপারী (৬৫) নামে ১জনকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোর্পদ করা হয়। এসময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বুধবার দুপুরে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ওয়াহেদ খা’র দুই মেয়ে নিলুফা বেগম ও দেলুয়ারা বেগম অভিযোগ করেন, বাবার বাড়িতে মহরমের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। তাদের পড়নে ৫ ভরির বেশি স্বর্ণের গহনা ও আলমারি ভেঙে নগদ ১ লাখ ১০ হাজার টাকা লুটে নিয়েছে সন্ত্রাসীরা।


এবিষয়ে হযরত বেপারী বলেন, ঘটনার সময়ে আমি সেখানে উপস্থিত ছিলাম না। স্থানীয়রা আমাকে পুলিশে দিয়েছে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. রাকিবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে ৬ জনের নাম ও অজ্ঞাত আরো ৮/১০ জনকে আসামী করে মামলা হয়েছে। অভিযোগকারীরা হযরত বেপারীর বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. উজ্জ্বলের মত বিনিময়

0

নিউজ৩৯ ♦ মঙ্গলবার দুপুর একটায় দোহার প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আগামি জাতীয় সংসদে আওয়ামিলীগের মনোনয়ন প্রত্যাশী একেবারে নতুনমুখ  সুপ্রীম কোর্টের আইনজীবী ও সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের গ্রন্থাগার ও গবেষোণা সম্পাদক নূরে আলম উজ্জ্বল। তার বিবৃতির শুরুতে তিনি বলেন আমি, নূরে আলম উজ্জ্বল, পিতা- মরহুম কফিল উদ্দীন, গ্রাম-মইতপাড়া, ডাকঘর- নারিশা, থানা- দোহার, জেলা – ঢাকা। তিনি বর্তমানে স্পেশাল পিপি হিসাবে দ্রুত বিচার আদালত-০৫ এ কর্মরত আছেন। এছাড়া Legal Adviser হিসাবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, কম্পিউটার সোর্স লিমিটেড ও ল্যান্ডমার্ক ফুটওয়্যারে কর্মরত আছেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালকেরও দায়িত্ব পালন করে আসচ্ছেন বলে জানান।

কেন দল তাকে মনোনয়ন দিবে ও জনগণ তাকে ভোট দিবে এর কারণ দর্শাতে গিয়ে তিনি বলেন, আমি সৎ, শিক্ষিত, সামাজিক, সংস্কৃতি ও বিনয়ী। এছাড়া নিজের গ্রামে একটি মসজিদ তৈরি করেছেন বলেও তিনি জানান। তিনি নির্বাচনে মনোনয়ন পেলে ও পাশ করলে পদ্মার ভাঙ্গন রোধ, পদ্মা সেতুর বর্ধিত অংশ নির্মাণ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ, রাস্তা-ঘাট নির্মাণ, মাদক , ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস দূরকরণের প্রতিশ্রুতি দেন তিনি।

নিউজ৩৯-এর প্রতিবেদক এর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগামীতে ঢাকা বারে নির্বাচন করবো সেটা ঠিক তবে সেজন্য এই মনোনয়ন পত্র ক্রয় নয়। দৈনিক প্রথম আলোর সাংবাদিক আজাহার আলীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান নিজে মনোনয়নপত্র কিনলেও তার দোয়া তার সাথে আছে। আর বর্তমান এমপি ও প্রতিমন্ত্রী আ. মান্নানকে মূল্যায়ন করতে গিয়ে তিনি তার দায়ভার জনগণের উপর ছেড়ে দেন।

দোহার প্রেস ক্লাব সভাপতি কামরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, দোহার উপজেলা আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম বাবুল ও সাংগঠনিক সম্পাদক আলী আহসান খোকনই আমাকে উদ্বুদধ করেছেন কিন্তু ব্যাস্ততার কারণে তারা আসতে পারেন নি। দুপুর দেড়টায় তিনি সমাপনি বক্তব্য দিয়ে তার নির্বাচনী পরিচিতিমূলক প্রেস বিজ্ঞপ্তি শুরু করেন। উল্লেখ্য সকাল এগারটায় এই মতবিনিময় শুরু হয়ার কথা থাকলেও তিনি আসেন বেলা পৌনে একটায়। এসময় তার সাথে প্রায় ৮০টি মোটরবাইক শোভাযত্রায় অংশ নেয়। সভায় দোহার প্রেস ক্লাব সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক টিপু সুলতানের নেতৃত্বে দোহার-নবাবগঞ্জের সকল সাংবাদিক উপস্থিত ছিল।

