দোহারে ইয়াবা ব্যবসায়ী ২ যুবক আটক

ঢাকার দোহার উপজেলায় মো. সোহেল (৩২) ও রুবেল (২২) নামক দুই যুবককে ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃত সোহেল শ্রীনগর উপজেলার বালুর চর গ্রামের আবু মীরের ছেলে ও রুবেল উপজেলার দক্ষিণ মধুরখোলা গ্রামের সমশের শিকদারের ছেলে ।

দোহার থানার উপ পরিদর্শক মো. রফিকুল ইসলাম লিটন বলেন, আটককৃতরা দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাইনপুকুর তিন দোকান এলাকা থেকে ১৫ পিছ ইয়াবাসহ দিবাগত রাতে তাদের আটক করা হয়। 

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক বলেন, এ ব্যাপারে মাদক আইনে মামলা দিয়ে আটককৃতদের শুক্রবার দুপুরে কোর্টে পাঠানো হয়েছে।

ইতিহাসের এই দিনে: ৩১ জানুয়ারি

0

১৬০০: সালে ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথের ফরমান বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠিত হয়।

১৯০৯: সালে  আমেরিকার বিখ্যাত ম্যানহাটন সেতু উদ্বোধন করা হয়।

১৯২১: সালে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর জন্ম।

১৯৩৩: সালে ইংরেজ সাহিত্যিক জন গলসওর্থাদির মৃত্যু।

১৯৪৩: সালে সোভিয়েত লাল ফৌজ ১৭ মাসব্যাপী বীরত্বপূর্ণ লড়াইয়ের পর জার্মান দখল থেকে স্তালিনগ্রাদ পুনরুদ্ধার।

১৯৪৫: সালে বাঙালি শিক্ষাবিদ অনুদ্বৈপায়ন ভট্টাচার্যের জন্ম।

১৯৫০: সালের এই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান হাইড্রোজেন বোমা  তৈরির কর্মসূচি ঘোষণা করেন।

১৯৫২: সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ  গঠন।

১৯৭২: সালের এই দিনে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ।

১৯৭৫: সালে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার জন্ম। 

বারুয়াখালীতে একটি সেতুর অভাবে…

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নে একটি সেতুর অভাবে দীর্ঘদিন ভোগান্তির মধ্যে আছে দীর্ঘগ্রামসহ প্রায় ২০টি গ্রামের অধিবাসী। উপজেলা সদর থেকে মাত্র ১৫ কি.মি. পশ্চিমে এই গ্রামের অবস্থান। প্রায় ১০ থেকে ১২  হাজার লোকের বসবাস এই গ্রামে কিন্তু পড়ে নি তেমন কোনো উন্নয়নের ছোঁয়া। গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে একটি খাল। এ খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করছে এ গ্রামসহ প্রায় ১০/১২টি গ্রামের বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, খালের উপর কাঠের তৈরি সাঁকোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে কিন্তু দেখার কেউ নেই।সরজমিনে গিয়ে দেখা যায়, সাঁকোটি সংস্কারের কোনো উদ্যোগ না নেয়ায় প্রায় দেড় কিলোমিটার রাস্তা ঘুরে হাট, বাজার, স্কুল ও কলেজেসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতে হচ্ছে। মাঝে মাঝে ঝুঁকি নিয়েই কাঠের সাঁকো দিয়ে খাল পারাপার হচ্ছে সহস্রাধিক শিক্ষার্থী। এতে তারা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।

এলাকাবাসী জানায়, দীর্ঘগ্রাম খালের ওপর একটি সেতু নির্মাণ অনেক দিনের দাবি এলাকাবাসীর। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সেতুটি সংস্কারের আশ্বাস দিলেও এ পর্যন্ত  কেউ প্রতিশ্রুতি রক্ষা করেনি। বিগত প্রায় ৮/৯ বছর যাবতই সেতুটি এ অবস্থায় পড়ে আছে। দুর্ভোগ ছাড়া কিছুই জুটেনি অবহেলিত এ অঞ্চলের মানুষের ভাগ্যে।

পাশের করপাড়া গ্রামের বাসিন্দা স্বপন মিয়া জানান, এ সাঁকো দিয়ে পায়ে হেটে ঝুঁকি নিয়ে চলাচল করলেও কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। ফলে এক কিলোমিটার ঘুরে কাদার রাস্তা ঘুরেই চলাচল করতে হয় এলাকার লোকজনকে।

স্থানীয় গৃহিনী সালেহা বেগম জানান, বর্ষা মৌসুমে রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। এ সেতুটি সংস্কার হলে তাদের দুঃখ-কষ্ট অনেকটাই কমবে। দীর্ঘগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জৈনতপুর আশরাফুল উলুম মাদরাসার শিক্ষার্থীরাও এ সেতু দিয়ে যাতায়াত করে।

