প্রশ্ন ও উত্তর বিনিময়কালে নবাবগঞ্জে দুই শিক্ষক আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গণিত পরীক্ষার নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর বিনিময়কালে রনি মিয়া (২৬) ও সোহেল রানা (২৯) নামে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টা ২০ মিনিটে উপজেলা সদর নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রর ফটক থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে সোহেল রানা কেন্দ্রের ১১নং কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ছিলেন বলে পুলিশ জানায়।

রনি মিয়া বক্সনগর উচ্চ বিদ্যালয় ও সোহেল রানা বাহ্রা ওয়াসেক মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক। রনি উপজেলার বক্সনগর ইউনিয়নের বর্ধনপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সোহেল রানা কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামের আজম খানের ছেলে।

নবাবগঞ্জ থানার উপপরির্শক আবুল হোসেন জানান, শনিবার সকাল ৯টা ২০ মিনিটে উপজেলা সদর নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রর ফটকের কাছে ১৫/২০ জনকে জড়ো হতে দেখা যায়। এতে সন্দেহ হলে কাছে গিয়ে দেখা যায়। তারা মোবাইলের সফটওয়্যার শেয়ারইটের মাধ্যমে প্রশ্নপত্র ও উত্তর লেনদেন করছেন। এসময় শনিবারের গণিত পরীক্ষর ‘খ’ সেটের নৈব্যত্তিক প্রশ্নপত্র ও উত্তরসহ শিক্ষক রনি মিয়া ও সোহেল রানাকে আটক করা হয়।

 উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ ও নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুন নাহার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।

দেওবন্দের মুহতামিম আবুল কাসেম নুমানী ঘুরে গেলেন নবাবগঞ্জ, কাল আসছেন দোহারে

উপমহাদেশের ঐতিহ্যবাহী অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দ। দেওবন্দ মাদরাসার সম্মানিত মুহতামিম মুহাদ্দিস মাওলানা মুফতি আবুল কাসেম নু’মানী আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে ১০ দিনের সফরে আসছেন। ১০ ফেব্রুয়ারি তিনি উদ্ভোধন করে গেছেন নবাবগঞ্জ উপজেলার জৈনতপুরের একটি মাদ্রাসা ভবনের। এছাড়া আগামী কাল আসছেন দোহারের মেঘুলায় মাদরাসা আব্দুল্লাহ ইবনে উমর (রা)।

তিনি ৭ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। দেশব্যাপী প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহি কাওমী মাদরাসাগুলো পরিদর্শন করবেন। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মাহফিলে ইলমে দ্বীনের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।

বাংলাদেশে অবস্থানকালীন সময়ে তাঁর সফরের স্থান ও সময়সূচি তুলে ধরা হলো-

> ০৮.০২.২০১৮ (বৃহস্পতিবার)

>> জামিয়া ইসামিলায়া পটিয়া, চট্টগ্রাম৷ (বাদ মাগরিব)

> ০৯.০২.২০১৮ (শুক্রবার)

>>১০নং সেক্টর, উত্তরা। মুফতি আহমদ আলি (সকাল ৮টা)

>> দারুল উলুম রঘুনাথপুর, ফেনী (বাদ জুমু’আ)

>> দারুল ফিকর ওয়াল ইরশাদ, রাসূলবাগ, ২৪ ফিট, কদমতলী, ঢাকা। (বাদ মাগরিব)

>> সাভার ইত্তিহাদুল মাদারিসিল কাওমিয়্যাহ ঈদগাহ ময়দান, ঢাকা।(বাদ ইশা)

> ১০.০২.২০১৮ (শনিবার)

>> ৭নং সেক্টর জামে মাসজিদ, উত্তরা, ঢাকা। (বাদ ফজর)

>> শেখ আব্দুল্লাহ কাওমি মাদরাসা, সিরাজদিখান,মন্সীগঞ্জ৷ (বাদ জোহর)

>> খুলনা শহর৷ (বাদ ইশা৷)

> ১১.০২.২০১৮ (রোববার)

>> দিনাজপুর শহর৷ (বাদ ইশা)

> ১২.০২.২০১৮ (সোমবার)

>> মাদরাসা আব্দুল্লাহ ইবনে উমর রা, মেঘুলা, দোহার, ঢাকা৷ (বাদ জোহর)

>> জামিয়া সাদিয়্যাহ মাদরাসা,রায়দর, হবিগঞ্জ সদর৷ (বাদ মাগরিব)

> ১৩.০২.২০১৮ (মঙ্গলবার)

>> মারকাযুল উলুম আল-ইসলামিয়া, বনশ্রী ঢাকা৷ (সকাল ৮টা)

