দোহারে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক

0

তানজিম ইসলাম, নিউজ৩৯.নেট ♦ ঢাকার দোহারে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ জয়পাড়া গাঙপাড় এলাকা থেকে আটক করা হয়। 

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- মাদক ব্যবসায়ী আয়নাল (২৬) ও তার সহযোগী মেহেদী হাসান রনি (২০) ও লাবলী দেওয়ান (৩২)।

দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, গাঙপাড় এলাকার মাদক ব্যবসায়ী আয়নালের বাড়িতে মেহেদী ও লাবলী অবস্থান করছিলেন। গোপন এ সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পুলিশের একটি দল অভিযান চালায়। আটকের চেষ্টাকালে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে তারা। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। পরে, ধাওয়া দিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দু’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান এসআই।

নবাবগঞ্জ এসোসিয়েশন যুক্তরাষ্ট্রের নতুন কমিটি গঠন

0

নিউইয়র্কের আঞ্চলিক সংগঠন নবাবগঞ্জ এসোসিয়েশন ইউএসএ ইনক-এর ২০১৫-২০১৬ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ৪১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. গিয়াস উদ্দিন এবং সাইফুল ইসলাম। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ফুডকোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। বিপুলসংখ্যক প্রবাসী নবাবগঞ্জবাসী দলমত নির্বিশেষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

বদরুল ইসলাম খান বাদলের সভাপতিত্বে এবং মোহাম্মদ সেলিম ইব্রাহিম ও সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন মো. গিয়াস উদ্দিন, এম রহমান সাচ্চু, বাবুল দেওয়ান, মো. আব্দুল কাইয়ুম, মোহাম্মদ আলম হোসেন, মিলন মোল্লা, হাবীবুর রহমান, তানভীর এ. মিলন, উজ্জল বিপুল, মহসিন চৌধুরী, মোহাম্মদ আকবর হোসেন ফরিদ, লুৎফর রহমান, এস মিয়া তাওহীদ, শেখ সিদ্দিক, আমিন মেহেদী বাবু, বাবলা চৌধুরী প্রমূখ।

সভায় বক্তারা দেশ ও প্রবাসে নবাবগঞ্জবাসীর কল্যাণে নবাবগঞ্জ এসোসিয়েশনকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটি নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নবাবগঞ্জ এসোসিয়েশন দীর্ঘদিন সুনামের সঙ্গে প্রবাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া দেশ ও প্রবাসের সেতৃবন্ধন রচনায় অসামান্য অবদান রাখছেন সংগঠনের সদস্যরা।

মতবিনিময় সভায় উপস্থিত সকলে সংগঠনের সঠিক নেতৃত্বদানের জন্য অভিজ্ঞদের দিয়ে একটি নতুন কার্যকরী কমিটি গঠনের ওপর মতামত ব্যক্ত করেন। পরে সর্বসম্মতিক্রমে ২০১৫-২০১৬ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়। ৪১ সদস্যের কার্যকরী কমিটিতে নবাবগঞ্জের কৃতি সন্তানদের সমন্বয়ে একটি শক্তিশালী ও অভিজ্ঞ উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক বদরুল ইসলাম খান বাদল।
নতুন কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন প্রবাসের পরিচিত মুখ বিশিষ্ট রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট মো. গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন তরুণ সংগঠক সাইফুল ইসলাম। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি মোহাম্মদ আকবর হোসেন ফরিদ, মোহাম্মদ আলম হোসেন, হাবীবুর রহমান হাবীব, টিপু আলম, তানভীর এ. মিলন, শেখ সিদ্দিক, আবুল মনসুর ও মুনজুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসূফ বিজু, মো. মিলন মোল্লা, গণেশ কীর্ত্তনীয়া ও শেখ মিলন ফরিদ, সাংগঠনিক সম্পাদক শেখ মালেক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাওন আহম্মেদ, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম খাঁন, এম. এ. কালাম কিরণ, প্রচার সম্পাদক লুৎফর রহমান, সহ-প্রচার সম্পাদক শেখ অয়ন আহমেদ, আপ্যায়ন সম্পাদক মো. লাবু মিয়া, মো. মোর্শেদুজ্জামান টুলু ও মো. রুবেল চৌধুরী, ক্রীড়া সম্পাদক আসেফুল শাওন, মো. উজ্জল ও মো. পলাশ, সাংস্কৃতিক সম্পাদক ডমোনিক জন গমেজ, দপ্তর সম্পাদক মো. আলী, সহ-দপ্তর সম্পাদক নিরঞ্জন কুমার শীল, সমাজকল্যাণ সম্পাদক মো. বাবলা চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সায়মা আক্তার রুনী এবং মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী রাণী সরকার।
কার্যকরী সদস্যরা হলেন মোহাম্মদ সেলিম ইব্রাহিম, মো. উজ্জল রিপন, মাহবুবুর রহমান সবুজ, মহসিন চৌধুরী, মানিক ওয়াদুদ, গোলাম মোস্তফা, জায়দুল ইসলাম, সমিরন্দ সরকার, মো. আব্দুর রহিম ও মো. সোহেলা রানা।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম খান বাদল, উপদেষ্টা মো. মনিরুজ্জামান, আব্দুস সাত্তার খান, প্রফেসর আনোয়ার হোসেন খান, এম রহমান সাচ্চু, বাবুল দেওয়ান, রোকিয়া আক্তার, এস. মিয়া তাওহীদ, আব্দুল আজিজ, মো. নুরুজ্জামান বেপারী, রেজাউর রহমান রেজা, শফিকুল ইসলাম খোকন, কেনেডি গোমেজ, ওয়াহিদ চৌধুরী, মো. জসিম উদ্দিন, আতাউর রহমান, আব্দুল গফুর, মো. নাসির উদ্দিন, এসকে আব্দুল, মো. বখতিয়ার রহমান খোকন, আমিন মেহেদী বাবু ও মো. রতন।
খুব শিগগির জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানে শপথগ্রহণের মাধ্যমে নতুন কমিটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

