টানা ৯ দিনের ছুটি শেষে কাল খুলছে অফিস

ডেস্ক রিপোর্টঃ আগামীকাল রবিবার অফিস খুলবে বিধায় আজ শনিবার ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ঈদের আগে ২৮ মার্চ (শুক্রবার) ছিল শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হয় ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচদিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) ছিল ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল, সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি।

রোজা ও ঈদের ছুটি শেষে আগের নিয়মে ফিরবে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। রবিবার থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জে পলিথিনে মোড়ানো লাশ, পরিচয় মিলেছে নিহত সবুজের

ডেস্ক রিপোর্টঃ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার মালঞ্চ এলাকা এবং মুন্সীগঞ্জের পদ্মা সেতু থানার রাস্তার পাশে কার্টনের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় খণ্ডিত একটি লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে লাশটির পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম সবুজ (৩০)। তিনি সাভার থানাধীন যাদুরচর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। নিহতের মামা মহসিন মিয়া লাশটি শনাক্ত করেন।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের মেদেনীমণ্ডল খানবাড়ি এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে একটি বিশেষ কুকুরের টানাটানির দৃশ্য দেখে স্থানীয়রা এগিয়ে যান। তখনই তারা দেখতে পান একটি কার্টনের ভেতরে পলিথিনে মোড়ানো রয়েছে মানবদেহের খণ্ডিত অংশ। এরপর তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ঘটনাস্থলে আসে সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ দল। তারা খণ্ডিত লাশের আলামত সংগ্রহ এবং প্রাথমিক তদন্ত শুরু করে। খণ্ডিত অংশে যাতে আলামত নষ্ট না হয়, সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়।

এদিকে মুন্সীগঞ্জের পদ্মা সেতু দক্ষিণ থানার একটি এলাকায় রাস্তার পাশ থেকে একইভাবে পলিথিনে মোড়ানো অবস্থায় আরও কিছু খণ্ডিত মানবদেহ উদ্ধার করা হয়। দুটি স্থানে উদ্ধার হওয়া দেহাংশ একই ব্যক্তির কি না তা নিশ্চিত হতে তদন্ত শুরু করে সিআইডি ও পিবিআই।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান জানান, “ঢাকার কেরানীগঞ্জে খণ্ডিত লাশ উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি। সেখানে কাজ শেষ করে বিশেষজ্ঞ টিম মুন্সীগঞ্জেও তদন্ত শুরু করেছে।”

নিহত সবুজ

নিহত সবুজ বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। সেদিনই তার পরিবারের পক্ষ থেকে সাভার থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়। পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলের পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ রহস্যজনক হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশের একাধিক সংস্থা যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। খণ্ডিত দেহাংশ উদ্ধার, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ এবং পরিবারের বক্তব্যের ভিত্তিতে দ্রুতই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দোহার-নবাবগঞ্জবাসীর পুরোনো আসন ফিরে পেতে জোরালো দাবি

ডেস্ক রিপোর্টঃ দীর্ঘদিন ধরে একীভূত থাকা ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলাবাসী আবারও আলাদা সংসদীয় আসন ফিরে পেতে জোরালো দাবি তুলেছেন। ২০০১ সালের নির্বাচন পর্যন্ত দোহার ছিল ঢাকা-১ এবং নবাবগঞ্জ ছিল ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত। কিন্তু ২০০৮ সালে সীমানা পুনর্বিন্যাস করে দুটি উপজেলাকে একত্র করে বর্তমান ঢাকা-১ আসন গঠন করা হয়।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক সুবিধার জন্য করা এই পরিবর্তনের ফলে এলাকার আর্থসামাজিক উন্নয়নে মারাত্মক প্রভাব পড়েছে। দুটি ভিন্ন চরিত্রের জনপদ একসাথে রাখায় প্রশাসনিক জটিলতা এবং উন্নয়ন কার্যক্রমে অসামঞ্জস্য দেখা দেয়।

‘ঢাকা-১ ও ২ পুনরুদ্ধার কমিটি’ ২০০১ সালের সীমানায় ফিরে যাওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে। তাদের মতে, দোহার ও নবাবগঞ্জের স্বতন্ত্র সাংস্কৃতিক, ভৌগোলিক ও প্রশাসনিক বৈশিষ্ট্য রয়েছে, যা আলাদা আসনের দাবি যথার্থ করে তোলে।

