নিউজ৩৯; জয়পাড়া কলেজ সংবাদদাতাঃ
জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ কে সরকারি করনে দাবীতে ২৭শে অগাস্ট শনিবার সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনের আহবান করা হয়ছে।
উক্ত সংবাদ সম্মেলনে দোহারবাসীকে উপস্থিত থাকতে আহবান করা হয়েছে।
নিউজ৩৯; জয়পাড়া কলেজ সংবাদদাতাঃ
জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ কে সরকারি করনে দাবীতে ২৭শে অগাস্ট শনিবার সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনের আহবান করা হয়ছে।
উক্ত সংবাদ সম্মেলনে দোহারবাসীকে উপস্থিত থাকতে আহবান করা হয়েছে।
ঢাকার নবাবগঞ্জ উপজেলা রাকিব (৫৮), সবুর (৩৯) এবং আকাশ (২৮) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার বাহ্রা অগ্রগামী যুব সংঘ ক্লাবের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রাকিব উপজেলার বড়গ্রাম গালিমপুর গ্রামের মৃত. মোন্নাফ মাতবরের ছেলে, মো. সবুর হোসেন উপজেলার বাহ্রা চরকান্দা গ্রামের মৃত. মনসুর আলী ব্যাপারীর ছেলে এবং মো. আকাশ একই গ্রামের মো. হানিফের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় , মঙ্গলবার বিকালে উপজেলার বাহ্রা অগ্রগামী যুব সংঘ ক্লাবের সামনে মো. রাকিব, মো. সবুর এবং মো. আকাশ মাদক কেনা বেঁচা করছে। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এস.আই) সুমনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঐ তিন মাদক ব্যবসায়ীকে প্রথমে আটক করে তাদের দেহ তল্লাশি করে ২১০০ পিছ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য আইনের মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫ তম ব্যাচের ২০১৬-২০১৮ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শাকিল আহমেদ (ইউএনও, নবাবগঞ্জ, ঢাকা) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. কামরুল আহসান তালুকদার (ইউএনও, ভালুকা, ময়মনসিংহ)। শনিবার বিকালে ঢাকাস্থ বিয়াম মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্বভার গ্রহণ করে। এ সময় কমিটির নবনির্বাচিত সদস্যগণ ছাড়াও সচিবালয় ও মাঠ প্রশাসনে কর্মরত ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের অনেক সদস্য উপস্থিত ছিলেন।
কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যগণ হলেন, সহ-সভাপতি এস.এম. রফিকুল ইসলাম,(ইউএনও, সখিপুর, টাঙ্গাইল) ও মো. সেলিম হোসেন (ইউএনও, পবা,রাজশাহী)। যুগ্ম-সাধারণ সম্পাদক মোছা. শিরিন শবনম(কনসালটেন্ট, এটুআই প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয়) ও ডা. মো. আব্দুল আজিজ(ইউএনও, নগরকান্দা,ফরিদপুর)। কোষাধ্যক্ষ শাহ মোজাহিদ উদ্দিন (সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়)। সাংগঠনিক সম্পাদক আবু নাছের ভূঁঞা(ইউএনও, সোনারগাঁ,নারায়নগঞ্জ) ও মো. আনিসুজ্জামান খান(ইউএনও, ধোবাউড়া, ময়মনসিংহ)। দপ্তর সম্পাদক সৈয়দ শরিফুল ইসলাম (ইউএনও, ধামরাই, ঢাকা), উন্নয়ন ও গবেষণা সম্পাদক নূরউদ্দীন আল ফারুক (ইউএনও, পাঁচবিবি, জয়পুরহাট), প্রচার ও জনসংযোগ সম্পাদক মো. মিজানুর রহমান (ইউএনও, রাজৈর, মাদারীপুর), আইন সম্পাদক ইফতেখার উদ্দিন শামীম (ইউএনও, চাপাইনবাবগঞ্জ সদর), জনকল্যাণ সম্পাদক মো. বাকাহীদ হোসেন (ইউএনও, পটুয়াখালী সদর), ক্রিড়া, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক বেগম দূর-রে-শাহওয়াজ (সচিব, জেলা পরিষদ,হবিগঞ্জ) এবং আন্তর্জাতিক সম্পাদক মো. মাসুদ হাসান পাটোয়ারী (সিনিয়র সহকারী সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়)।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- মো. মশিউর রহমান (নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডিএমপি এলাকা), বেগম দিলওয়ারা আলো (সিনিয়র সহকারী সচিব, রাষ্ট্রপতির কার্যালয়), শহিদুল ইসলাম (ইউএনও, মতলব দক্ষিণ, চাঁদপুর), মো.আবু নাসের বেগ (ইউএনও, সাভার, ঢাকা), মো. আবুল কালাম আজাদ (ইউএনও, নকলা, শেরপুর), হাসান মূর্তাজা মাসুম (ইউএনও, সাটুরিয়া, মানিকগঞ্জ), তারেক মোহাম্মদ জাকারিয়া (ইউএনও, কানাইঘাট, সিলেট), হোসেন আহমেদ (সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়) এবং মোহাম্মদ শওকত ওসমান (ইউএনও, বাঞ্ছারামপুর, ব্রাহ্মনবাড়ীয়া)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নবাবগঞ্জ উপজেলার সাবেক ইউওনও মো. রাজিবুল আহসান।
