নয়াবাড়িতে জাতীয়তাবাদী অনলাইন গ্রুপের ত্রান বিতরন

দোহারের সর্ব পশ্চিমের ইউনিয়ন নয়াবাড়িতে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন করেছে দোহার উপজেলা জাতীয়তাবাদী অনলাইন গ্রুপ। রবিবার দুপুর তিনটায় নয়াবাড়ি ইউনিয়নের ধোয়াইর বাজারের কাছে এই ত্রান বিতরন করা হয়। এই সময় নয়াবাড়ি ইউনিয়নের বন্যা দুর্গত ১৪০ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করে জাতীয়তাবাদী অনলাইন গ্রুপ।

দোহার উপজেলা জাতীয়তাবাদী অনলাইন গ্রুপ দোহারে বন্যা দুর্গতদের জন্য এবার গ্রুপের পক্ষ থেকে ত্রান বিতরনের উদ্যোগ নেয়। এর আগে নারিশায় বন্যা ও ভাঙ্গন কবলিত অঞ্চলে ত্রান দেয়া হয়। তার ধারাবাহিকতায় রবিবার দুপুরে নয়াবাড়ির ধোয়াইর বাজারের কাছে ত্রান বিতরন করা হয়। এই সময় বন্যা দুর্গত ১৪০টি পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়।

নয়াবাড়িতে জাতীয়তাবাদী অনলাইন গ্রুপের ত্রান বিতরন

এই সময় গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত আসনের এমপি ফাহিমা হোসেইন জুবলী, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, দোহার উপজেলা যুবদল সভাপতি সাজ্জাদ হোসেন হিটু, দোহার উপজেলা জাতীয়তাবাদী অনলাইন গ্রুপের  এডমিন প্যানেলের সদস্য ফরিদুল আলম সহ স্থানীয় ও উপজেলা বিএনপি নেতাকর্মী। এই সময় সাবেক সংসদ সদস্য ফাহিমা হোসেইন জুবলী বলেন, খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন ত্রান বিতরনের জন্য, বন্যা দুর্গতদের পাশে দাড়ানোর জন্য। আজ সেই উদ্দেশ্যে বিএনপির উদ্যোগে আজ এই ত্রানের ব্যবস্থা। বিএনপি সব সময় জনগনের পাশে ছিল, সব সময় জনগনের পাশেই থাকবে।

 

নবাবগঞ্জে অগ্রণী ব্যাংকের গ্রাহক পুরস্কার বিতরণ

ঢাকার নবাবগঞ্জে এক্সপ্রেস মানির মাধ্যমে প্রেরিত সর্বোচ্চ রেমিন্ট্যান্স আহরণকারী লটারি বিজয়ী গ্রাহককে পুরস্কৃত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।

অগ্রণী ব্যাংক নবাবগঞ্জ (কলাকোপা) শাখা এর আয়োজন করে। শাখা ব্যবস্থাপক এএফএম শহীদুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের দক্ষিণ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান একেএম শামীম রেজা। বিশেষ অতিথি ছিলেন ফরেন রেমিট্যান্স ডিভিশন প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শ্যামল চন্দ্র সরকার, এক্সপ্রেস মানি ঢাকা রিজিওনের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পাইক ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন, নবাবগঞ্জ পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন নাহার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সফল কিষাণি মায়া রানী বাউল প্রমুখ

নবাবগঞ্জ ভূমি অফিস দালালমুক্ত রাখার ঘোষণা

ঢাকার নবাবগঞ্জ উপজেলা ভূমি অফিসকে দালালমুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। নবাবগঞ্জ সদর ভূমি অফিসের দায়িত্বে আছেন সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন মুন্নী। উপজেলার বাসিন্দাদের ভূমি সংক্রান্ত সেবা দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ভূমি অফিসের এই কর্মকর্তা।