>> জামিয়া ছিদ্দিকিয়া বেতিয়ারকান্দী মাদরাসা,কুলিয়ারচর কিশোরগঞ্জ৷ (বাদ মাগরিব)

> ১৪.০২.২০১৮ (বুধবার)

>> জামিয়াতুস সুন্নাহ কাসিমুল উলুম কারিমিয়া, দুল্লা মুক্তাগাছা, ময়মনসিংহ৷ (দুপুর ১২টা)

>> নোয়াখালি শহর৷ (বাদ মাগরিব)

> ১৫.০২.২০১৮ (বৃহস্পতিবার)

>> জামিয়াতুল খায়র আল ইসলামিয়া, সিলেট৷ (দুপুর ১২টা)

>> ফ্রেন্ডস ক্লাব মাঠ, ৩নং সেক্টর, উত্তরা, ঢাকা৷ (বাদ মাগরিব)

> ১৬.০২.২০১৮ (শুক্রবার)

>> জামিয়া ইসলামিয়া আজিজিয়া কাছিমুল উলুম, ছাগলনাইয়া, ফেনী৷ (বাদ জুমু’আ)

>> জামিয়াতু ফালাহ ময়দান, চট্টগ্রাম৷ (বাদ মাগরিব)

দোহারে অরগানিক সবজি চাষে সাফল্য

0

দেশে বিষমুক্ত অরগানিক সবজির  বেশ ভালো চাহিদা রয়েছে। আর সেটা শীতকালীন সবজি হলে তো কথাই নেই। শীতের সবজির মধ্যে বাঁধাকপি বা পাতাকপি অনেকেরই পছন্দ। ফরমালিনমুক্ত টাটকা বাঁধাকপির স্বাদই আলাদা। বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা দেহের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। তাছাড়া বুকের জ্বালা-পোড়া, পেট ফাঁপা দূর করে। কিডনির সমস্যা দূর করতে সাহায্য করে বাঁধাকপি। ক্যান্সার প্রতিরোধের উপাদানও রয়েছে এই বাঁধাকপিতে। সবজিটির এই সমস্ত গুণাগুণ বিবেচনা করে এবং চারা রোপণ থেকে শুরু করে ৬০ দিনের মাথায় বিক্রি করা যায় এমন ফসল হিসেবে বাঁধাকপি চাষ করার সিদ্ধান্ত নেন দোহার উপজেলার নারিশা পশ্চিম চর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোঃ হানিফ। বিষমুক্ত পদ্ধতিতে বাঁধাকপি চাষে তিনি যথেষ্ট সাফল্য লাভ করেছেন।

হানিফ বলেন, “শখের বসে অরগানিক সবজি চাষের পরিকল্পনা করি এবং সেই অনুযায়ী নারিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল আলম বাদল বেপারী বাড়ির সামনে ১৪-১৫ শতাংশ জমিতে বাঁধাকপি চাষ করি।” এতে তার ব্যয় হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। আকারভেদে প্রতিটি বাঁধাকপি ২০ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হয়। তার হিসাবে একবিঘা জমিতে বাঁধাকপি চাষ করে সব খরচ বাদে ২০/২৫ হাজার টাকা লাভ হবে। হানিফ জানান, বাজারে অরগানিক সবজির চাহিদা অন্যান্য সবজির চেয়ে বেশি। তার মতে, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে অরগানিক সবজির ফলন বেশ ভালোই হয়ে থাকে। বিষমুক্ত পদ্ধতিতে নিয়ম অনুযায়ী বাঁধাকপি চাষ করতে পারলে স্বল্প পুঁজিতে ভালো মুনাফা করা সম্ভব।

পদ্মা কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠিত

0

ঢাকা জেলার দোহার উপজেলার সদ্য ঘোষিত পদ্মা কলেজের ২৫ বছরের রজত জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত পদ্মা কলেজ আজ হাটিহাটি পা-পা করে আজ ২৫ বছরে পা দিয়েছে। এই ২৫ বছর পূর্তী উপলক্ষে পদ্মা কলেজের সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীদের নিয়ে এই রজত জয়ন্তী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উদ্ভোধক হিসাবে প্রধানমন্ত্রীর বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের আসার কথা থাকলেও রাষ্ট্রিয় কাজে তিনি বিদেশ থাকায় অনুষ্ঠানের উদ্ভোধন করেন আইজিআর ড. কে এম আব্দুল মান্নান।

