পাঁচ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ আজ

0

গণভোটসহ পাঁচ দফা দাবিতে শনিবার (২৫ অক্টোবর) ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

রোববার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের শীর্ষ নেতারা। তারা জানান, দাবিগুলো মানা না হলে আগামী মাস থেকে সারা দেশে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ সফল করতে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে বলা হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে সকলের অংশগ্রহণ অপরিহার্য।

জোটের পাঁচ দফা দাবি

  • জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও তার ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন।
  • আগামী জাতীয় নির্বাচনে উচ্চকক্ষ বা উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা।
  • অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।
  • বর্তমান সরকারের দমন-পীড়ন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দৃশ্যমান করা।
  • জাতীয় পার্টি ও ১৪-দলীয় জোটের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।

এর আগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে দলগুলো। শনিবার (২৫ অক্টোবর) দেশের সব বিভাগীয় শহরে একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হবে, আর আগামী ২৭ অক্টোবর জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো।

জোটের নেতারা জানিয়েছেন, এ কর্মসূচি হচ্ছে ‘নির্বাচনী সংস্কার ও জনগণের মতামত প্রতিফলনের আন্দোলনের অংশ’, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।

লিবিয়া থেকে ফিরল প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশি

0

লিবিয়া থেকে দেশে ফিরেছেন প্রতারণা ও পাচারের শিকার ৩০৯ বাংলাদেশি নাগরিক। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনাল পরিচালিত একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানান, দেশে ফেরা প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে ছয় হাজার টাকা করে নগদ সহায়তা ও খাবার দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ডেস্ক থেকেও তাদের সার্বিক সহায়তা দেওয়া হয়।

সরকারি সূত্র জানিয়েছে, লিবিয়ায় অবস্থানরত এসব বাংলাদেশি মূলত মানবপাচারকারীদের প্রতারণার শিকার হন। তাদের ইউরোপে পৌঁছে দেওয়ার আশ্বাসে দালাল চক্র বিপুল অর্থ হাতিয়ে নেয়। অনেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করলে পথে ধরা পড়েন, আবার অনেকে লিবিয়ায় অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হন।

সরকারের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রত্যাবাসন কার্যক্রমে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আইওএম ঘনিষ্ঠভাবে কাজ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার অবৈধ উপায়ে বিদেশযাত্রা নিরুৎসাহিত করতে এবং বিদেশে বিপদে পড়া নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে।

নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য

0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) পূর্ণ প্রস্তুতি রয়েছে। এবারের নির্বাচনে ৬ লাখ আনসার সদস্য মাঠে থাকবে। তারা ভোটকেন্দ্রে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করবে।

আনসার ও ভিডিপির সদরদপ্তরে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাসসের সঙ্গে আলাপকালে বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব কথা বলেন।

নির্বাচনে ডিজিটাল মনিটরিংয়ের বিষয়ে ডিজি বলেন, এবারের নির্বাচনে আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করছে। প্রতিটি সদস্যের যাবতীয় তথ্য সফটওয়্যারে সংরক্ষিত থাকবে। তাদের এনআইডি নম্বর, কিউআর কোড ও কর্মতথ্য একীভূতভাবে ব্যবহৃত হবে। এর মাধ্যমে দায়িত্ব পালনের দক্ষতা, অবস্থান ও আচরণ সবকিছু রিয়েল টাইমে ট্র্যাক করা সম্ভব হবে।

তিনি বলেন, এবার নির্বাচনী সশস্ত্র ও নিরস্ত্র উভয় ধরনের আনসার সদস্যরা দায়িত্বে থাকবেন।

দোহার, নবাবগঞ্জ, সিরাজদিখানের ১৯ বাইকে ৩৮ বন্ধুর সমুদ্র দর্শন : ফিরে এলেন ৩৬ জন

0

ফয়সাল শেখ: নবাবগঞ্জ, দোহার ও মুন্সীগঞ্জের সিরাজদিখানের ৩৮ বন্ধু মিলে কক্সবাজার ভ্রমণ করেন। তাও আবার ১৯টি মোটরসাইকেলে। গত ১৬ অক্টোবর তারা রওনা করেন। ২০ অক্টোবর তারা বাড়ি ফিরছিলেন।

