কোস্টা রিকা কোথায়?

ফুটবলের কল্যাণে কোস্টা রিকা বাংলাদেশে স্বল্প পরিচিত একটি দল। দলটি এবার এক চমকের নাম, উরুগুয়ে ও ইতালী কে হারিয়ে এবং ইংল্যান্ডের সাথে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২য় রাউন্ডে উন্নীত হয়েছে।

কোস্টা রিকা নামটির সাথে পরিচিত হবার আরেকটি সুযোগ আছে। যারা কম্পিউটার ব্যবহার করেন দেখবেন ইন্টেলের প্রসেসরের গায়ে লেখা থাকে ‘মেড ইন কোস্টা রিকা’। কোস্টা রিকায় রয়েছে ইন্টেলের একটি চিপ প্রস্ততকারক কারখানা। এই কারখানায় উৎপাদিত প্রসেসর, চিপ রপ্তানী সারা বিশ্বের, যা কোস্টারিকার মোট রপ্তানীর ২০% ও জিডিপি’র ৪.৯%।

এক নজরে কোস্টা রিকা:

রাষ্ট্রীয় নাম: কোস্টা রিকা প্রজাতন্ত্র, República de Costa Rica

ভাষা: স্প্যানিশ

জাতি: স্বেতাঙ্গ ৬৫.৮%, মেস্টিজো ১৩.৬৫%, অভিবাসী ৯.০৩%, মুলাটো ৬.৭২%, আমেরিন্ডিয়ান ২.৪%, নিগ্রো ১.০৩%, এশিয়ান ০.২১%, অন্যান্য ০.৮৮%

রাষ্ট্রপতি: লুই গুইলার্মো সলিস

স্বাধীনতা লাভ: ১৫ সেপ্টেম্বর, ১৮২১, স্পেনের কাছ থেকে।

আয়তন: ৫১,১০০ বর্গ কিলোমিটার

জলভাগ: ০.৭%

জনসংখ্যা: ৪৫ লাখ ৮৬ হজার ৩৫৩ জন

জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গ কিলোমিটারে ৮৪ জন

অবস্থান: মধ্য আমেরিকার ছোট একটি দেশ, পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগর আর পশ্চিমে প্রশান্ত মহাসাগর; উত্তরে নিকারাগুয়া ও দক্ষিণে পানামা রাষ্ট্র

উইকিপিডিয়া থেকে: লা সেলে বা লস টিকোস ডাকনামে পরিচিত কোস্টারিকা দলকে ফেদারেশিও কোস্টারিসেন্স দ্য ফুতবল নামীয় সংস্থা নিয়ন্ত্রণ করছে। কনকাকাফ অঞ্চল থেকে মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর এটি তৃতীয় সফলতম ফুটবল দল। মধ্য আমেরিকা থেকে সর্বাপেক্ষা সফলতম দল হিসেবে চারবার ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

১৯৯০ সালে ইতালিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের অভিষেকেই দলটি ১৬ দল নিয়ে গড়া দ্বিতীয় রাউন্ডে পদার্পণ করে। কিন্তু ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সবচেয়ে নিকৃষ্টতম ফলাফল হিসেবে ৩২ দলের মধ্যে ৩১তম স্থান অধিকার করে।কোস্টারিকা ফুটবল দল কনকাকাফ চ্যাম্পিয়নশিপ লাভ করেছে তিনবার এবং সাতবার আনকাফ ন্যাশনস কাপ জয় করেছে। এছাড়াও তারা চারবার কোপা আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিয়ে দুইবার কোয়ার্টার-ফাইনালে অংশগ্রহণ করে।

জেনে নিন চিলি-কে

আর ১ ঘন্টারও কম সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে নক আউট পর্বের প্রথম খেলা। ব্রাজিলের বিপক্ষে চিলি। ব্রাজিল একটি পরিচিত নাম, ফুবলের জন্য, আমাজন নদী ও বনের জন্য; কিন্তু চিলি? বাংলাদেশীদের চিলিকে জানার সুযোগ কম।

খেলা দেখার আগেই জেনে নিই চিলি সম্পর্কে:

রাষ্ট্রীয় নাম: চিলি প্রজাতন্ত্র ; República de Chile  (Spanish)
সরকারী ভাষা: স্প্যানিশ
স্বাধীনতা লাভ: ১৮ সেপ্টেম্বর, ১৮১০
আয়তন:  ৭৫৬,০৯৬.৩ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ১৭,৭৭২,৮৭১ জন
জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গ কিলোমিটারে ২২ জন

দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ-পশ্চিমে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এর সবচে’ বেশি সীমানা রয়েছে আর্জেন্টিনার সাথে, উত্তরে রয়েছে বলিভিয়া ও পেরু। দেশটির ৫২.৭% জনগণ ইউরোপীয় বংশধর, ৩৯.৩ মিশ্র ও ৮% আদিবাসী।

রহস্যময় মূর্তির জন্য দেশটির প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ এস্টার দ্বীপ সারা বিশ্বের কাছে আকর্ষণীয়।

এই মূর্তিগুলো কেন বানানো হয়েছিল সে রহস্য আজো উদ্ধার হয় নি, গবেষরা বিভিন্ন ধরণের তত্ত্ব দিয়েছেন তবে তার কোনোটিই পুরোপুরি সঠিক বলে গৃহীত হয় নি।

সালভাদর আয়েন্দে বিশ্বে একটি সুপরিচিত নাম। তিনি চিলি’র রাষ্ট্রপতি ছিলেন, এটাই তার একমাত্র পরিচয় নয়। তিনি ছিলেন বিশ্বের কোটি কোটি গণতন্ত্রকামী মানুষের মূত প্রতীক। তার কন্ঠে ধ্বনিত হয়েছিল বিপ্লবের কন্ঠস্বর। ১৯৭৩ সালে অগাস্তো পিনোশে’র সামরিক আভ্যুত্থানে নিহত হন।

চিলীর ফুটবল সংস্থা ফেদেরাসিওন দে ফুটবল দে চিলি  ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত দেশটি ৭ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। ১৯৬২ সালে চিলি বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিলো। সেবার চিলি বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সাফল্য তৃতীয় স্থান অধিকার করে। ১৯৮০-এর দশক থেকে দলটি সাধারণ লা রোজা  নামে পরিচিত।

নবাবগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলায় ১১ টি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে।  বৃহস্পতিবার রাতে উপজেলার চুড়াইন বাজারের ৩ টি স্বর্ণ পট্টির ১১ টি দোকানের শাটারের তালা ভেঙ্গে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতরা বাসনা জুয়েলার্স, বাদল, প্রতিমা, স্বপন, পূর্ণিমা, দ্বীপ, সূচনা, অর্গ, অবকাশ জুয়েলার্সসহ ১১ টি দোকান থেকে প্রায় ৫৫ ভরি স্বর্ণ, ২৮০ ভরি রুপা ও নগদ ৯ লাখ ৫৮ হাজার টাকাসহ ৩২ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছেন।

ঘটনাস্থল থেকে  জুলন মন্ডল (৪০) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। আটকৃত জুলন মন্ডল উপজেলার আগলা ইউনিয়নের গোকুল নগর গ্রামের সম্ভু মন্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল উপজেলার চুড়াইন বাজারের ৩ স্বর্ণের পট্টিতে হানা দেয়। এ সময় এসময়ে ডাকাতরা বাজারের ৭ পাহাড়াদারকে হাত, পা মুখ বেধে ১১ টি দোকানের সাটারের তালা ভেঙ্গে স্বর্ণালংকার, রুপা ও  নগদ টাকা লুটপাট শুরু করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে নবাবগঞ্জ থানা পুলিশ পৌছলে ডাকাতরা পালিয়ে গেলেও পুলিশ জুলন মন্ডল নামে এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জুলন মন্ডল নামে এক ডাকাতকে আটক করা হয়েছে। অন্যান্য ডাকাতদের আটক ও মালামাল উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা করছেন।

৯ ছাত্রের বাসায় বহিস্কারপত্র প্রেরণ: স্কুলকে উকিল নোটিশ

জয়পাড়া পাইলট ‌উচ্চ বিদ্যালয়ের ৯ ছাত্রকে ব্যবস্থাপনা কমিটির দেয়া বহিস্কারপত্র রেজিস্টার ডাক যোগে তাদের বাসায় পাঠানো হয়েছে।

এদিকে ছাত্রদের বহিস্কার প্রত্যাহারের জন্য উকিল নোটিশ পাঠিয়েছে বহিস্কার পাওয়া ছাত্রদের অভিভাবকরা। বিদ্যালয়ের ‘শৃঙ্খলা ভঙ্গে’র দায়ে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ ছাত্রকে বহিস্কার করে স্কুল কর্তৃপক্ষ। এতে অনিশ্চয়তায় পড়েছে ওই ছাত্রদের শিক্ষা জীবন।

জয়পাড়া পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ পত্র পাঠানোর ব্যাপারে নিউজ৩৯.নেট-কে নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি সম্পূর্ন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে।

অপরদিকে বিদ্যালয়কে উকিল নোটিশ পাঠানো হয়েছে, এখন স্কুলের ব্যবস্থাপনা কমিটি তার ব্যাপারে সিদ্ধান্ত নিবে।

স্থবির দোহার উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড

স্থবিরতায় আক্রান্ত হয়েছে দোহার উপজেলার উন্নয়ন। নেই কোন উন্নয়ন পরিকল্পনা, নেই কোন উন্নয়ন কাজ। ফলে দোহার উপজেলা পরিনত হচ্ছে স্থবির একটি উপজেলায়। হচ্ছে না রাস্তাঘাট ও অবকাঠামোগত কোনো উন্নয়ন।

এক সময়ের আধুনিক দোহার এখন ক্রমশই পরিনত হচ্ছে পিছিয়ে পরা জনপদ হিসাবে। প্রচুর বৈদেশিক মুদ্রার প্রেরণকারী প্রবাসী অধ্যুসিত এই দোহার দিনে দিনে পিছিয়ে পরছে সময়ের সাথে সাথে।

দোহার উপজেলা পরিকল্পনা বিভাগের প্রধান হাবিবুর রহমান মিঞা’র কথায় উঠে এসেছে এই উন্নয়ন স্থবিরতার চিত্র। তিনি শোনাতে পারেন নি কোন আশার বানী, অপেক্ষায় আছেন বাজেটের, যদি বাজেটে কিছু আসে।

তিনি নিউজ৩৯.নেট-কে জানান, “দোহারে বর্তমানে কোন উন্নয়ন প্রকল্প নেই, সামনেও আশার সুযোগ কম। এখন তেমন কোন উন্নয়ন মূলক কাজ হচ্ছে না। বাজেটের পর কিছু কাজ আশার কথা। দেখি কি কাজ আসে বাজেটের পর।“

দোহারের বাদ পড়া ভোটারদের ভোটার হবার সুযোগ

ভোটার তালিকা থেকে যারা বাদ পরেছেন তাদের জন্য নতুন করে ভোটার তালিকায নাম উঠানোর সুযোগ এসেছে। আগামী ৩০ জুন মঙ্গলবার জয়পাড়া পাইলট স্কুলে দোহার উপজেলার বাদ পড়া ব্যক্তিদের ছবি তোলা হবে।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন নিউজ৩৯.নেট কে এই নতুন ভোটার সংযুক্ত করার ব্যাপারটি নিশ্চিৎ করেছেন। এর জন্য যে যে ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের কাছ থেকে জন্ম নিবন্ধন পত্র নিয়ে সকাল ১০ টায় জয়পাড়া পাইলট স্কুলে উপস্থিত থাকতে বলেছেন।

কাঠাখালীতে বাড়ির উঠানে রহস্যজনক কূপ খনন

দোহারের কাটাখালীর শামীম ফকিরের বাড়ির উঠানে ১০ ফুট গভীর একটা কূপ খনন করা হয়েছে। কিন্তু এই কুপ খননের কোন কারন খুজে পাচ্ছে না এলাকাবাসী ও উপজেলা প্রসাশন। রহস্যজনক ভাবে কূপ খননের পর থেকে বাড়িতে পাওয়া যাচ্ছে না শামীম ফকির পরিবারের কোন সদস্যকে।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায় গত দুই বছর আগে ডায়ারকুম গ্রাম থেকে কাটাখালী গ্রামে জমি কিনে বাড়ি করেন শামীম ফকির। তিনি মূলত ঝাড়ফুক ও তাবিজের ব্যবসা করেই চলতেন।