পদ্মা কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠিত

সকাল ৮ টার সময় পদ্মা কলেজ থেকে রজত জয়ন্তী উপলক্ষে এক বনাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালিটি সকাল ৮টার সময় পদ্মা কলেজ থেকে শুরু হয়ে মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ে যেয়ে শেষ হয়। উল্লেখ্য মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ বিদ্যালয়ে পদ্মা কলেজ তার প্রথম শিক্ষা কার্যক্রম শুরু করে। মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন  আইজিআর ড. কে এম আব্দুল মান্নান। সেখানে অতিথির জন্য পরিবেষন করা হয় সকালের নাস্তার। এর পর পদ্মা কলেজের নিজস্ব ক্যাম্পাসে শুরু হয় মুল অনুষ্ঠান। এই সময় পরমা কলেজের প্রতিষ্ঠাকালিন সদস্যরা একে একে কলেজ নিয়ে তাদের স্মৃতি আরন করেন। স্মৃতিচারনে উঠে আসে পদ্মা কলেজের প্রথমদিকের বিভিন্ন বাধা ও বিপত্তির ঘটনা। উঠে আসা কলেজ প্রতিষ্ঠায় প্রবাসীদের সহায়তার কথা।  এই ধাপে এই অনুষ্ঠানে বক্তব্য দেন পদ্মা কলেজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ।

পদ্মা কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠিত

পদ্মা কলেজের বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন পদ্মা কলেজের অনার্সের শিক্ষার্থী রহিদুল ইসলাম। পদ্মা কলেজের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও ঢাকা জেলা ছাত্রলীগ নেতা গিয়াসউদ্দিন সোহাগ।

পদ্মা কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠিত

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও ঢাকা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এগিয়ে যাওয়ার সাথে ঢাকা জেলা তথা দোহার-নবাবগঞ্জও এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়ার আরেকটি ধাপ এই কলেজের সরকারি করন। ২৫ বছরে পা দেয়া এই কলেজ এই অঞ্চলের শিক্ষার প্রসারে যেমন ভূমিকা রেখেছে ভবিষ্যতে এই ভূমিকা আরো বারবে বলে তিনি আসাবাদ ব্যক্ত করেন। এই সময় পদ্মা কলেজের উন্নয়নের জন্য সরকার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করা যায় তার ভূমিকা তিনি পালন করবেন বলে তিনি উল্লেখ করেন।

পদ্মা কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠিত

আইজিআর ড. কে এম আব্দুল মান্নান এর সভাপত্তিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার দেওয়ান মোহাম্মদ হানজালা, বিশিষ্ট ব্যবপ্সায়ী এম এ রহিমসহ অনেকে।

পদ্মা কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠিত

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ জালালউদ্দিন, আখন্দ সোহরাব হোসেন, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল আমিন, পদ্মা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মজিবুল হায়দার।

পদ্মা কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠিত

 

পদ্মা কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠিত

 

 

 

 

 

পদ্মা কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠিত

 

পদ্মা কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠিত

 

পদ্মা কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠিত

 

 

পদ্মা কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠিত

পদ্মা কলেজ অচিরেই বিশ্ববিদ্যালয়ে পরিনত হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

এই অঞ্চলে শিক্ষার্থীদের জন্য একটি বিশ্ববিদ্যালয় অতীব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। শ্রীনগর, দোহার, নবাবগঞ্জ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার একটা প্রতিষ্ঠান খুবই প্রয়োজন হয়ে পড়েছে। এখানে একটা বিশ্ববিদ্যালয় খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। পদ্মা কলেজ সরকারী হয়েছে। পদ্মা কলেজ অচিরে বিশ্ববিদ্যালয় হবে। পদ্মা কলেজের ২৫ বছরের রজত জয়ন্তী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই কথা বলেন।