এ দু:সাহসিক ভ্রমণ শেষে সবাই বাড়ি ফিরছিলেন। ফেরেননি সামিউল ইসলাম (২১) ও ইমন ভূঁইয়া (২২) নামে দুই বন্ধু। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বন্ধু ইমনকে সিরাজদিখানের বাড়িতে পৌঁছে দিতে গিয়ে ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুর উপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত সামিউল ইসলাম নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ভৈরাহটি গ্রামের প্রবাসী মো. লিয়াকত শেখের একমাত্র ছেলে। নিহত ইমন ভূঁইয়া সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের সেন্টু ভূঁইয়ার ছেলে।

নিহত সামিউলের দাদা শেখ আব্দুল বারেক জানান, গত ১৬ অক্টোবর মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে যায়। এ বেড়াতে যাওয়ায় পরিবারের সম্মতি ছিল না। বেড়ানো শেষে সোমবার (২০ অক্টোবর) বাড়ি ফিরছিল। সঙ্গে থাকা বন্ধু ইমনকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল। ধলেশ্বরী সেতুর উপর এলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে পড়ে যায়। তারা দুজন ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরও জানান, নিহত সামিউল এ বছর সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবু নাঈম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

দোহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন

0

মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় র‍্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে এই দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। ঢাকা জেলা সার্কেল বিআরটিএ-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, বিআরটিএ কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি মাহমুদুল হাসান সুমন ও দোহার প্রেসক্লাবের সদস্যরা।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক গঠনে অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করা, লাইসেন্সবিহীন গাড়ি চলাচল বন্ধ করা, এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই। তারা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।

সচেতনতামূলক বার্তা:

#গতিসীমা মেনে চলুন, বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না।

#হেলমেট ও সিটবেল্ট পরিধান বাধ্যতামূলক।

#মোবাইল ফোন ব্যবহার না করে পূর্ণ মনোযোগে গাড়ি চালান।

#উল্টোপথে চলাচল ও অতিরিক্ত হর্ণ বাজানো থেকে বিরত থাকুন।

#যাত্রীদের প্রতি সম্মান ও সহযোগিতামূলক আচরণ বজায় রাখুন।

#চালক ও মোটরযান মালিকদের সঠিক ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

#পথচারীদের জেব্রাক্রসিং, ফুটওভারব্রিজ ব্যবহার নিশ্চিত করতে হবে।

“সকলের সচেতনতাই গড়তে পারে নিরাপদ সড়ক”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।

দোহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন

0

মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় র‍্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে এই দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। ঢাকা জেলা সার্কেল বিআরটিএ-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, বিআরটিএ কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি মাহমুদুল হাসান সুমন  ও দোহার প্রেসক্লাবের সদস্যরা।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক গঠনে অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করা, লাইসেন্সবিহীন গাড়ি চলাচল বন্ধ করা, এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই। তারা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।

সচেতনতামূলক বার্তা:

#গতিসীমা মেনে চলুন, বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না।

#হেলমেট ও সিটবেল্ট পরিধান বাধ্যতামূলক।

#মোবাইল ফোন ব্যবহার না করে পূর্ণ মনোযোগে গাড়ি চালান।

#উল্টোপথে চলাচল ও অতিরিক্ত হর্ণ বাজানো থেকে বিরত থাকুন।

#যাত্রীদের প্রতি সম্মান ও সহযোগিতামূলক আচরণ বজায় রাখুন।

#চালক ও মোটরযান মালিকদের সঠিক ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

#পথচারীদের জেব্রাক্রসিং, ফুটওভারব্রিজ ব্যবহার নিশ্চিত করতে হবে।

“সকলের সচেতনতাই গড়তে পারে নিরাপদ সড়ক”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।

দোহার পৌরসভায় হাট-বাজারে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান-২০২৫ এর শুভ উদ্বোধন

0

মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি: দোহার পৌরসভাধীন হাট-বাজার এলাকাগুলোকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার লক্ষ্যে শুরু হয়েছে “পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান-২০২৫”।

