নিজ অর্থায়নে বাশের সাঁকো

শোল্লা ইউজনের চন্দ্রখোলা ব্রীজ নির্মানে ধীরগতি হওয়ার কারনে সৃষ্ট জনদূর্ভোগ নিরসনে নিজ অর্থায়নে বাশের সাকো নির্মান করে দিলেন শোল্লা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান দেওয়ান তুহিন।

৩ আগষ্ট বুধবার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নর চন্দ্রখোলা ব্রিজ নির্মানে ধীরো গতি হওয়ায় বাইপাস রাস্তার উপড় নিজ খরচে বিকল্প সাঁকো তৈরী করে দিলেন শোল্লা ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান তুহিন।

সাঁকোটির উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শাকিল আহাম্মেদ। এসময় শাকিল আহাম্মেদ চেয়ারম্যান দেওয়ান তুহিনের ভূয়সী প্রশংসা করে বলেন এই ধরনের উদ্যোগ সত্যই সন্দেহাতিতভাবে প্রশংসনীয়। তিনি আরো বলেন সাড়া দেশে প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যাকবলিতদের পাশে থাকার যে ডাক দিয়েছেন ঠিক সেই মুহুর্তে চেয়ারম্যান তুহিনের এই কাজ সত্য প্রশংসনীয়।

এসময় শোল্লা ইউনিয়নের আওয়ামী লীগ সহ সকল অংগ সংগঠনের নেতাকর্মিরা এবং উৎসাহী এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জে চালু হলো বিআরটিসির এসি বাস

নবাবগঞ্জের বান্দুরা টু গুলিস্তান রোডে শিতাতাপ নিয়ন্ত্রিত বি আর টি সি বাস চালু করেছে বিআরটিসি কর্তৃপক্ষ। স্থানীয় ও কর্তৃপক্ষের নিয়োজিত সুপার ভাইজার নজরুল এবং শ্রমিক নেতা শওকতের মাধ্যমে জানা যায় আপাতত ৪ টি বাস দিয়ে চালু করেছে বিআরটিসি বাস।অত্র এলাকার এমপি এ্যাডঃ সালমা ইসলাম বিদেশ থাকায় আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করতে পারেনি বাস কর্তৃপক্ষ।বিদেশ থেকে আসলে এর আনুষ্ঠানিকতা এবং প্রয়োজনে আরো বাস বাড়ানোর কথা রহিয়াছে।

এদিকে যাত্রীসংখ্যার বেশীর ভাগ লোকেরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মতামত দিয়েছে অনেকে।

যাত্রী শুভা রানী বলেন এই ব্যবস্থাটি চালু হওয়াতে আমরা খুশী। আরেক যাত্রী ব্যাংকার আলমগীর হোসেন বলেন এ যেন মেঘ না চাইতে বৃষ্টি।

প্রতিদিন সকাল ৬.৩০ মিনিটে প্রথম বাসটি ছেরে যাওয়ার কথা রহিয়াছে। বান্দুরা হইতে গুলিস্তান ৯০ টাকা, নবাবগঞ্জ থকে ৮০ টাকা,বাগমারা থেকে ৭০টাকা ভাড়া ধার্য করেছে। বাসটি বান্দুরা হয়ে মাঝির কান্দা,নবাবগঞ্জ,শুরগঞ্জ, কোমরগঞ্জ,টিকরপুর হয়ে ঢাকা গুলিস্তান যাওয়ার কথা রহিয়াছে।

সরজমিনে গিয়ে দেখা যায় বান্দুরা বাসস্টান্ডটি এন মল্লিক সহ অন্যান্ন কোম্পানী স্টান্ডটি দখল করে রেখেছে এবং যাত্রা কালে বিআরটিসি বাসকে সাইড দেয়না বলে অভিযোগ পাওয়া যায়।

দোহারে দুই মাদক কারবারির কারাদণ্ড

ঢাকার দোহার উপজেলার সোনার এলাকা থেকে সাগর হোসেন (২২) ও রাকিব (২৩) নামে দুই মাদক কারবারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত ১৫ দিন করে জেল দিয়েছে।

পুলিশ জানায়, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলার সোনার বাংলা এলাকা থেকে সাগর হোসনে ও রাকিবকে গাজাসহ আটক করে। আটকের পর দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আর নিপা দুইজনকে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