সদ্য সরকারি ঘোষিত পদ্মা কলেজের ২৫ বছর পূর্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা যখন পদ্মা কলেজ প্রতিষ্ঠা করি তখন দোহার, আজকের দোহার ছিল না। ১৮ কিলোমিটার পথ আসতে আমাদের সময় লাগতো ৮ থেকে ৯ ঘন্টা। সেই সময় মেজর জেনারেল ডাঃ এ আর খান এর উদ্যোগে আমরা এই কলেজ প্রতিষ্টার উদ্যোগ নিই। তখন মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয় আমাদের সাহায্যে এগিয়ে এসেছে। আজ ২৫ বছর পর পদ্মা কলেজ সরকারি হয়েছে। আজকের এই দিনে মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয় কতৃপক্ষকে স্মরন করছি। প্রতিষ্ঠা কালিন অর্থ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করছি। এই কলেজের অর্থায়ন করার জন্য সালমান এফ রহমানকে আজ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি তৎকালীন জাপান প্রবাসী ভাইদের। যারা এই পদ্মা কলেজ প্রতিষ্ঠায় অনেক কাজম করেছে প্রবাস থেকে। সাবেক তথ্যমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা সাহেবও এই কলেজের জন্য কাজ করেছেন। ব্যারিস্টার নাজমুল হুদা নিজেই এই কলেজের উদ্ভোধন করেছেন। তাদের জন্য আজ এই পদ্মা কলেজ। আজ পদ্মা কলেজ সরকারি হয়েছে। সামনে এই কলেজ এই অঞ্চলের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে দায়িত্ব নিবে ইনশায়াল্লাহ। আর দোহারের আরেক শিক্ষা প্রতিষ্ঠান জয়পাড়া কলেজ সরকারি হয়নি বলে যাদের মন খারাপ। তাদের বলছি, আগামী তালিকায় সরকারি করনের জন্য জয়পাড়া কলেজের নামও থাকবে। মন খারাপের কিছু নেই।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেজর জেনারেল এ আর খান, আইজিআর ড. কে এম আব্দুল মান্নান, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও ঢাকা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমানসহ পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য বৃন্দ।

দোহারে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের অবস্থান

জিয়া অরফানেজ ট্রাস্টের মামলার রায়কে কেন্দ্র করে বিএনপির পাশাপাশি মাঠে থাকার ঘোষনা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেই ঘোষনাকে কেন্দ্র করে সারাদেশের মতো দোহারেও সকাল থেকে সরব উপস্থিতি ছিল দোহার উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। তবে এই অবস্থানের কারনে আবার স্পষ্ট হয়েছে দোহার উপজেলা আওয়ামী লীগের গ্রুপিং। দোহার উপজেলা আওয়ামী লীগের অফিস ও শ্বশানের পাশে পাশি অবস্থান নেয় আওয়ামী লীগের এই দুই গ্রুপ।

দোহারে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের অবস্থান

সকাল থেকেই মিছিলে মিছিলে সরগরম ছিল জয়পাড়া। দোহার উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের মিছিলে নেতা কর্মীদের উপস্থিতি ছিল দেখার মতো। সকাল বেলা থেকেই দোহার উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা এসে উপস্থিত হন। এই সময় আওয়ামী লীগের গ্রুপিং এর ব্যাপারটা আরো স্পষ্ট হয়ে উঠেছে। দোহার উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের নেতৃত্বে অবস্থান নেয় আওয়ামী লীগের একটি গ্রুপ। এই সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য সুরুজ আলম সুরুজ, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা গিয়াসউদ্দিন সোহাগসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা।

এর ঠিক অপর পাশে দোহার উপজেলা যুবলীগের করা এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য করা প্যান্ডেলে অবস্থান নেন আওয়ামী লীগের অপর গ্রুপের নেতা কর্মীরা। এই সময় এই স্থানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা মোতালেব খান, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল হক বেপারী,  দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব মোল্লা, দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাসউদ্দিন, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাশার চোকদারসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা।

দোহারে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের অবস্থান

দোহার-নবাবগঞ্জে বাস চলাচল সীমিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে দোহার-নবাবগঞ্জে সীমিত হয়ে পড়েছে বাস চলাচল। সকাল থেকেই খুব কম সংখ্যক বাসই চলাচল করেছে ঢাকা অভিমুখে। নগর পরিবহন, আরাম পরিবহন, যমুনা পরিবহন, এন মল্লিকসহ বেশিরভাগ পরিবহনের বাসই আজ ঢাকার অভিমুখে ছেড়া যায় নি। তবে কিছু নগর ও যমুনা পরিবহনের বাস চলাচল করতে দেখা গেছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে সারা দেশেই যে উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার ছোয়া লেগেছে ঢাকার পার্শবর্তি দুই উপজেলা দোহার-নবাবগঞ্জেও। এই রায়কে কেন্দ্র করে বুধবার বিকাল থেকেই ঢাকার সাথে বাস চলাচল সীমিত হয়ে পড়েছিল। আজ সকাল থেকে বাস চলাচল একেবারেই সীমিত হয়ে পড়েছে। সকাল বেলা বাহ্রা ঘাট ও কার্তিকপুরের বাস স্ট্যান্ডে সরজমিনে দেখা গেছে সারি সারি বাস দাঁড়িয়ে রয়েছে। বাস শ্রমিকদের কাছ থেকে জানা যায়, সরকারের  পক্ষ থেকে কোন ধরনের দিক নির্দেশনা না থাকলেও নিজেদের ও গাড়ীর নিরাপত্তার কথা চিন্তা করে আজ বাস বন্ধ রেখেছেন।

