দোহার পৌরসভায় করদাতাদের সাথে রাজস্ব সংলাপ অনুষ্ঠিত

0

দোহার পৌরসভায় করদাতা এবং ব্যবসায়ী নেত্ববৃন্দের মাঝে রাজস্ব সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কর অঞ্চল ঢাকা-৪ এর আয়োজনে  আজ ২৬ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় দোহার পৌরসভা অডিটোরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

কর অঞ্চল ঢাকা-৪ এর যুগ্ন কর কমিশনার আব্দুস সবুর খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট) সদস্য ড.মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল ঢাকা-৪ এর কর কমিশনার রাধেশ্যাম রায়, ঢাকা ট্যাক্সেস বার ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন আহমেদ । দোহার পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি করিম বেপারিসহ জয়পাড়া বাজায়ের ব্যবসায়ীবৃন্দ।

এ সময় প্রধান অতিঠির বক্তব্যে ড.মাহাবুবুর রহমান বলেন,”সকলের নিয়মিত কর দেওয়া উচিত”। বিশেষ অতিথির বক্ত্যবে ঢাকা ট্যাক্সেস বার ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন বলেন,”এ দেশের নাগরিক হিসেবে সকলের কর পরিশোধ করা উচিত। কারন এ করের টাকা দিয়েই সরকার আমাদের দেশ পরিচালনা করে। তাই দেশকে ভাল ভাবে পরিচালিত করার জন্য সকলের উচিত সরকারকে সহযোগীতা করা”।

বসন্তে ত্বকের পরিচর্যা

0

বসন্তে নান রঙের ছোঁয়া লাগে আমাদের জীবনযাপনে। তবে সদ্য বিদায় নেয়া শীত তার স্মৃতিচিহ্ন রেখে যায় আমাদের ত্বকে। বসন্তে তাই নিজেকে নতুন করে রাঙিয়ে তুলতে প্রয়োজন কিছু যত্নের।
গোসলের আগে লেমন টারমারিক ক্রিম ব্যবহার করতে পারেন। এই ক্রিম শুধু ত্বক নরম করে না, সঙ্গে সঙ্গে ত্বকের কালোভাব, সানট্যানের দাগ দূর করতে সাহায্য করে। সাবান ও ক্লোরিনযুক্ত পানি ব্যবহারের ফলে ত্বকের যা ক্ষতি হয়, তা থেকে ত্বককে রক্ষা করতেও এই ক্রিম সাহায্য করে। হলুদের অ্যান্টিসেপ্টিক উপাদান ত্বকে ইনফেকশন প্রতিরোধ করে।

সূর্যের রশ্মির প্রভাবে অনেক সময় ত্বক ময়েশ্চার হারিয়ে ফেলে। তাই বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।  মধু ব্যবহার করলে ত্বক ভালো থাকবে। মধু ন্যাচারাল ময়েশ্চারাইজারের কাজ করে। মধুর সঙ্গে অল্প আমন্ড অয়েল অথবা ডিমের কুসুম মিশিয়ে প্রতিদিন মুখে লাগান ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের ক্লান্তিভাব দূর করতে মুসুর ডালের পেস্ট ও ধনেপাতার রস মিশিয়ে মুখে আধ ঘণ্টা লাগিয়ে রাখুন। পরে ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। ডাবের পানি, গোলাপ জল, পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। আধঘণ্টা পর ধুয়ে ক্রিম লাগান। মুখের ছোপ দূর করতে টমাটো জুস, কাঁচা হলুদের রস ভূসিসমেত আটা মিশিয়ে মুখে, গলায় লাগান। গোলাপজল দিয়ে মুছে নিন।

