দক্ষিণ কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারী গণধর্ষণের শিকার, আটক ২

ডেস্ক রিপোর্টঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচগাঁও ঋষিপাড়ায় চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ দুই অভিযুক্তআশরাফুল ইসলাম সিয়াম জীৎ সরকারকে আটক করেছে। 

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে অভিমান করে চাঁদপুর থেকে ঢাকায় আসেন। পরে রাতে আশ্রয়ের প্রলোভনে চার যুবক তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দুই অভিযুক্তকে ধরে ফেলে, তবে বাকি দুইজন পালিয়ে যায়।

গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কেরানীগঞ্জে ৬ ছিনতাইকারী ও ডাকাত গ্রেপ্তার

ডেস্ক রিপোর্টঃ কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের কসাইভিটা, বেড়িবাঁধ, নামাবাড়ি, মান্দাঈলসহ বিভিন্ন এলাকায় সম্প্রতি ছিনতাই অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় পুলিশ তদন্ত অভিযান চালিয়েছে। এর অংশ হিসেবে রবিবার ( মার্চ) রাতে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন: . মো. রাব্বি (২৫) . রনি (৩৪) . মো. জাহাঙ্গীর (৩৪) . রাব্বি (২৫) . শুভ (২৪) . রোমান (৩০)

স্থানীয় বাসিন্দা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ছিনতাই ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তারা পথচারী যাত্রীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত।

জিনজিরার বাসিন্দা রাসেল আহমেদ বলেন, “কসাইভিটা গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে ব্যবসায়ীরা নিয়মিত যাতায়াত করেন। সম্প্রতি এই এলাকায় রাতের বেলা ছিনতাই বেড়ে গিয়েছিল, যা আগে দেখা যায়নি।

একজন ব্যবসায়ী রানা পুলিশের এই অভিযানের প্রশংসা করে বলেন, “এই ছিনতাইকারীরা কয়েকদিন আগে এক ব্যক্তিকে রিকশা থামিয়ে চাপাতির কোপ দিয়ে টাকাপয়সা ছিনতাই করেছিল। পুলিশ তাদের গ্রেপ্তার না করলে এই অপরাধ আরও বেড়ে যেত।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, “কেরানীগঞ্জের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা কাজ করছে। সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় তদন্ত করে ছায়াতদন্তের মাধ্যমে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

ঈদুল ফিতরে নতুন নোট বিনিময় স্থগিত করল বাংলাদেশ ব্যাংক

পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময়ের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকগুলোর শাখায় গচ্ছিত ফ্রেশ নোট বিনিময় না করে সংরক্ষণ করতে হবে এবং পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সব নগদ লেনদেন কার্যক্রম সম্পাদন করতে হবে।

এর আগে ১৬ ফেব্রুয়ারি জানানো হয়েছিল, ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় করা হবে। তবে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ঈদে নতুন টাকা বাজারে ছাড়া হবে না।

বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি এনসিপির

ডেস্ক রিপোর্ট : দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “কতদিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে পাবো, তার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে।র

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে এনসিপির আয়োজনে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই বক্তব্য দেন।

নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, “আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐকমত্য পোষণ করুন, আমরাই আপনাদের নির্বাচন করার ব্যবস্থা করে দেবো।”

তিনি আরও বলেন, “আমরা প্রধান উপদেষ্টাসহ যেসব উপদেষ্টাকে সরকারের ক্ষমতায় বসিয়েছি, তাদের কাছ থেকে জবাব চাইবো—আমাদের সংস্কার কতটা বাস্তবায়িত হলো।”

এনসিপির আহ্বায়ক বলেন, “জুলাই-আগস্টের গণহত্যায় শহীদ পরিবারের অনেকে মামলা করেছেন। তাদের বিচার করা ছাড়া যদি কোনো দল নির্বাচনে আসে, তবে কে বলবে সেই দল আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না?”

