নবাবগঞ্জে অপহরণ করে হত্যা; আটক ২

নবাবগঞ্জ উপজেলায় নয়নশ্রী ইউনিয়নের ছোট তাশুল্লায় থেকে শনিবার বেলা ১১টায় বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত থাকাবস্থায় কানিজ ফাতেমা মুক্তা (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মেয়েকে অপহরনের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে গৃহবধূর বাবা। এ ঘটনায় নিহত মুক্তার স্বামী আলমগীর ও দেবর ফারুককে আটক করেছে পুলিশ। তাঁরা নয়নশ্রী ইউনিয়নের ছোট তাশুল্লার মো. মোসলেমের ছেলে। নিহত মুক্তা রাজধানীর মধ্য বাড্ডার মো. মজিবরের মেয়ে।

নিহতের বাবা মো. মজিবর অভিযোগ করে বলেন, আমার মেয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ব্যবসায় শিক্ষা শাখার প্রথম বর্ষের ছাত্রী। আলমগীর ৫দিন আগে কলেজে যাওয়ার সময় আমার মেয়েকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আজ শুনলাম আমার মেয়ে না কি আত্মহত্যা করেছে। ওরাই আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছেন।

আটককৃত মুক্তার স্বামী আলমগীর বলেন, গত দু’বছর আগে ওর সাথে আমার কোর্ট ম্যারেজ হয়েছে। আমি মুক্তাকে অপহরণ করিনি। গত শুক্রবার রাতে আমি ব্যবসায়ীক কাজে ঢাকায় ছিলাম।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মুন্সী আশিকুর রহমান বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চুড়াইন থেকে একশ পঞ্চান্ন পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার দোহার থেকে একশ পঞ্চান্ন পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রবিবার (০৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময় র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম এর নের্তৃত্বে অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন দক্ষিন চুরাইন (মরাখাল) গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ পলাশ হোসেন ওরফে হেলপার পলাশ (৩০), পিতা-মোঃ আফজাল হোসেন মাঝি, গ্রাম-দক্ষিণ চুরাইন (মরাখাল), থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা। পলাশকে গ্রেফতার পূর্বক তার দখল হতে ১৫৫ (একশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫,৩০০/-(পাঁচ হাজার তিনশত) টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল সেট ১টি উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৬,৫০০/- (ছেচল্লিশ হাজার পাঁচশত) টাকা। এ সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

দোহার-নবাবগঞ্জে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে: নসরুল হামিদ

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) উপজেলায় ইতোমধ্যে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম পিনু খানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য বেগম সালমা ইসলামের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার সারাদেশে গৃহস্থালিতে প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে এলপিজি ব্যবহারকে উৎসাহিত করছে। এছাড়া পানগাঁও থেকে বিসিক শিল্প নগরী, কেরাণীগঞ্জ পর্যন্ত ১২ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি ২০ দশমিক ৩২ কিলোমিটার গ্যাস পাইপ লাইন নির্মাণের লক্ষ্যে আহ্বানকৃত দরপত্রের বিপরীতে প্রাপ্ত দরপত্র মূল্যালয়নপূর্বক নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) ইস্যু করা হয়েছে। শিগগিরই  ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হবে।

এ পাইপলাইনটি নির্মাণ সম্পন্ন হলে দোহার ও নবাবগঞ্জ এলাকায় শিল্পে গ্যাস সরবরাহের বিষয়টি ত্বরান্বিত হবে বলেও জানান মন্ত্রী।

কোঠাবাড়ী কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন: দোহারের শিক্ষাঙ্গণে নতুন ঠিকানা