ইসি সূত্রে জানা গেছে, এমন আরও অনেক আবেদন কমিশনে জমা পড়েছে। তবে বিদ্যমান আইন পরিবর্তন না হওয়ায় ইসি এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আইন সংশোধনের প্রস্তাব ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

অন্য যেসব সংসদীয় আসন থেকে রদবদলের আবেদন এসেছে, তার মধ্যে রয়েছে—ঢাকা-১, ২, ৭, ১২, ১৬ ও ১৯; নারায়ণগঞ্জ-১, ২, ৩, ৪ ও ৫; গাজীপুর-৩; মানিকগঞ্জ-২ ও ৩; কিশোরগঞ্জ-২; সিরাজগঞ্জ-২ ও ৫; গাইবান্ধা-৩; ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪; ফেনী-২ ও ৩; নোয়াখালী-১ ও ২; কুমিল্লা-১, ২, ৬, ৯ ও ১০; চট্টগ্রাম-৩, ৪, ৭ ও ৮; সিলেট-৩; চাঁদপুর-১, ২, ৩, ৪ ও ৫; ফরিদপুর-৪; রাজবাড়ী-১, ২ ও ৩; শরীয়তপুর-২; যশোর-২; ঝালকাঠি-২; বরগুনা-১ ও ২; পিরোজপুর-১ ও ২ ইত্যাদি।

এখন দোহার-নবাবগঞ্জবাসীর প্রহর গোনা, কবে তারা তাদের পুরোনো পরিচয় ও রাজনৈতিক স্বাতন্ত্র্য ফিরে পাবে।

ঈদুল ফিতরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনটি জামাত, ২৪ বন্দির মুক্তি

ডেস্ক রিপোর্টঃ ঢাকার অদূরে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুটি জামাত কারাগারের স্টাফদের জন্য এবং একটি জামাত কারাবন্দিদের জন্য নির্ধারিত হয়েছে। পাশাপাশি সারা দেশের বিভিন্ন কারাগার থেকে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, কারাগারে ঈদের প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ১০টায় কারাগারের স্টাফদের জন্য অনুষ্ঠিত হবে। এছাড়া, বন্দিদের জন্য সকাল ৮টায় কারাগারের মাঠে পৃথক একটি জামাতের আয়োজন করা হয়েছে।

প্রতিবারের মতো এবারও ঈদের দিন কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের দ্বিতীয় দিনে বন্দিদের জন্য বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া, বন্দিরা ঈদের দিন স্বাভাবিক নিয়মের চেয়ে পাঁচ মিনিট বেশি সময় ধরে ফোনে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। স্বজনদের সঙ্গে দেখা করার অনুমতি থাকলেও, ঈদের দ্বিতীয় দিন তারা বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসতে পারবেন।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ২২ জন বন্দিকে ৫৭৯ ধারার আওতায় সরকারের নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া, ভালো আচরণ ও কর্মদক্ষতার জন্য আরও ২ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৫৭ জন, কাশিমপুর কারাগারে ৬২ জনসহ ঢাকা বিভাগে মোট ১২৫ জন ডিভিশনপ্রাপ্ত বন্দি রয়েছেন। ঈদ উপলক্ষে এই উদ্যোগ বন্দিদের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে।

দোহার-নবাবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে আবু আশফাকের মতবিনিময়

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সাথে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) উপজেলার কলাকোপা এলাকায় খন্দকার আবু আশফাকের নিজ বাড়িতে এ আয়োজন করা হয়।

সভায় খন্দকার আবু আশফাক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, মাদক নির্মূল, নেতাকর্মীদের অন্যায় অপকর্ম রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া, দলীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতকরণের বিষয়ে সাংবাদিকদের মতামত গ্রহণ করেন এবং উপরিউক্ত বিষয়গুলোর সমাধানে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের সমন্বয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহিদুল ইসলাম ডালু, সহ-সভাপতি শাহিনুর রহমান তুতি, দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, সহ-সভাপতি অলি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়াসহ দোহার ও নবাবগঞ্জের অন্যান্য সাংবাদিক।

বাংলাদেশে এক বিরল প্রজাতির হাঁস ম্যান্ডারিন হাঁস

0

নিউজ ডেস্কঃ প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি ম্যান্ডারিন হাঁস (Mandarin Duck)। সাধারণত পূর্ব এশিয়ার নদী, হ্রদ ও জলাভূমিতে বিচরণকারী এই রঙিন হাঁসটি বাংলাদেশে অত্যন্ত বিরল। শীতকালে খাবারের সন্ধানে কিছু সংখ্যক ম্যান্ডারিন হাঁস বিভিন্ন দেশে পরিযায়ী হিসেবে আসে, তবে বাংলাদেশে এদের উপস্থিতি অত্যন্ত সীমিত।

