ইউএনও-কে পদ্মার ভাঙ্গন রোধের দাবীতে দোহারের তরুণ প্রজন্মের স্মারক লিপি প্রদান

পূর্ব ঘোষণা আনুযায়ী আজ দুপুরে দোহারের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদ্মার ভাঙ্গনের সমাধানের দাবীতে স্মারক লিপি প্রদান করেছে ‘দোহারের তরুণ প্রজন্ম’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ভাঙ্গন রোধে তরুণদের উদ্যোগের ব্যাপারে জানতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি স্মারক লিপি দ্রুত প্রধান মন্ত্রীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছেন।
স্মারক লিপিতে ভাঙ্গনে দোহার-নবাবগঞ্জবাসীর দুর্দশার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে এর প্রতিকারে দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণ ও এখানে এসে নিজে পরিদর্শন করার অনুরোধ জানানো হয়।

স্মারক লিপি প্রদান করে অভিষেক পাল অন্তু, সোহাগ ভুঁইয়া, ইমরান হোসেই, শেখ সম্রাট হোসেইন সহ সাত জনের একটি দল।

পদ্মায় বাঁধের দাবীতে দোহারে মিছিল

পদ্মার ভাঙ্গনের কবল থেকে ঢাকা জেলার দোহার নবাবগঞ্জ থানা রক্ষার জন্য স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয় তরুণদের সংগঠন “দোহারের তরুণ প্রজন্ম”। শুক্রবার বিকেলে পদ্মার ভাঙ্গন কবলিত মানুষের গণজমায়েত এবং মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় তরুণরা এ দাবি জানায়। এছাড়া তরুণরা রবিবার প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান, ও অন্যন্য কর্মসূচীর ঘোষণা দিয়েছে।

দেড় হাজার ভিটা হারা মানুষের জন্য ত্রাণ সাহায্য এসেছে মাত্র ৬৫ মে.টন চাল। স্থানীয়রা এই ত্রাণ সাহায্য প্রত্যাখান করে স্থায়ী বাধঁ নির্মানের জন্য রাজপথে নেমে এসেছে।
শুক্রবার দুপুরে আড়াইটা থেকে দোহারের জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হতে থাকে তরুণরা। সাড়ে তিনটায় তারা স্কুলের সামনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে মানব বন্ধন করে। মানবন্ধন রতন চত্তর থেকে বিদ্যালয়ের দক্ষিণ প্রান্ত পর্যন্ত দীর্ঘ হয়।

এর এক পর্যায়ে নয়াবাড়ী থেকে একদল মানুষ বাঁধের দাবী নিয়ে ব্যানার হাতে মানবন্ধনে যোগ দেয়। তাদের মধ্যে ভিটেমাটি হারানো অনেকে ছিল।

এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী ঠিক সাড়ে চারটায় তিন শতাধিক মানুষের একটি মিছিল জয়পাড়া বাজারের ভেতর দিয়ে পদযাত্রা শুরু করে। এতে যোগ দেয় তরুণরা সহ স্থানীয় জনগণ, ঘড়হারা মানুষ, শিক্ষক ও দোহার উপজেলার ভাইস-চেয়ারম্যান সহ স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা।

লটাখোলা বাজারে সামনে গিয়ে বৃষ্টি এলেও মিছিল অব্যাহত থাকে। করম আলীর মোড়, নতুন ব্রিজ, থানার মোড় হয়ে আবার পাইলট বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয় মিছিলটি।
মিছিল শেষে উপস্থিত কয়েকটি গণমাধ্যমের মাধ্যমে সরকারে কাছে বাঁধ নির্মানের প্রয়োজনীয়তা ও দাবী তুলে ধরে মিছিলের উদ্যোক্তা ও ভুক্তভোগী জনগণ।

পদ্মা নদীদে বাঁধের দাবীতে দোহারে আন্দোলন

পদ্মা নদীদে বাঁধের দাবীতে দোহারে আন্দোলন

পদ্মা নদীদে বাঁধের দাবীতে দোহারে আন্দোলন

বারুয়াখালীতে একরাতে ৫ বাড়িতে চুরি

মো:শামীম, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের নবগ্রাম এলাকায় একরাতে ৫ বাড়িতে চুরি সংঘটিত হওয়ার ঘটনা ঘটেছে।

গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে  চুরি ঘটনা ঘটে। নবগ্রাম এলাকার হোসেন মল্লিকের বসতঘরে ঢুকে ঘরে থাকা দুইজোড়া নুপুর, ৭ ভরি রুপা চুরি করে নিয়ে যায়। সেই সাথে একজোড়া বিদেশী জুতা নিয়ে যায় চুরি করে; একই এলাকার মুদি দোকানদার আজাদের  মুদিদোকানের পাটাতন ভেঙ্গে ভিতরে থাকা সিগারেট ও নগট টাকা; নবগ্রাম পূর্বপাড়া এলাকার রমজান আলীর বসতঘরে থাকা দুইটি দামী মোবাইলসেট একই সময় প্রতিবেশী রাজিব মল্লিকের দামিমোবাইল ফোনসহ টর্চলাইট; একই এলাকার জালালের বাড়ি থেকে কাপড়চোপড় চুরি করে নিয়ে যায়।