তিনি আরও দাবি করেন, “ফ্যাসিস্ট সংবিধান ব্যর্থ প্রমাণিত হয়েছে। তাই গণপরিষদ নির্বাচন প্রয়োজন। জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে একটি নতুন সংবিধান জাতিকে উপহার দিতে চাই।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে দ্রুত রাজপথে নামবো। জনগণের আকাঙ্ক্ষা পূরণে এনসিপি সর্বোচ্চ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী ও উওরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।

স্ত্রী-ছেলেসহ সালমান এফ রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার স্ত্রী সৈয়দা রুবাবা রহমান, ভাই আহমেদ সোহাইল ফসিহুর রহমান, ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং আহমেদ সোহাইলের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, দুদকের পক্ষ থেকে সালমান এফ রহমানসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি এবং বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।

সালমান এফ রহমানের বিদেশের সম্পদ জব্দ, কোম্পানির শেয়ার অবরুদ্ধ

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের নামে লন্ডনে থাকা স্থাবর সম্পদ জব্দ করেছেন আদালত। একই সঙ্গে বিদেশি দুটি ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে সালমান এফ রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, সুষ্ঠু তদন্তের স্বার্থে দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়েছে, সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে।

অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ অন্যদের নামে ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া যায়।

আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা এসব ব্যাংক হিসাবগুলো হস্তান্তর/স্থানান্তর/রূপান্তরের চেষ্টা করছেন। এতে সফল হলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমানের স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

গত ২৪ ফেব্রুয়ারি সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও তার সহযোগীদের নামে থাকা ৩৭২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ৫৫ কোটি ৬ লাখ ৪৭ হাজার ১১৭ টাকা রয়েছে। গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

দোহারে ভ্যানচালককে ছুরিকাঘাতের মামলায় প্রধান দুই আসামী গ্রেফতার

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারের পালামগঞ্জ এলাকায় এক ভ্যান চালককে ছুরিকাঘাতের মামলায় প্রধান আসামী রবিন (২০) ও তার বাবা কামাল (৪৫) কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। রোববার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ সন্ধ্যায় ভ্যান চালক সোহাগের সাথে দোকানে মালামাল তোলা নিয়ে কামাল ও তার ছেলে রবিনের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিন ধারালো ছুরি দিয়ে ভ্যানচালক সোহাগের পিঠে আঘাত করলে গুরুতর আহত হয় সে। পরে আহত সোহাগের বাবা আজাহার সরদার দোহার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় দোহার থানা (ওসি) রেজাউল করিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে রোববার দিবাগত রাতে উপজেলার পালামগঞ্জ থেকে প্রথমে মামলার ২ নং আসামী কামালকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে মানিকগঞ্জ থেকে প্রধান আসামী শেখ রবিনকে গ্রেফতার করে দোহার থানা পুলিশ।

এবিষয়ে দোহার থানার (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনার এক সপ্তাহের মধ্যে মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জমজমের পানি পানে সৌদির নতুন নির্দেশনা

ডেস্ক রিপোর্টঃ রমজান মাসে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের ভিড় সামাল দিতে গ্র্যান্ড মসজিদ ও  মসজিদে নববীর বিষয় দেখভালের দায়িত্বপ্রাপ্ত সাধারণ কর্তৃপক্ষ গ্র্যান্ড মসজিদজুড়ে ২০ হাজার জমজমের পানির পাত্র স্থাপন করেছে। এর মাধ্যমে পবিত্র এ পানির সহজপ্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা হবে।

কর্তৃপক্ষ দর্শনার্থীদের সচেতনতামূলক কঠোর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। এতে ব্যবহৃত প্লাস্টিকের কাপ নির্ধারিত বর্জ্যের বিনে ফেলার ওপর জোর দেয়া হয়েছে এবং পানির পাত্র খোলার ব্যাপারে সতর্ক করা হয়েছে। এসব ব্যবস্থা পরিচ্ছন্নতা রক্ষা ও মুসল্লিদের জন্য নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করার লক্ষ্যে নেয়া হয়েছে।

