শাইনপুকুরের ফয়সাল হত্যা মামলার আসামী গ্রেফতার

0

ফয়সাল হত্যা মামলার তিন নাম্বার আসামী মালেক মেম্বার (৪০) কে আটক করেছে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আলী আকবর ও তার টিম।

পুলিশ সুত্রে জানা যায়, রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আলী আকবরের নেতৃত্বে, এস.আই রনি ও এ.এস.আই আতিক সহ একটি বিশেষ টিম অভিযান চালিয়ে মাওয়া ঘাটা এলাকা থেকে মালেক মেম্বার কে আটক করে। এ ব্যপারে মামলার ওই ও শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আলী আকবর নিউজ৩৯.নেট-কে বলেন, আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে। আমারা একজনকে আটক করেছি এবং পালাক্রমে সবাইকেই আটক করে আইনের আওতায় আনা হবে।

মালিকানা দ্বন্দ্বে দোহারে ওয়াইফাই সেবা বন্ধ|

0

দোহারে মালিকানা দ্বন্দে বন্ধ আছে ওয়াইফাই ইণ্টারনেট সেবা। গত বৃহস্পতিবার রাত থেকে জয়পাড়ায় অনলাইন নামক প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যায়। দীর্ঘদিন ধরে এই সমস্যা সৃষ্টি হয় কিন্তু এই সমস্যা চলমান অবস্থায়ও তারা ইন্টারনেট সেবা প্রদান করে আসছিল। তবে দীর্ঘদিন ধরেই গ্রাহকদের অভিযোগ ছিল ইন্টারনেট এর ধীরগতি ও নিরবিচ্ছিন্ন সেবার মান নিয়ে। এই ব্যাপারে মাহমুদ ও সজল নামে ২ জন গ্রাহক নিউজ ৩৯ কে বলেন, আমরা প্রতি মাসে টাকা দিচ্ছি কিন্তু সেবা পাচ্ছি না। মালিকা নিয়ে সমস্যা তৈরী হলেও তাদের পক্ষ থেকে বার বার বলা হয়েছে যে এই সমস্যা কিছু দিন পরে সমাধান হবে। কিন্তু সেটি সমাধান এখনো হয় নাই। আর এইজন্য, গ্রাহক কোন ক্ষতির সম্মুখীন হতে পারে না। নিউজ৩৯ এর সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায়, অনলাইন সেবার উপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলো অনেকটা মুখ থুবড়ে পড়েছে। সাম্প্রতিক জানা যায় গত বৃহস্পতিবার থেকে মালিকানাগত সমস্যার কারনে তাদের অনলাইন সংযোগ ঢাকা থেকে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান রবি এক্সজিয়েটা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। জয়পাড়া অনলাইন এর অন্যতম স্বত্তাধিকার তৈয়ব নিউজ৩৯ কে জানায় যে আমরা দুই একদিন এর ভেতরে বসে এই সমস্যা সমাধান করবো কারন আমাদের জয়পাড়ায় অনলাইন গ্রাহক প্রায় ৩০০ মত এবং আরো অন্য অন্য জায়গায় তো আছেই। তাই আমরা যত তাড়া তাড়ি সম্ভব গ্রহকদের সেবা দেওয়া জন্য আমরা বসে এটি সমাধান করবো। ব্যাপারটি দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মিমাংসা এর দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।

অক্টোবরে দোহারে শুরু হচ্ছে জাতীয় অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘গোর’ এর শ্যুটিং

0

তারেক রাজীব/গাজী নাদিম,নিউজ৩৯ঃ ১লা অক্টোবর থেকে দোহারে শুরু হচ্ছে জাতীয় অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘গোর’ এর শ্যুটিং। দোহারের মুকসুদপুরের বেথুয়া’তে সাবেক মন্ত্রী ব্যাঃ নাজমুল হুদার বাড়ী সংলগ্ন একটি বাড়ী ইতঃমধ্যে ভাড়া নেয়া হয়েছে। দোহারের কৃতি সন্তান চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গাজী রাকায়েত এই ছবির পরিচালনা করবেন। ইতঃমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিনেমা নির্মাণে ৬০লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এর নায়ক চরিতে অভিনয় করবেন ইরেশ যাকের।

