নবাবগঞ্জে নদীতে ডুবে যুবতীর মৃত্যু

0

আসিফ শেখ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নদীতে ডুবে দোলনা (১৮) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মাতাবপুর গ্রামের কালীগঙ্গা নদীর ঘাটে গোসল করার সময়ে ডুবে গিয়ে তার মৃত্যু হয়। নিহত যুবতী ঢাকার শ্যামপুরের বাসিন্দা। সে ঐ গ্রামের ধলু মোল্লার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দোলনা তার ৩ সমবয়সীর সাথে কালিগঙ্গা নদীতে গোসল করতে যায়। তারা নদীতে সাতার কাটার সময়ে দোলনা পানিতে ডুবে যায়। স্থানীয় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় পাড়াগ্রাম এলাকার একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মো. সোহাগ জানান, বিষয়টি পুলিশকে কেউ জানায়নি।

নয়নশ্রীতে চার বাড়িতে ডাকাতি

0

আসিফ শেখ♦  নবাবগঞ্জ উপজেলায় একরাতে ৪ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা আহম্মদ খান (৪৫) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে আহত করে। আহত আহম্মদ খান উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বড় তাশুল্যা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৯ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে ১টার দিকে ১০/১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বড় তাশুল্যা গ্রামের আহম্মদ খানের বসত বাড়িতে হানা দেয়। এসময় তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল সেট ছিনিয়ে নেয়। এসময় আহম্মদ খান বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে ডাকাতদল পাশ্ববর্তী ভাওয়াডুবি গ্রামের শফিক, সাহেব আলী ও জাহাঙ্গীর হোসেনের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এতে ডাকাতরা প্রায় আড়াই লাখ টাকা মালামাল লুট করে নিয়ে যায় বলে পরিবার গুলোর দাবী। আহত আহম্মদ খানকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক সোহেল রানা বলেন, এটা ডাকাতী নয়। এলাকার সংঘবদ্ধ মাদকসেবীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গ্রেফতার আতঙ্কে নবাবগঞ্জের বিএনপি নেতা কর্মীরা

0

গ্রেফতার আতঙ্কে ভুগছেন নবাবগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় কয়েকশ নেতা কর্মী। গ্রেফতার আতঙ্কের কারনে তারা থাকতে পারছে না নিজ বাড়িতেও। প্রতি দিন রাতে এই সব নেতা কর্মীদের বাসায় হানা দিচ্ছে পুলিশ। ফলে নিজ ভুমে পরবাসী হয়ে পড়েছে নবাবগঞ্জ উপজেলা বিএনপি নেতা কর্মীরা।

বিএনপির ডাকা টানা আন্দোলনে দোহার উপজেলা ১৮ দলের তেমন কোন কার্যক্রম দেখা না গেলেও মাঠে ছিল নবাবগঞ্জ উপজেলা ১৮ দল। দলের কেন্দ্রীয় কর্মসুচির প্রায় প্রত্যেকটিতেই মাঠে অবস্থান নিয়েছিল এই উপজেলার ১৮ দল ও বিএনপির নেতাকর্মীরা। নবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলেও মাঠে ছিল বিএনপি নেতা কর্মীরা। কিন্তু বর্তমানে পুলিশী নজরদারির কারনে তারা বর্তমানে ঘর ছাড়া। নিজের বাসায় কাটাতে পারছেন না কোন রাত। প্রতিদিন রাতেই বাসায় এসে উপস্থিত হচ্ছে নবাবগঞ্জ থানা পুলিশ। ফলে বাসার বাইরে রাত কাটাতে হচ্ছে বেশির ভাগ নেতা কর্মী। অভিযোগ পাওয়া গেছে নেতা কর্মীদের বাসায় না পেলে বাসায় যেয়ে দূব্যবহার করছে পুলিশ।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আশফাক নিউজ৩৯ কে বলেন, পুলিশ নেতা কর্মীদের বাসায় যেয়ে বিনা কারনে তাদের গ্রেফতার করছে, হয়রানী করছে। তিনি অভিযোগ করেন, নেতাকর্মীদের বাসায় না পেলে তাদের আত্মীয় স্বজনদেরও গ্রেফতার করছে। তিনি আরো বলেন, এই গ্রেফতারের মাধ্যমে পুলিশ গ্রেফতার বানিজ্য শুরু করছে।

জয়পড়ায় জামায়াতে ঝটিকা মিছিল

0

কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামীর ডাকা সকাল সন্ধা হরতালের সমর্থনে মিছিল করেছে দোহার উপজেলা জামায়াত ইসলাম। মাগরিবের নামাজের পর লটাখোলা করমআলীর মোড় থেকে জয়পড়া বাজার ব্রীজ পর্যন্ত এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন দোহার উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল নুরে আলম ঝিলু। এসময় অবিলম্বে কাদের মোল্লার মুক্তি দাবি করা হয়। এসময় দোহার উপজেলা জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের প্রায় শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জে আ’লীগের অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল

0

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলায় অবরোধকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। রবিবার দুপুরে উপজেলা সদর শহীদ মিনার চত্বর থেকে অবরোধ বিরোধী একটি মিছিল বের হয়ে স্থানীয় প্রধান সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে ফিরে আসে। এসময় তারা সেখানে পথসভা করে, বিএনপি জামায়াতের দেশব্যাপী নাশকতার তীব্র প্রতিবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান রনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি সেলিম খান, শেখ সুজন বাবু, সাধারণ সম্পাদক দেলুয়ার কবির, সাংগঠনিক সম্পাদক শেখ নয়ন আলী, কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল আহমেদ, ছাত্রলীগের সভাপতি এস,এম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শোভন শিকদার, সাধারণ নাহিদুল ইসলাম নাদিম প্রমূখ।

দোহারে মাদক ব্যবসায়ীর সাজা

0

আবু তাইমিয়া♦ ঢাকার দোহার উপজেলায় মাদক বিরোধী অভিযানে সজিব(২৫) নামের এক  যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতে । আটককৃত সজিব উপজেলার বাহ্রা গ্রামের মিয়া খাঁনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রা ঘাট এলাকায় মাদক বিক্রির সময় ইয়াবাসহ সজিবকে আটক  করে পুলিশ। রাতেই পুলিশ ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট শামীমুল হক পাভেল মাদক ব্যবসায়ী সজিবকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

নয়াবাড়িতে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

0

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। ৮ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ১৬ জন গরীব ও দুস্থকে সেলাই মেশিন প্রদান করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকার্তা শামীমুল হক পাভেল।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শামীম আহম্মেদ হান্নান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সিকান্দার আলী, উপজেলা স্যানেটারী অফিসার আনোয়ার হোসেন, ইউপি সদস্য সামসুদ্দিন আহাম্মেদ, আঃ রউফ, ঝর্না বেগম, জয়নাল আবেদীন প্রমূখ।
উল্লেখ্য সম্প্রতি এই ইউনিয়নের দুটি ষাঢ় (আল্লাহর নামের) বিক্রি করা হয়। সেই টাকা দিয়ে এই সেলাই মেশিন কনা হয়।

আলমের বাসায় আব্দুল মান্নান

0

গত ৪ নভেম্বর নবাবগঞ্জ উপজেলায় ১৮ দলীয় জোটের অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিলে পুলিশের ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় গুরুত্বর অসুস্থ হয়ে মৃত্যু বরন করা বক্সনগর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ আলমের বাসায় তার শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান।

এসময় আব্দুল মান্নান আলমের স্ত্রী উপজেলা বিএনপি মহিলা দলের যুগ্ন আহবায়ক স্ত্রী শাহীনুর আলম ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাক্ষাত করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবেদ হোসেন ও সাধারন সম্পাদক হারুন-অর-রশীদ উসমানী সহ ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ।

আব্দুল মান্নান ১৮ দলীয় জোটের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এই নেক্কারজনক আচরনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন সরকারের অন্তিম মুহুতে পুলিশ বেপরোয়া আচরন করছে। তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে চূড়ান্ত আন্দলনে অংশ নেওয়ার আহবান জানান।    

ঢাকা ১: শফিকুল ইসলাম সেন্টুর মনোনয়ন পত্র বাতিল

0

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১ সংসদীয় আসন থেকে ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দেন ৪ জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম সেন্টুর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এছাড়া বাকি তিন জন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মান্নান খান, জাতীয় পার্টির সালমা ইসলাম ও ওয়ার্কাস পার্টির করম আলীর মনোনয়ন পত্র গৃহিত হয়েছে। তবে শফিকুল ইসলাম সেন্টু এই রায়ের বিপরীতে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন রির্টানিং অফিসার।

ঢাকা ১ আসনের ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মাঝে প্রত্যেক প্রার্থীকে মোট ভোটারের এক শতাংশ নির্বাচন অফিসে জমা দেন। কিন্তু ভোটার তালিকায় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর ভোটার তালিকায় একজন জাল ভোটার ও এক জন মৃত ভোটারের সাক্ষর থাকায় শফিকুল ইসলাম সেন্টুর প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন শফিকুল ইসলাম সেন্টু।

জয়পাড়ায় নাজমুল হুদাপন্থীদের বিক্ষোভ মিছিল

0

দোহার উপজেলা বিএনপির নাজমুল হুদা পন্থী নেতা কর্মীরা। অবরোধের শেষ দিন বৃহস্পতিবার দুপুরে জয়পাড়া কলেজের সাবেক ভিপি সুয়েম ও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ এর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিএনপির ডাকা ১৩১ ঘন্টা অবরোধের শেষ দিনে দোহারে বিক্ষোভ মিছিল করেছে নাজমুল হুদা সমর্থিত নেতাকর্মীরা। বুধবারের ধারাবাহিকতায় এই বিক্ষোভ মিছিলে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ গ্রহন করেন। এসময় জয়পাড়া উপজেলা গেট থেকে শুরু হওয়া ছাত্রদলের মিছিলে নেতৃত্ব দেন জয়পাড়া কলেজের সাবেক ভিপি সুয়েম। এর পর দোহার উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ এর নেতৃত্বে আরও একটা মিছিল উপজেলা গেট থেকে শুরু হয়ে করমআলীর মোড়ে ছাত্রদলের মিছিলের সাথে যুক্ত হয়। পরবর্তীতে ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতৃত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এসময় নাজমুল হুদাকে বিএনপিতে ফিরিয়ে নিয়ার আহ্বান জানানো না। এছাড়া অবিলম্বে তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবি জানানো হয়। এরপর উভয় মিছিল একত্রিত হয়ে জয়পাড়া উপজেলা গেটের সামনে এসে শেষ হয়।