নবাবগঞ্জে ট্রান্সফমার অভাবে বিদ্যুৎ পাচ্ছে না শতাধিক পরিবার!

0

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রান্সফমার অভাবে প্রায় শতাধিক পরিবার বিদ্যুৎ পাচ্ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ওভার লোডের দোহাই দিয়ে আবেদনের দুই বছর অতিবাহিত হয়ে গেলেও বিদ্যুৎ পাচ্ছেনা এই উপজেলার প্রায় শতাধিক পরিবার এমনটাই অভিযোগ এখানকার গ্রাহকদের।

উপজেলার গোবিন্দপুর গ্রামের সুবদ কুমার পাল বলেন, দীর্ঘ দুই বছর ধরে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছি কিন্তু অফিস ওভার লোডের দোহাই দিয়ে আমাকে সংযোগ দিচ্ছে না।

একই অভিযোগ উপজেলার হয়রত পুর গ্রামের মো. শহিদুল ইসলামের তিনি বলেন, ২৫ কে.বি ট্রান্সফমার নেই এই কথা বলে বিদ্যুৎ অফিস আমাকে দীর্ঘ ১ বছর যাবৎ অপেক্ষায় রাখছে। কিন্তু সংযোগ দিচ্ছে না।

এ-বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানাজার মো. রবিউল হোসেন বলেন, হরতাল-অবরোধের কারণে ঢাকা থেকে ট্রান্সফমার আনা যাচ্ছে না । তবে এ মাসের শেষের দিকে ট্রান্সফমার পরিবর্তন করে নতুন সংযোগ দেওয়া হবে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দার চার্জ অফিসারের দায়িত্বে দোহার ইউএনও

0

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পদে চার্জ অফিসারের দায়িত্ব নিয়েছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা  নুরুল করিম ভুঁইয়া। মাঠ প্রশাসনে ঢাকা জেলার দোহার উপজেলা নির্বাহী অফিসার নুরুল করিম ভুঁইয়াকে চার্জ অফিসার হিসেবে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-৪ শাখায় ন্যস্ত করা হয়েছে  তাকে।

এছাড়া চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার মো. সামিউল মাসুদকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ উল্লাহকে নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আসমা আরা বেগমকে নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে এছাড়া এ ছাড়া কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. তবিবুর রহমানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মীর আব্দুল আউয়াল আল মেহেদীকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে। এছাড়া বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রেজাউল করিমকে উপজেলা নির্বাহী অফিসার পদে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