গাজী রাকায়েত টিভির জন্য ‘গোর’ নাটকটি তৈরি করেছিলেন ১৯৯৮ সালে। ওই সময় মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ পরিচালক (সালাহউদ্দিন লাভলু) ও শ্রেষ্ঠ অভিনেত্রী (বিপাশা হায়াত) বিভাগে পুরস্কার পেয়েছিল নাটকটি। এত বছর পর নাটকটির নাট্যকার ও অভিনয়শিল্পী গাজী রাকায়েত একই গল্প নিয়ে চলচ্চিত্র তৈরির উদ্যোগ নিয়েছেন। শুরুতে ভেবেছিলেন পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয় করবেন তিনি। আর এর প্রস্তুতি নেওয়ার জন্য বছর দুয়েক চুল-দাড়ি কাটা থেকে বিরত থেকেছেন। তবে এখন এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। বলেন, তিনি এখন ‘গোর’ ছবির পরিচালনার দিকটিকেই গুরুত্ব দিচ্ছেন। তাঁর আরেকটি খবর হলো, তিনি এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন। আর এই চরিত্রের জন্য নিজের চুল-দাড়ি কাটার সিদ্ধান্ত নিয়েছেন গাজী রাকায়েত।

গাজী রাকায়েতের জন্ম ১৯৬৬ সালের ১৫ জুন বাংলাদেশের ঢাকায়। তার পৈত্রিক বাড়ি দোহারের মুকসুদপুরের শাইনপুকুরে। তার পিতা আবদুল আউয়াল গাজী এবং মাতা বিলকিস বেগম। তার পড়াশুনার পাঠ শুরু হয় গেন্ডারিয়ায়ায়। তিনি ১৯৮৩ সালে গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৮৫ সালে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৯৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।

গাজী রাকায়েত ১৯৯৩ সালে খ ম হারুনের পরিচালিত সংগীত পদযাত্রা নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন। এরপর তিনি অসংখ্য নাটকে অভিনয় করেছেন এবং নাটক পরিচালনা করেছেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে একজন আয়নাল লস্কর, সাকিন, জন্মসূত্র, চিঠি, বৃষ্টি রাতের গল্প, অনিরুদ্ধ, সাম্প্রতিক একটি আত্মহত্যার কথা উল্লেখযোগ্য। ১৯৯৬ সালে তিনি প্রথম তানভীর মোকাম্মেলের পরিচালিত নদীর নাম মধুমতী চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৬ সালে মোরশেদুল ইসলাম পরিচালিত খেলাঘর এবং ২০০৭ সালে এনামুল করিম নির্ঝর পরিচালিত আহা! চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর তিনি মুরাদ পারভেজ পরিচালিত চন্দ্রগ্রহণ (২০০৮), সাদিক আহমেদ পরিচালিত দ্য লাস্ট ঠাকুর (২০০৮), মোরশেদুল ইসলাম পরিচালিত প্রিয়তমেষু (২০০৯) ও আমার বন্ধু রাশেদ (২০১১), নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা (২০১১) ছায়াছবিতে অভিনয় করেছেন।এছাড়া ২০১৪ সালে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জোনাকির আলো চলচ্চিত্রে চিত্রকর এস এম সুলতানের চরিত্রে অভিনয় করেন।

অভিনয় ও নাট্য নির্মাণের পাশাপাশি গাজী রাকায়েত স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হল ঘুণ (২০০৪) এবং জীবনমৃত (২০০৫)। ২০১৩ সালে তার নিজের রচনায় নির্মাণ করেন তার প্রথম ছায়াছবি মৃত্তিকা মায়া। চলচ্চিত্রটি ২০১৫ সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালকসহ রেকর্ড ১৭টি বিভাগে পুরস্কার অর্জন করে। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের এই প্রথম কোন চলচ্চিত্র ১৭টি শাখায় পুরস্কৃত হয়। এছাড়াও ২০১৪ সালে প্রদত্ত বাচসাস পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালকসহ সাতটি বিভাগে পুরস্কার অর্জন করে। গাজী রাকায়েত তার দ্বিতীয় চলচ্চিত্র গোর-এর চিত্রনাট্যের কাজ করছেন।

মৃত্তিকা মায়া বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একটি চলচ্চিত্র। ২০১২ সালের সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ এবং পরিচালনা করেন গাজী রাকায়েত হোসেন। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করে চারুনিড়ম অডিও ভিজ্যুয়াল ও ইমপ্রেস টেলিফিল্ম।

২০১৩ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এই চলচ্চিত্রটি ১৭টি বিভাগে পুরস্কার লাভ করে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৃত্তিকা মায়া যেসব বিভাগে পুরস্কার জিতেছে সেগুলো হচ্ছে— সেরা ছবি, সেরা পরিচালক, সেরা গল্প, সেরা সংলাপ, সেরা চিত্রনাট্য, সেরা অভিনেতা (তিতাস জিয়া), সেরা অভিনেত্রী (শর্মীমালা), সেরা পার্শ্ব অভিনেতা (রাইসুল ইসলাম আসাদ), সেরা পার্শ্ব অভিনেত্রী (অপর্ণা ঘোষ), খল চরিত্রে সেরা অভিনেতা (মামুনুর রশীদ), সেরা আবহ সংগীত (এ কে আজাদ), সেরা চিত্রগ্রাহক (সাইফুল ইসলাম বাদল), সেরা সম্পাদনা (শরীফুল ইসলাম রাসেল), সেরা শিল্প নির্দেশক (উত্তম গুহ), সেরা পোশাক পরিকল্পনা (ওয়াহিদা মল্লিক জলি), সেরা শব্দগ্রহণ (কাজী সেলিম) এবং সেরা রূপসজ্জা (মোহাম্মদ আলী বাবুল)

তিনি দীর্ঘ দিন নাগরিক নাট্যসম্প্রদায়-এর সদস্য হিসেবে মঞ্চে কাজ করেছেন। গাজী রাকায়েত “চারুনিড়ম অভিনয় স্কুল”-এর প্রতিষ্ঠাতা পরিচালক। প্রতিষ্ঠানটি এখন নিয়মিত নাটক মঞ্চায়ন করছে। ২০১৬ সালে গাজী রাকায়েত প্রথম ডিরেক্টরস গিল্ড নির্বাচনে সভাপতি নির্বাচিত হন।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্রগুলো নিয়ে চলচ্চিত্র তৈরি করবেন আরিফুর জামান। ছবির নাম ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। গাজী রাকায়েত বলেন, এই দিনটি উপলক্ষে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির ঘোষণার অনুষ্ঠান আয়োজন করা হয়। ছবিতে থাকছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’, ‘রাজলক্ষ্মী’, ‘দেবদাস’, ‘বড়দি’, ‘মহেশ’সহ আরও কিছু জনপ্রিয় চরিত্র। এ পর্যন্ত গাজী রাকায়েতকে চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া অন্যান্য চরিত্রের জন্য পূর্ণিমা, পপি, ফেরদৌসসহ আরও অনেককে ভাবা হচ্ছে।

গাজী রাকায়েত বলেন, ‘এ ধরনের চরিত্র পর্দায় যথাযথভাবে উপস্থাপন করা ভীষণ চ্যালেঞ্জের কাজ। শরৎচন্দ্রের হাঁটা, চলা, খাবার খাওয়া, শারীরিক গড়ন, পোশাক, কথা বলার ধরন—সবকিছু রপ্ত করতে হবে। এরই মধ্যে সেই চেষ্টা শুরু করেছি। প্রাথমিক চিত্রনাট্য পড়েছি। ভালো লেগেছে। চূড়ান্ত চিত্রনাট্য হাতে পাওয়ার পর পুরোদমে মহড়া শুরু করব।’

গাজী রাকায়েত এর আগে ‘জোনাকির আলো’ ছবিতে চিত্রশিল্পী এস এম সুলতানের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া তিনি শাহ আবদুল করিমের চরিত্রেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু এই চরিত্রে অভিনয় করেননি। বললেন, ‘এমন একজন মানুষের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া সহজ ব্যাপার না।’

‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিটি প্রযোজনা করছে ইভেন্ট প্লাস ও এম আর ফিল্মস। ছবির শুটিং হবে আগামী এপ্রিল-মে মাসে। গাজী রাকায়েত বলেন, এর আগে তিনি চুল-দাড়ি কেটে ফেলবেন।

প্রতিদিনের হাদিস: আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস(পর্ব-৩)

0

হাদিস নং ৫: উম্মুল মু’মিনীন আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন- রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

যে আমাদের দ্বীনের মধ্যে এমন কোন নতুন বিষয় সংযুক্ত করবে যা তার অংশ নয়, তা প্রত্যাখ্যাত হবে (অর্থাৎ তা গ্রহণযোগ্য হবে না)।

[বুখারী: ২৬৯৭, মুসলিম: ১৭১৮]

মুসলিমের বর্ণনার ভাষা হলো এই যে,

যে ব্যক্তি এমন কাজ করবে যা আমাদের দ্বীনে নেই, তা গ্রহণযোগ্য হবে না (অর্থাৎ প্রত্যাখ্যাত হয়ে যাবে)।

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

হাদিস নং ৬: আবূ আব্দিল্লাহ্ আন্-নু‘মান ইবনু বশীর রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন- আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ নিঃসন্দেহে হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট, আর এ দু‘য়ের মধ্যে কিছু সন্দেহজনক বিষয় আছে যা অনেকে জানে না। অতএব, যে ব্যক্তি সন্দিহান বিষয় হতে নিজেকে রক্ষা করেছে; সে নিজের দ্বীনকে পবিত্র করেছে এবং নিজের সম্মানকেও রক্ষা করেছে। আর যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হয়েছে; সে হারামে পতিত হয়েছে। তার অবস্থা সেই রাখালের মত যে নিষিদ্ধ চারণ ভূমির চারপাশে (গবাদি) চরায়, আর সর্বদা এ আশংকায় থাকে যে, যে কোন সময় কোন পশু তার মধ্যে প্রবেশ করে চরতে আরম্ভ করবে।

সাবধান! প্রত্যেক রাজা-বাদশাহর একটি সংরক্ষিত এলাকা আছে। আর আল্লাহর সংরক্ষিত এলাকা হচ্ছে তাঁর হারামকৃত বিষয়াদি। সাবধান! নিশ্চয়ই শরীরের মধ্যে একটি গোশতপিণ্ড আছে; যখন তা ঠিক থাকে তখন সমস্ত শরীর ঠিক থাকে, আর যখন তা নষ্ট হয়ে যায় তখন গোটা দেহ নষ্ট হয়ে যায় -এটা হচ্ছে কলব (হৃদপিণ্ড)।

[বুখারী: ৫২, মুসলিম: ১৫৯৯]

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

গ্রন্থঃ আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস

পাবলিশারঃ ইসলাম হাউস

ফয়সাল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

0

ঢাকার দোহার উপজেলায় ছাত্রলীগ কর্মী ও সরকারি পদ্মা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র কিশোর ফয়সাল হত্যার প্রতিবাদে সরকারি পদ্মা কলেজ সহ ফুলতলা বাজার এলাকায় মানব বন্ধন করেছে সরকারি পদ্মা কলেজের শিক্ষার্থী, পদ্মা কলেজ ছাত্রলীগ ও স্থানীয়  এলাকাবাসী। মানব বন্ধনে তারা ৭২ ঘণ্টার মধ্যে ফয়সাল হত্যার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবি জানায়। এসময় তারা হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এসময় বিক্ষোভে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আন্দোলনে ফেটে পড়ে এলাকার সর্বস্তরের জনগণ।

এই মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের শান্তিনগর, খরিয়া, বেথুয়া, ঢালারপাড়সহ মুকসুদপুর ইউনিয়নের প্রায়  দুই সহস্রাধিক  নারী-পুরুষ। এছাড়া পদ্মা কলেজের শিক্ষার্থীরাসহ ফুলতলা বাজারের ব্যবসায়ী, সাধারন মানুষসহ পাশে দলমত-নির্বিশেষে সকলে এই হত্যা কান্ডের প্রতিবাদ জানায়। বৃহস্পতিবার  সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মসূচি শেষ হয় বেলা ১২টায়।

ফয়সাল হত্যা

বিক্ষোভ সমাবেশে মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান খান বলেন, এই নির্মম হত্যাকান্ড আমাকে বেদনাহত করেছে, আমি প্রশাসনের কাছে আহবান জানাচ্ছি যত দ্রুত সম্ভব অপরাধিদেরকে গ্রেফতার করে আইনের আওতাভুক্ত করা হোক।

ফয়সাল হত্যা

ঢাকা জেলা(দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ বলেন, ছোট ভাই বা কর্মী  হারানো সত্যি বেদনাদায়ক, এ বেদনা কতটা কষ্টকর তা বলে বুঝানো যাবেনা।আমি যত দ্রুত সম্ভব এই হত্যার বিচার চাই। আমি আইনশৃঙ্খলা বাহিনী কে বলেতে চাই আপনার এই নির্মম হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করেন।

ফয়সাল হত্যা

নিহত ফয়সালের লাশ পোস্টমর্টেম এর জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে, পোস্টমর্টেম শেষে আজই লাশ দাফনের ব্যবস্থা করা হবে।

পারিবারিক বিরোধের জের ধরে একাদশ শিক্ষার্থী খুন

ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে ফয়সাল(১৬) নামে এক কিশোরকে প্রকাশ্যে পিটিয়ে নির্মমভাবে  হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ফয়সালা মালিকান্দা স্কুল এন্ড  কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী।

