অনিয়মই নিয়ম নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

নিউজ৩৯♦ একের পর এক সংকট ও অনিয়মে দিশেহারা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের উপর উপজেলার মানুষ অনেকাংশে নির্ভরশীল হলেও একের পর এক অনিয়ম, সংকটের কারনে বিপাকে পরেছেন এই এলাকার দরিদ্র মানুষ যাদের অসুস্থ হলে একমাত্র আশ্রয়স্থল। এরই মধ্য দীর্ঘদিন ধরে অচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স রে মেশিনটি। ফলে স্বল্প মুল্যে এক্স রের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই উপজেলার হাজারো মানুষ।

নবাবগঞ্জের ১৪ টি ইউনিয়নের জন্য একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও পরিবেশ নিয়ে সাধারন মানুষের অভিযোগের শেষ নেই। নোংরা পরিবেশে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে। এমন কি আয়া, ঝাড়ুদার দিয়ে ইনিজেকশন পুশ করার ঘটনা এই স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটছে অহোরহো। এমন কি ডাক্তাররের প্রেসক্রাইব করা সরকারি ঔষুধও নেই বলে রোগীদের তাড়িয়ে দেয় ৪র্থ শ্রেনীর কর্মচারীরা। খাবারের মান, রান্নাঘরের পরিবেশ, বাথরুম নিয়ে অভিযোগের শেষ নেই রোগীদের। নেই অতি প্রয়োজনীয় বিশুদ্ধ পানির ব্যবস্থা।

এরই মাঝে উপজেলা ডাক্তারেরা উপজেলার পাশেই বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে রেফারড করে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। দরিদ্র রোগীরা হয়ে পরেছে অসহায়। এরই মাঝে উপজেলা নিবাসী মোঃ আলী হাতের টিউমার অপারেশন করার জন্য উপজেলার চিকিৎসকের কাছে গেলেও চিকিৎসক তাকে রেফারড করেন স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে। এতেআমোঃ আলীর প্রায় ৩২ হাজার টাকা খরচ হয়। যেখানে ফ্রিতে স্বাস্থ্য সেবা দেয়ার কথা উপজেলা চিকিৎসকের সেখানে এই ভাবে দরিদ্র মানুষের আজ সহায় সম্বল বিক্রি করে করতে হয়েছে ছোট একটা অপারেশন। সেই সাথে উপজেলা ডাক্তারদের যোগ সাজসে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় প্রাইভেট ক্লিনিকের দালালদের ভিড় লক্ষ করা যায়। 

উপজেলার ঔষধের স্থানেও প্যারাসিটামল, হিস্টাসিন এন্টিসেড ছাড়া কোন ঔষধই দেয়া হয় না। ফলে বেশি দাম দিয়ে তাদের ঔষধ কিনতে হয় বাইরে থেকে। 

এদিকে এক্স রে মেশিনটি দীর্ঘ দিন ধরে অচল রইলেও এটি ঠিক করার দিকে নেই কারো নজর। উল্টো রোগীদের উৎসাহিত করা হচ্ছে প্রাইভেট ক্লিনিকে যেয়ে এক্স রে করানোর জন্য। ফলে কারনে অকারনে প্রাইভেট ক্লিনিকে রেফারড করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। স্থানীয় প্রাইভেট ক্লিনিকের সাথে ভালো সম্পর্কের সুযোগে চিকিৎসকরাও চান না বদলী হতে। ফলে তারা থেকে যাচ্ছেন একই কর্মস্থলে। এবং প্রাইভেট ক্লিনিকে সকাল বিকাল দুই বেলা নিয়ম করে দেখে যাচ্ছেন রোগী। 

ঢাকা জেলার সিভিল সার্জন জাকির হোসেন বলেন এক্স রে মেশিনের জন্য নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের কাছে আবেদন করেছে। তবে অনিয়মের বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলেছেন। visit

আলমগীর হোসেনকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

নিউজ৩৯.নেট ♦ দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বেক্সিমকো মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আলমগীর হোসেনকে আসন্ন দোহার উপজেলা চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে দোহার উপজেলা আওয়ামী লীগ। আজ দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বানিজ্য বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এই ঘোষণা দেন। 