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

আসাদ সবুজ, নিউজ৩৯.নেট ♦ ঢাকা জেলার নবাবগঞ্জের মহব্বতপুর বড় ব্রিজের সামনে সড়ক দুর্ঘটনায় আন্না বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার বান্দুরা মর্ডান ক্লিনিকের আয়া বলে জানা গেছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত আন্না বেগম উপজেলার সাদাপুর গ্রামের মো. হাসানের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় মহব্বতপুর বড় ব্রিজের সামনে পৌঁছলে, ঢাকা থেকে বান্দুরাগামী দ্রুতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বারুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো:শামীম/নিউজ৩৯.নেট
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বারুয়াখালী ইউনিয়নের মাদলা গ্রামে পানিতে ডুবে এক মেয়ে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মেয়েটির নাম স্বর্না আক্তার ।
স্থানীয় ও পারিবারিকসুত্রে জানা যায়, শনিবার বিকেলে স্বর্না আক্তার(৫)নামে একশিশু পুকুরের পানিতে গোসল করতে গেলে আধা ঘন্টা পার হওয়ার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখোঁজি শুরু করে । খোজাখুজির এক পর্যায়ে পুকুরের বাড়ির এক প্রতিবেশী মেয়েটির লাশ পানিতে ভাসতে দেখে । পরে অন্যান্য লোকজন মৃত স্বর্না আক্তারকে পানি থেকে তুলে আনে ।
মৃত স্বর্না আক্তার উপজেলার বারুয়াখালী ইউনিয়নের মাদলা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

জেগে উঠলো দোহার, তরুণ প্রজন্মের দোহার বাঁচাও আন্দোলন

নিউজ৩৯.নেট ♦ জেগে উঠেছে দোহার, জেগে উঠেছে দোহারের তরুণেরা, জেগে উঠেছে ঘুমন্ত বিবেক, জেগে উঠেছে দোহারের আলো-আশা। এই জেগে ওঠায় ভেসে যাবে অন্ধকার। দোহার রক্ষা পাবে নদী ভাঙ্গন থেকে, হবে উন্নত সমৃদ্ধ জনপদ।

দল-মত-নির্বিশেষে সকল শ্রেণীর দোহারের তরুণেরা শুধু ফেসবুক ইভেণ্ট (দোহার-নবাবগঞ্জে নদী ভাঙনরোধে তরুনদের ঐক্য প্রচেষ্টা। আপনি আসছেন তো…???)-এর ডাকে সবাই জড়ো হয়েছিল।অনুষ্ঠান এর শুরুতেই দোহারের তরুণেরা তার নিজ নিজ এলাকা থেকে নিজের অস্তিত্ব রক্ষার এ আন্দোলন এ জড়ো হতে থাকে। এর পর সবার অনুমতি ক্রমে শুরু হয় এক উজ্জ্বলতম ইতিহাস।

অনুষ্ঠান এর শুরুতেই নিউজ৩৯-এর সম্পাদক  তারেক রাজিব দোহারের অস্তিত্ব রক্ষায় কিছু প্রস্তাবনা তুলে ধরেন। এর পর শুরু হয় সবার মতামত গ্রহণ। এর মধ্যে ছিল স্কুল কলেজ এর ছাত্র এবং আপামোর জনসাধারণ নিয়ে বিশাল এক মানববন্ধন, অনশন, জনসমর্থন বাড়ানো, প্রশাসন এর চোখ ফেরানো, কেও কেও তাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করলেন।

এর পর  ইন্ডিপেনডেন্ট এর সিনিয়র স্টাফ রিপোর্টার শিমুল বাসার, আমাদের কিছু গা চমকানো অজানা তথ্য দিলেন, তিনি বলেন যে, পদ্মা ব্রিজ নির্মাণের কারণে যে নদী শাসন হবে তাতে যদি গাইড বাঁধ না দেয়া হয় তবে ভয়াবহ রকমের নদী ভাঙ্গনের মুখে পড়বে দোহার-নবাবগঞ্জবাসী। এমনকি সম্পূর্ণ রুপে বিলীন হয়ে পদ্মার আলাদা শাখা নদী জন্ম নিতে পারে বলে নদী বিশেষোজ্ঞ্রা জানিয়েছেন।  