সাগর উপজেলার সোনার বাংলা গ্রামের শেখ শামীমের ও রাকিব উত্তর শিমুলিয়া গ্রামের আ: জলিলের ছেলে। পুলিশ জানায়, আটক দুইজন দীর্ঘ দিন ধরে এলাকার মাদক ব্যবসায়ের সাথে জড়িত ছিল।

নবাবগঞ্জে লোহার পাইপ দিয়ে পিটিয়ে শিশুকে জখম

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পলাশ (১২) নামে এক শিশুকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় মো. ইউসুফ (৬০), মো. আবুল হোসেন (৫২) ও অনন্ত বিশ্বাস (৫০) নামে তিন মাদকসেবী। গত বুধবার রাতে উপজেলার চন্দ্রখোলা    স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত শিশু পলাশ উপজেলার চন্দ্রখোলা গ্রামের মো. হাছেমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পলাশ মাঠে খেলাধুলা করে বাড়ি ফেরার পথে চন্দ্রখোলা স্ট্যান্ডে ঐ তিন ব্যক্তি মাদক সেবন করে আড্ডা দিচ্ছিল। তারা পলাশকে ডাক দিলে পলাশ ভয় পেয়ে তাদের ডাকে সাড়া না দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মো. আবুল হোসেন দৌড়িয়ে শিশুটিকে ধরে প্রথমে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে। পরে বাকি ছ’জন শিশুটিকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। পলাশের চিত্কারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার পরের দিন সকালে শিশুটির বড় ভাই মো. সুজন স্থানীয় নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নবাবগঞ্জে ২ মাদকসেবীর কারাদণ্ড

ঢাকার নবাবগঞ্জে মাদক সেবন করার দায়ে দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আগলা কালুয়াহাটি গ্রামের নুরুল হক ভূইয়ার ছেলে সোহাগ মিয়া (২৫) ও আগলা চৌকিঘাটা গ্রামের সফিউদ্দিনের ছেলে মিন্টু মিয়া (২৭)।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, সোহাগ ও মিন্টু দীর্ঘদিন মাদক সেবন করে আসছিলেন। বুধবার (০৩ আগস্ট) রাতে আগলা কালুয়াহাটি গ্রাম থেকে মাদকাসক্ত অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা ‍পাওয়া যায়।

বৃহস্পতিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের এ দণ্ড দেন।

দোহার থেকে শুরু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ বিতরণ কার্যক্রম

0

 

বুধবার দুপুরে ঢাকা জেলাধীন দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার। তিনি বলেন, আমরা যে দল করিনা কেন দেশ ও জাতির কল্যাণ মাথায় রেখে কাজ করা উচিত।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্মল রঞ্জন  বলেন, চলমান বন্যা পরিস্থিতিতে দেশের জনগণ দুর্ভোগের মধ্যে রয়েছে। সরকার এ ব্যাপারে সচেতন রয়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে সরবার সব ধরণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকারের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। এখন প্রয়োজন এই ত্রাণ সামগ্রীর সুষ্ঠু বিতরণ। সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সহায়তা প্রয়োজন।

এ সম্ময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয়  প্রকাশনা সম্পাদক আশীষ মজুমদার, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, সাবেক কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জাফর ইকবাল লাভলু, কার্যনির্বাহী সদস্য সুরুজ আলম, রাহুল দাস, অ্যাডভোকেট কামরুজ্জামান, ঢাকা জেলা দক্ষিনের সভাপতি মাহবুবুর রহমান বেপারী, সহ কেন্দ্রীয় ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

খালেদার জন্মদিন মিথ্যা: নাজমুল হুদা

0

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে জন্মদিন পালন করেন সেটাকে মিথ্যা বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক নেতা ও বাংলাদেশ জাতীয় জোট-বিএনএ’ও চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার পর খালেদা জিয়া ১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালন শুরু করেন। জাতির জনকের শাহাদত বার্ষিকীতে কেক না কাটারও আহ্বান জানান সাবেক এই মন্ত্রী।

মঙ্গলবার শোকের মাসের দ্বিতীয় দিনে শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠাকাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা। ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে দুইবারই তিনি মন্ত্রী ছিলেন। বিভিন্ন সময় দলীয় সিদ্ধান্তের পরিপন্থী কথা বলায় তিনি দল থেকে বহিষ্কার হন। কয়েক দফা দল গঠনের পর সম্প্রতি তিনি তার দল ও জোট নিয়ে সরকারি দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে জোটের কারো কারো আপত্তিতে তিনি শেষ পর্যন্ত ১৪ দলে যোগ দিতে পারেননি। তবে ১৪ দলের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে সরকারের অনেকটা কাছে ভিড়েন এক সময়ের বিএনপির প্রভাবশালী এই নেতা।

