ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দোহারে উত্তেজনা – ধ্বস্তাধ্বস্তি

প্রকাশ:

শেয়ার করুন:

সোমবার ঘোষিত জয়পাড়া কলেজ ছাত্রদল ও দোহার পৌর ছাত্রদলের আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনার জেরে মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারী জয়পাড়া মডেল স্কুল মাঠে শহীদ মিনারে ফুল দিতে এসে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে দোহার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। এ সময় হঠাৎ করেই নিজেরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
সেসময় পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির ২/৩ জন নেতা-কর্মি উপজেলা ছাত্রদলের সভাপতিকে শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টা চালায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু করেন। এ ঘটনায় দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা ছাত্রদলের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার দোহার পৌরসভা ছাত্রদল ও জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এতে পৌরসভার কমিটিতে স্থান পাওয়া কয়েকজন অসন্তুষ্ট হন। নতুন কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে উপজেলা ছাত্রদলের প্রভাব বিস্তারকে দায়ী করেন। এ থেকেই ঘটনার সূত্রপাত বলে জানা যায়।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

দোহারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার : দেশ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির দোহার উপজেলা শাখার...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

নবাবগঞ্জে নিখোঁজের ৮ দিন পর নারায়ণের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক আশিক হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার আট দিন পর নারায়ণ সরকার (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত...