বিলাশপুরে পদ্মায় বয়াতীর রহস্যজনক মৃত্যু

ফয়েজ ইমরান, নিউজ৩৯.নেট ♦ মঙ্গলবার সকাল ১০টায় দোহার উপজেলার বিলাশপুরে পদ্মায় এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ১৮ বছর। সে পেশায় একজন বাউল শিল্পী।

প্রত্যক্ষদর্শী ও দোহার থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোবিন্দপুরে জুনু শেখের বাড়ীতে গান করার জন্য সে নারায়ণগঞ্জ থেকে দোহারে আসে। সারারাত গান শেষ করে সে বিলাশপুরে নদীতে গোসল করতে নামলে ডুবে যায়। এরপর উপস্থিত লোকজন তার খোজ করেও উদ্ধার করতে না পারলে তারা স্থানীয় প্রশাসনকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে তার মৃতদেহ উদ্ধার করে। মঙ্গলবার রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ দোহার থানায় ছিল। তার পিতার নাম মো. মাসুদ। 

নবাবগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিল , দোহারে জামায়াতের টায়ারে আগুন

আসাদ সবুজ, নিউজ৩৯.নেট ♦ নির্দলীয় ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে ৬০ ঘণ্টার হরতালে  ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আ. মান্নানের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে বলে, নিউজ৩৯কে জানান তার রাজনৈতিক সচীব মো. রফিক। তিনি জানান, হরতাল সফল করতে শান্তিপূর্ণ কর্মসূচীর অংশ হিসাবে নবাবগঞ্জ, সাভার, আশুলিয়ায় এই বিক্ষোভ মিছিল করা হয়। হরতালে পুলিশি অভিযানে অনেক নেতা-কর্মি বাড়ীতে থাকতে পারছে না বলেও তিনি অভিযোগ করেন।আন্দোলনের কৌশল হিসাবে বিকাল ৪টায় নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে একযোগে এই কর্মসূচী পালন করা হয় বলে, তিনি নিউজ৩৯কে জানান। 

এদিকে ১৮ দল ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দোহার ও ইসলামী ছাত্রশিবির দোহার এর উদ্যোগে মালিকান্দা মেঘুলা কলেজের সামনে, করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্থানে টায়ারের অগ্নিসংযোগ করা হয়।

এ ব্যাপারে ছাত্রশিবির নেতা আসাদুজ্জামান নিউজ৩৯কে বলেন, আমরা মাঠে আছি। আগামীতেও থাকবো। তবে বিএনপি সক্রিয় না হয়াতে জনশক্তি মজুদ রাখার স্বার্থে আমরা কৌশলগত আন্দোলন করছি।

তবে বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোন নেতা-কর্মিকে হরতালে দেখা যায়নি। এ ব্যাপারে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, নিয়মিত মিথ্যা মামলা ও পুলিশি অভিযানের কারণে অনেক নেতা কর্মিই বাড়ী ছাড়া ও ঢাকায় অবস্থান করছে। খুব শীঘ্রয় আমরা দোহার নবাবগঞ্জে কেন্দ্র ঘোষিত সকল আন্দলন বাস্তবায়ন করবো।এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, সুবিধাভোগী নেতাদের দখলে আজ বিএনপি। তাই জার কাউকে পাওয়া যায় না । এছাড়া দোহার- নবাবগঞ্জ-কেরাণিগঞ্জে একাধিক কমিটি থাকায় আন্দলন হচ্ছে না।

নবাবগঞ্জে গ্রামীন ব্যাংকের মানববন্ধন

আসিফ শেখ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গ্রামীন ব্যাংক আইন ২০১৩ জারীর বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রামীন ব্যাংক নারায়নগঞ্জ জোনের নবাবগঞ্জ এরিয়া কর্মচারী সমিতি। ৩ নভেম্বাবর রোবাবার দুপুরে গ্রামীন ব্যাংক কলাকোপা কার্যালয়ের সামনে তারা এ মানববন্ধন করে।

