দোহারকে ৪-১ গোলে হারিয়েছে নবাবগঞ্জ

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৪-১ গোলে দোহার উপজেলার বিরুদ্ধে জয় পেয়েছে নবাবগঞ্জ উপজেলা। সোমবার বিকেল সাড়ে ৪টায় কেরানীগঞ্জের কালিন্দী মাঠে খেলাটি শুরু হয়। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল নবাবগঞ্জ। দ্বিতীয়ার্ধে তারা আরও দুটি গোল করে। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে দোহার। বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

এ সময় অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আহসান, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল, কেরানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির আহমেদ, নবাবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুস সালাম মাস্টার, আওয়ামী লীগ নেতা রেজাউল রহমান রাজু, যুবলীগ নেতা, আবদুল কুদ্দুস ও উজ্জ্বল খোরাসানী।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দিবাগত রাত ১টায় শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

📜 তৈরি হতে যাওয়া কিছু অনন্য ইতিহাস ১৬ বছর পর আবার সেই চেনা লড়াই (পুনরাবৃত্তি) ফুটবল ইতিহাসের এক অদ্ভুত সংযোগ...

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান: কখন, কোথায়, কী কী থাকছে

সেই ধারায় ছেদ পড়ল ২০০২ আসরে। বিশ্বকাপের ইতিহাসে সেবারই প্রথম আয়োজক দুটি দেশ—জাপান ও দক্ষিণ কোরিয়া; কিন্তু উদ্বোধনী...

২০২৬ বিশ্বকাপে মুসলিমপ্রধান ১৩ দেশের ঐতিহাসিক উপস্থিতি

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। এবার রেকর্ডসংখ্যক ১৩টি মুসলিমপ্রধান দেশ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে...

 বিশ্বকাপে বড় কিছুর প্রত্যাশায় ইরান, তারেমিদের ঘিরে উচ্ছ্বাস

২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাস লেখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে ইরান। এশিয়ার অন্যতম শক্তিশালী এই দলটির লক্ষ্য এবার...