জীর্ণদশায় নবাবগঞ্জের ক্ষেপারাণীর আখড়া

0

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা বাগহাটি গ্রামের ২শ বছরের প্রাচীন ইতিহাস ও ঐতিহাসিক নিদর্শন বহন করে চলেছে দরবেশ ক্ষেপারাণীর আখড়া। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ কুটিরটি। স্থানীয়ভাবে কয়েকবার মেরামত করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে পাকা ভবনসহ টিনের ছাউনি। ঐতিহাসিক এ নির্দশনটি সরকারিভাবে রক্ষা করতে জরুরিভাবে সংস্কার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা সূর্যকান্ত চক্রবর্তী তার বাবা-দাদাদের মুখে শোনা কাহিনি উল্ল্যেখ করে জানান, বাংলা ১২০০ বঙ্গাব্দের প্রথম দিকে দরবেশ গোসাই বলাই চাঁন এ এলাকায় আবির্ভাব ঘটে। সে সময়ে তিনি কলাপাতার বেড়ার একটি ঝুপড়ি ঘরে বাস করতেন। নানা রোগমুক্তির আসায় এলাকাবাসী তার দারস্থ হতেন। দরবেশ গোসাই বলাই চাঁন রোগীদের আয়ুর্বেদিক প্রদ্ধতির ওষুধ দিতেন। আবার ঝাড়-ফুঁকও করতেন। পরে স্থানীয়রা তার ভক্ত বনে যায়। তার আচার-আচরণ দেখে স্থানীয় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের লোকজন মুগ্ধ হয়। ১২৫১ বঙ্গাব্দে দরবেশ গোসাই বলাই চাঁন দেহত্যাগ করেন। বছর খানেক পরে স্থানীয় হিন্দু পরিবারের গৃহবধূ ক্ষেপারাণী স্বপ্নের আদেশে দরবেশ তত্ত্ব গ্রহণ করেন। তিনি সংসার ধর্ম ত্যাগ করেন এবং ওই আখড়ার দায়িত্ব নেন। ১৩০৫ বঙ্গাব্দে স্থানীয় কয়েকটি ধনাঢ্য ঘোষ পরিবার আখড়ার জন্য পাকা কুটির নির্মাণ করে দেয়। সেই থেকে এ কুটিরের নাম ক্ষেপারাণীর আখড়া। তার মুখের বাণী আজো এলাকাবাসীর মুখে মুখে রটে বেড়াচ্ছে। রয়েছে সহস্রাধিক ভক্তও।

স্থানীয় বাসিন্দা তারাপদ সাহা জানান, সেই ছোটবেলা থেকে আখড়াটি দেখে আসছিলেন। তারা কখনো কারও সঙ্গে ঝগড়া বা খারাপ ব্যবহার করতেন না। সারাক্ষণ শুধু নীরব ধ্যানে মগ্ন থাকতেন। তাদের রীতি মতে নিজেরা রান্না করে খেতেন না। অন্যের বাড়ি থেকে যা আসে তা দিয়ে দিন পার করেন। খাবারের একটি দানাও তারা অপচয় করতেন না। তবে তাদের কোনোদিন না খেয়ে থাকতে শুনিনি। এলাকার কারও না কারও বাড়ি থেকে তাদের খাবার আসত।

তিনি আরও জানান, আখড়াটি ওই সময়ের স্থানীয় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করেছিল। আজো তাদের দৈনন্দিন জীবন-জীবিকায় এলাকাবাসী তাদের সহযোগিতা করে। সেই বিশ্বাস আজো অটুট রয়েছে স্থানীয়দের কাছে। সেই জরাজীর্ণ কুটিরে আজো বাস করে আসছেন এক অধিষ্ঠিত দরবেশ।

জানা যায়, আশ্রমে একজন করে দরবেশ অধিষ্ঠিত থাকেন। ক্ষেপারাণী ১১৭২ বঙ্গাব্দে দেহত্যাগের পর দরবেশ দামোদর চাঁন, নদীয়ার চাঁন, অলকা রাণী এ আশ্রমে দেহত্যাগ করেছিলেন। এখন দরবেশ মরণ চাঁন আখড়ায় অধিষ্ঠিত আছেন।

দরবেশ মরণ চাঁন জানান, এটি একটি কঠিন ব্রত। আমি দেহত্যাগী প্রয়াত দরবেশদের স্মরণ করে সারা দিন তাদের আত্মার শান্তি কামনা করি। মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করতে পেরে আমি গর্বিত। ঈশ্বর সবার মঙ্গল করুন।

স্থানীয়দের দাবি, প্রাচীন এ স্থাপনাটি রক্ষায় সরকারিভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হলে ঐতিহাসিক এ নিদর্শনটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে। প্রজন্ম থেকে প্রজন্ম এ প্রাচীন ঐতিহাসিক নিদর্শন বহন করবে প্রাচীন সংস্কৃতি। ধারণ করবে যুগ-যুগান্তরের কল্পকাহিনি।

ইতিহাসের এই দিনে: ৪ ফেব্রুয়ারি

0

১৬২৮: সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন।

১৭৮৩:  ইতালিতে ভূমিকম্পে ৩০ হাজার লোকের মৃত্যু।  

১৭৮৯: জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। 

১৯৩৬: বাংলাদেশের প্রখ্যাত কবি ফজল শাহাবুদ্দীনের জন্ম।

১৯৪৮: শ্রীলংকার স্বাধীনতা লাভ করে। 

১৯৪৯: নির্মাণের ১৭৬ বছর পর কোলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের দ্বার সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

১৯৭২: ব্রিটেনসহ দশটি দেশের বাংলাদেশকে স্বীকৃতি প্রদান।

১৯৭২:  বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট (ঢাকা থেকে চট্টগ্রাম)।