কর্মচারী সমিতি ব্যাংকটির প্রকৃত মালিক ৮৪ লাখ দরিদ্র নারীকে ক্ষমতাহীন করার ষড়যন্ত্রের অভিযোগ করে এর তীব্র প্রতিবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন কর্মচারী সমিতির নবাবগঞ্জ এরিয়ার প্রতিনিধি মো. আলমগীর হোসেন, এরিয়া সভাপতি মো. শাহ্জালাল, প্রাক্তন সভাপতি মো. মোসলেহ উদ্দিন প্রমূখ। তেল খরচ: ৫০ টাকা

দোহারের নূরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

ফয়েজ ইমরান, নিউজ৩৯.নেট ♦ দোহারে মটর সাইকেল দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। নূরপুরে নতুন মসজিদের সামনে  সন্ধ্যা পৌনে ছয়টার দিকে একটি মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যূ হয় চালক প্রান্তিক দাস প্রণয় (২০)-এর ও আহত হয় রাজিব।

রাজিব কে অবস্থায় প্রথমে দোহার স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়, তারপর আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। প্রান্তিক চর জয়পাড়ার পঙ্কজ দাসের ছেলে।

আওয়ামী লীগের পর এবার বিএনপির সভাপতির বাড়িতে ককটেল বিস্ফোরন

নিউজ৩৯♦ দোহারে আওয়ামী লীগ সভাপতির বাড়িতে ককটেল(পটকা) বিস্ফোরনের পর এবার একই জিনিস বিস্ফোরিত হলো দোহার উপজেলা বিএনপি সভাপতি শাহবুদ্দিন আহম্মেদের বাসায়। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে দূবৃত্তরা শাহবুদ্দিন আহম্মেদের বাসায় একটি ককটেল(পটকা) নিক্ষেপ করে পালিয়ে যায়।

ককটেল(পটকা) এর নতুন ব্যবহার শুরু হয়েছে দোহারের রাজনীতিতে। কয়েকদিন আগেই আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম বাবুলের বাসায় ককটেল হামলা হয়। এর ধারাবাহিকতায় এবার হলো বিএনপি সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদের বাসায়। নজরুল ইসলাম বাবুলের মতো শাহাবুদ্দিন আহম্মেদও সেদিন ঢাকা অবস্থান করছিলেন।  প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে জানা যায় একটা পালসার ও একটি সিডিআই মটরসাইকেলে এসে দূবৃত্তরা ককটেল(পটকা) নিক্ষেপ করে পালিয়ে যায়। দোহার থানা ভারপ্রাপ্ত ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিউজ৩৯ এর কাছে স্বীকার করেছেন। তিনি নিউজ৩৯কে জানান, শাহবুদ্দিন আহম্মেদের বাসায় বিয়ের অনুষ্ঠানে ব্যবহৃত বাজি বা পটকা ক্ষেপ করা হয়েছে। তারা ব্যাপারটি তদন্ত করে দেখছে।
শাহবুদ্দিন আহম্মেদ নিউজ৩৯ কে জানান, বর্তমান এই পরিস্থিতে একটি পক্ষ এই দুরভিসন্ধি মূলক পরিস্থিতি সৃষ্টি করতে সচেস্ট হচ্ছে। দোহারের রাজনীতিতে এই ককটেলের আগমন খুবই আসঙ্কা জনক।

এদিকে শাহবুদ্দিন আহম্মেদের ছেলে মনির হোসেন নিউজ৩৯কে জানান, আমরা ১৯৮৫ সাল থেকে রাজনীতিতে জড়িত। কখনও আমাদের বাসায় ককটেল তো দুরে থাক কেউ একটা ইটও মারে নাই। বর্তমান পরিস্থিতে আমরা খুবই আতঙ্কে আছি।

নবাবগঞ্জে ১৮ দলের গায়েবানা জানাযা

আসিফ শেখ♦ আওয়ামীলীগ সরকার আমলে বিএনপির গুম হওয়া নেতা-কর্মীদের উদ্দেশ্যে গায়েবানা জানাযা দিয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপি-জামাতসহ ১৮ দলের নেতৃবৃন্দ।
শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলা সদর শহীদ মিনার চত্বরে উপজেলার বিএনপির সভাপতি খন্দকার আবু আশাফাকের নেতৃতাধীন দলের সহ-সভাপতি ইফতেখার আল ফারুকীর নেতৃত্বে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযাতে ইমামতি করেছেন নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক মাওলানা হেকমত উল্লাহ্।
নবাবগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গসংগঠন ও জামায়াত ইসলামের নেতৃবৃন্দ জানাযায় অংশগ্রহন করেন।

