নবগঠিত কমিটি নিয়ে উত্তাল নবাবগঞ্জ ছাত্রলীগ

কোন পূর্ব ঘোষনা ছাড়াই অনেকটা আকস্মিক ভাবেই ১৪ ফেব্রুয়ারি ঢাকা জেলা উত্তর ও দক্ষিনের কমিটির সাথে ঘোষনা করা হয় নবাবগঞ্জ ছাত্রলীগের। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক দ্বারা ঘোষনা করা এই কমিটির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের একটি অংশ। এই কমিটি ঘোষনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও ভাংচুর চালিয়েছে পদ বঞ্চিত ছাত্রলীগ নেতা কর্মীরা।

গত ১৪ ফেব্রুয়ারি বুধবার মেহেদী হাসান রানা কে সভাপতি ও সাইফুল বারী শান্তকে সাধারন সম্পাদক করে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এই ঘোষিত উপজেলা কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যায়িত করে ওই কমিটি বাতিলের দাবিতে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা বৃহস্পতিবার এই বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ চলাকালে যানবাহন ভাংচুরের ঘটনাও ঘটে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা ‘কালো বিড়াল কালো ভাই এই কমিটি মানি নাই’ শ্লোগান সংবলিত ব্যানার নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিল চলাকালে ছাত্রলীগের অপরাংশের কয়েকজন নেতাকর্মী এগিয়ে এলে তাদেরকে ধাওয়া করে বিক্ষোভকারীরা। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়লে যানবাহন ভাংচুরের ঘটনাও ঘটে।

নবগঠিত কমিটি নিয়ে উত্তাল নবাবগঞ্জ ছাত্রলীগ

বিক্ষুদ্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, সাধারনত উপজেলা কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। কিন্তু নবগঠিত কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এটা একটি ষড়যন্ত্রমূলক পকেট কমিটি। এ ধরনের পকেট কমিটি দলের জন্য ক্ষতিকর। আমরা এ কমিটি বাতিল করে অবিলম্বে সম্মেলনের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের একটি শক্তিশালী কমিটি গঠন করার দাবি জানাই।

দোহার-নবাবগঞ্জে ৫১ কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে অবস্থান কর্মসূচি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোহার-নবাবগঞ্জে কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করছেন কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা (সিএইচসিপি)। এতে রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষ চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক কেন্দ্র ঘুরে দেখা যায়, সবগুলো কেন্দ্রে তালা ঝুলানো রয়েছে এবং সেবা নিতে আসা রোগীরা ক্লিনিক বন্ধ দেখে সেবা না নিয়ে ফিরে যাচ্ছেন।

নয়াবাড়ি ইউনিয়নের সজিব হোসেন বলেন, ধোয়াইর কমিউনিটি ক্লিনিকের সামনে গত দুদিন ক্লিনিকে এসে চিকিত্সা সেবা না নিয়ে ফিরে যেতে হচ্ছে। আমরা গরিব মানুষ এসব সেন্টার থেকে সেবা গ্রহণ করি। কিন্তু এভাবে ক্লিনিক বন্ধ থাকলে আমরা সাধারণ মানুষ কোথায় যাবো। একই চিত্র দেখা যায় দোহার নবাবগঞ্জের সব কমিউনিটি ক্লিনিকে।

বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বলেন, চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত তারা ক্লিনিকে চিকিত্সা সেবা প্রদান থেকে বিরত থাকবেন। কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে বাধ্য হয়েই আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। ইতিপূর্বে একাধিকবার সরকারের পক্ষ থেকে চাকরি জাতীয়করণের আশ্বাস প্রদান করা হলেও তা বাস্তবায়িত হয়নি।