বাড়িতে প্রি-বাথ ট্রিটমেন্টের জন্য বেসন, সামান্য দুধ বা দই হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন। হাত, পা, গলা ও ঘাড়ে ভালো করে এই পেস্ট লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে আস্তে আস্তে ঘষতে থাকুন। গোসলের সময় পুরো পেস্টটা ধুয়ে ফেলুন। বেসন, হলুদের এই পেস্ট ক্লিনজারের কাজ করে। সাবান না ব্যবহার করলেও চলে।

এ সময় ত্বকে ময়েশ্চারের অভাব দেখা যায়, সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনও ব্যাহত হয়। এর ফলে শরীরের অন্যান্য অংশের তুলনায় পায়ের গোড়ালির ত্বক রুক্ষ ও ফেটে যায়। ডেড সেল জমতে শুরু করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য গরম পানিতে ২০ মিনিট পা ডুবিয়ে রাখুন। পা ডোবানোর আগে পানিতে কোর্স সল্ট ও শ্যাম্পু মেশান। স্ক্রাবারের সাহায্যে গোড়ালি ঘষে ডেড সেল ঝরিয়ে ফেলুন। পা পরিষ্কার করার পরে ক্রিম ম্যাসাজ করুন।

কমলালেবুর রস ও ওটমিল সমপরিমাণে মিশিয়ে লাগান। পাকা পেঁপে চটকে মধু মিশিয়ে মুখে, হাতে, গলায় লাগান। বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। গোলাপের পাপড়ি, দুধের সর বাটা, মধু মিশিয়ে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

 

নবাবগঞ্জে মহাকবি কায়কোবাদের জন্মজয়ন্তি পালিত

 

মহাকবি কায়কোবাদের ১৬০তম জন্ম জয়ন্তি উপলক্ষে তার নিজ গ্রাম ঢাকার নবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে কবির জন্মস্থান উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামের মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান করা হয়। কায়কোবাদ সাহিত্য সংঘ এর আয়োজন করেন। সংগঠনের সহ-সভাপতি কবি গোলাম আবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন- কবি ও সাংবাদিক সাযযাদ কাদির। এ সময় তিনি বলেন, মুসলিম জাগরণের মাহকাব্যের মহাকবি কায়কোবাদের মতো অনেক খ্যাতিমান কবি, সাহিত্যিক কালের বিবর্তনে হারিয়ে গেছে। দেশের বিভিন্নস্থানে ঐ সব খ্যাতিমান কবিদের স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছি। তাদের স্বজনদের মাধ্যমে হারিয়ে যাওয়া ঐ সব কবিদের স্মৃতি পুনরোজ্জিবিত করাই আমাদের প্রয়াস। এসময় তিনি কবির বাড়ির পার্শ্ববর্তী মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মহাকবি কায়কোবাদের নামে নামকরণের দাবি জানান।

এসময় আরও বক্তব্য রাখেন কবি হাসনাইন সাজ্জাদী, কবি সাঈদ আহমদ আনীস, কবি রাসেদ রানা, কবি রেহানা সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কায়কোবাদ সাহিত্য সংঘের সাবেক সভাপতি কবি আব্দুল মুহিত মৃধা দুলু, সাধারণ সম্পাদক  জুয়েল মাহমুদ, চলচ্চিত্র অভিনেতা ও কবি জামিলুর রহমান শাখা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অধন্য চন্দ্র রাজবংশী, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি এসএম মুক্তারুজ্জামান মিল্টন, মো. হাসেমুজ্জামান, মো. রাসেল, মো. সালাহউদ্দিন প্রমুখ।

 

 

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

 

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সেই অজ্ঞাত (৬০) বৃদ্ধ মারা গেছেন। গত ২৫ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে নয়টায় তার স্বাভাবিক মৃত্যু হয়। নবাবগঞ্জ সদর কলাকোপা ইউনিয়নের চেয়ারম্যান ও প্রেসক্লাব সভাপতি আলহাজ মো. ইব্রাহীম খলিল তার দাফনের দায়িত্ব নিয়েছেন বলে জানা যায়।