বুধবার আনুমানিক ১:৩০এর দিকে ফয়সাল স্থানীয়ভাবে আয়োজিত শাপলা-বাশার সৃতি ফুটবল টুর্ণামেন্টের খেলার মাইকিং করতে শাইনপুকুর এলাকায় যায়।রাস্তা প্রায় জনশূন্য থাকার সুযোগ কাজে লাগিয়ে তাকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

নিহত ফয়সালের পরিবারের দাবি, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করেই ফয়সালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পদ্মা কলেজের শিক্ষার্থী খুন

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করে বলেন, হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, ফয়সালের মৃত্যুর খবরে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ফয়সাল দোহার উপজেলার মুকসুদপুরের শান্তিনগর গ্রামের মজনু শেখের ছেলে।

দোহারে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

দোহার উপজেলার রাইপাড়া এলাকায় গতকাল বিকেলে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। রাইপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। দোহার পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলমাছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে। মাদকের ভয়াল থাবা থেকে এই যুব সমাজকে বাঁচাতে হলে আমাদের এখনই সচেতন হতে হবে। এ জন্য পারিবারিক সচেতনতা সবচাইতে বেশি প্রয়োজন। তিনি বলেন, মাদকের মতো বাল্যবিবাহ আমাদের সমাজের মারাত্মক একটি ব্যাধি। এই ব্যাধিতে যাতে কোন শিক্ষার্থীর জীবন জড়িয়ে না যায় আমাদের সেই বিষয়ে খেয়াল রাখতে হবে।

আপনারা যদি বাল্য বিবাহ সম্পর্কে জেনেও কিছু না করতে পারেন তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনে আমাকেও জানাবেন। তাহলেই দেখবেন আস্তে আস্তে বাল্যবিবাহ অনেকটা বন্ধ হয়ে যাবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মুজিবুর রহমান, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, সাবেক ছাত্র নেতা সুরুজ আলম সুরুজ, আওয়ামী লীগ নেতা রাহিম কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হাবীবুর রহমান হাবীব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নবী হোসেন, আওয়ামী লীগ নেতা রমজান মল্লিকসহ আরো অনেকে।

মালিকান্দা থেকে অবৈধ কারেন্ট জাল উদ্ধার

0

ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজারে দোহার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে দোহার থানা পুলিশ।। উদ্ধারকৃত জাল থানা চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।।”।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০ টায় দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদুর রহমানের নেতৃত্বে উপজেলার মেঘুলা বাজারে অভিযান পরিচালনা করে প্রায় পাঁচলাখ টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। পরে উদ্ধারকৃত জাল থানা চত্বরে এনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।।”।

ঘটনার সত্যতা জানিয়ে ওসি সাজ্জাদুর রহমান বলে, ইলিশ আমাদের জাতীয় সম্পদ এই সম্পদ রক্ষার্থে আমরা মেঘুলা বাজারে অভিযান চালিয়ে জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করি।

প্রতিদিনের হাদিস: আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস(পর্ব-২)

0

হাদিস নং ৩: আবূ আব্দির রহমান আব্দুল্লাহ্ ইবনু উমার ইবনু আল-খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত, তিনি বলেছেন- আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,

“পাঁচটি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে— সাক্ষ্য দেয়া যে,

আল্লাহ্ ব্যতীত অন্য কোন সত্য মা‘বূদ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল,

সালাত কায়েম করা,

যাকাত আদায় করা,

আল্লাহর ঘরের হজ্জ করা এবং

রমাদানের সওম পালন করা।”

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

হাদিস নং ৪: আবূ আব্দির রহমান আব্দুল্লাহ্ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন— রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম— যিনি সত্যবাদী ও যার কথাকে সত্য বলে মেনে নেয়া হয়— তিনি আমাদেরকে বলেছেন:

তোমাদের সকলের সৃষ্টি নিজের মায়ের পেটে চল্লিশ দিন যাবৎ শুক্ররূপে জমা হওয়ার মাধ্যমে শুরু হতে থাকে, পরবর্তী চল্লিশ দিন জমাট বাঁধা রক্তরূপে থাকে, পরবর্তী চল্লিশ দিন গোশতপিণ্ড রূপে থাকে, তারপর তার কাছে ফিরিশ্‌তা পাঠানো হয়। অতঃপর সে তার মধ্যে রূহ প্রবেশ করায় এবং তাকে চারটি বিষয় লিখে দেয়ার জন্য হুকুম দেয়া হয়- তার রুজি, বয়স, কাজ এবং সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান।