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন সম্পর্কে নাজমুল হুদা বলেন, ‘জামায়াতকে সাথে নিয়ে জোট গঠন করে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বিরোধী দলে থেকে আগস্ট মাসে বিভিন্ন কর্মসূচি দিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলছিল। সেটাকে স্তব্ধ করার জন্যই ১৫ আগস্টে জন্মদিন পালন নামক নাটকের অবতারণা করেন খালেদা জিয়া।’

ব্যারিস্টার হুদা বলেন, ‘দীর্ঘদিন আমি বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে ছিলাম। আমি লক্ষ্য করেছি যখন চারদলীয় জোট করে জামায়াতকে সঙ্গে নেয়া হয় তখন বিএনপির রাজনীতিতে হঠাৎ করে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন হিসেবে পালন করা শুরু হয়।’

তিনি বলেন, ‘১৫ আগস্ট দিনটিকে আপনি জন্মদিন হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়ে একটি মুখোমুখি অবস্থান নিয়েছেন। ১৫ আগস্টকে বিতর্কিত করতে আপনি চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আপনি শত চেষ্টা করেও পারবেন না, এ জাতি তা নসাৎ করে দিবে। দিনটিকে শোক দিবস হিসেবে পালন করুন।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘যারা ক্ষমতার স্বপ্ন দেখেন, যেকেনোভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, তারাই আজ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের হোতা। তাদের চিহ্নিত করতে হবে, এটা করা কোনো কঠিন কাজ নয়। এদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে।’

সালমান এফ রহমানের বাড়ি নিলামের উদ্যোগ হাইকোর্টে স্থগিত

0

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সালমান এফ রহমানের ধানমন্ডির বাড়ি নিলামে ওঠাতে সোনালী ব্যাংকের নেয়া উদ্যোগ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এ ব্যাপারে   সালমান এফ রহমান বলেছেন, বাড়ি নিলামের ব্যাপারে আমরা আদালতের নিষেধাজ্ঞা পেয়েছি। আমরা খুব শিগগিরই সোনালী ব্যাংকের সঙ্গে ঋণ পরিশোধের প্রস্তাবনা নিয়ে বসবো। আমরা আশা করছি, এটা আদালতের বাইরেই নিষ্পত্তি হবে। হাইকোর্টের আদেশের বিষয়ে সালমান এফ রহমানের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট সোনালী ব্যাংকের নিলাম নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন। ফলে ব্যাংকটি এখন এ ব্যাপারে আর কোনো পদক্ষেপ নিতে পারবে না। সোনালী ব্যাংকের লোকাল অফিসের মহাব্যবস্থাপক ফণীন্দ্র ত্রিবেদীও গণমাধ্যমের কাছে হাইকোর্টের নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন।

দোহার-নবাবগঞ্জ কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‍্যালী ও মানবন্ধন

’’সন্ত্রাস নয় শান্তি চাই,শংকামুক্ত জীবন চাই” এই শ্লোগানকে ধারণ করে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ দোহার-নবাবগঞ্জ কলেজের উদ্দোগে কলেজ রোডে অনুষ্ঠিত হয় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‍্যালী ও মানবন্ধন।

ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী সোমবার সকাল ১০ ঘটিকায় দোহার-নবাবগঞ্জ কলেজের সামনে থেকে ছাত্র শিক্ষকদের অংশগ্রহনে মানবন্ধন অনুষ্ঠিত হয়।কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেনের নেত্বতে অনুষ্ঠিত মানবন্ধনে অংশ নেয় অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

নবাবগঞ্জে আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

‘সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো ঢাকার নবাবগঞ্জে আদর্শ ডিগ্রি (অনার্স) কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টায় কলেজ রোডের মূল সড়কের দুই প্রান্তে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কলেজ ফটক থেকে মানববন্ধনটির ব্যাপ্তি ঘটে। এ সময় মানববন্ধনকারীরা হাতে হাত রেখে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদ সদস্য, আজহার হোসাইন, আশরাফ হোসেন, আবুল হোসেন মোড়ল, শাহজাহান বাদল, অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম, সহকারী অধ্যাপক দিলীপ কুমার বণিক, হাজেরা বেগম, গোলাম মাওলা, মো. শাহ আলম, আব্দুল আজিজ, প্রভাষক শুভ্রা দেবনাথসহ কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।