নদী জলাভূমিতে বর্ণিল সৌন্দর্য

বিজ্ঞানীদের মতে, ম্যান্ডারিন হাঁসের (বৈজ্ঞানিক নাম: Aix galericulata) পুরুষ প্রজাতিটি রঙের এক অপূর্ব সংমিশ্রণ বহন করে। উজ্জ্বল কমলা, সবুজ, নীল ও সাদা পালকের অনন্য সাজ এদের পৃথিবীর অন্যতম সুন্দর হাঁসে পরিণত করেছে। অন্যদিকে, স্ত্রী ম্যান্ডারিন হাঁস তুলনামূলক কম উজ্জ্বল রঙের হলেও চেহারায় একটি আলাদা মাধুর্য বিদ্যমান।

 

বাসস্থান জীবনধারা

অধিকাংশ হাঁসের মতো পানির কিনারায় নয়, ম্যান্ডারিন হাঁস গাছের ফোকরে বাসা বাঁধে, যা এদের অন্যতম ব্যতিক্রমী বৈশিষ্ট্য। বিশেষ করে, এরা একগামী (Monogamous), অর্থাৎ একবার সঙ্গী নির্বাচন করলে সাধারণত সারা জীবন একসঙ্গে থাকে। এদের এই প্রেমময় আচরণের জন্য চীন ও জাপানের সংস্কৃতিতে ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয়।

 

সংরক্ষণ হুমকি

আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা (IUCN)-এর লাল তালিকা অনুসারে, ম্যান্ডারিন হাঁসকে এখনো “Least Concern” বা কম বিপন্ন ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে, জলাভূমি ধ্বংস, বন উজাড় ও আবাসস্থলের সংকটের কারণে এদের সংখ্যা কমছে। বাংলাদেশে এদের টিকে থাকার সম্ভাবনা নিশ্চিত করতে পরিবেশবিদরা জলাভূমি সংরক্ষণ ও বনাঞ্চল রক্ষার ওপর জোর দিচ্ছেন।

পরিবেশ সংরক্ষণে করণীয়

পরিবেশবিদরা বলছেন, দেশের জলাভূমি ও বনাঞ্চল রক্ষা করা হলে এই বিরল প্রজাতির হাঁস ভবিষ্যতে বাংলাদেশে আরও দেখা যেতে পারে। এ লক্ষ্যে—

✔ জলাভূমি সংরক্ষণে সচেতনতা বাড়ানো দরকার।

✔ বন উজাড় বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

✔ পরিযায়ী পাখিদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।

পরিবেশবিদ ও বন্যপ্রাণী গবেষকরা মনে করছেন, বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ধরনের বিরল প্রজাতির পাখি আমাদের দেশের প্রাণবৈচিত্র্যের গুরুত্ব বাড়িয়ে তুলবে বলে তারা আশাবাদী।

দোহার-নবাবগঞ্জ আর্টিস্ট’স গ্রুপের উদ্যোগে ইফতার বিতরণ

নিউজ ডেস্কঃ সমাজ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দোহার-নবাবগঞ্জ আর্টিস্ট’স গ্রুপ। সংগঠনটির দেশি ও প্রবাসী সদস্যদের আর্থিক সহায়তায় দোহার ও নবাবগঞ্জের অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সংগঠনের সদস্যরা জানান, তারা শুধু শিল্প-সংস্কৃতি চর্চাতেই সীমাবদ্ধ নন; বরং জনকল্যাণমূলক কার্যক্রমেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান। ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনাকালে সংগঠনের এডমিন ও সদস্যরা বলেন, “সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও উচিত এমন মহতী উদ্যোগে এগিয়ে আসা, যাতে দরিদ্র মানুষ প্রয়োজনীয় সহায়তা পান।”

স্থানীয় বাসিন্দারা দোহার-নবাবগঞ্জ আর্টিস্ট’স গ্রুপের এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও তাদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন। উল্লেখ্য, সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