উল্লেখ্য স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার ইউনিয়ন পর্যায়ে চালু করে কমিউনিটি ক্লিনিক। কিন্তু গত ১৮ জানুয়ারি থেকে চাকরি জাতীয়করণের দাবিতে ঐ স্বাস্থ্যকর্মীরা কর্মসূচি পালন করছেন। নবাবগঞ্জ উপজেলার মোট ৩৫টি ও দোহার উপজেলায় ১৬টি কমিউনিটি ক্লিনিক-এর সিএইচসিপি স্বাস্থ্যকর্মীরা এ অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এসব ক্লিনিকে অসহায়, দরিদ্র, দিনমজুর ও নিম্নমধ্যবিত্ত পরিবারের নারী পুরুষ, বৃদ্ধ, শিশুরা প্রাথমিক চিকিত্সা নিয়ে থাকে। এর পাশাপাশি ওজন মাপা, সুগার পরীক্ষা, উচ্চতা মাপা, নিরাপদ গর্ভধারণের জন্য বিভিন্ন পরামর্শ, পোলিও টিকা ক্যাম্পিংসহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিত্সা ও পরামর্শ দেওয়া হয় ক্লিনিক থেকে।  প্রতিটি ক্লিনিকে প্রায় ২/৩ শ রোগী চিকিত্সা সেবা নিয়ে থাকেন। রোগীদের মধ্যে প্রায় ৩০ প্রকারের ওষুধ বিতরণ করা হয়।

নবাবগঞ্জের শোল্লা গ্রামে স্কুলছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

প্রতিদিনের মতো সকাল থেকে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয়েছিল শোল্লা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী শিখা আক্তার(১৪)। কিন্তু প্রাইভেট শেষ করে বাসায় এসে কোন এক অজানা কারনে বারান্দার কেবিনে আড়ার সাথে দড়ি দিয়ে ফাঁশি নিয়ে আত্মহত্যা করেছে শিখা আক্তার। শিখা শোল্লা গ্রামের মো. আবজাল হোসেনের মেয়ে।

শীলা আক্তার শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর অগ্রনী শাখার একজন মেধাবী ছাত্রী। সে বিজ্ঞান বিভাগের প্রথম স্থান অধিকারীণী। প্রতিদিনের মত সে সকাল ৭ টায় প্রাইভেট পড়তে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফিরে পরিবারের অগোচরে কেবিনের আড়ার সাথে গলার ওড়না দিয়ে আত্মহত্যা করে। প্রথম চেষ্টায় ব্যার্থ হয়ে দ্বিতীয় দফায় খাটের উপর চেয়ার দিয়ে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করে। শীলার ছোট ভাই মোঃ আরাফাত ঘরের জানালা দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের সদস্য সহ আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আল আমীন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আত্মহত্যার কোন কারনও জানাতে পারেনি শিখার পরিবারের সদস্যরা।

ভালোবাসা দিবসে মেয়েঘটিত বিষয়ে দোহারে কিশোর ছুরিকাহত

0

শরিফ/নাদিমঃ বুধবার সকাল ১০টায় ভালোবাসা দিবসে দোহারের জয়পাড়া কলেজ মার্কেটে মেয়েঘটিত বিষয়ে এক কিশোরকে ছুরিকাহত করা হয়েছে।কিশোরের নাম মোঃ মনি(১৫)। সে জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর কম্পিউটার বিভাগের শিক্ষার্থী।সহপাঠিদের থেকে জানা যায়, মনি এর সাথে মনির নামক অপর এক কিশোরের মেয়েঘটিত বিষয়ে দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দের জের ধরে বুধবার সকালে পেছন থেকে মনিকে পিঠে ছুরিকাঘাত করে মনির। এই সময় মনি এর সাথে আরেক কিশোরী ছিল। তার নাম প্রেয়সী।

এ ঘটনায় মনির ও তার দুলাভাই শাকিল, মনিরের চাচাতো  বোন প্রেয়সী ও রাকিব সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে বলে জানা যায়।