দোহার-নবাবগঞ্জে বাস চলাচল সীমিত

এই ব্যাপারে নগর পরিবহনের বাহ্রা ঘাটের সুপারভাইজার তোতা মিয়া নিউজ৩৯কে বলেন, বাস চলাচলে কোন বিধি নিষেধ নেই। তারপরও বাসের নিরাপত্তা ও শ্রমিকদের নিরাপত্তার কথা চিন্তা করে বাস মালিকদের অনেকেই আজকে গাড়ি বন্ধ রেখেছে। সরকার বা কোন কিছুর চাপ নেই বলে তিনি মন্তব্য করেছেন।

চলে গেলেন সুধীর স্যার

0

জয়পাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রবীণ শিক্ষক সুধীর পাল (৭৪) পরলোক গমণ করেছেন। ৮ ফেব্রুয়ারি, ২০১৮ বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে তিনি ভারতের কলকাতায়ও চিকিৎসা নিয়েছিলেন।

মৃত্যুকালে তিনি ৩ কন্যা রেখে গিয়েছেন, তাদের সকলেই কলকতায় প্রতিষ্ঠিত। তিনি অর্থাভাবে সুচিকিৎসা পাননি বলেই অভিযোগ রয়েছে।  সকলের শ্রদ্ধেয় ও গণিতের কিংবদন্তী এই শিক্ষকের অগনিত শিক্ষার্থীরা দেশে বিদেশে প্রতিষ্ঠিত। তার মৃত্যু দোহার-নবাবগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা মহলে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে।

আব্দুল মান্নানের এপিএস রফিক আটক

বিএনপির ভাইস চেয়ারম্যান,সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের একান্ত সচিব, ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত ৩ ফেব্রুয়ারী ঢাকার “লা মেরিডিয়ান” হোটেলের সামনে থেকে তাকে আতক করা হয়। এছাড়া ৫ ফেব্রুয়ারী নিজের ব্যবসায় প্রতিষ্ঠান থেকে আটক হন দোহার উপজেলা যুবদলের সাবেক আবুল হাশেম।

এই দুই জনের আটকের প্রতিবাদ করে অবিলম্বে তাদের মুক্তি দাবী করে প্রতিবাদলিপি দিয়েছে ঢাকা জেলা বিএনপি। ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. সালাউদ্দিন তার ফেসবুক পোস্টে আটকের প্রতিবাদ জানিয়ে লিখেন “সরকার নিজেদের একক ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য আগামী নির্বাচনকে সামনে রেখে যে পরিকল্পনা নিয়েছে একের পর এক কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃর্নমূল পর্যায়ের নেতৃবৃন্দকে গ্রেফতার তারই অংশ বিশেষ। বর্তমান স্বৈরশাসকের জুলুম,নিপীড়ন ও নির্যাতন থেকে মুক্তি পেতে হলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নাই। “আমার নেত্রী আমার মা,বন্দি হতে দেব না”, এই শ্লোগানকে সামনে রেখে আগামী ০৮.০২.২০১৮ ইং তারিখে ঢাকা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে কোর্ট প্রাঙ্গণে (বকশি বাজার) উপস্থিত থাকার জন্য আমি উদাত্ত্ব আহবান জানাচ্ছি এবং পরিশেষে ছাত্রনেতা রফিক ও যুবদলনেতা হাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

দোহারে ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে কর্মশালা শুরু

0

ঢাকার দোহার উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে উপজেলা প্রশাসন অবহিতকরণ শীর্ষক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হ্য়েছে।  ৬ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এই প্রশিক্ষন চলবে ৮ ফেব্রুয়ারী পর্যন্ত। কর্মশালাটি মঙ্গলবার  ৯:৩০ থেকে শুরু হয়। এতে দোহারের ৮ ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিরা অংশ নেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টা পর্যন্ত নিবন্ধীকরন ও কোর্স সম্পর্কে আলোচনা করেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন ও দোহার উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কে এম আল আমিন। এছাড়াও কে এম আল আমিন বাংলাদেশের স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদের ক্রমবিকাশ  সম্পর্কে আলোচনা

দুপুর ১২টায় স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ ও ইউনিয়ন পরিষদের সম্পদ ও সম্পওি সমূহ এবং আয়ের উৎস এ সম্পর্কে এ সম্পর্কে আলোচনা করেন এনআইএলজি প্রতিনিধি

এছাড়া দোহার উপজেলা কৃষি অফিসার ইউনিয়ন পরিষদের বাজেট এ সম্পর্কে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার দোহার,ঢাকা।

এবং সবার শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য,সচিব এবং গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য এ সম্পর্কে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইমরুল হাসান।