সরজমিনে উপজেলা ভূমি অফিসে গিয়ে দেখা যায়, অফিসের প্রবেশমুখে ডান-বাম পাশে শোভা পাচ্ছে সুন্দর সুন্দর দুটি ফুলের বাগান। স্থাপন করা হয়েছে বিভিন্ন জনসচেতনতা বৃদ্ধিমূলক ব্যানার ও স্টিকার। সাধারণ মানুষের জন্য আছে হেল্পডেস্ক। এখানে সব নথিপত্র বিশেষ উপায়ে স্মারক ও ক্রমানুসারে নথিভুক্ত করা হয়েছে। কোনো নথি প্রয়োজন হলে ১ মিনিটের মধ্যে তা বের করা সম্ভব। অফিসের দেয়ালে দেয়ালে দালাল ও ঘুষ বিরোধী বিভিন্ন স্লোগান শোভা পাচ্ছে। এখন ভূমির মালিক নিজেই সরাসরি সহকারী কমিশনারের (ভূমি) কাছে গিয়ে তাদের কাজকর্ম করে নিতে পারছেন। অফিসকে দালাল মুক্ত রাখতে বিভিন্ন ডেস্কে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন মুন্নী বলেন, সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত কোনো কাজই জানে না। ফলে, তারা না বুঝেই দালালদের খপ্পরে পড়েন। তাই আমরা ভূমি সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। তিনি উল্লেখ করেন, মানুষকে সেবা দেওয়াই আমাদের মূল কাজ। ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কেউ ভোগান্তির শিকার হবে, এটা কোনোভাবেই কাম্য নয়। তিনি আরো বলেন, প্রতি সোম ও বুধবার মিস কেস সংক্রান্ত সকল সমস্যার গণশুনানিতে সমাধান করা হয়ে থাকে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা জেলা প্রশাসক মোঃ সালাহ উদ্দিন ভূমি অফিসকে ডিজিটালাইজড করছেন। তার ধারাবাহিকতায় নবাবগঞ্জ উপজেলা ভূমি অফিসে ব্যাপক পরিবর্তন ঘটেছে।

দোহারে ঢাকা জেলা বিএনপি’র ত্রাণ বিতরণ

শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোহার-নবাবগঞ্জ উপজেলায় বন্যাদূর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপি। বেলা ১১টায় দোহারের নারিশা পশ্চিমচর, এরপর বিলাশপুর, সুতারপাড়া এবং নয়াবাড়ি ইউনিয়নের প্রায় ১২শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে ঢাকা জেলা বিএনপি।

দুপুর নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত ঢাকা রক্ষা বাঁধ (কাঁশিয়াখালী বেড়িবাঁধ) তিতপালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও বান্দুরা ইউনিয়নের সাদাপুরে প্রায় ৮শ’ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, লবন, আলু, বিস্কুট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির পল, রাশেদুজ্জামান রাশেদ, প্রচার সম্পাদক হাজী মতিউর রহমান, দোহার উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, নবাবগঞ্জের বিএনপি নেতা- খন্দকার আবুল কালাম, জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, আইনজীবী মনির হোসেন সহ স্থানীয় নেতা-কর্মী।

ঢাকা জেলা সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বলেন, “এ সরকার জনগনের ভোটে নির্বাচিত সরকার নয় বিধায় তারা দেশের অসহায় মানুষের পাশে দাড়াঁয় না।“

নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু আশফাক বলেন, “দেশ বাচাও, মানুষ বাঁচাও এর যে আহবান দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছেন, শহীদ প্রেসিডেণ্ট জিয়াউর রহমান যেভাবে মানুষের পাশে সে দাড়িয়েছেন, আমরা সেভাবেই প্রতিটি মানুষের ঘরে ঘরে তার অধিকার পৌছে দিতে চাই। আজ ত্রাণ দিতে এসেছি, এরপর আসব ভোটের অধিকার, বাচার অধিকার ও গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিতে ইনশাআল্লাহ।“

দোহারে বেসরকারি বিশ্ববিদ্যালয় মানবিক সংস্থা ও ডিএনএসএম এর ত্রাণ বিতরণ

বেসরকারি বিশ্ববিদ্যালয় মানবিক সংস্থা ও দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্ট এর যৌথ সহযোগিতায় দোহারের প্রত্যন্ত ও বন্যায় অসহায় বানভাসি মানুষদের ত্রাণ দেয়া হয়েছে। ঢাকা জেলার দোহার উপজেলার কার্তিকপুর ও বাহ্রার পাশ্ববর্তী প্রত্যন্ত চরাঞ্চলে প্রায় ১০০ পরিবারকে ত্রাণ দেয়া হয়।

 

ত্রাণ দিতে সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় এর একটি প্রতিনিধি দল ও দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেণ্টের সহ সভাপতি শাহিদুর রহমান সুমন, মাহমুদুল হাসান সুমন সহ প্রায় ২৫ জনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।বেসরকারি বিশ্ববিদ্যালয় মানবিক সংস্থা ও ডিএনএসএম এর ত্রাণ বিতরণ

দাউদপুরের নৌকা বাইচ ২০১৭

ঢাকার নবাবগঞ্জ উপজেলার দাউদপুরে ২৫ আগস্ট অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ইছামতি নদীতে হওয়া নবাবগঞ্জের সবচে’ জাঁকজমক ও জনপ্রিয় দাউদপুরের নৌকা বাইচ-এ ঢাকা ও মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে নৌকা আসে। এবার অনেক বেশি নৌকা আসার কথা থাকলেও ১০টি বেশি নৌকা আসতে পেরেছে। ঘাসি, চড়ুয়া ও কোসা, এই তিন ধরণের নৌক এসেছে এবার, এদের মধ্যে পানিরাজ (সিরাজদিখান), পানিরাজ (শ্রীধরপুর), হারানো মানিক (হরিরামপুর), মাসুদ রানা (দেওতলা), লিটন (আগলা), জিন্দা শাহ, সোনার চাঁন, রিয়াদ এন্টারপ্রাইজ (মানিকগঞ্জ), শাহজালাল অন্যতম।