শামীম ফকিরের প্রতিবেশি খোকন জানান, শনিবার ও রবিবার রাতে শামীম ফকিরের বাসায় ৬ থেকে ৭ জন অপরিচিত লোককে মাটি কাটতে দেখেন তারা। এর পর থেকেই শামীম ফকির ও তার পরিবার উধাও।

এই কূপ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, কেউ বলছে এখানে স্বাধীনতা যুদ্ধের সময় অস্ত্র ছিল, কেউ বলছে গুপ্তধন।

দোহার থানা ওসি নরেন্দ্র চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করেছেন।  এছাড়া কি কারনে এই কূপ খনন করা হয়েছে তা তিনি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন।

কুসুম কানন যুব সংঘকে হারিয়ে লটাখোলা চাঁদ তারা ক্লাব চ্যাম্পিয়ন

বারুয়াখালী গোল্ড কাপে সারারিয়া কুসুম কানন যুব সংঘকে ট্রাইবেকারের হারিয়ে শিরোপা জয় করলো লটাখোলা চাঁদ তারা ক্লাব। শনিবার বিকাল ৪ টায় বারুয়াখালী ন্যাশনাল ক্লাব মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মূল সময়ের গোল শূন্য ড্র হওয়ার পর ট্রাইবেকারে ফলাফল নির্ধারন হয়।

প্রতিবছরের মতো এবারো বারুয়াখালী ন্যাশনাল ক্লাব এই গোল্ড কাপ টূর্নামেন্টের আয়োজন করে। বিশিষ্ট্য শিক্ষানুরাগী তোফাজ্জল হোসেন বাবর মিয়ার পৃষ্ঠপোষকতায় এই গোল্ড কাপ টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে।
সক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টূর্নামেন্টে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে ফাইনালে যায়গা করে নেয় লটাখোলা চাঁদ তারা ক্লাব ও সারারিয়া কুসুম কানন যুব সংঘ। টান উত্তেজন পূর্ন ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ভাবে ড্র হলে ট্রাইবেকারে ফলাফল নির্দারিত হয়। ট্রাইবেকারে লটাখোলা চাঁদ তারা ক্লাব ১ গোলের ব্যবধানে সারারিয়া কুসুম কানন যুব সংঘকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি তোফাজ্জল হোসেন বাবর মিয়া। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড: মরিয়ম জালাল সিমু, বারুয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। পুরস্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করেন বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের সভাপতি মো: সাইফুল ইসলাম।

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. নজরুল হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের দড়িকান্দা গ্রামের কলুমদ্দিন মেম্বারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছ, বৃহস্পতিবার রাত ১১ টায় একটি পিক আপ ভ্যান পাড়াগ্রাম থেকে ঢাকা ঢাকা যাওয়ার পথে উপজেলার মাশাইল সড়কে তালতলা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে যায় এতে পিকআপ ভ্যানের ভিতরে বসে থাকা নজরুল হা ঘটনাস্থলেই নিহত হয়।

নবাবগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বিষয়টির সত্যতা স্বীকার করেন ও বলেন নিহতের পরিবার মামলা করার জন্য থানার উদ্দেশে রওনা হয়েছে।

অনুষ্ঠিত হল প্রথম দোহার বাজার নির্বাচন

অত্যন্ত উৎসব ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল প্রথমবারের মতো দোহার বাজার নির্বাচন। আর এতে সভাপতি পদে শফিউল আলম খন্দকার ১৪০ ভোটে, সহ-সভাপতি পদে আব্দুল মজিদ ১০৩ ভোটে, সাধারণ সম্পাদক পদে আব্দুল সাত্তার ৬৩ ভোট এবং সহ- সাধারণ সম্পাদক পদে আব্দুল মতিন ১১৯ ভোটসহ সাংগাঠনিক সম্পাদক পদে কাজী জুবায়ের আহমেদ ১০৩ ভোটে নির্বাচিত হন। উল্লেখ্য মোট ভোটার ছিলেন ১৮১ জন।

নির্বাচিত সবাই দল মত নির্বিশেষে বাজারের সার্বিক উন্নয়নে একসাথে কাজের মাধ্যমে দোহার উপজেলার অন্যতম জমজমাট বাজারে পরিণত করার আশ্বাস দেন।