জমজম পানির সহজপ্রাপ্যতার পাশাপাশি গ্র্যান্ড মসজিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সম্পূর্ণ সুসজ্জিত ওজুখানা স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে কিং ফাহাদ সম্প্রসারণ এলাকা- যেখানে এসকেলেটর ও লিফটের মাধ্যমে যাতায়াত করা যায়, মাসআ এলাকা (আল-মারওয়ার কাছে), এবং মসজিদের পূর্ব ও পশ্চিমের আঙ্গিনা।

এছাড়াও, মুসল্লিদের সুবিধার্থে মক্কা কোম্পানি ও দার আত-তাওহিদের মধ্যবর্তী স্থানে এবং উত্তর আঙ্গিনায় অতিরিক্ত ওজুখানা স্থাপন করা হয়েছে। প্রেসিডেন্সি কর্তৃপক্ষ আবারও মনে করিয়ে দিয়েছে যে, নির্ধারিত ওজুখানাগুলো ব্যবহার করাই উচিত এবং জমজমের পানি শুধুমাত্র পান করার জন্যই সংরক্ষিত, তবে ওজু করার জন্যে নয়।

দোহারে অবৈধ ইটভাটায় অভিযান, চিমনি গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ

ডেস্ক রিপোর্ট: ঢাকার দোহারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে দোহার উপজেলা প্রশাসন। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার মুকসুদপুর ইউনিয়নের খড়িয়া মৌজা এলাকায় অবস্থিত মেসার্স জিএকে ব্রিকস-এর বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স না থাকায় চিমনি ধ্বংস করার পাশাপাশি অফিস ও স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মহামান্য হাই কোর্ট বেঞ্চের এক আদেশের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসনকে আগামী ১৫ দিনের মধ্যে সব অবৈধ ইটভাটা বন্ধ ও ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অনুযায়ীই দোহার উপজেলায় অভিযান চালানো হচ্ছে।

ইউএনও তানিয়া তাবাসসুম বলেন, “ঢাকা জেলা প্রশাসক স্যারের অনুমতিক্রমে দোহারে সব ধরনের অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ স্থাপনা ভেঙে দেওয়া হবে। পরিবেশের জন্য ক্ষতিকারক কোনো অবৈধ প্রতিষ্ঠানকে আইনগতভাবে ছাড় দেওয়া হবে না।”

এই অভিযানে দোহার থানা ও সাইনপুকুর তদন্তকেন্দ্রের পুলিশ ফোর্স সহযোগিতা করেছে বলে জানা গেছে। উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে নারীরা সম্মুখ সারিতে ছিল: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে নারীরা সম্মুখ সারিতে ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শুক্রবার (৭ মার্চ) এক বাণীতে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

১৯৭৫ সালে ৮ মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। নারী অধিকার রক্ষায় এই দিনটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর উদযাপিত হয়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয়: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’

তিনি বলেন, লাখ লাখ ছাত্রী বিভিন্ন ক্যাম্পাসে দমন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছে। একাধিক নারী এই গণ-অভ্যুত্থানে শাহাদত বরণ করেছেন। আমি এই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং জুলাই যোদ্ধাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তারা এগিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে। নারীদের অধিকার ও ক্ষমতায়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং অংশীদারিত্ব নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। নির্যাতিত, দুস্থ ও অসহায় নারীদের জন্য শেল্টার হোম, আইনি সহায়তা দিতে ‘মহিলা সহায়তা কেন্দ্ৰ’, কর্মজীবী মহিলাদের আবাসন ও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সহায়তা ও ক্ষুদ্রঋণ কার্যক্রম নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের অদম্য মেয়েরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বমহিমায় এগিয়ে যাচ্ছে। নারীর অর্জনকে স্বীকৃতি দিতে ‘অদম্য নারী পুরস্কার’ ও ‘বেগম রোকেয়া পদক’ দেওয়াসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে বর্তমান অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের নারীরা। বাংলাদেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে এটাই হোক আমাদের অঙ্গীকার।’