বুধবার (২২ অক্টোবর) সকালে ইউসুফপুর বাজারে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন দোহার পৌরসভার প্রশাসক (ভারপ্রাপ্ত) জনাব তাসফিক সিবগাত উল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশাসক তাসফিক সিবগাত উল্লাহ। তিনি বলেন,

> “পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু শহরের সৌন্দর্য বাড়ায় না, এটি নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাট-বাজার ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

তিনি ব্যবসায়ীদের নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলা, প্রতিদিন দোকানের আশপাশ পরিষ্কার রাখা, এবং ড্রেনেজ ব্যবস্থাকে সচল রাখার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। এ ছাড়া, মশার প্রজননস্থল ধ্বংস ও নিয়মিত জীবাণুনাশক ছিটানোর ওপর জোর দেন।রাস্তা খালি রেখে দোকানপাট বসা ও বাজার কমিটি গঠনের উপর জোরারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার পৌরসভার নির্বাহী ইঞ্জিনিয়ার এম এম মামুনুর রশীদ ও সহকারী ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম।

নির্বাহী ইঞ্জিনিয়ার এম এম মামুনুর রশীদ বলেন,

> “পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ শুধু সরকারি উদ্যোগে সম্ভব নয়, জনগণের অংশগ্রহণ ছাড়া এটি টেকসই হবে না। সবাই মিলে মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় এগিয়ে আসতে হবে।”

সহকারী ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম বলেন,

> “হাট-বাজারে যেন কোনো পানির জমা না থাকে, সে বিষয়ে ব্যবসায়ী ও দোকানিদের সচেতন থাকতে হবে। নিয়মিত পরিষ্কার অভিযান চলবে।”

ইউসুফপুর বাজারে এ কার্যক্রমে স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির সদস্য, সাধারণ জনগণ এবং পৌরসভার সেবাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সকালে বাজার পরিচ্ছন্নকরণ, ময়লা অপসারণ, জীবাণুনাশক ও মশানাশক স্প্রে এবং জনসচেতনতামূলক প্রচারণা পরিচালিত হয়।

পৌর প্রশাসন সূত্রে জানা গেছে, দোহার পৌরসভার আওতাধীন অন্যান্য হাট-বাজারেও পর্যায়ক্রমে এ অভিযান পরিচালিত হবে। প্রতিটি বাজার এলাকায় মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধনের কার্যক্রম চলবে এবং বাজার ব্যবসায়ীদের দাবি ওয়াশরুম স্থাপনেরও প্রতিশ্রুতি দেন।

ভারতের জেলেদের অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ড ও নৌবাহিনীকে কার্যকর ভূমিকা নিতে হবে: ফরিদা আখতার

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ভারতের জেলেরা যাতে বাংলাদেশে এসে অন্যায়ভাবে মাছ ধরতে না পারে, তা বন্ধ করা আমাদের দায়িত্ব। এ বিষয়ে কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও নৌবাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ১২তম জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলেদের উদ্দেশে ফরিদা আখতার বলেন, “ইলিশের প্রজনন মৌসুম আশ্বিন মাসের পূর্ণিমা ধরে নির্ধারণ করা হয়েছে। পূর্ণিমার চারদিন আগে থেকে ২২ দিনের যে নিষেধাজ্ঞা, তা গবেষণা ও জেলেদের সম্মতির ভিত্তিতেই নির্ধারিত। ভারত কী করছে, সেটা নয়— আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করবো।”

তিনি আরও বলেন, “নদীর মাছ প্রকৃতি থেকে পাওয়া সম্পদ। মা মাছকে ডিম পাড়ার সুযোগ ও ছোট মাছকে বড় হওয়ার সময় দিতে হবে। মাছ রক্ষা করতে না পারলে কেউই মাছ পাবে না।”

ঋণ সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, “দাদন একটি বড় সমস্যা, এটা সবাই স্বীকার করছে। আমরা ‘মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক’ নামে একটি ব্যাংকের প্রস্তাব দিয়েছি। আপাতত কিছু এজেন্ট ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