দীর্ঘগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, তার স্কুলে যেতে শিক্ষার্থীদের কাঠের সাঁকো দিয়ে  ঝুঁকি নিয়ে পার হতে হয়। ফলে অনেকেই অন্য বিদ্যালয়ে ভর্তি হচ্ছে।

বিদ্যালয়েল ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান জানান, এই সেতুটি তৈরি হলে আমরা আরো বেশি শিক্ষার্থী পাবো। তাই সরকারের কাছে আমার জোরালো দাবি সেতুটি খুব শিগগিরই তৈরি করা হোক।

নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী ধীরেন্দ্র দেবনাথ বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।’

দোহার পৌরসভার মূল সড়কের বেহাল দশা

ঢাকার দোহার পৌরসভার মূল সড়কের গর্ত ও ডোবা যাত্রীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন এ সড়কের  সংস্কার কাজ না হওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছে পৌরবাসী। চরম ভোগান্তির শিকার হচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার ১নং ওয়ার্ড লটাখোলার করম আলীর মোড় থেকে জয়পাড়া বাজার ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় পিচ ও ইটের খোয়া উঠে গিয়ে ডোবার মতো গর্তের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।

এলাকাবাসীরা জানান, দোহারের গুরুত্বপূর্ন এ রাস্তাটি প্রশাসন জনপ্রতিনিধি কারো নজরে আসছে না। দোহারের বাণিজ্যক কেন্দ্র জয়পাড়া হাট। প্রতিদিনের বাজার ছাড়াও বৃহষ্পতিবার এখানে সাপ্তাহিক হাট বসে। দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, শ্রীনগর, মানিকগঞ্জের হরিরামপুর ও ফরিদপুরের চরভদ্রাসন থেকে হাজার হাজার মানুষ এ হাটে আসে। যাতায়াত করতে তাদের নাভিশ্বাস উঠে যায়।

পরিবহনের চালক মো.জামাল মিয়া বলেন, এ রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। ঝাঁকুনিতে যাত্রীদের গালিগালাজ খেতে হয়। শুধু তাই নয় এক ঘণ্টার রাস্তা যেতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে।  এতে আমাদের উপার্জন কমে গেছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূইয়া বলেন, রাস্তাটির অবস্থা খুবই খারাপ। এ বিষয়ে উপজেলা পরিষদের সভায় আলোচনা হয়েছে। পৌরসভাকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দোহার পৌরসভার  নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন,  রাস্তাটি সংস্কারের জন্য  বিশ্ব ব্যাংক সংস্থার কাছে অর্থ চেয়ে প্রকল্প পাঠানো হয়েছে। পাশ হলে আগামী দুই-তিন মাসের মধ্যে দরপত্র আহ্বান করা হবে।

দোহারে রাইপাড়ার দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

বুধবার দুপুরে ঢাকার দোহার উপজেলায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অপরাধে রজ্জব আলী টেনা (৪৪) ও রমজান আলী (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার রাইপাড়া ইউনিয়নের রাইপাড়া গ্রামের ঈসমাইল খাঁর ছেলে রজ্জব আলী টেনা (৪৪) ও নরসিংন্দী জেলার রাইপুড়া উপজেলার রাজবাড়ি গ্রামের নকল উদ্দিনের ছেলে ট্রাক ড্রাইভার রমজান আলীকে (২৫) কে গাজাঁসহ আটক করে দোহার থানা পুলিশ।

দুপুরে তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপার আদালতে প্রেরণ করা হলে তিনি রজ্জব আলী টেনাকে এক মাসের ও রমজান আলীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেণ।

অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে ফের নারিশা স্কুলের পরীক্ষার্থীদের বিক্ষোভ

এসএসসির ফরম পূরণের অতিরিক্ত ফি নির্ধারিত সময়ে ফেরত না দেয়ায় জয়পাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পর এবার বিক্ষোভ করেছে ঢাকার দোহার উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, এ বছর নারিশা উচ্চ বিদ্যালয়ের ৮০ শিক্ষার্থীর এসএসসির ফরম পূরণের প্রত্যেক শিক্ষার্থী ৭ হাজার ৫০০ টাকা জমা দেয়। হাইকোর্ট ও শিক্ষা মন্ত্রণালয় অতিরিক্ত ফি ফেরতের নির্দেশ দিলেও উপজেলার নাশিরা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের যথাসময়ে অতিরিক্ত ফি ফেরত না দেয়ায় গতকাল সকাল ১১টায় শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে অর্থ ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত না থাকায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবীব ও বিজয় মোহন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানিয়ে দেয়, টাকা ফেরত দিলে পরীক্ষায় সুযোগ-সুবিধা দেয়া হবে না।