# ১

দাউদপুরের নৌকা বাইচ ২০১৭

# নদীর দুই পাড়, সেতুতে ছিল উপচে পড়া ভীর

দাউদপুরের নৌকা বাইচ ২০১৭

# সমানে সমান

দাউদপুরের নৌকা বাইচ ২০১৭

# নিচে নৌকা, উপরে দর্শক

# বিজয়ী হয়ে ফেরা

দাউদপুরের নৌকা বাইচ ২০১৭

# প্রতিযোগী

দাউদপুরের নৌকা বাইচ ২০১৭

#  প্রস্থান

দাউদপুরের নৌকা বাইচ ২০১৭

# অনেকে নৌকা ভাড়া করে পুরো পরিবার নিয়ে এসেছিলেন

দাউদপুরের নৌকা বাইচ ২০১৭

# জলে বাইচ, ডাঙায় মেলা

দাউদপুরের নৌকা বাইচ ২০১৭

# ভিডিওতে বাইচ

বাইচে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন।

দোহারে স্বেচ্ছাসেবক লীগের ত্রান বিতরণ

দোহারের বন্যা কবলিত অসহায় মানুষদের মাঝে ত্রান বিতরন করেছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। বুধবার দোহারের নারিশা, বিলাশপুর, মাহমুদপুর, কুসুমহাটি ও নয়াবাড়ি ইউনিয়নে ৩৫০ টি বন্যা কবলিত পরিবারের মাঝে এই ত্রান বিতরন করা হয়। এই সময় উপস্থিত ছিল বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউছার, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহসহ স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

সারাদেশের মতো পদ্মা তীরবর্তী দোহারেও দেখা দিয়েছে প্রলঙ্কারী বন্যা। দোহারের নয়াবাড়ি, কুসুমহাটি,  বিলাশপুর, নারিশায় দেখা দিয়েছে বন্যার রুদ্রমূর্তি। ধীরে ধীরে পদ্মার পানি কমলেও একইসাথে বাড়ছে খাবার সংকট। এই রকম পরিস্থিতিতে ত্রান হাতে এগিয়ে আসে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহের উদ্যোগে এই অঞ্চলের ৩৫০ টি পরিবারের মাঝে ১০ কেজি চাল ও শুকনো খাবার বিতরন করা হয়। এই সময় অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউছার বলেন দোহারের মানুষের পাশে বাবু নির্মল রঞ্জন গুহ সব সময় যেমন থেকেছে, ভবিষ্যৎ এও থাকবে। দোহারের মানুষ বাবু নির্মল রঞ্জন গুহকে সব সময় পাশে পাবে।

এই সময় ত্রান বিতরনে আরো উপস্থিত হিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আবু সায়েম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুরুজ আলম, রাহুল দাস, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী সহ দোহারের স্বেছাসেবক লীগের নেতৃবৃন্দ।

দোহারের নারিশায় বেপারী পরিবারের ত্রাণ বিতরণ

দোহার উপজেলার নারিশা পশ্চিম চর বাজারে ৫০০ বন্যা দূর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে বেপারী পরিবার। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় নারিশা পশ্চিম চর বাজারে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে ৫ কেজি করে চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি সয়াবিন তৈল,২ টি করে খাবার স্যালাইন,১ কেজি চিনি,১ টি ম্যাচ লাইট এবং ২ টি করে মোম্বাতি বিতরন করা হয়।

এ সময় জালাল বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নারিশা ইউপি বাদল বেপারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক বেপারীসহ বেপারী পরিবারের অন্যান্যরা।

 