নবাবগঞ্জে ডাকাত সরদার গ্রেপ্তার

নিউজ৩৯♦ নবাবগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের সরদার জাহাঙ্গীর (৩০) কে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। ৩০ অক্টোবর বুধবার ভোর সোয়া ৫টার দিকে দত্তখন্ড চক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের দত্তখন্ড গ্রামের সোনামিয়ার ছেলে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম জানায়, বুধবার ভোর সোয়া ৫টার দিকে দত্তখন্ড এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সরদার জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীরের নামে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ নবাবগঞ্জ থানায় ৭টি মামলা রয়েছে। সে পলাতক ছিল।

পুলিশ আরো জানায়, গত বছর সেপ্টেম্বরে ২৩ তারিখে পাতিলঝাপ এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় জনতার গণপিটুনিতে নিহত ডাকাত সরদার দেলুয়ারের ডান হাত নামে এলাকায় জাহাঙ্গীরের পরিচিত ছিল।

নবাবগঞ্জ উপজেলার ময়মন্দি গ্রামে গৃহবধুর করুণ মৃত্যু

বুধবার সকাল ১১টায় নবাবগঞ্জ উপজেলার ময়মন্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধুর করুণ মৃত্যু হয়েছে। নিহতের নাম জাবি বেগম। তার বয়স আনুমানিক ৪৫। তার স্বামীর নাম মোক্তার হোসেন।

নিহতের স্বজনেরা জানান, বাড়ীর পাশের সবজি ক্ষেতে তিনি ধুন্দল তুলতে যান। এ সময় প্বার্শবর্তী বৈদ্যুতিক খুটীতে ঝুলতে থাকা ধুন্দল টান দিলে বৈদ্যুতিক তার ছিড়ে তার শরীরে পড়ে এতে তিনি বৈদ্যুতিকস্পৃষ্ট হয়ে ঝলসে যান। গুরুতর আহত অবস্থায় তাকে নবাবগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার নিউজ৩৯ কে বলেন, কেউ থানায় অবহিত করে নি। তবে আমরা খোঁজ নিচ্ছি। 

নবাবগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার

0

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলায় অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা-বান্দুরা আন্ত:সড়কের হাড়ভাঙ্গা ব্রীজের নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার হাড়ভাঙ্গা ব্রীজের নিচে অজ্ঞাত নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক ইসতিয়াক রাসেল জানান, লাশ ময়নাতদন্তের জন্য মিডফোর্ট হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ককটেল-বোমা কঠোরভাবে মোকাবেলা করতে হবে – পনিরুজ্জামান তরুণ

0

আসিফুর রহমানঃ নিউজ৩৯ এর সাথে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দোহার-নবাবগঞ্জে আওয়ামীলীগের বর্তমান অবস্থান সম্পর্কে কেন্দ্রীয় কারযনির্বাহি কমিটির সদস্য পনিরুজ্জামান তরুণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবে রাজী হয়ে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে।

তিনি বলেন, এই সরকারের আমলে দোহার-নবাবগঞ্জে বিএনপি’র নেতা কর্মিদের কোন হয়রানীর শিকার হতে হয়নি উল্ল্যেখ করে তিনি মন্ত্রী, বিচারপতি, এমপি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ দলের সিনিয়র নেতাদের বাসায় ককটেল ও বোমা হামলার ঘটনা কঠোরভাবে মোকাবেলা করার জন্য সবস্তরের নেতাকর্মীদের আহবান জানান। 

তিনি আরও বলেন, ১৯৭১ সালে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যাকারী জামায়াত- শিবির আবার সক্রিয় হয়ে উঠেছে। তাদের ককটেল ও বোমা নিক্ষেপ এবং দাঙ্গা- হাঙ্গামা কঠোরভাবে মোকাবেলা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়া যেতে পারে।