মধুরচর বেপারোয়া ড্রাইভিঙে প্রান গেলো স্কুলছাত্রীর

0

তানজিম ইসলাম♦ ঢাকার দোহার উপজেলার বালির ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে শাফি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মধুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাফি মালিকান্দা ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। সে উপজেলার মধুরচর গ্রামের মোবারক মোল্লার মেয়ে।

বুধবার দুপুরে বিদ্যালয়ে থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে মধুরচর এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় চালক ট্রাক রেখে পালিয়ে যায়। স্থানীয়রা আহত শাফিকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

দোহার থানা ডিউটি অফিসার জামাল হোসেন নিউজ ৩৯ কে জানান, থানায় এখনও কোন অভিযোগ জানানো হয়নি। ট্রাকটি পুলিশ হেফাজতে আছে। অভিক্সোগ দায়ের করলে থানা প্রশাসন ব্যবস্থা নিবে। 

আজ বাঁশের তেলই: ধামাইল ২ ফেব্রুয়ারি

আজ থেকে শুরু হচ্ছে নুরুল্লাহপুর ফকির বাড়ির ঐতিহ্যবাহী ওরশের আনুষ্ঠানিকতা। বাঁশের তেলই দেয়ার মাধ্যমে আজ থেকে শুরু হয়ে যা পূর্ণতা পাবে আগামী ২ ফেব্রুয়ারী ধামাইলের মাধ্যমে। প্রায় ৪১২ বছরের পুরোনো এই ওরশের এবার পা রাখছে ৪১৩ তম বছরে।

প্রতি বছরের মতো এবারও এই ওরশকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী মেলা। আর ওরশে অংশ নিতে দূরদূরান্ত থেকে হাজির হচ্ছে নুরুল্লাহপুর ফকির বাড়ির ভক্তবৃন্দ। 

এদিকে ওরশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যাপারে পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক। 

দোহারের গৃহবধুর গলিত লাশ কোঠাবাড়ীর বিল থেকে উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আফসানা আক্তার (২০) নামে এক গৃহবধুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এবিষয়ে নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে। সোমবার রাতে উপজেলার নয়ানগর গ্রাম সংলগ্ন কোঠাবাড়ীর বিল থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল। নিহত আফসানা আক্তার রাজধানীর জুরাইন এলাকার মো. নাঈমের স্ত্রী। সে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের ইমামনগর গ্রামের কুয়েত প্রবাসি নান্নু ভূঁইয়ার পালিত মেয়ে বলে জানা যায়। সে দোহারে বাবার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে কোঠাবাড়ীর বিলে স্থানীয় জনতা ঐ গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্বজনরা খবর পেয়ে আফসানা আক্তারের লাশ শনাক্ত করেন। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এবিষয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে ঐ গৃহবধূর পরিবার।

এবিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল রানা বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। 

নারিশা পশ্চিমচরে র‍্যাব পরিচয়ে হুমকি

0

তানজিম ইসলাম♦ নারিশা পশ্চিমচর এলাকায় রুবিয়া রহমানের বাড়িতে ভুয়া র‍্যাব পরিচয়ে হুমকি দিয়েছে ৪ যুবক। ফলে এলাকায় ভয় ভীতির মাঝে আছে এই পরিবারটি।

রুবিয়া রহমান (৫৫) এর স্বামী আব্দুর রহমান নিউজ ৩৯ কে জানান,”আমি আমার বাড়িতে আমার ছেলের বউকে নিয়ে থাকি।কয়েকদিন পুরবে আমার ছেলের বউ আফরিন তাহার বাবার বাড়িতে বেড়াইতে যায়। আমি আমার বাড়ীতে একা ছিলাম। আমার তিন ছেলের মাঝে এক ছেলে বিদেশে ও এক ছেলে ঢাকাতে চাকুরী করে অন্য ছেলে লেখাপড়া করে। আমার ছেলেরা কেহ বাড়িতে থাকে না। আমি ২৬/০১/১৫ ইং তারিখে বাড়িতে একা ছিলাম।

উক্ত তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় চার জন অগত্য নামা লোক আমার বাড়িতে আসিয়া আমার ছেলে লিপু (৩০) কে খোজ করিতে থাকে। আমি তাদের পরিচয় জানিতে চাইলে তাহারা র‍্যাবের পরিচয় দেয়।  বিষয়টি আমার ছেলে লিপু র‍্যাব অফিসে যোগাযোগ করিয়া জানিতে পারে আমার বাড়িতে কোন র‍্যাব সদস্য আসে নাই। এবিষয়ে আব্দুর রহমান পুলিশকে এখনো কিছু জানান নি।

দোহার থানা পুলিশ জানিয়েছে, কেউ অভিযোগ করলে ব্যাপারটা তদন্ত করে দেখা হবে।