দোহার, নবাবগঞ্জ, সিরাজদিখানের ১৯ বাইকে ৩৮ বন্ধুর সমুদ্র দর্শন : ফিরে এলেন ৩৬ জন

প্রকাশ:

শেয়ার করুন:

ফয়সাল শেখ: নবাবগঞ্জ, দোহার ও মুন্সীগঞ্জের সিরাজদিখানের ৩৮ বন্ধু মিলে কক্সবাজার ভ্রমণ করেন। তাও আবার ১৯টি মোটরসাইকেলে। গত ১৬ অক্টোবর তারা রওনা করেন। ২০ অক্টোবর তারা বাড়ি ফিরছিলেন।

এ দু:সাহসিক ভ্রমণ শেষে সবাই বাড়ি ফিরছিলেন। ফেরেননি সামিউল ইসলাম (২১) ও ইমন ভূঁইয়া (২২) নামে দুই বন্ধু। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বন্ধু ইমনকে সিরাজদিখানের বাড়িতে পৌঁছে দিতে গিয়ে ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুর উপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত সামিউল ইসলাম নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ভৈরাহটি গ্রামের প্রবাসী মো. লিয়াকত শেখের একমাত্র ছেলে। নিহত ইমন ভূঁইয়া সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের সেন্টু ভূঁইয়ার ছেলে।

নিহত সামিউলের দাদা শেখ আব্দুল বারেক জানান, গত ১৬ অক্টোবর মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে যায়। এ বেড়াতে যাওয়ায় পরিবারের সম্মতি ছিল না। বেড়ানো শেষে সোমবার (২০ অক্টোবর) বাড়ি ফিরছিল। সঙ্গে থাকা বন্ধু ইমনকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল। ধলেশ্বরী সেতুর উপর এলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে পড়ে যায়। তারা দুজন ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরও জানান, নিহত সামিউল এ বছর সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবু নাঈম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫৭

হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯ মাসের শিশুসন্তান। শোকে স্তব্ধ বাবা। মায়ের কান্না। হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার...

ইসরায়েলের সঙ্গে ইইউর চুক্তি স্থগিতের তাগিদ স্পেনসহ তিন দেশের

ইসরায়েলের সঙ্গে ‘অ্যাসোসিয়েশন চুক্তি’ স্থগিত করার বিষয়ে আলোচনা শুরুর জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) তাগিদ দিয়েছে সদস্যদেশ স্পেন, স্লোভেনিয়া...

শ্রীনগরে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ, চলছে তদন্ত

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার...

জয়পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্রাফিল মৃধার ইন্তেকাল, শনিবার জানাজা অনুষ্ঠিত

দোহার উপজেলার ঘাটা এলাকার বাসিন্দা ও জয়পাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইস্রাফিল মৃধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...