দোহারকে ৪-১ গোলে হারিয়েছে নবাবগঞ্জ

ঢাকা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৪-১ গোলে দোহার উপজেলার বিরুদ্ধে জয় পেয়েছে নবাবগঞ্জ উপজেলা। সোমবার বিকেল সাড়ে ৪টায় কেরানীগঞ্জের কালিন্দী মাঠে খেলাটি শুরু হয়। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল নবাবগঞ্জ। দ্বিতীয়ার্ধে তারা আরও দুটি গোল করে। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে দোহার। বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

এ সময় অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আহসান, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল, কেরানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির আহমেদ, নবাবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুস সালাম মাস্টার, আওয়ামী লীগ নেতা রেজাউল রহমান রাজু, যুবলীগ নেতা, আবদুল কুদ্দুস ও উজ্জ্বল খোরাসানী।

নবাবগঞ্জে বসত বাড়িতে ডাকাতি

0

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল খোঁয়া গেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার কৈলাইল ইউনিয়নের কাটাখালি গ্রামে একদল ডাকাত এ ঘটনা ঘটায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে ১২/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল কাটাখালি গ্রামের মো. সিদ্দিকের বাড়িতে কেচি গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘরের লোকজনকে ধারালো ও আগ্নেআস্ত্রের ভয় দেখিয়ে ১ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ টাকা, মোবাইল সেট লুট করে। বিষয়টি আঁচ করতে পেরে এলাকাবাসী এগিয়ে আসার চেষ্টা করলে ডাকাতদল ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। শনিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

১৫ বছর পর দেশে কেন চাচা: নাজমুল হুদা

0

১৫ বছর আপনি দোহারের মানুষের পাশে ছিলেন না, আজ হঠাৎ ১৫ বছর পর দোহারের মাটিতে আপনার আগমন কেন চাচা। আপনি যদি চাইতেন আমাকে বলতেন আমি আপনাকে এই দোহারের এমপি বানাতাম। অথচ আপনি বিভিন্ন জায়গায় বলেন আমি আপনাকে দোহারে প্রবেশ করতে দেই নি। তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হঠাৎ করে দোহারে কেন এলেন?

আর এলেনই যখন প্রতিষ্ঠানের কর্মচারীর নির্বাচন করতেই কেন এলেন? আপনার দলের মাহবুব, বাবুল, ফজলুরা কোথায় গেল? শুক্রবার কুসুমহাটি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালানোর সময় এক উঠান বৈঠকে সালমান এফ রহমানের উদ্যেশ্যে তিনি এই প্রশ্ন করেন।
তিনি সকল নেতা কর্মীর উদ্দেশ্যে ভয়বিহীন অবস্থায় নির্বাচনী প্রচারে অংশ নিতে বলেন। তিনি বলেন হামলা-মামলা, ভয় ও আতংক সৃষ্টি করে নির্বাচনী মাঠ থেকে আমাদের দুরে সরিয়ে দেয়া যাবে না।
যদি নির্বাচনী প্রচারণার দায়ে কারো মামলা হয় আমি নিজে তার পক্ষে আইনজীবি হিসাবে কোর্টে লড়াই করবো। কারো কোন টাকার প্রয়োজন পরবে না। এই মামলার সব খরচ আমি নিজে বহন করবো বলে ঘোষণা দেন নাজমুল হুদা।
নাজমুল হুদা বলেন, সারা জীবন আমি দোহারের উন্নয়নে কাজ করে গেছি, যার ফলে এই অঞ্চলের মানুষ আমাকে ভালবাসে। আমি দোহারকে নিয়ে এখনও স্বপ্ন দেখি। দেখি দোহারকে বাংলাদেশের শ্রেষ্ঠ সমৃদ্ধশালী উপজেলা হিসাবে প্রতিষ্ঠা করার। আমি দোহারের উন্নয়নের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাব।
এই সময সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যাস প্রার্থী সিরাজুল ইসলাম ভুলু, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব দোহারী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান বানী, আতিক বাবুল, স্বেচ্ছাসেবকদল নেতা মশিউর রহমান মাখন সহ বিএনপি নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী কথা দিয়েছেন ২৪০ কোটি টাকা নদী ভাঙনরোধে দেবেন: সালমান রহমান

0

এই সরকার আওয়ামী লীগের সরকার, সারা দেশে আওয়ামী লীগের একক বিজয় অথচ এই দোহারের এমপি একজন জাতীয় পার্টির, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির। প্রধানমন্ত্রী আমাকে দোহারের মানুষ হিসাবেই চিনে। কিন্তু যখনই দোহারের প্রশাসন নিয়ে আর রাজনীতি নিয়ে কথা হয তখনই আমি লজ্জা পাই, বলেছেন সালমান এফ রহমান

তাই দোহারের প্রশাসনে আওয়ামী লীগ আনতে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব তুলে দিয়েছেন। আর সেই সাথে এই অঞ্চলের আওয়ামী লীগকে সুসংহত করে এই উপজেলার চেয়ারম্যান হিসাবে আলমগীর হোসেনকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করতে আমি এসেছি। শনিবার রাইপাড়া ইউনিয়নের বৌবাজার এলাকার পথ সভায় প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এই কথা বলেন।

আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

0

দোহারের উপজেলা উপ-নির্বাচন উপলক্ষে তুঙ্গে উঠেছে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা। সেই সাথে বাড়ছে প্রার্থীদের নিজেদের প্রতি কাদা ছোঁড়াছুড়ি। এরই মাঝে নির্বাচনী আচারণ বিধির লঙ্ঘনের অভিযোগ উঠেছে সব প্রার্থীর বিপক্ষে। তবে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধেই বেশি অভিযোগ এনেছেন অপর দুই প্রার্থী।

এরই মাঝে সাংবাদিকদের কাছে আওয়ামী লিগ প্রার্থী আলমগীর হোসেনের বিপক্ষে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইঞ্জিনিয়ার মেহবুব ও সিরাজুল ইসলাম ভুলু। সাংবাদিকদের কাছে মেহবুব কবির বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রতিদিনই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে। যার প্রভাবের কারণে নির্বাচনী পরিবেশ রক্ষায় নিয়োজিত ভ্রাম্যমান আদালতও সঠিক ভুমিকা রাখতে পারছে না উলটো এই আদালত দিয়ে আমাদের কর্মী-সমর্থকদের হয়রানী করা হচ্ছে।
অভিযোগ উঠেছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ প্রার্থী আলমগীর হোসেন রাস্তা বন্ধ করে নির্বাচনী প্রচার চালিয়েছেন। সেই সাথে খিচুরি খাইয়িয়েছেন তার কর্মী সমর্থকদের, যা নির্বাচনী আচরণের সম্পূর্ণ বিরোধী। কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় নি।

ব্রডব্যান্ড যুগে প্রবেশ দোহারবাসীর

অবশেষে বেসরকারী ব্রডব্যান্ড যুগে প্রবেশ করলো দোহার উপজেলা। জয়পাড়া অনলাইন নামক একটি প্রতিষ্ঠানের হাত ধরে ব্রডব্যান্ড সেবা পেল দোহার উপজেলাবাসী।

প্রতিষ্ঠানটির উদ্ভোধন অনুষ্ঠানে দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভুঁইয়া উপস্থিত ছিলেন, আরো উপস্থিত ছিলেন আওয়ামী কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক সাগর আহমেদ শাহীন, জয়পাড়া পূর্ব বাজার সমিতির সভাপতি করিম ব্যাপারি ও জয়পাড়া অনলাইনের তাইব খন্দকার, শেখ মেহদী হাসান, রাজু ও ফরিদ।

ভোট কেন্দ্রে থাকবে ১২৭৫ জন আনসার

0

আসন্ন দোহার উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা নির্বাচনের পরিবেশ সুষ্ঠ ও শান্তিপূর্ণ রাখতে আনসার ভিডিপির ১২৭৫ জন সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছে দোহার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হারুনর রশীদ। পুলিশের পাশাপাশি তারা নির্বাচনে আইন শৃঙ্গলা রক্ষার দায়িত্বে থাকবে।

হারুনর রশীদ আরো জানান, উপজেলার ৭৫ টি কেন্দ্রে পুরুষ ৯৭৫ জন ও ৩০০ জন মহিলা আনসার সদস্য কাজ করবে। এই নির্বাচনে প্রতিটি কেন্দ্রে গড়ে ১৭ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে।

নূরপুরে গোল্ড কাপ ফুটবলে চির সবুজ সংঘ চ্যাম্পিয়ন

ঢাকার দোহারে নূরপুর ক্রীড়া চক্র আয়োজিত কাজী আফতাব উদ্দিন স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে আউলিয়াবাদ চির সবুজ সংঘ ক্লাব, চুুড়াইন সাংস্কৃতিক সংঘ কে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার বিকেলে দোহার নূরপুর ক্রীড়া চক্র মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল সাড়ে ৩টায় হেলিকপ্টারে করে খেলার মাঠে নামেন অতিথিরা। এসময় ১৫-২০ হাজার দর্শক করতালি ও ফুলেল শুভেচ্ছায়  দিয়ে বরণ করে নেন তাদের।

সিনিয়র জেলা ও দায়রা জজ খান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প, বানিজ্য বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।

খেলা শেষে পুরস্কার বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ. রহমান বলেন, ক্রীড়া উন্নয়নে প্রধান মন্ত্রী শেখ হাসিনা অত্যান্ত আন্তরিক। এসময় দোহারের নূরপুর খেলার মাঠটিকে একটি আধুনিক ফুটবল একাডেমী এবং আবাহনী ক্রীড়া চক্রের একটি শাখা দোহারে নির্মান করার প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান, বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, আন্তর্জাতিক ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী, দোহার উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম বাবুল,উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা রাহিম শীলা প্রমুখ।

দোহারে নারীর মরদেহ উদ্ধার

0

ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামে কামরুন্নাহার বতুল (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহটি উদ্ধার করা হয়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ সোহেল রানা নিউজ৩৯ কে জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে মেঘুলা বাজারে ওষুধ কিনতে যায় কামরুন্নাহার। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার পরিবারের সদস্যরা রাতভর তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা বাড়ির পাশের পরিত্যক্ত বাগানে কামরুন্নাহারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ট হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

কৈলাইলে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের কমিটি গঠন

নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৈলাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

এতে মুক্তিযোদ্ধা জানে আলম চৌধুরীকে আহ্বায়ক করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শাহ আলম মাস্টার, গিয়াস উদ্দিন, আবদুর রব, আনোয়ার হোসেন মোল্লা, সেলিম চৌধুরী. আবদুল হক প্রমুখ।