নবাবগঞ্জে মান্নান সমর্থকদের বিক্ষোভ মিছিল

0

নির্দলীয়-নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে এবং ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নানের বাসায় পুলিশী তল্লাশীর প্রতিবাদে , সারা দেশে বিএনপির ডাকা ৮৪ ঘন্টার হরতালের সামর্থনে মিছিল করেছে আব্দুল মান্নান সমর্থিত নবাবগঞ্জ উপজেলা বিএনপি।
নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে একযোগে সোমবার বিকাল ৪টায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হরতালের সমর্থনে এই মিছিলে নেতৃত্ব দেন নবাবগঞ্জ বিএনপির সভাপতি আবেদ হোসেন ও সাধারন সম্পাদক হারুনর রশিদ।
তত্বাবধায়ক সরকার ও গ্রেফতারকৃত বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে দেওয়া হরতালে সোমবার  এই বিক্ষোভ মিছিল করা হয়। নবাবগঞ্জ বিএনপির মান্নানপন্থী বলে পরিচিত এই মিছিলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই মিছিলে অংশ গ্রহন করে। এই সময় তারা ঢাকা নবাবগঞ্জের বিভিন্ন রাস্তাইয় অবস্থান নেয়। পরে পুলিশ এসে রাস্তা অবরোধ মুক্ত করে।
ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান এর রাজনৈতিক সচিব রফিক আহম্মেদ নবাবগঞ্জের হরতাল পরিস্থিতি নিয়ে নিউজ৩৯-কে বলেন, বর্তমান সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে এবং বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আওতায় হরতাল পালন শান্তিপূর্ণভাবে পালন করছে নবাবগঞ্জ বিএনপি। কেন্দ্রীয় সব কর্মসূচিতে মাঠে আছে তারা। আর এভাবে শান্তিপূর্ণ আন্দোলনে তারা সরকারকে বাধ্য করবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দাবীকৃত তত্বাবধায়ক সরকার মেনে নিতে বলেও তারা জানান।

দোহার-নবাবগঞ্জ আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম ক্রয় শুরু

0

নিউজ৩৯ বিশেষ প্রতিবেদক:: দলীয় মনোনয়নপত্র বিতরণের কাজ শুরু করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কার্যালয়ে রোববার সকালে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার মনোনয়নপত্র সংগ্রহের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ইতোমধ্যে দোহার-নবাবগঞ্জ  আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন একজন। তিনি হচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও গবেষণা সম্পাদক মো. নূরে-আলম উজ্জ্বল। তিনি দীর্ঘদিন ধানমন্ডীর সংসদ সদস্য ব্যা. ফজলে –নূর-তাপসের ব্যাক্তিগত সহকারী ছিলেন এবং বর্তমানে তার অ্যাসোসিয়েট হিসাবে আইনি পেশায় বাংলাদেশ সুপ্রীম কোর্টে জড়িত আছেন। তিনি দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইত পাড়া গ্রামের মৃত কফিল উদ্দীনের সন্তান।

নিউজ৩৯কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তারুণ্যের প্রতিনিধি হিসাবে তিনি মনোনয়নপত্র কিনেছেন। তবে দল যাকে মনোনয়ন দিবে সে সিদ্ধান্তে সবাই ঐক্যমত হবে বলে তিনি জানান।

দোহার-নবাবগঞ্জে যারা সম্ভাব্য মনোনয়ন ফরম কিনবেন তারা হলেন বর্তমান গণপূর্ত প্রতিমন্ত্রী আঃ মান্নান খান, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্মলেন্দু গুহ, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক নাসিরুদ্দীন ঝিলু, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির  সদস্য আঃ বাতেন।
এ ব্যাপারে নিউজ৩৯ কে বাবু নির্মলেন্দু গুহ বলেন, আমি ২/১ দিনের মাঝে মনোনয়নপত্র কিনবো।

উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, আগামী বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র কিনবেন।
জনাব পনিরুজ্জামান তরুণ নিউজ৩৯কে জানান, আগে সিনিয়র নেতৃবৃন্দ কিনুক, এরপর আমি কিনবো।
জনাব নাসিরুদ্দীন ঝিলু জানান, এই সপ্তাহেই তিনি কিনবেন।

জনাব আ. বাতেন নিউজ৩৯কে বলেন, দলীয় নেতা-কর্মি-সমর্থকদের সাথে আলাপ করে তিনি সম্ভাব্য দ্রুত সময়ে ফরম কিনবেন।
উল্লেখ্য আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি প্রকিয়ার প্রথম দিন দলের ৬৭৮ প্রার্থী মনোনয়ন কিনেছেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এই কার্যক্রম চলে। প্রথম দিনে কার্যক্রম শেষে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস সাংবাদিকদের এ তথ্য জানান।

এই ৬৭৮ জনের মনোনয়ন বিক্রিতে এক কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা জমা হয়েছে বলেও জানান তিনি। প্রতিটি ফরমের মূল্য ২৫ হাজার টাকা।

এর মধ্যে ঢাকা বিভাগে ২১৫, রংপুর থেকে ৮০, রাজশাহী থেকে ৭৫, খুলনা থেকে ৯৫, চট্রগ্রাম থেকে ১০৩, বরিশাল থেকে ৫৮, সিলেট থেকে ৫২টি মনোনয়ন পত্র বিক্র হয়েছে।
মনোনয়নপত্র বিক্রি চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা এ সময়ের মধ্যে ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। তবে প্রয়োজনে সময় আরো বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

এর আগে সকালে আওয়ামী লীগের প্রথম মনোনয়নটি ক্রয় করেন দলে সভাপতি শেখ হাসিনা। এটি সংসদীয় আসন-২১৭ এবং গোপালগঞ্জ-৩ আসন।