রমজান যাদের জন্য রহমত বয়ে আনে

0

রমজানের রোজা আমাদের আত্মা পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার বার্তা দেয়। এটি আল্লাহর অফুরন্ত দয়া ও রহমতের মাস। এ মাস তাদের জন্যই রহমত বয়ে আনে, যারা আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস ও অটুট আস্থা রাখে এবং তাঁর ইবাদত-বন্দেগিতে মশগুল থাকে। মহানবী (সা.) এরশাদ করেন, ‘মুমিনদের জীবনে রমজানের চেয়ে অধিক কল্যাণকর কোনো মাস অতিবাহিত হয় না এবং মুনাফিকদের জীবনে রমজানের চেয়ে অধিক অনিষ্টকর কোনো মাস অতিবাহিত হয় না।’ (মুসনাদে আহমাদ)

আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যারা ইবাদত করার তাওফিক লাভ করে, তারাই এ মাসের অবর্ণনীয় রহমত লাভ করে। তাই তারা খুবই ভাগ্যবান। পক্ষান্তরে যারা এ মাসের বরকত থেকে বঞ্চিত, তাঁরা সবচেয়ে হতভাগা। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার পাপ ক্ষমা করাতে পারেনি, তার নাক ধুলায় ধূসরিত হোক!’ অর্থাৎ, সে ধ্বংস হোক! (জামিউল উসুল)

মনীষীরা বলেন, ‘নেক কাজের প্রাথমিক প্রতিদান হলো—এরপর আরও আমলের তাওফিক লাভ করা।’ রমজান তাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে, যারা রমজানের পরও আমলের ধারাবাহিকতা ধরে রাখতে পারে। রমজানের পর যদি ওয়াক্তমতো নামাজ পড়ার তাওফিক হয়, নফল রোজা রাখতে মন সায় দেয়, হালাল উপার্জনে মন সন্তুষ্ট থাকে, সুদ-ঘুষ ত্যাগ করার মানসিকতা তৈরি হয়, গিবত ও পরনিন্দা ত্যাগ করা সহজ হয়, তাহলে রমজান আপনার জীবনে আশীর্বাদ হিসেবে এসেছে।

১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

ডেস্ক রিপোর্ট : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। সফরকালে তিনি রোহিঙ্গা সংকট, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব এই সফর করছেন। প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

সফরের অংশ হিসেবে জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা পরিদর্শন করবেন এবং স্থানীয় জনগোষ্ঠী ও শরণার্থীদের সঙ্গে ইফতারেও অংশ নেবেন।

এছাড়া, ঢাকায় অবস্থানকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি সুশীল সমাজের তরুণ প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন, যেখানে মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় আসবে।

জাতিসংঘ মহাসচিবের সফরকালীন সময় রমজান মাস থাকায় তিনি সংহতির নিদর্শন হিসেবে রোজা রাখবেন এবং একটি বিশেষ ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তার এই সফর বাংলাদেশে রোহিঙ্গা সংকট এবং মানবাধিকার পরিস্থিতির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এটি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে, ২০২৩ সালে তিনি রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন।

কেরানীগঞ্জে অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার, মুক্তিপণের শিকার শ্রমিক উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ ঢাকার কেরানীগঞ্জে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত বেকারি শ্রমিক মো. আলাল মিয়াকে উদ্ধার করেছে ্যাব১০। ঘটনায় অপহরণ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে সৈকত সরকার (২৩),শিহাব রহমান সিন(২১),মোঃ সজিব (৩০),মোসাম্মৎ কুলসুম ২১),মোঃ রাসেল(৩০) মোঃ মেহেদী হাসান (২৮)

্যাব১০ জানায়, অপহরণকারী চক্রের নারী সদস্য মোসাম্মৎ কুলসুম প্রেমের সম্পর্ক গড়ে তোলে আলাল মিয়ার সঙ্গে। এরপর জানুয়ারি তাকে কৌশলে কেরানীগঞ্জে নিয়ে আটকানো হয় এবং মুক্তিপণের জন্য নির্যাতন করে ভিডিও পাঠানো হয় তার পরিবারের কাছে।

পরিবার প্রথমে ২০ হাজার টাকা বিকাশে পাঠালেও অপহরণকারীরা তাকে মুক্তি দেয়নি। পরবর্তীতে কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করলে ্যাব১০ অভিযান চালিয়ে গত বুধবার গভীর রাতে আলালকে উদ্ধার এবং ছয় অপহরণকারীকে গ্রেপ্তার করে। সময় একটি সিএনজি, মোটরসাইকেল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।