এ ব্যাপারে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রবিউল ইসলাম বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিউজ ৩৯ কে বলেন, দুই মাস ধরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। দিন দিন তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিলো। শনিবার রাত সাড়ে নয়টার দিকে পুরুষ ওয়ার্ডে তিনি মারা যান। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত  তিনি কথা বলতে পারতেন না। এবং বৃদ্ধের কোনো স্বজনদেরও দেখা মিলেনি। তিনি আরো জানান, তার কোনো ওয়ারিশ না থাকায় মৃতদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেসক্লারের সভাপতি তার দাফনের দায়িত্ব নিয়েছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম নিউজ ৩৯ কে জানান, লাশের ওয়ারিশ না থাকায় কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাফন কাফনের দায়িত্ব নিয়েছেন। চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল জানান, তাকে কাশিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, ২৭ ডিসেম্বর উপজেলার কৈলাইল ইউনিয়নের পাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে ছিলেন অজ্ঞাত ওই বৃদ্ধ। এ সময় এলাকার বাসিন্দা আমজাদ হোসেন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

 

জেনে নিন সেলফি তোলার দুর্দান্ত ছয়টি উপায়

0

 

আসলে এখন সবাই সেলফিতে আসক্ত। যে কোনও সময় যে কোন মুহূর্তে সেলফি তুলতে বদ্ধপরিকর তরুণ তরুণীরা। সেলফি ক্ষতিকর না উপকারী, এই বিষয়ে যথেষ্ট গবেষণাও চলছে। তবে যেমনটাই হোক না কেন, সেলফির নেশা থেকে বেরিয়ে আসার কোনো পরিকল্পনা কারো রয়েছে বলে মনে হয় না। তাই কীভাবে ভাল সেলফি তোলা যায় তার কিছু টিপস তুলে ধরা হল পাঠকের জন্য।

১. কম আলোতে ছবি নষ্টের অন্যতম কারণ হয় হাত কেঁপে যাওয়া। এতে ছবি ঘোলাটে হয়ে যায়। এর জন্য এমন হেডফোন কিনুন যাতে ছবি তোলার অপশন থাকে। সাধারণত হেডফোনের ভলিউম বোতাম চেপে এ কাজটি করা যায়। কাজেই ফোনটি শুধু স্থিরভাবে ধরে রাখতে হবে।

২.মাইক্রোফাইবার কাপড় বা তুলা দিয়ে ক্যামেরার লেন্স পরিষ্কার করে নিন। ধুলোবালির ক্ষুদ্র কণাগুলো মুছে ফেলুন। এগুলো ছবি ঘোলাটে করে দেয়। আসলে স্মার্টফোনের ক্যামেরায় ছবি তোলার আগে এই কাজটি কেউ করেন না। ফলে ছবি ঘোলাটে আসে।

৩. রাতে যে আলো পাচ্ছেন তাকে কাজে লাগাতে পারলে আর ফ্ল্যাশ হয়তো লাগবে না। বরং রাতে আলো আঁধারিকে কাজে লাগিয়ে অনবদ্য ছবি তোলা সম্ভব। আর আলো খুব বেশি স্বল্পতা থাকে, তবে ফ্ল্যাশ তো রয়েছেই। এ সময় যে জিনিসের ছবি তুলবেন তার থেকে খুব বেশি দূরে দাঁড়াবেন না। মাঝামাঝিতে অবস্থান নিন।

৪.ক্যামেরার গ্রিড অপশনের সুবিধা নিন। গ্রিড আপনার ফ্রেমের ছবিটিকে লম্ব এবং সমান্তরালভাবে ৯টি ভাগে ভাগ করে নেয়। এখানে ফটোগ্রাফির কার্যকর নিয়মটিকে কাজে লাগান। ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশকে রাখুন তিন নম্বর পয়ন্টে।

