নবাবগঞ্জের শাহী জামে মসজিদের দ্বিতীয় তলা উদ্বোধন

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর বাগমারা-জালালপুর-কাশিমপুর গ্রামের পুরাতন শাহী জামে মসজিদের দ্বিতীয়তলার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

কাশিমপুর গ্রামের আমেরিকা প্রবাসী মহসিন চৌধুরী এতে অর্থায়ন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, নবাবগঞ্জ থানা ওসি সায়েদুর রহমান, নবাবগঞ্জ প্রেস ক্লাব সভাপতি ইব্রাহীম খলিল, মসজিদ কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী খালেদ, সহ-সভাপতি নাজির আহমেদ, সম্পাদক আবদুল হাফিজ সেন্টু, সহ-সাধারণ সম্পাদক শাহিনুল করিম প্রমুখ।

আদম ব্যাপারিদের খপ্পরে নবাবগঞ্জের বাহ্রায় অধিবাসীরা

নিউজ৩৯♦ আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের আলমগীর হোসেনসহ অনেকে। প্রতারক দেলোয়ার হোসেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার তারাবুনিয়া গ্রামের মৃত আলী মাঝির ছেলে। সর্বস্ব হারিয়ে সপরিবারে আহাজারি করছেন প্রতারণার শিকার ব্যক্তিরা।

ভুক্তভোগীরা জানান, প্রতারক দেলোয়ার হোসেন ডেনমার্ক পাঠানোর কথা বলে প্রতি জনের কাছ থেকে ৫-৬ লাখ টাকা নেয়। টাকা হাতে পেয়ে বিদেশ যাত্রীর আর কোনো খোঁজ নেয়নি দেলোয়ার। কিছুদিন পর দেলোয়ার যাত্রীদের অবৈধভাবে সাগর পথে যাওয়ার প্রস্তাব দিলে তারা যাননি। এরপর থেকে আদম পাচারকারী দেলোয়ার পালিয়ে বেড়াচ্ছে।

নবাবগঞ্জের আলমগীর হোসেন অভিযোগ করেন, প্রতারক আদম ব্যবসায়ী দেলোয়ার হোসেন তাকে ডেনমার্ক পাঠানোর কথা বলে গত বছরের ১২ মে উভয় পক্ষের স্বজনদের সামনে ৫ লাখ ৫০ হাজার টাকা নেয়। কয়েক মাস পরে যোগাযোগ করা হলে সে নানা তালবাহানা করতে থাকে। একপর্যায়ে সে মীরপুর-১১ নম্বরের স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৪ লাখ ৫০ হাজার টাকার একটি চেক দিয়ে গা-ঢাকা দেয়। ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটি বন্ধ পাওয়া যায়। এখন সে টাকাও দিচ্ছে না, বিদেশেও পাঠাতে পারছে না।

বক্সনগরের আত্তাপ হোসেন বলেন, প্রতারকের খপ্পরে পড়ে আমি নিঃস্ব হয়ে গেছি। তাকে কোথাও খুঁজে পাইতেছি না। আমার মতো অনেকেই দেলোয়ারের কাছে প্রতারণার শিকার হয়েছে।

অক্টোপাস ২০১০ ট্রেডার্স লি. নামের এজেন্সির মাধ্যমে তাদের ডেনমার্ক পাঠানোর কথা বলেছিল দেলোয়ার।

আদম ব্যবসায়ী দেলোয়ারের পরিচিত এক ব্যক্তি বলেন, সম্প্রতি মানব পাচারকারীদের নিয়ে সারা দেশে তোলপাড় হওয়ায় সে তার মোবাইল ফোন বন্ধ করে গা-ঢাকা দিয়েছে। দেলোয়ারের মোবাইল ফোনে যোগাযোগ করে বন্ধ থাকায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

নবাবগঞ্জের বক্সনগরে কয়লা খনি!

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের গুডি ঘাটার ডাঙা এলাকার একটি জমিতে মাটি কাটার সময়ে পাওয়া যাচ্ছে পাথর কয়লা। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উৎসুক এলাকাবাসী পাথর সংগ্রহে ভীড় করছে। 

জানা গেছে, ঘাটা মৌজার পান্নু শেখের জমিতে মাছ চাষের পুকুর তৈরি করতে ভ্যেকু মেশিন দিয়ে মাটি খনন করা হচ্ছিল। মাটির উপরের স্তর থেকে ১০/১২ ফুট নিচে থেকে মাটির সাথে বের হয়ে আসছে পাথর কয়লা।

নসিমন চালক আরিফ জানান, খনন কাজ চলাকালে ১০/১২ ফুট নিচের মাটি গুলো কালো আবরণের। সাথে ছোট-বড় পাথর কয়লার মতো পাওয়া যাচ্ছে। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা জমিতে ভীড় করে। এলাকাবাসী দলে দলে পাথর সংগ্রহ করতে জমিতে আসছে। এলাকাবাসীর ধারণা, শুধু ঐ জমি নয় এর আশপাশের জমি গুলোর ভূগর্ভে কয়লার থাকার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রীয় স্বার্থে ঐ এলাকায় অনুসন্ধান যন্ত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করা উচিত। 

এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আহসান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

নবাবগঞ্জে বিকাশ-রবি প্রীতি ফুটবল ম্যাচ

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোবাইল ব্যাংকিং কোম্পানি বিকাশ ও মোবাইল অপারেটর কোম্পানি রবির বিক্রয় ও বিপণন প্রতিনিধিদের নিয়ে বিকাশ একাদশ ও রবি একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদর দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে বিকাশ একাদশ ৪-২ গোলে জয়লাভ করে।

কোম্পানির দোহার নবাবগঞ্জ অঞ্চলের পরিবেশক আলহাজ মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শহিদ উল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সায়েদুর রহমান, দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, অধ্যক্ষ সাইদুর রহমান ও মো. জসীম উদ্দিন।

নারিশা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন

নিউজ৩৯♦ ঢাকার দোহার উপজেলায় নারিশা ইউনিয়ন ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নারিশা ইউনিয়নের মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নারিশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ পাঠানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সুরুজ আলম, নূরে আলম উজ্জ্বল, দোহার উপজেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আল-মামুন, আওলাদ হোসেন, মাহাবুবুর রহমান বেপারি, আলমগীর হোসেন, নুরুল ইসলাম মানিক, শাহাবুদ্দিন আহমেদ, শাহজাহান মোল্লা, আনোয়ার হোসেন।

মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ

আবশ্যক:সরকারী বিধিমোতাবেক নিম্নলিখিত পদে শিক্ষক/শিক্ষিকা আবশ্যক। সহকারী প্রধান শিক্ষক-১ জন। গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে একজন, হিন্দু ধর্ম ১ জন, সহকারী লাইব্রেরীয়ান পদে ১ জন, কম্পিউটার বিষয়ে ১ জন। সহ-প্রধান ও সহ-লাইব্রেরীয়ান পদ বাদে অন্য পদে অনুমোদন সাপেক্ষে সরকারী বেতন ভাতা হবে। আগ্রহী প্রার্থিগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে নিম্নঠিকানায় আবেদন করতে অনুরোধ করা হল। —প্রধান শিক্ষক, মুকসুদপুর বালিকা উ/বি, দোহার, ঢাকা। 

মোবা-০১৮১৭৫৪২১৯৭।

মিজানুর রহমান শমশেরীর এক গুচ্ছ ছড়া

এক.

সুকুমার বড়ুয়া

ঝানু পাকা পড়ুয়া

যতোসব কথা বলে

সবকিছু ঘরোয়া।

 

ছড়া-গড়া মনটা

নেই উৎকণ্ঠা

সপ্তাহে মনে পড়ে

দুই চার ঘণ্টা।

 

দুই.

ছড়া কাটে ছড়াকার

মুখ ভরা দাঁড়ি তার

পল্টনে লোকটারে

দেখা যায় বার বার।

 

কী যেন কী নাম তার

পড়ে বই নামতার

এক টাকা পাঁচ সিকে

এক দুই তিন চার।

 

বখেটে 

 

টাকা নেই পকেটে

লোকটা কি বখেটে!

বাসে ভাড়া না দিয়েই

চলে আসে ফকেটে।

 

মালপানি বাঁকাতে

খুব পারে তাকাতে

সারাদিন চলাফেরা

ডেমরা টু ঢাকাতে।

 

পয়সাটা না দিয়েই গাড়িতে

চট করে চলে এসে বাড়িতে

বয়কে সে ডেকে কয়, 

দে কী আছে হাঁড়িতে

সিনেমায় চলে যায় 

খেয়ে তাড়াতাড়িতে।

 

 

আমরা আছি

 

ঘুরছে লাটিম ঘুরতে থাকে ঘুরুক

লাগছে আগুন পুড়তে থাকে পুড়ুক।

মরি বাঁচি আমরা আছি

উড়ছে ধোঁয়া উড়তে থাকে উড়ুক।

অস্ত্রপাতি ধরছে যারা ধরুক

লাগছে লড়াই লড়তে থাকে লড়ুক

মরি বাঁচি আমরা আছি

মরছে মানুষ মরতে থাকে মরুক।

 

অভাব 

 

অভাব অভাব দারুণ অভাব

পালটে গেলো লোকের স্বভাব

রাঘববোয়াল ফস্কে গেলো

চিংড়ি হলো দেশের নবাব।

 

করছে যে যা করে করুক

মরছে যারা মরে মরুক

চুনপুঁটিরা লেজ নাড়িয়ে 

খাচ্ছে আহা মজার কাবাব।

 

স্বপ্ন 

 

তুই যদি মা রানি হতিস কত্ত ভালো লাগতো!

আমি হতাম রাজকুমারী, চাকর-নফর থাকতো।

আব্বা যেতেন সিংহাসনে, আমি যেতাম তাঁর পেছনে

উজির-নাজির পেয়াদা-পাইক কত্ত ভালোবাসতো!