নির্বাচন কমিশনাররা হলেন- পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নূরুল করিম ভূইয়া, সাভারের প্রাক্তন উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নে ঘুর্ণিঝড়ে ৫শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। বহু গাছপালা ভেঙে গেছে। বিদ্যুতের মুল তার ছিড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। রোববার আচমকা ঘুর্ণি ঝড়ে এ অবস্থার সৃষ্টি হয়। সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সাংবাদিকরা ঐ এলাকা পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার থেমে থেমে ভারী বর্ষণ হচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে হঠ্যাৎ ঘুর্ণিঝড়ে নয়নশ্রী ইউনিয়নের ঘোষপাড়া, বাংলা বাজার, তাশুল্যা, তুইতাল, চর তুইতাল, ভাওয়াডুবিসহ ৮টি গ্রামের ৫শতাধিক টিনের ঘর বিধ্বস্ত হয়ে পড়ে। ভেঙে পড়ে বহু গাছপালা। গ্রামের বিদ্যুতের মুল তার ছিড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। নয়নশ্রী ইউনিয়নের বান্দুরা-বাংলাবাজার সড়কে গাছ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসী তা সরানোর কাজ করে যাচ্ছেন।
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রূপারচর গ্রাম থেকে হাসমত বেপারী (৫৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত হাসমত উপজেলার শোল্লা ইউনিয়নের রূপারচর গ্রামের বাসিন্দা।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম তালুকদার জানান, শনিবার (২০ আগস্ট) দিনগত রাতে উপজেলার রূপারচর বাজারে হাসমতের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ রোববার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় দুপুরে নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে স্থানীয় মো. জসিম নামে এক ব্যক্তিকে প্রধান আসামিসহ মো. মারফত ও আমিন উদ্দিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে কেউ হাসমতকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নবাবগঞ্জ উপজেলার ৫০ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দোহার-নবাবগঞ্জ কলেজকে সরকরিকরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কলেজ গভর্নিংবডির সদস্যরা। শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিলটি দোহার-নবাবগঞ্জ কলেজ থেকে বের হয়ে উপজেলার প্রধান ফটকের সামনে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
শিক্ষার্থীরা তাদের প্রিয় কলেজকে সরকারিকরণের দাবিতে স্লোগান দিতে থাকে। এ সময় ঢাকা বান্দুরা আঞ্চলিক মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহম্মেদের নিকট একটি স্মারকলিপি পেশ করেন। পরে শিক্ষার্থীরা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, আমাদের কলেজের শিক্ষার মান, অবকাঠামো, খেলাধুলা, শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষকদের গুণগত মান থাকা সত্ত্বেও কি কারণে এটি সরকারিকরণ হয়নি। অথচ ৬ লাখ অধ্যুষিত জনগণের দীর্ঘ দিনের প্রাণের দাবি কলেজটিকে যেন দ্রুত সরকারিকরণ করা হয়।
এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহম্মেদ বলেন, প্রাচীনতম ঐতিহ্যবাহী দোহার নবাবগঞ্জ কলেজটি সকল অবকাঠামো থাকার পরও কি কারণে সরকারিকরণ হয়নি তা আমার জানা নাই। তবে আমার কর্মকালীন সময়ের মধ্যে সরকারিকরণের প্রয়োজনীয় সব ধরণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, কলেজ সাবেক ভিপি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর ও সাবেক ভিপি ওয়াহিদুজ্জামান রনি প্রমুখ।