অতএব, আল্লাহর কসম-যিনি ছাড়া আর কোন সত্য ইলাহ্ নেই-তোমাদের মধ্যে একজন জান্নাতবাসীর মত কাজ করে- এমনকি তার ও জান্নাতের মধ্যে মাত্র এক হাত ব্যবধান থাকে, এ অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জাহান্নামবাসীর মত কাজ শুরু করে এবং তার ফলে তাতে প্রবেশ করে।

এবং তোমাদের মধ্যে অপর এক ব্যক্তি জাহান্নামীদের মত কাজ শুরু করে দেয়- এমনকি তার ও জাহান্নামের মধ্যে মাত্র এক হাত ব্যবধান থাকে, এ অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জান্নাতবাসীদের মত কাজ শুরু করে আর সে তাতে প্রবেশ করে।

অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে তার কাজটি সবার নিকট জান্নাতবাসীদের কাজ বলে বিবেচিত হয়ে থাকে। প্রকৃতপক্ষে সে জান্নাতের কাজ করেনি। কারণ, তার ঈমান ও ইখলাসের মধ্যে কোথাও কোন ঘাটতি ছিল।

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

গ্রন্থঃ আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস

পাবলিশারঃ ইসলাম হাউস

দোহার-নবাবগঞ্জ উন্নয়নে ১ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দোহার-নবাবগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য ১ হাজার কোটি টাকা বাজেট নিয়ে বিভিন্ন প্রকল্প তৈরি করা হবে। দোহার ও নবাবগঞ্জ উন্নয়নের জন্য ব্যাপক প্রকল্প হাতে নেয়া হয়েছে। যা বাস্তবায়ন হলে পাল্টে যাবে দৃশ্যপট। চুড়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল বেপারির সভাপতিত্বে হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপির দ্বারা দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, তাই জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রনায়ক করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান আরো বলেন, আমরা আজ পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছি যার সবটুকু অবদান বঙ্গবন্ধু ও তার পরিবারের। আমরা আজ বিশ্ব দরবারে বাঙালি জাতি হিসেবে পরিচিতি পেয়েছি। দেশ স্বাধীন না হলে আমরা ভিখারি জাতি হিসেবে পড়ে থাকতাম। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে তিনি পরিবারের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার আহ্বান জানান।

দোহার-নবাবগঞ্জে চলমান উন্নয়ন কাজ নিয়ে তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না। দোহার রক্ষা বাঁধ নির্মাণে প্রায় ১৫ শত কোটি টাকা একনেকে পাশের মধ্য দিয়ে দোহার-নবাবগঞ্জের উন্নয়নের এক নতুন অধ্যায় সূচিত হলো। কেরানীগঞ্জের জিনজিরা থেকে নবাবগঞ্জ, দোহার হয়ে শ্রীনগর পর্যন্ত ২ লেনের প্রায় ৫শ’ কোটি টাকার রাস্তার কাজ শুরু হয়েছে। এ ছাড়া দোহার-নবাবগঞ্জের ব্রিজ কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে শত কোটি টাকার প্রস্তাব দেয়া হয়েছে। সুতরাং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, দোহার-নবাবগঞ্জ রক্ষা বাঁধ নির্মাণে ২১৭ কোটি টাকার কাজ চলছে। এলাকার উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি উন্নয়নে এলাকার জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দোহার-নবাবগঞ্জে উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর মধ্যে কিছু বাস্তবায়ন শুরু হয়েছে। দোহার ও নবাবগঞ্জকে আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়তে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ঢাকা-১ আসনের মনোনয়ন নিয়ে তিনি বলেন, নেত্রী যাকে নমিনেশন দেন আমরা সকলে একসঙ্গে নৌকার পক্ষে কাজ করবো। বিএনপি ষড়যন্ত্র আর জ্বালাও পোড়াও ছাড়া কিছুই করেনি। আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করবো, কোনো অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের ঘরে ঘরে তুলে ধরার আহ্বান জানান।

সালমান এফ রহমান বলেন, শুধু আওয়ামী লীগের ভোটে ক্ষমতায় আসা সম্ভব নয়। নিরপেক্ষদের ভোট আদায় করতে হবে। এমনকি বিএনপি নেতা-কর্মীদের কাছেও ভোট চাইতে হবে। আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ঢাকা-১ আসন উপহার দিতে চাই।