বিএনপির প্রার্থী এর মাঝে ঘোষণা হলেও আওয়ামী লীগের প্রার্থী নিয়ে ছিল বেশ দ্বিধা-দ্বন্দ্বে। আলমগীর হোসেন, সাগর শাহিন, নজরুল ইসলাম বাবুলসহ আরো অনেকের নাম থাকলেও ২১ আগস্ট বেল টাওয়ারে প্রার্থী চুড়ান্ত করেন আওয়ামী লীগ। এসময় সকলে সর্ব সম্মত ভাবে আলমগীর হোসেনকে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে ঘোষণা দেন। সেই প্রেক্ষিতে ২০০৭ সালের পর প্রথম দোহারে আসা সালমান এফ রহমান নিজে উপস্থিত থেকে আলমগীর হোসেনকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সবার সাথে পরিচয়  করিয়ে দেন। এবং আওয়ামী লীগের সকলকে আলমগীর হোসেনের পক্ষে কাজ করার নির্দেশ দেন। 

এ সময় উপস্থিত সকলে আলমগীর ব্যাপারীর পক্ষে কাজ করার শপথ নেন এবং উপজেলা পরিষদে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করে ঘরে ফেরার শপথ নেন। এই সময় সালমান এফ রহমান ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, দোহারের জামাই নাজমুল আহসান পাপন এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণা সম্পাদক মাহবুবুর রহমান, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বজলুর রহমান কামাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফজলুর রহমান, দোহার উপজেলা যুবলীগের সভাপতি ভিপি আলমাছ, দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, ঢাকা জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর সভাপতি মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ আওয়ামী লীগের উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। 

উক্ত অনুষ্ঠানের  সভাপত্বিত্ব করেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন শিকদার। 

নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কাজ করলে দল থেকে বহিস্কার: মাহবুবুর রহমান

নিউজ৩৯.নেট ♦ আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের হারানো দোহার উপজেলা চেয়ারম্যান পদটি যেকোন ভাবে এই বার জয় করার ঘোষণা দিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক দোহার উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান। সেই সাথে দলীয় নেতা কর্মীদের এই নির্দেশও দিয়েছেন যারা দলীয় নির্দেশের বাইরে কাজ করবে তাদের জন্য রয়েছে সাংগঠনিক শাস্তি।

গত উপজেলা পরিষদ নির্বাচনে নাজমুল হুদার ভাই কামরুল হুদা চেয়ারম্যান নির্বাচিত হলেও দায়িত্ব পালনের দেড় বছরের মাথায় তার আকস্মিক ইন্তেকালে শুন্য হয় দোহার উপজেলা পরিষদ। সেই রেশ ধরে  আসছে ২১ সেপ্টেম্বর দোহার উপজেলা চেয়ারম্যান পদের শুন্য আসনে নির্বাচনের তারিখ ঠিক করে দোহার উপজেলা পরিষদ। সেই রেশ ধরে আজকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার সময় মঞ্চে বক্তব্য দেয়ার সময় মাহবুবুর রহমান ঘোষণা দেন দোহার উপজেলা এই চেয়ারম্যান পদ এবার আমরা জয় করবোই। এই কারণে আমরা সকলে বসে একক প্রার্থী হিসাবে সিদ্ধান্ত নিয়েছি আলমগীর ব্যাপারীকে সমর্থন দেয়ার। যদি কেউ এই সিদ্ধান্তের বাইরে যায় তাহলে দল থেকে বহিস্কার করা হবে চির কালের জন্য। এসময় সকলে তার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানায়। 

আমাকে একটি মাঠ দিন, আমি দোহারে একটি ক্রিকেট একাডেমী করবোঃ নাজমুল আহসান পাপন

নিউজ৩৯.নেট ♦ দোহারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষনা অনুষ্ঠানে ঘটনা চক্রে সালমান এফ রহমানের সফর সঙ্গী হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও দোহারের জামাই সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছেলে নাজমুল আহসান পাপন। প্রার্থী ঘোষণার অনুষ্ঠানে তিনি দিয়ে গেলেন অসাধারন ঘোষনা। দোহারে ক্রিকেট একাডেমী স্থাপনে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