আমি যখন ছাদের পরে চুল শুকাতাম গোসল করে

দূর থেকে সব গরিব প্রজা আমায় চেয়ে দেখতো।

বলতো সবে রাজার মেয়ে, অনেক ভালো সবার চেয়ে

বল্ না গো মা, এসব কথা কেমন ভালো লাগতো?

বাড়ি ভরা দালান হতো, আব্বা কত ভোজ বসাতো

তখন কি আর ছাদভাঙা এই খড়ের কুটির থাকতো?

দোহারে স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধের চেষ্টা

নিউজ৩৯♦ বর্ষা শুরু হতে না হতেই ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীর পাড় ভাঙতে শুরু করেছে। অবিলম্বে ব্যবস্থা না নিলে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে নদীতীরের বসতিসহ জনপদের। এ বিষয়কে মাথায় রেখে দোহারের পদ্মাপাড়ের বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করলেন।

উপজেলার নারিশা, বিলাশপুর, নয়াবাড়ি ইউনিয়ন নদীভাঙনপ্রবণ এলাকা। এসব ইউনিয়নে রানীপুর, মেঘুলা, পশ্চিমচর, নারিশা, মধুরচর, হাজারবিঘা, মাঝিরচর, কার্তিকপুর, বাহ্রাঘাট, ময়নট, শিলাকোঠা, সুন্দরীপাড়া, বাংলাবাজার গ্রামসহ দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে অব্যাহত ভাঙনের ফলে হাজার পরিবার তাদের ভিটেমাটি হারিয়েছে। এসব এলাকার শ্রমজীবী মানুষ এবার পদ্মার ভাঙন থেকে ভিটেমাটি রক্ষার জন্য নিজেরাই বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে।

মেঘুলা মাদ্রাসা, শিলাকোঠা মাদ্রাসাসহ আরও অনেক মাদ্রাসায় ভাঙন রোধে দোয়া ও মোনাজাত হয়। শেষে সবাইকে একত্র হয়ে পদ্মায় বাঁধ নির্মাণের কথা বলা হয়। এ সময় নিজ নিজ এলাকায় নারিশা ইউনিয়নের চেয়ারম্যান ডা. আবুল কালাম, নয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নানসহ এলাকার সর্বস্তরের জনগণ এ প্রস্তাবের একাত্মতা প্রকাশ করে। 

এগিয়ে আসে উপজেলার সব শ্রেণীর পেশার মানুষ। বাঁধের জন্য কেউ বাঁশ, কেউ টাকা, কেউ আবার স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করে।

এ সময় উপজেলার পদ্মা নদীর বৃহৎ ভাঙনরত এলাকা বাহ্রাঘাট থেকে চরপুরলিয়া খাল পর্যন্ত বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি বাস্তবায়িত হলে কাজের পরিধি আরও বাড়ানো হবে। বাঁধটি নির্মিত হলে দোহারের শিলাকোঠা, আন্তা বাহ্রা, বাংলাবাজার, শিলাকোঠা ও চরপুরলিয়া এলাকার শত শত বাড়িঘর ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। 

এ বিষয়ে কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আবদুর ওয়াহার দোহারী বলেন, বর্ষা মৌসুম ছাড়াও অন্যান্য সময় নদীর ঢেউ তীরে আছড়ে পড়ার কারণে বিলীন হয়ে যায় ফসলি জমি। বাঁশ দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হলে ভাঙনের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

নয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান বলেন, এই উদ্যোগকে স্বাগত জানাই। বাঁধকে কেন্দ্র করে সবাই ঐকমত্যে পেঁৗছেছে। বিষয়টি আমার কাছে ভালো লেগেছে। 

এ ছাড়া দুই ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ কাজের সঙ্গে  সরাসরি সম্পৃক্ত।

নবাবগঞ্জে আন্তঃক্লাব টি ২০ ক্রিকেটে জাগরণী সংঘ চ্যাম্পিয়ন

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শর্টপিচ আন্তঃক্লাব টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয় শুক্রবার। বাহ্রা তরুণ সংঘ এর আয়োজন করে। চূড়ান্ত খেলায় সোনাহাজরা জাগরণী সংঘ  জলহিরো তরুণ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 

পরে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি টিভি পুরস্কার হিসেবে হয়। 

বাহ্রা ইউপি চেয়ারম্যান মো. সুবেদুজ্জামান সুবেদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক পনিরুজ্জামান তরুণ। খেলার উদ্বোধন করেন স্থানীয় সমাজসেবক আলহাজ আবদুস সালাম। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এসএম মোশারফ হোসেন,

মো. শহিন খান, উপজেলা যুবলীগ নেতা পত্তনদার মো. রাকিব, ছাত্রলীগ নেতা এসএম সাইফুল ইসলাম, শোভন সিকদার ও নাহিদুল আলম নাদিম।