৫. আসলে সবাই দ্রুত ছবি তুলতে অটো মোড দিয়ে রাখেন। কিন্তু ফোকাস করতে বা হোয়াইট ব্যালেন্স ঠিক করতে ম্যানুয়াল অপশন কাজে লাগান। এর জন্য ক্যামেরার সেটিংস এর ব্যাবহার জানতে হবে। এডিট অপশনের কাজ শিখে ফেলুন। এসব এডিট অপশন নিয়ে পরীক্ষা চালাতে থাকুন।

৬.আসলে ক্যামেরা তার লেন্সে যা দেখে তাই ছবিতে তুলে আনে। কম আলোতে ল্যান্ডস্কেপ ছবি তুলতে পারলে এইচডিআর টেকনোলজির ব্যবহার করতে হবে। তাই বলে এটা সব সময় ভালো উপায় নয়।

 

নবাবগঞ্জে ফেনসিডিলসহ নারী আটক

নবাবগঞ্জ উপজেলায় দেড়শ বোতল ফেনসিডিলসহ রোজিনা (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা সদর মহাকবি কায়কোবাদ চত্বর থেকে তাকে আটক করা হয়। রোজিনা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহন মোল্লার স্ত্রী ও সুজন মোল্লার মেয়ে বলে জানা গেছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক আজাহার উদ্দিন জানান, রোজিনা নামে ওই নারী দোহার উপজেলার মৈনটঘাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থেকে নেমে কায়কোবাদ চত্বর মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে অবস্থান করছিল। এ সময় পুলিশ তাকে সন্দেহ করে এবং তার সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল পায়। পরে ঘটনাস্থল থেকে তাকে পুলিশ থানায় নিয়ে আসে।

 

পদ্মার চরে ক্রীড়াপল্লী নির্মাণের পরিকল্পনা

0

খেলাধুলার মান উন্নয়নে পদ্মার চরে একটি ক্রীড়াপল্লী ও অলিম্পিক কমপ্লেক্স গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রোল বল বিশ্বকাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ খবর জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের পদ্মা সেতু তৈরি হচ্ছে। সেই পদ্মার চরেই আমরা একটি উন্নতমানের ক্রীড়াপল্লী গড়ে তুলবো। যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এমনকি, আমরা একটি অলিম্পিক কমপ্লেক্সও সেখানে তৈরি করতে চাচ্ছি।’ গতকাল পল্টনস্থ নবনির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি মনে করি, খেলাধুলার মাধ্যমে একটি দেশের খেলোয়াড়দের সঙ্গে অন্য দেশের খেলোয়াড়দের একটা মতবিনিময়ের সুযোগ হয়। এতে বন্ধুত্বের সূচনা হয়। তাছাড়া ‘ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি’র এই সময়ে খেলাও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আঞ্চলিক সম্পর্ক আরো মজবুত হয়। শেখ হাসিনা বলেন, ‘এবারের আয়োজনে অংশ নেয়া ৬২৫ জন ক্রীড়াবিদ বাংলাদেশ দেখে গেলেন। আপনারা নিজের দেশে গিয়ে বাংলাদেশের পক্ষে অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করবেন। বাংলাদেশ সম্পর্কে যা দেখলেন, তা বলতে পারবেন।’ চতুর্থ রোল বল বিশ্বকাপের অন্যতম ভেন্যু শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বাস্তবায়নের মূখ্য আহ্বায়ক ও রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি জনাব আবুল কালাম আজাদ, যুব ও ক্রীড়া সচিব জনাব কাজী আখতার উদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব অশোক কুমার বিশ্বাস এবং রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান।
গত ১৭ই ফেব্রুয়ারি ৩৮ দেশের প্রায় ছয়শ’ ক্রীড়াবিদের অংশগ্রহণে ঢাকায় পর্দা ওঠে চতুর্থ রোল বল বিশ্বকাপ আসরের। সপ্তাহব্যাপী আসরের পর্দা নামে গতকাল। সকাল ১০টায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোটভাইয়ের নামে ‘শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স’-এর উদ্বোধন করেন। পরে আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতাসহ অমর একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদ এবং মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও সম্ভ্রমহারানো ২ লাখ মা-বোনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রোল বল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘সমাপনী অনুষ্ঠানে আমি আপনাদের মাঝে আসতে পেরে সত্যিই আনন্দিত। এই খেলাটি বাংলাদেশে খুব পরিচিত নয়। আমাদের আরো উদ্যোগ নিতে হবে, রোল বল খেলাটি যেন আরো পরিচিতি লাভ করে।

সাতভিটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি

0

ঢাকা দোহার উপজেলার নারিশা ইউনিয়নের সাতভিটা এলাকার ২৯ নং সাতভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে নগদ ১৩০০ টাকাসহ একটি প্রজেক্টর ও মূল্যবান নথিপত্র চুরি হয়।

বিদ্যালয়ের অফিসকক্ষের তালা খুলে ভিতরে যায় এবং আলমারির তালা ভেঙ্গে নগদ ১৩০০ টাকা, একটি প্রজেক্টর ও মূল্যবান নথিপত্র চুরি হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়ালা রহমান জানান, কে বা কারা চুরি করেছে সে বিষয়ে আমাদের কোন সন্দেহ নেই তবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি তারা তদন্ত করে বিচার করবে।

এ বিষয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জয়পাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

0

জয়পাড়ায় গ্যাস সিলিন্ডার বিশ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডঢাকার দোহার উপজেলার লটাখোলার জয়পাড়া ক্লিনিক এর সামনে একটি বসত বাড়িতে ভয়াবহ আকারে অগ্নিকাণ্ড ঘটেছে। সকাল ১১:২০ এর সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

জয়পাড়ায় গ্যাস সিলিন্ডার বিশ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ড
মূলত ভাড়া দেওয়া বাড়িটি অগ্নিকাণ্ডের ফলে মাটির সাথে মিশে গেছে। সেখানে এখন শুধু কয়লা ছড়িয়ে আছে। আগুন লাগার সময় দোহার ফায়ার সার্ভিস দলকে ফোন করে জানানো হলে সাথে সাথে ফায়ার সার্ভিসের এক দল ঘটনাস্থললে ছুটে যান, পরে বেলা ১২:৩৫মি: এর সময় দোহার থানা পুলিশ ও সাধারণ জনগনের সহযোগিতায় ফায়ার সার্ভিস দল আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। টানা ১ঘন্টা ১৫মি: যাবত চলতে থাকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড।

জয়পাড়ায় গ্যাস সিলিন্ডার বিশ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ড
উল্লেখ্য ঘটনাটি ঘটে মদন বনিক নামের এক ভাড়াটিয়ার রুম থেকে। মদন বনিকের স্ত্রী তার মেয়েকে নিয়ে স্কুলে যান, এ সময় তিনি ঘরে গ্যাস এর চুলায় ডাল রান্নারত অবস্থায় রেখে যান, তার কিছুক্ষণ পরেই এই আগুনের সূত্রপাত হয়।

এ বিষয়ে দোহার ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার জনাব মো: আব্দুল মান্নান এর সাথে কথা বললে তিনি জানান ”৭ সদস্য বিশিষ্ট একটি দল নিয়ে তার তত্তাবধানে টানা ১ঘন্টা পর আগুন নিন্তনে আনতে সক্ষম হন”।

জয়পাড়া বাজারের সভাপতি জনাব এস এম কদ্দুস জানান ”আমরা প্রতিদিনের মতো আমাদের ব্যবসায়িক কাজে ব্যাস্ত ছিলাম এমন সময় হঠা দেখি আকাশে কালো ধোয়া, এই সময় আমার বাজারের কিছু ব্যবসায়ী আর রাস্তার সাধারণ মানুষদের ডেকে নিয়ে আগুন নেভাতে আইনের লোকদের সাথে সহযোগিতা করি”। এ সময় আগুন নেভাতে গিয়ে আ: কাদের(৩২)এর টিনে হাত কেটে ৫টি সেলাই ও নিপু খন্দকার (৩১)এর ডান পায়ের নিচের অংশ দগ্ধ হয়।