দোহারের সাবেক চেয়ারম্যান হাসেম আলীর মেয়ের জামাই পাপনের দোহারে আসা নেহাত ঘটনা চক্রে। তবে ঘটনা চক্রে আসলেও তিনি দোহারের মানুষকে দেখিয়ে গেছেন এক অসাধারণ স্বপ্ন। দোহারে একটি ক্রিকেট একাডেমী ও একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন স্টেডিয়াম।

আলমগীর ব্যাপারীর পক্ষে বক্তব্য দিতে যেয়ে তিনি বলেন সারা দেশ থেকে ক্রিকেটার উঠে এলেও ঢাকা জেলা থেকে কোন ক্রিকেটার জাতীয় পর্যায় ভাল করতে পারছে না। এর একটি আশু সমাধান দরকার। এর জন্য আমাদের দরকার একটি মাঠ। যদি আপনারা একটি মাঠ দেন তাহলে অতি দ্রুত দোহারে আমরা একটি ক্রিকেট একাডেমী করবো। 

এই সময় দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল নুরপুরের মাঠের কথা পাপনকে জানান।  পাপন নুরপুরের মাঠের কথাটা মনে রাখবেন বলে জানান। 

এবার হুদার সমর্থনও পেলেন ভুলু

নিউজ৩৯♦ ঢাকা জেলা বিএনপির সমর্থনের পর  দোহার উপজেলার উপনির্বাচনে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সমর্থনও পেলেন সিরাজুল ইসলাম ভুলু। শনিবার সাইনপুকুরে নাজমুল হুদার  বাসায় তার সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুলুকে প্রার্থী ঘোষণা করা হয়। নাজমুল হুদার ছোট ভাই দোহার উপজেলা চেয়ারম্যান কামরুল হুদার মৃত্যুতে পদটি শূন্য হলে উপনির্বাচনের ঘোষণা দেয়া হয়। বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার নাজমুল হুদা ব্যক্তিগতভাবে সিরাজুল ইসলামকে প্রার্থী হিসেবে সমর্থন দেন। 

এদিকে, দোহার উপজেলা বিএনপির নেতাকর্মীরাও ঢাকায় একাধিক সভা করে সিরাজুল ইসলাম ভুলুকে সমর্থন দেন। সিরাজুল ইসলাম (ভুলু) বলেন, দোহারের সর্বজন শ্রদ্ধেয় ও আমার মুরব্বি ব্যারিস্টার নাজমুল হুদা আমাকে প্রার্থী ঘোষণা করে সমর্থন দিয়েছেন। বিএনপির সব স্তরের নেতাকর্মীও আমার পাশে থেকে সমর্থন দিয়েছেন।

নবাবগঞ্জের বান্দুরায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ও রয়েল গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ মো. সোহরাব উদ্দিন। তিনি পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘খেলাধুলার মাধ্যমে তরুণ-যুবকরা সমাজে ইতিবাচক কর্মকাণ্ডের দিকে অগ্রসর হবে। তাই এ ধারা অব্যাহত থাকলে তারা বিপথগামী হবে না।’ বিশেষ অতিথি ছিলেন শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, ক্লাব সভাপতি দেওয়ান আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক মনজু মোল্লা।

উদ্বোধনী খেলায় কামারখোলা উজালা সংঘ ১-০ গোলে ঢাকা সিভিল এভিয়েশন দলকে হারায়। উৎসবমুখর পরিবেশে ফুটবল খেলা দেখতে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের এগিয়ে আসতে হবেঃ সালমা ইসলাম

নিউজ৩৯♦ সাবেক মহিলা শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আরো মনোযোগী হতে হবে শুধু নতুন ভবন হলেই চলবে না সেই সাথে ভালো ফলাফল করে সুনাম রক্ষা করতে হবে শনিবার দুপুরে নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৫ম তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন

এসময় বিদ্যালয়ের অধ্যক্ষ সাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন দিলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. ইব্রাহীম খলিল, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ, ছাত্র সমাজের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মশিউর রহমান, মহিলা নেত্রী শিল্পী ইসলাম, জাপা নেতা এমএ মজিদ, সাহের মেম্বার, নাসির শিকদার, আব্দুল হালিম চিশতি প্রমুখ উপস্থিত ছিলেন