শিকারীপাড়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

0

মোশতাক আহমেদ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের চরসোনাতলা গ্রামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। মেয়েটির নাম তানজিলা আক্তার (১৯), সে তোফাজ্জল হোসেন চৌধুরী ডিগ্রী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্রী।

গতকাল আনুমানিক দুপুর ১.৩০ মিনিটে ঘরের বারান্দায় নিজ কেবিনে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে এই কলেজ ছাত্রী।

তানজিলা এক ভাই তিন বোনের মধ্যে তানজিলা সবার ছোট। তার পিতা আব্দুল হালিম শিকারী পাড়া বাজারে কাপরের ব্যবসা করেন।

কি কারণে তানজিলা আত্মহত্যা করেছে তা জানা যায়নি। কলেজ পড়ুয়া মেয়েকে হারিয়ে পরিবারের সবাই নির্বাক। তবে এ ব্যাপারে থানায় কোন মামলা করা হয় নি।

নবাবগঞ্জে বিএনপির হরতালের সামর্থনে বিক্ষোভ মিছিল

0

নিউজ৩৯♦ সারা দেশে বিএনপির ডাকা ৮৪ ঘন্টার হরতালের সামর্থনে মিছিল করেছে নবাবগঞ্জ বিএনপি। হরতালের সামর্থনে এই মিছিলে নেতৃত্ব দেন নবাবগঞ্জ বিএনপির সভাপতি আবেদ হোসেন ও সাধারন সম্পাদক হারুনর রশিদ।

তত্বাবধায়ক সরকার ও গ্রেফতারকৃত বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে দেওয়া হরতালে রবিবার এই বিক্ষোভ মিছিল করা হয়। নবাবগঞ্জ বিএনপির মান্নানপন্থী বলে পরিচিত এই মিছিলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই মিছিলে অংশ গ্রহন করে। এই সময় তারা ঢাকা নবাবগঞ্জের বিভিন্ন রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে রাস্তা অবরোধ মুক্ত করে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান এর রাজনৈতিক সচিব রফিক আহম্মেদ নবাবগঞ্জের হরতাল পরিস্থিতি নিয়ে নিউজ৩৯-কে বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আওতায় হরতাল পালন করবে নবাবগঞ্জ বিএনপি। কেন্দ্রীয় সব কর্মসূচিতে মাঠে আছে তারা।

নগর ও এন মল্লিকে আগুন

নিউজ৩৯.নেট ♦ বিএনপির ডাকা হরতালের গুলিস্থানে এন মল্লিক ও নগর পরিবহনের দুটি বাসে আগুন দেয়া হয়েছে। শনিবার বিকালে গুলিস্থান মাজারের মোড়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নগর পরিবহনের কর্মচারি সুত্র জানায়, ঢাকা থেকে দোহার যাওয়ার আগ মুহূর্তে গুলিস্থান মাজারের কাছে দুস্কৃতিকারীরা নগর ও এন মল্লিক পরিবহনে আগুন দেয়। এই সময় নগর পরিবহনের ১৮টি সিট পুড়ে যায়। পরবর্তীতে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করে। নগর পরিবহনের গাড়ির নাম্বার ঢাকা মেট্র ব ১৪-২১২৬।

দোহারে ৩য় দিনেও হরতাল পালিত

এম.এ.সবুজ, নিউজ৩৯.নেট ♦ বিএনপি নেতৃত্বাধীন  ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতাল ৩য় দিনেও হরতাল পালিত হয়েছে। বুধবার সকালে মেঘুলায় কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শেরে-এ বাংলা মাঠের পাশে সড়কে হরতাল সমর্থকরা রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করে।

স্থানীয় লোকজনের ভাষ্যমতে, খুব সকালে কে বা কারা মাঠের পাশে রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে। সকাল পর্যন্ত সেই আগুন জ্বলছিল।

উল্লেখ্য, গত কয়েকটি হরতালের চেয়ে এখনকার হরতালে দোহার চোখে পড়ার মত পালিত হচ্ছে। হালকা যানবাহন ছাড়া বড় ধরনের কোন যানবাহন চলে না।

এর আগে বিএনপি ও জামাত-শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা জানান, দোহার থানা একটি শান্তিপূর্ণ এলাকা। এখানে কোন হিংসাত্মক রাজনীতি তাঁরা করেন না। তবে সরকার বা প্রশাসন থেকে তাদের কেন্দ্রীয় কর্মসূচিতে বাধা দিলে তারাও আন্দোলন কে অ্যারো কঠিন ভাবে করবেন।

সড়ক দূর্ঘটনায় প্রান্তিকের পর রাজিবের মৃত্যু

গত সোমবার সন্ধ্যায় দোহারের নূরপুরে এক মটর সাইকেল দূর্ঘটনায় আহত রাজিব মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করে।

দূর্ঘটনার পর প্রথমে তাকে দোহার স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়, তারপর আশংকাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এই দূর্ঘটনায় গতকাল ঘটনাস্থলেই চালক প্রান্তিক দাসের মৃত্যু হয়।