দুর্যোগের সময় জেলেদের ক্ষতি প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, “দুর্যোগে জেলেদের পরিবার অনেক সময় জানতে পারে না তারা বেঁচে আছে নাকি মারা গেছে। আমি দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছি যেন জেলেরা ও তাদের পরিবার এসময় প্রয়োজনীয় সহায়তা পায়।”

আগামী নির্বাচন প্রসঙ্গে জেলেদের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচন আসছে, নির্বাচিত সরকার আসবে। আপনারা ভোট দেওয়ার আগে দাবি করবেন, যারা আপনাদের স্বার্থ রক্ষা করবে, তাদেরকেই ভোট দেবেন। ভোট একটি বড় নাগরিক অধিকার।”

অবৈধ জাল নিয়ে তিনি বলেন, “কারেন্ট জাল, চায়না জালসহ অবৈধ জাল ব্যবহারে প্রকৃত জেলেরা জড়িত নয়। যারা সত্যিকারের জেলে, তারা জানেন— মাছ থাকলেই আমাদের জীবন ও জীবিকা বাঁচবে।”

দোহার পৌরসভার দুটি ওয়ার্ডে ব্যারিস্টার নজরুল ইসলামের মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার দোহার পৌরসভার উত্তর জয়পাড়ার ইদি বেপারী বাড়ি সংলগ্ন এলাকায় সোমবার ২০ অক্টোবর  মাগরিবের পর থেকে এশার নামাজের পূর্ব পর্যন্ত এক মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। সভায় ৫০০-র বেশি স্থানীয় নাগরিক উপস্থিত ছিলেন। ব্যারিস্টার নজরুল ইসলাম উপস্থিত জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন এবং তাঁদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

> “আপনারা আমার ভাই। অন্যায়, জুলুম ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা একযোগে রুখে দাঁড়াতে চাই। সমাজে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার। যারা বিদেশে সম্পদ পাচার করেছে, যাদের বাড়ি বেগম পাড়ায়—আমরা তাদের চাই না।”

তিনি আরও বলেন,

> “জনগণের হয়রানি বন্ধে আমরা সবসময় পাশে আছি। জামায়াতে ইসলামী জনগণের স্বার্থে কাজ করে এবং আগামীতেও করবে। আমরা চাই দেশের প্রতিটি নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

সন্তানদের শিক্ষা প্রসঙ্গে ব্যারিস্টার নজরুল বলেন,

> “শুধু আধুনিক শিক্ষা নয়, সন্তানদের ধর্মীয় শিক্ষাও দিন—যাতে তারা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে।”

তাঁর বক্তব্যে তাতী সম্প্রদায়ের উন্নয়ন বিষয়েও গুরুত্বারোপ করা হয়। তিনি প্রতিশ্রুতি দেন,

> “সরকার গঠন করলে তাত সম্প্রদায়ের উন্নয়নে উইভার্স সোসাইটি ও তাত বোর্ডের কার্যক্রম আরও জোরদার করা হবে। এই খাতকে এগিয়ে নিতে আমরা একযোগে কাজ করব।”

মাদকের ভয়াবহতা নিয়ে তিনি বলেন,

> “৩ ও ৪ নং ওয়ার্ডে মাদক একটি বড় সমস্যা। এই ভয়াল থাবা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হলে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে। আমরা মাদক নির্মূলে বদ্ধপরিকর।”

সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা ব্যারিস্টার নজরুল ইসলামের বক্তব্যে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে তাঁর সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াত সেক্রেটারি এ বি এম কামাল হোসাইন,পৌর আমির মো: সাখাওয়াত হোসেন,কুসুমহাটি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল ওয়াহাব দোহারী,ডা:ফজলুল হকসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষকরা

0

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। অনশনে এরইমধ্যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজীসহ অনশনরত ৬ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান এ তথ্য জানান।

এদিকে, দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঘোষণা দেওয়া হয়।

এ সময় অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, যে পরিবেশ তৈরি হবে তা বাংলাদেশ কখনও দেখেনি। সবাইকে ঢাকায় এনে যমুনা ঘেরাও করব।