সালমা ইসলাম বলেন, মানুষ গড়ার কারিগর হিসেবে আত্মতৃপ্তি নিয়ে বসে থাকলেই শিক্ষকদের দায়িত্ব শেষ নয় ভালো ফলাফলের জন্য তাদেরকে দায়িত্ব নিতে হবে তিনি শিক্ষার প্রসার উন্নয়নে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন বলে জানান

অপরদিকে বিকাল ৪টায় দোহারের সোনার বাংলাগ্রামে জাতীয় পার্টির এক কর্মী সভায় সংসদ সদস্য সালমা ইসলাম বলেন, আপনাদেরকে উন্নয়নের স্বার্থে এক হয়ে কাজ করতে হবে এসময় তিনি ওই এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে প্রায় কি:মি: রাস্তা পাকা করার আশ্বাস দেন

সালমা ইসলাম অনুষ্ঠান স্থলে পৌঁছলে তাকে দেখতে শত শত নারী পুরুষ মিছিলসহকারে সমবেত হয় তারা রাস্তার দাবিতে শ্লোগান দেন অনুষ্ঠানে সাংসদ সালমা ইসলামের বক্তব্য শুনে তার উন্নয়ন কাজের প্রতি আস্থা জানিয়ে আব্দুল জলিলের নেতৃত্বে দুই শতাধিক লোক জাতীয় পার্টিতে যোগদান করেন 

 

নবাবগঞ্জে সাংবাদিক পরিবারকে হত্যার হুমকি

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আত্মীয়কে মামলায় সহায়তা করায় একটি অনলাইন নিউজ পোর্টালের ঢাকা দক্ষিণ প্রতিনিধি শেখ সালাহউদ্দিন বাচ্চুর পরিবারকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে ০১৯৮০৬৮৫৮৭৫ নম্বর থেকে তার মুঠোফোনে ফোন দিয়ে এ হুমকি দেয়া হয়। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 

সাধারণ ডায়েরিতে বাংলানিউজের প্রতিনিধি শেখ সালাহউদ্দিন বাচ্চু উল্লেখ করেন, ১০ আগস্ট উপজেলার কৈলাইল চৌধূরীহাটি গ্রামের তার ভাগ্নে তামিম হোসেন (৫) নিখোঁজ হয়। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় একই এলাকার মামুন চৌধুরী ও তার স্ত্রী পলিসহ ৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়। পরে তার চেষ্টায় শিশুটি উদ্ধার হয়। এরপর থেকে অভিযোগ প্রত্যাহারের জন্য তার ও স্বজনদের মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে ওই চক্র। তিনি আরও জানান, এতে তার পরিবার ভীত ও উদ্বিগ্ন। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগে জানা গেছে, তামিমকে অপহরণের পরের দিন ১১ আগস্ট নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল সেতুর কাছে শিশু তামিম হোসেনকে পাওয়া যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, বিষয়টি শুনেছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাব্বি হত্যা :দুদিন পরও জড়িতরা আটক হয়নি

নিউজ৩৯♦ ঢাকার কেরানীগঞ্জে মোবাইল চুরির অপবাদে রাব্বি হাসান (১২) নামে এক শিশুকে পিটিয়ে হত্যার দুই দিন পরও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর আগে গত সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিহতের বাবা দুলাল বেপারী বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে মিরাজ নামে এক পোশাক শ্রমিক ও অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামি করা হয়েছে।

গত রবিবার রাতে কেরানীগঞ্জের কালিগঞ্জে ইমরান গার্মেন্ট নামে একটি তৈরি পোশাক কারখানা প্রতিষ্ঠানের ভেতর রাব্বি হাসান নামে এক শিশুকে মোবাইল চুরির অপবাদে তার সহকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে । দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জানান, আসামি ধরার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

নবাবগঞ্জে মাদকসেবীর কারাদণ্ড

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সুভাষ বিশ্বাস (৪০) নামে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদউল্লাহর ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। সাজাপ্রাপ্ত সুভাষ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের মাদলা গ্রামের ধীরেন বিশ্বাসের ছেলে।

নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক বাছির উদ্দিন জানান, মঙ্গলবার রাতে বারুয়াখালী বাজার থেকে তাকে ৩টি ইয়াবাসহ আটক করা হয়। 

পরে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে আদালত তাকে সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।