ঢাকার দোহার উপজেলার ঐহিত্যবাহী বিদ্যাপীঠ জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ সরকারীকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে একাতত্মা প্রকাশ করে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক, অভিভাবক ও কর্মচারী বৃন্দ।
আজ মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের মতো উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জয়পাড়া কলেজ সরকারীকরণ দাবিতে কলেজ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলার থানার মোড়ে গিয়ে ঢাকা দোহার রোড অবরোধ করে রাখে । প্রায় দুই ঘন্টা রাস্তা অবরোধ করে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আমাদের প্রাণের দাবি জয়পাড়া কলেজ সরকারীকরণ করা হবে। উপজেলার হেডকোয়ার্টারে কাছাকাছি অবস্থিত হলেও এই কলেজকে সরকারীকরণের প্রাধান্য না দিয়ে মফস্বলের একটি কলেজকে সরকারীকরণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে, সেই সাথে সুবিধা বঞ্চিত করা হয়েছে এই কলেজটিকে। বক্তরা আরো বলেন, যতদিন পর্যন্ত এই কলেজকে সরকারী কলেজ হিসেবে ঘোষনা দেওয়া না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো আমরা।
এ সময় বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক খোকন সিকদার, সাবেক ছাত্রলীগ নেতা সুরুজ আলম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেখ আনার কলি পুতুল, উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপস নন্দী কুমার, ছাত্রলীগ নেতা রাজির শরীফ, মোশারফ হোসেন জয়, আওলাদ হোসেন প্রমুখ।
ঢাকার নবাবগঞ্জের বাহ্রা সোনারগাঁও এলাকায় কনের বাড়িতে বরের জুতো লুকানোর ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে কনে পক্ষের ৪ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতের স্বজনদের অভিযোগ ঘটনার ৫ দিনেও আসামি ধরেনি পুলিশ। আহতরা হলেন- কনের চাচা মোশারফ মেম্বার (৪৫), রবিউল (৩০), আবু বক্কর (২৮), ফুপা- রকমত উল্লাহ (৫২)। আহত একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও ৩জন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ই আগস্ট বাহ্রা সোনারগাঁও গ্রামের দারগালীর মেয়ের সঙ্গে তেলেঙ্গা গ্রামের বর রাজুর বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে বরের জুতো লুকানোর ঘটনা নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে পরের দিন সকালে স্থানীয় সিরাজ মেম্বারের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল বাহ্রা বাজার এলাকায় ধারালো অস্ত্র নিয়ে আবু বক্করকে কুপিয়ে জখম করে। স্বজনরা এ ঘটনার অভিযোগ জানাতে স্থানীয় ইউনিয়ন পরিষদে গেলে হামলাকারীরা মোশারফ মেম্বার, রকমত উল্লাহ ও রবিউলকেও কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
ইউপি সদস্য মোশারফ হোসেন অভিযোগ করেন, ঘটনার ৫ দিন পর মামলা নিয়েছে পুলিশ। এ অমানবিক ঘটনায় কাউকে ধরতেই পারেনি পুলিশ। এ বিষয়ে সিরাজ মেম্বারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ঘটনার সত্যতা যাচাই করে মামলা নেয়া হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ দোহার উপজেলা শাখা সর্বসম্মতি ক্রমে ও ঢাকা জেলা যুবলীগের নির্দেশ মোতাবেক, রাইপাড়া ইউনিয় যুবলীগের যুগ্ম- আহবায়ক জনাব সাইফুদ্দিন সুমনকে মাদক সেবন ও মাদক বহন এবং সংগঠনের ভাবমূর্তি নস্ট ও শৃংখলা ভংগের অভিযোগের প্রেক্ষিতে রাইপাড়া ইউনিয়ন যুবলীগের সকল প্রকার সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হইলো।
নির্দেশক্রমে দোহার উপজেলা যুবলীগ
বিজ্ঞপ্তি
ঢাকার দোহারে মো. সেলিম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মধুরখোলা গ্রামের ফায়েজ দেওয়ানের বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সেলিম উপজেলার নারিশা ইউনিয়নের রুইতা গ্রামের মজিবর বেপারীর ছেলে। সে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
দোহার থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, ধারণা মাদক ব্যবসার দ্বন্দ্বে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।