১৯৭৪: বাঙালি পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসুর (সত্যেন বোস) মৃত্যু।

১৯৯০: ভারতীয় বাঙালি সাহিত্যিক মৈত্রেয়ী দেবীর মৃত্যু।

২০০৪: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যাত্রা শুরু।

ইতিহাসের এই দিনে: ১ ফেব্রুয়ারি

0

১৬৬৬: বন্দি অবস্থায় মোগল সম্রাট শাহজাহানের জীবনাবসান। 

১৭৮৫:  বাংলার গভর্নরের পদ থেকে ওযারেন হেস্টিংয়ের ইস্তফা। 

১৭৯৭: ভারতের গভর্নর জেনারেল পদে লর্ড কর্নওয়ালিসের শপথ গ্রহণ।

১৮২৭: কলকাতা শহরে বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়।

১৯২৭: লেখক কাজী দীন মোহাম্মদের জন্ম।

১৯৩০:  বাংলাদেশের সাবেক সামরিক শাসক ও রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের জন্ম।

১৯৩৪: লেখক ও ব্যাংকার লুৎফর রহমান সরকারের জন্ম।

১৯৪৮: চিত্রশিল্পী আবদুস সাত্তারের জন্ম। 

১৯৫৫: বাংলাদেশের প্রথম নারী বৈমানিক সৈয়দা কানিজ ফাতেমা রোকসানার জন্ম।

১৯৪৮: কবি যতীন্দ্রমোহন বাগচীর মৃত্যু।

১৯৭৬: নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানীওয়ার্নার হাইজেনবার্গের মৃত্যু।

১৯৮৫: টেস্ট ক্রিকেট খেলা শুরু করে পরপর তিনটি সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড ভারতীয় ক্রিকেটার আজহারউদ্দীনের।

২০০৪: পদাঘাতে সৌদী আরবে ২৫১ জন হজ্বযাত্রী নিহত ও ২৪৪ জন গুরুতর আহত।

নবাবগঞ্জে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্ভোদন

0

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাসব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় উপজেলা সদর দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু। বিশেষ অতিথি ছিলেন দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, কলেজ গভর্নিংবডির সদস্য আবদুল জলিল, খান ইফতেখার আল ফারুকী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি, সহ-সভাপতি তাসদিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারহান আহমেদ, কলেজ শাখার সভাপতি শোভন সিকদার, সাধারণ সম্পাদক নাদিম আলম প্রমুখ।

মেলাকে কেন্দ্র করে দোকানিরা রকমারি পসরা সাজিয়ে বসেছেন। মেলার শুরুতেই তাঁতের তৈরি পোশাক কিনতে ভিড় করছেন। দোকানিরা আসা করছেন ভালো মানের সুতি পোশাকে শীতের শেষ মুহূর্তে ক্রেতাদের আকৃষ্ট করতে পারবেন।

নবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুজন আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে জসিম উদ্দিন (৩০) ও নুরুজ্জামান নামে ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার সকালে উপজেলার কৈলাইল ইউনিয়নের মালিকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জসিম উদ্দিন কেরানীগঞ্জ উপজেলা মুগারচর গ্রামের দরবেশ আলীর ছেলে ও নুরুজ্জামান একই উপজেলার বড়ইতলা গ্রামের মৃত সোনামিয়ার ছেলে।

দোহারে অটোচালকের লাশ উদ্ধার

দোহার উপজেলার নিকড়া তালতলা এলাকা থেকে গোকুল চন্দ্র রায় (৩০) নামে এক অটোরিকশা চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করে দোহার থানা পুলিশ। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলা দামড়াদীঘি গ্রামে বলে জানা গেছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, গোকুল রায় গত ৪ বছর আগে রিকশা শ্রমিক হিসেবে দোহার উপজেলায় আসে। সে উপজেলার ইউসুফপুর এলাকার নাজিম উদ্দিনের ভাড়া রিকশা চালাতো এবং তারই গ্যারেজে ভাড়া থাকতো।

বৃহস্পতিবার সন্ধ্যার পর যাত্রী নিয়ে গালিমপুরের উদ্দেশে রওনা হয়। রাত  ৯টার আগে  তার গ্যারেজে গাড়ি জমা দেয়ার কথা থাকলেও সে নির্ধারিত সময়ে ফিরে না আসায় গ্যারেজ মালিক নাজিম উদ্দিন ও রুমমেট বাবুল চন্দ্র রায় একাধিকবার তার মোবাইল ফোন যোগাযোগের চেষ্টা করলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পায়। 

দোহার থানা এসআই  মাহমুদুল বলেন, লাশটি ময়না তদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।