ঘটনার পর আহত মনি কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর পিঠে বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে। এ ব্যাপারে দোহার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিম বলেন, আঘাত মারাত্মক। রোগি চিকিৎসাধীন অবস্থায় আছে, স্ল্যাইন ও ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছে,  রোগীর অবস্থা উন্নতির দিকে,ইঞ্জুরির পরিমান ঘাড় থেকে কোমর পর্যন্ত। আপাতত পর্যবেক্ষণে আছে, অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হবে।

এই ব্যাপারে দোহার থানার ডিউটি অফিসার নিউজ৩৯কে জানান, এই  অভিযোগ আমলে নেওয়া হয়েছে। মামলা এখনো প্রক্রিয়াধীন আছে।

এদিকে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন মনির বাবা খোকা মিয়া ও মা বিলকিস

পালামগঞ্জ থেকে গাজা ব্যবসায়ী আটক

0

ঢাকা জেলার দোহার উপজেলার পালামগঞ্জ বাজার থেকে মঙ্গলবার এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। আব্দুল জলিল (৪০) নামে এই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩০০ গ্রাম নেশাদ্রব্য গাজা আটক করে পুলিশ।  আব্দুল জলিল দোহার উপজেলার লটাখোলা গ্রামের মৃত মদন বেপারীর ছেলে বলে জানা যায়।

দোহার থানার এস আই মো. হাফিজুর রহমান জানান, জলিল দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সে পালামগঞ্জ দিয়ে গাজা নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তাকে গাজা সহ আটক করা হয়। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীনের ভ্রাম্যমান আদালতে হাজির করলে তিনি তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

নবাবগঞ্জ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ঢাকা জেলা ছাত্রলীগ দক্ষিনের অন্তর্গত নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। ১ বছর মেয়াদী এই কমিটির জন্য দুই সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সাক্ষরিত এই কমিটিতে সভাপতি হিসাবে ঘোষণা দেয়া হয়েছে মেহেদি হাসান রানা ও সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দেয়া হয়েছে সাইফুল বারী আহমদ শান্ত। এই কমিটি গনমাধ্যমে প্রকাশ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা।

আমার মনে হয় বিএনপি ভাংগবে না: ব্যা. নাজমুল হুদা

তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা মঙ্গলবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের টক শোতে খালেদ মহিউদ্দিনের সঞ্চালনায় – আজকের বাংলাদেশে বলেছেন, আমার মনে হয় বিএনপি ভাংগবে না, বরং বিএনপি নিজ অস্তিত্ব ঠিক রেখে নির্বাচন মুখী হবে বলে আমার ধারণা। আমার মনে হয় দেশ একটা ভালো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপি যদি অনাকাংখিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, তারা দেশ পরিচালনায় কি করেছে, তা জনগণের সামনে তুলে ধরতে পারে, তাহলে খুব-ই অংশগ্রহণ মূলক নির্বাচন হবে, সেক্ষেত্রে বিএনপি যদি পরাজিত হয়, তবে তা হবে সম্মানজনক পরাজয় বা বিরোধী দলের অবস্থান।

তিনি আরও বলেন, লোকে এখনো মনে করে আমি বিএনপি’তেই আছি। কিন্তু আমি পাব্লিকলি বলেছি আমার এলাকা দোহার থেকে নির্বাচন করবেন সালমান এফ রহমান কিন্তু আমি সেখানে গেলে প্রতিনিয়ত চাপের শিকার হচ্ছি, আমার নেতা-কর্মি-সমর্থকেরা চায় আমি সেখান থেকে নির্বাচন করি।

তিনি আরও বলেন, যে কারণে আমি দল থেকে বের হয়ে এসেছি, সেটা আমি করতে পেরেছি। আমি ৩১টা দল নিয়ে জোটবদ্ধ করেছি। সুস্থ রাজনীতির মাধ্যমে, সুশাসন এই শ্লোগান নিয়ে আমি এগিয়ে চলেছি, আমি সম্মর্থন পাচ্ছি। আমাদের চাওয়া, সুস্থ রাজনীতি দেশে আসুক আর তার মাধ্যমে সুশাসনে দেশ পরিচালিত হোক।

পালামগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের চাপায় প্রান গেল বৃদ্ধার

0

ঢাকা জেলার দোহার উপজেলার পালামগঞ্জ বেপরোয়া পিকআপের কারনে প্রান গেল বৃদ্ধার। এলাকায় মঙ্গলবার দুপুরে পিকআপ ভ্যানের চাপায় মালতী রানী দাস (৬০) নামের এই বৃদ্ধা নিহত হয়েছে। মালতী রানী দাস উপজেলার পালামগঞ্জ পাটনিবাড়ি এলাকার মৃত মহেন্দ্র চন্দ্র দাসের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মালতী রানী দাস বাড়ির পাশে রাস্তার ধারে গাছের পাতা ঝাড়– দিচ্ছেলেন। এমনসময় একটি পিকআপ ও অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। পিকআপটি ছিটকে গিয়ে মালতীর উপর পড়ে।  স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। ঘটনার পর গাড়ি চালককে আটক ও পিকআপটি জব্দ করেছে পুলিশ।

নবাবগঞ্জে ৬ এসএসসি শিক্ষার্থী গ্রেফতার

রোববার রাতে এসএসসি পরীক্ষার গণিত প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ও আলালপুর এলাকায় অভিযান চালিয়ে ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।  এরা হলেন, রাব্বি, রুহান, শামীম হাসান, শাকিব, তৌহিদুল ও আলামিন। এরা সবাই চলতি এসএসসি পরীক্ষার পরীক্ষার্থী। তাদের আদালতে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার নিউজ৩৯কে বলেন, এসএসসির গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বক্সনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রনি মিয়া ও বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক সোহেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

ফ্রান্সের মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের পদচারনা শুরু

0

ফ্রান্সে বাঙ্গালী প্রবাসীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানকার বাংগালী প্রবাসীরা নিজ নিজ মেধা ও যোগ্যতা দিয়ে নিজেদের অবস্থান আবিষ্কার করে যাচ্ছেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, ব্যবসায়ীর পাশাপাশি এবার ফ্রান্সের  মূলধারার রাজনীতিতে বাংলাদেশী  প্রজন্মদের পদচারণা শুরু হয়েছে।

শারমিন হক আব্দুল্লাহ প্রথম বাংলাদেশী হিসাবে ফ্রান্সে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।২০১৪ সালের ২৩শে মার্চ প্রথম দফা ও ৩০ শে মার্চ দ্বিতীয় দফায় কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হয়।তার দল সোশালিস্ট পার্টি সে নির্বাচনে অংশগ্রহণ করে এবং ষাট শতাংশ ভোট তাদের পক্ষে যায়। Mayor Michel forcade (মেয়র মিশেল ফরকেদ) এর প্যানেলে ২৭ জন কাউন্সিলর নির্বাচিত হন।পরবর্তীতে সেই ২৭ জন থেকে একজনের মৃত্যু হলে ‘শুন্য পদে’ নির্বাচিত হন বাংলাদেশী শারমিন হক।তিনি আরো প্রায় তিনবছর কাউন্সিলর হিসাবে কাজ করবেন বলে জানাগেছে।

এদিকে,শারমিনের এমন জয়ে উল্লসিত ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা।ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা বলেন,শারমিন হক আমাদের অহংকার, তারা বলেন,শুধু কাউন্সিলার হিসেবে আমরা বসে থাকবনা, ভবিষ্যতে ব্রিটেনের মত আমাদের বাংলাদেশীদের কে পার্লামেন্টে ও দেখতে চাই।ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার লক্ষ্যে শারমিন হক সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি ইউরোপিয়ান আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী ও বদরুন নাহার আব্দুল্লাহ‘র মেয়ে।তিনি   Pierrefitte পিয়ার ফিট মিউনিসিপাল থেকে  নির্বাচিত হন।