ডেস্ক রিপোর্টঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচগাঁও ঋষিপাড়ায় চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ দুই অভিযুক্ত—আশরাফুল ইসলাম সিয়াম ও জীৎ সরকারকে আটক করেছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে অভিমান করে চাঁদপুর থেকে ঢাকায় আসেন। পরে রাতে আশ্রয়ের প্রলোভনে চার যুবক তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দুই অভিযুক্তকে ধরে ফেলে, তবে বাকি দুইজন পালিয়ে যায়।
গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আপনার মতামত দিন