অবশেষ স্থাপিত হলো দোহারের পশ্চিম অঞ্চলের মানুষের স্বপ্নের ‘কোঠাবাড়ী কলেজ’-এর শেকড়। বুধবার বিকালে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে এই ভিত্তি স্থাপন করা হয়। প্রতিষ্ঠানটির নামে সাইনবোর্ড স্থাপণের মধ্য দিয়ে ঢাকা জেলার দোহার উপজেলার শিক্ষাঙ্গণে যুক্ত হল আরেকটি নাম, আরেকটি ঠিকানা। নামকরণের সাইনবোর্ড স্থাপণের শুভদিনে শেকড় থেকে শিখরে পৌঁছার অঙ্গীকার সবার মুখে।

দোহার উপজেলার পশ্চিমাঞ্চলের ইউনিয়ন কুসুমহাটি, মাহমুদপুর, নয়াবাড়ি এবং জয়কৃষ্ণপুরের অধিকাংশ মানুষ নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে যখন বেঁচে থাকার যুদ্ধে অবতীর্ণ, সেখানে সন্তানের উচ্চ শিক্ষার খরচ যোগান দেয়া তো আরও কষ্টসাধ্য। আর সে শিক্ষার জন্য যদি যেতে হয় দূরের কোন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাহলে তো মরার উপর খাড়া ঘাঁ’য়ের মতো অবস্থা। এমন প্রেক্ষাপটে উচ্চ শিক্ষা থেকে ঝরে পরে বা বঞ্চিত হয় অনেক শিক্ষার্থী। জড়িয়ে পড়ে অপরাধমূলক বিভিন্ন কর্মকান্ডেও।

এমন অবস্থা থেকে উত্তরণে চিন্তা করেণ দোহার উপজেলার পশ্চিমাঞ্চলের দুই শিক্ষানুরাগী বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ এডভোকেট রমজান আলী শিকদার ও ওর্য়াল্ড ওয়াইড টেলিকমিউনিকেশন সেক্টরের সাথে সংযুক্ত ও গ্রামীনফোনের সাবেক পরিচালক এবং বর্তমানে রবি আজিয়াটার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল। স্বপ্ন দেখেন পশ্চিমাঞ্চলে একটি কলেজ করার। শুরু হয় সবার সাথে আলোচনা। নয়াবাড়ি, কুসুমহাটি ও মাহমুদপুরের সাথে নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর, শিকাড়ীপাড়া এবং বারুয়াখালী ইউনিয়নের সকল শিক্ষানুরাগী ও গন্যমান্য ব্যক্তিরাও একমত পোষণ করেণ তাদের সাথে। যার ধারাবাহিকতায় প্রবল বর্ষণ উপেক্ষা করে সকলের স্বঃতস্ফূর্ত উপস্থিতিতে নামকরণের সাইনবোর্ড স্থাপণ করা হয় বুধবার বিকেলে। শিলাকোঠা মৌজার অন্তত ১৫ থেকে ২০ বিঘা জমি নিয়ে প্রতিষ্ঠিত হবে কলেজটির মূল ক্যাম্পাস। যার মধ্যে ১১ বিঘা জমি ইতোমধ্যে ক্রয়ের প্রক্রিয়া অনেকটা চুড়ান্ত।

নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান এর সভাপতিত্বে অ্যাডভোকেট রমজান আলী শিকদারের সঞ্চালনায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে উল্লেখিত ইউনিয়নসমূহের হাজার হাজার জনতার ঢল নামে কোঠাবাড়ী কলেজ স্থাপনা ও কলেজের সাইন বোর্ড স্থাপন অনুষ্ঠানে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের মানুষ অপেক্ষা করতে থাকে এলাকার মানুষের স্বপ্নের কলেজ প্রতিষ্ঠার কথা শোনার জন্য।

বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ শিক্ষানুরাগী এ্যাডভোকেট রমজান আলী শিকদার বলেন, শিক্ষার হার ধরে রাখতে এবং উচ্চ শিক্ষার লক্ষে দোহারের পশ্চিমাঞ্চলে একটি কলেজ প্রয়োজন। সময়পোযোগী এই চাহিদার সাথে এলাকার সবাই একমত পোষণ করেণ। আমাদের দোহার-নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কোঠাবাড়ী বিলের নামে কলেজের নামকরণের প্রস্তাব আসে সবার কাছ থেকে। সবার মতামতের ভিত্তিতে দোহারের পশ্চিমাঞ্চলে বাস্তবায়িত হতে যাচ্ছে কোঠাবাড়ী কলেজের কার্যক্রম।