এর পর আমাদের তরুন সমাজ এর বড় একটি অংশ শান্তিপূর্ণ মিছিলে অংশ গ্রহন করেন এবং যাতে বিপুল পরিমান জনসমর্থন পাওয়া যায়। আমাদের মিছিলটি জয়পাড়া স্কুল থেকে শুরু করে ওয়ান ব্যাংক হয়ে আবারো জয়পাড়া স্কুলে এসে শেষ হয়।

ইন্ডিপিন্ডেন্ট, আরটিভি, নিউজ৩৯, প্রিয় বাংলা, এশিয়া বার্তা এই অনুষ্ঠানটি কাভার করে।উল্লেখ্য দোহারের তরুন প্রজন্ম আবারো আগামী ৫ সেপ্টেম্বর বিকাল ৪ টায় জয়পাড়া স্কুল মাঠে আরও বিশাল সমাবেশ আহবান করেছে এবং সকলের সর্বাত্নক সহযোগীতা চেয়েছে।

প্রায় শেষ বাহ্রা ঘাট

প্রায় ভেঙ্গে গেল বাহ্রা ঘাট। যানবাহন চলাচল বন্ধ। পানি বন্দী মানুষ। আজ সকলে অসহায়। কলেজের ও স্কুলের শিক্কার্থীদের পড়ালেখা ধ্বংসের দ্বারপ্রান্তে। আশংকা জাগে, আর বুঝি রক্ষা করা গেল না ঢাকা-১ আসন খ্যাত দোহার খ্যাত।

নিউজ৩৯ শোকে বিহবল।

মান্নান খানের জামিন বাতিলে উচ্চ আদালতে যাবে দুদক

সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের জামিন বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান সাংবাদিকদের একথা বলেন।

সাবেক এ প্রতিমন্ত্রী দুদকে জমা দেয়া সম্পদ বিবরণীতে ৪ লাখ ৫৯ হাজার ৫৯৭ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৭৫ লাখ চার হাজার ২৬২ টাকার সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করে রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটি। এর দুদিন পর রোববার সকালে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আবদুল মান্নান খান। শুনানি শেষে আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় ১৩ অক্টোবর পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

আবদুল মান্নান খানের জামিনের বিষয়ে দুদক চেয়ারম্যান আরও বলেন, ঢাকা মহানগর হাকিম আদালত থেকে তিনি জামিন নিয়েছেন। আমরা উচ্চ আদালতে তার জামিন বাতিলের জন্য আপিল করব। এ নিয়ে কমিশনে আলোচনা হয়েছে। সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে বলা হয়েছে। 

দাউদপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

শামিম/নিউজ৩৯. নেট :: ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় গত সোমবার ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়ার ইছামতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে । ১৫ টি ছোট বড় নৌকার প্রতিযোগিতায় অংশ নেয় ।

শিকারীপাড়ার পল্লী চিকিৎসক কায়ছার আহমেদ আক্কুর সভাপতিত্বে ও দাউদপুর বাজার কমিটি এবং শিকারীপাড়া ইউনিয়নের যৌথ উদ্যোগে এ নৌকা বাইচের আয়জন করে । এসময় নারী- পুরুষ- শিশুসহ হাজারো মানুষ এ নৌকা বাইচ উপভোগ করে । নৌকা বাইচকে ঘিরে মেলায় খেলনা ও মাটির তৈরি বিভিন্ন সামগ্রির দোকান বসে । নগর সভ্যতার মধ্যে চলতে চলতে হাঁপিয়ে উঠা লোকজন কয়েক ঘণ্টার জন্য হলেও আনন্দ উপভোগ করে ।

মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিরব মন্ডল, নিউজ৩৯.নেট ♦ সোমবার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মুকসুদপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম জোলেখা খান(৮), বাবা হুমায়ুন খান। ৩য় শ্রেনীর ছাত্রী ছিল জোলেখা।

দুপুরে স্কুল থেকে ফেরার পর পুকুরে গোসল করতে যায় সে ও রাফিন(৭)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। এক সময় রাফিন গভীর পানিতে চলে যায়। সাতার জানা জোলেখা ঝাঁপিয়ে পরে রাফিন কে  বাঁচাতে। এ সময় দুই জনই পানিতে তলিয়ে যায়।

পরে বাড়ীর লোকজন তাদের উদ্ধার করে নিকটস্থ মোহাম্মদ আব্দুর রাজ্জাক হাসপাতালে নেয়। সেখানকার চিকিৎসকরা জোলেখাকে মৃত ঘোষণা করে এবং আশংকাজনক অবস্থায় রাফিন কে ঢামেক-এ প্রেরণ করে। আহত রাফিন এর বাবার নাম ইঞ্জিনিয়ার আব্দুর রউফ খান। তিনি ফ্যামস ইন্টারন্যাশনাল স্কুল এর ইংরেজির শিক্ষক।