বাড়িওয়ালা অজয় পাল(৪৫) জানান ”তাদের ৪ ভাইয়ের এই বাড়িটিতে মাসিক বাসা ভাড়া উঠত ১০,০০০ টাকা যেখানে বিদ্যুৎ বিল সহ বাড়ির নানান খরচ দিয়ে মাসে ৭,০০০ টাকা পেতেন। ঘটনার সময় বাড়িওয়ালার কেউই সেখানে ছিলেন না, আগুনের সংবাদ পেয়ে প্রায় ৩০মি: পর তারা সেখানে যান। তবে এখন যা ক্ষয়-ক্ষতি হয়েছে এই বিষয়ে তাদের বাড়ি সহ গরিব অসহায় ভাড়াটিয়াদের পুনঃবাসনের জন্য তারা প্রশাসনের স্বরনপন্ন হয়েছেন।

বাড়িটির ভাড়াটিয়া তাপস(৩২) আগুন লাগার সসময় তিনি ঘরের বাহিরে গিয়ে লোকজন ডেকে আনেন। এছাড়া ভাড়াটিয়া শিবাস চন্দ্র হালদার বয়স(৭০)তার ৮আনা ওজনের একটি সোনার চেইন, ২ভরি ওজনের একটি সোনার চেইন, ১০ ভরি রুপা সহ নগদ ২০ হাজার টাকার ক্ষতি হয়, প্রাণ বল্লভ(৩৭) তার নগদ ১৭,০০০ টাকা, আনন্দ সূত্র ধর(৩৮) এর ৭ ভরি সোনা ও নগদ ৭৫ হাজার টাকা, অজয় পাল(৩৯) আধা ভরি সোনা, ও দুই ভরি রুপার, নগদ ১২,০০০ টাকার ক্ষতি হয়।

জয়পাড়ায় গ্যাস সিলিন্ডার বিশ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ড
এই ঘটনার সময় দোহার তথানা ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম পুরো সময় ঘটনাস্থলে ছিলেন। পরে ওসি সিরাজুল ইসলাম এর সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, “আগুন লাগার স্থানেই জয়পাড়া বাজারে হাটের মধ্যে তিনি তার কর্তব্যে নিযুক্ত ছিলেন এমন সময় তিনি আগুনের ধোয়া দেখে নিজেই ঘটনাস্থলে ছুটে যান, তার ১৫-২০ সদস্যের একটি ফোর্স নিয়ে ফায়ার সার্ভিস কর্মী ও সাধারণ জনতাকে নিয়ে আগুন নিয়ত্রনে আনতে সহায়তা করেন।”

হ্মতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান প্রায় ৩-৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে, তবে পুরো ঘটনার তদন্ত শেষে মোট ক্ষতির হিসাব জানা যাবে”।

 

সালমান এফ রহমানকে গণসংবর্ধনা দিতে দোহারে ব্যাপক প্রস্তুতি

0

 

দোহারের কৃতী সন্তান, দেশের ব্যবসায়ী জগতের অন্যতম পথিকৃৎ, শিল্পপতি ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ. রহমানকে প্রধানমন্ত্রীর বেসরকারিখাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা নির্বাচিত করায় গণসংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

আগামী ২৫শে ফেব্রুয়ারি উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গণসংবর্ধনা ও জনসভার আয়োজন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বেনজীর আহমদ, সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।

দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন বলেন  গণসংবর্ধনা ও জনসভাকে সফল করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে প্রাক-প্রস্তুতি সভা করে দিকনির্দেশনা দেয়া হয়েছে। ওই সন্ধ্যার পর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।