নিখোঁজের তিনদিন পর ইছামতি থেকে লাশ উদ্ধার

কলাকোপার পানালিয়া গ্রামের আব্দুর রহমান নিখোঁজ হয়েহিলেন সোমবার সকালে। মানসিক ভারসাম্যহীন আব্দুর রহমান(৬৪) নিখোঁজের দিন তাকে খুজে না পেয়ে মঙ্গলবার নবাবগঞ্জ থানায় সাধারন ডায়েরীও করেছিল আব্দুর রহমানের স্বজনেরা। করেহিলেন মাইকিংও। তারপরও পাননি তার খোঁজ। খোঁজ পেলেন বুধবার দুপুরে। ইছামতি নদীতেই প্রান হারিয়েছেন এই মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ।  বুধবার দুপুরে উপজেলার কলাকোপা ইউনিয়নের পোদ্দার বাজার সিনেমা হল ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পানালিয়া গ্রামের মৃত সমসের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃদ্ধ আব্দুর রহমান ২ বছর আগে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হন। এরপর থেকে তিনি কিছুটা অসাভাবিক আচরণ করতেন। প্রায় দিনই ইছামতি নদীর সিনেমা হল ঘাটে দিনে ২/৩ বার গোসল করতে দেখেন স্থানীয়রা। গত সোমবার সকাল ৯টায় বাড়ি থেকে বের হন বৃদ্ধ আব্দুর রহমান। এরপর আর বাড়িতে ফিরেননি তিনি।

পরিবারের লোকজন খুজাখুজি করে না পেয়ে মঙ্গলবার নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। করা হয় মাইকিংও। বুধবার সকালে ঘাট পার্শ্ববর্তী ভাংগারী ব্যবসায়ীরা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় ইউপি সদস্য ছাহের উদ্দিনকে জানান। তিনিই থানায় ও নিখোঁজের পরিবারকে জানান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ আরাফাত জানান, উদ্ধারের পর নিহতের পরিবার লাশের পরিচয় নিশ্চিত করেছেন। স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

 ভোট চাইতে আসিনি এসেছি খবর নিতে: সালমা ইসলাম

ঢাকার দোহারে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, আজ ভোট চাইতে আসিনি। এসেছি খবর নিতে। বুধবার সকালে নবাবগঞ্জ উপজেলার সাদাপুরে নদী ভাঙন কবলিত একশ’ পরিবারের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করার সময় তিনি এই কথা বলেন।

এরপর নবাবগঞ্জের জয়কৃষ্ণপুরে সাড়ে ১৩শ’ বন্যার্ত পরিবারের মাঝে এবং দোহারের নয়াবাড়ী, মাহমুদপুর, কুসুমহাটি ও মুকসুদপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে চাল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, আতঙ্ক বা ভয়ের কিছু নেই। সরকার আপনাদের পাশে আছে। যাদের ঘরবাড়ি নেই, তাদের জন্য সরকার পুনর্বাসন ব্যবস্থা করবে। যে কোনো প্রয়োজনে আপনারা আমার কাছে আসবেন। আমি সার্বিক বিষয়ে আপনাদের পাশে থেকে সহায়তা করব।

এসময় সালমা ইসলাম বলেন, বন্যা ও নদীর ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কষ্ট ভাগাভাগি করতে এসেছি। আমি জানি এই দুর্যোগময় পরিস্থিতিতে অনেক কষ্টে দিনযাপন করছেন অনেক মানুষ। দোহার নবাবগঞ্জের মানুষের কথা চিন্তা করেই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকের মাধ্যমে দুই উপজেলায় প্রায় একশ’ টন চাল বরাদ্দ করেছেন, যা আপনাদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। সারা দেশে বন্যার ফলে পদ্মা সংলগ্ন আমাদের দোহার ও নবাবগঞ্জ উপজেলা পানিতে প্লাবিত হয়েছে। যার কারণে এ অঞ্চলে নদী তীরবর্তী মানুষের ঘরবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান, কাঁচা ও পাকা সড়কসহ জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃদ্ধি পেয়েছে বানভাসি পরিবারগুলোর দুর্ভোগ। তাই আমাদের সবাইকে এ সময়ে সাহসিকতার সঙ্গে এ পরিস্থিতির মোকাবেলা করতে হবে। বিপদে সাহস হারালে চলবে না। ঘুরে দাঁড়াতে হবে পরিবার-পরিজন নিয়ে। আপনাদের কথা চিন্তা করে আমি সংসদে ও ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে বলেছিলাম, দোহার ও নবাবগঞ্জের মানুষকে পদ্মার হাত থেকে রক্ষায় নদীতে বাঁধ নির্মাণ করে দেয়ার জন্য। তিনি কথা রেখেছেন। আশা করি দ্রুত বাঁধ নির্মাণের কাজ শেষ হলেই পদ্মার ভাঙন ও বন্যার হাত থেকে রক্ষা পাবে এ অঞ্চলের লাখো মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, ওসি মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুল্লাহ মিয়া, ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন দিল, জাতীয় পার্টি ঢাকা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, উপজেলা যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর চোকদার প্রমুখ। দোহারে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউএনও কেএম আল আমিন, ওসি সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, এমএ হান্নান, আমজাদ হোসেন আজাদ, শামীম আহমেদ হান্নান, জাতীয় পার্টির নেতা ডা. আলাউদ্দিন আল আজাদ, আবদুল আলীম প্রমুখ।