রবি আজিয়াটার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল বলেন, শুধু দোহার নয়, নবাবগঞ্জেরও বেশ কয়েকটি ইউনিয়নের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষার জন্য দূরের পথ পেরিয়ে পড়াশোনা করতে হয়। যে কারণে আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ও স্বপ্ন ছিল পশ্চিমাঞ্চলে একটি কলেজ করার। আমাদের ইচ্ছার সাথে সবার ইচ্ছার সম্মিলণ ঘটেছে। সবাই এগিয়ে এসেছে স্বতঃস্ফূর্তভাবে। যে কারণে আল্লাহ আমাদের সে স্বপ্ন বাস্তবায়নের দিকে নিয়ে যাচ্ছেন। আমার বিশ্বাস দোহার-নবাবগঞ্জের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে এই ‘কোঠাবাড়ী কলেজ’।

নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান বলেন, কোঠাবাড়ী কলেজের কার্যক্রম শুরু হলে নতুন দিগন্তের উন্মোচন হবে দোহারের শিক্ষাক্ষেত্রে। এটি দোহারের শিক্ষাক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।

এ বিষয়ে দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন সিকদার বলেন, কলেজটিতে শিক্ষা কার্যক্রম শুরু হলে দোহারের শিক্ষাক্ষেত্রে পঞ্চিমাঞ্চলের ছেলে-মেয়েরা আরও একধাপ এগিয়ে যাবে, কমবে উচ্চ শিক্ষার ধাপ থেকে ঝরে পড়ার হারও।

কোঠাবাড়ী কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন: দোহারের শিক্ষাঙ্গণে নতুন ঠিকানা

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, সরকারের আন্তরিকতায় শিক্ষাক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। সেখানে সহায়ক হিসেবে কাজ করবে এই কোঠাবাড়ী কলেজ। এর মধ্য দিয়ে পশ্চিমাঞ্চলের ছেলে-মেয়েদের মধ্যে উচ্চ শিক্ষার প্রসার ঘটবে বলে আমার বিশ্বাস।

গত বুধবার বিকেলে কলেজের সাইনবোর্ড স্থাপণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলেজ প্রতিষ্ঠা কমিটির অ্যাডভোকেট মো. আনোয়ার পারভেজ, জাফর ইকবাল লাবলু, আইয়ূব আলী, অ্যাডভোকেট মোতাহার হোসেন, সুরুজ আলম সুরুজ, কমল রতন পাল, মো. আশ্রাফ আলী, মহসীন উদ্দীন আহমেদ দীপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম বিপ্লব, মো. ওবায়দুর রহমান, মঞ্জুরুল হক শিকদার, আবুল বাশার, মো. আবু সাঈদ মিয়া, কালাম বিশ্বাস, মশিউর রহমান, মো. শহিদ মিস্ত্রী, গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর মিস্ত্রী, আলমগীর মিস্ত্রী প্রমূখ।

দোহারে মাদকসেবীকে ১ বছরের কারাদন্ড

0

ঢাকার দোহার উপজেলার দক্ষিণ চর জয়পাড়া গ্রাম থেকে আব্দুল মান্নান মোল্লা (৩০) নামে এক মাদকসেবীকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। চর জয়পাড়া থেকে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করেছে র‌্যাব-১১ মুন্সীগঞ্জ বালাশুর ক্যাম্পের সদস্যরা।

র‌্যাবের ভাষ্য, গত বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার এএসপি মো. মহিতুল ইসলামের নেতৃত্বে উপজেলার দক্ষিণ চরজয়পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাব। তখন মাদক সেবনকালে মান্নান মোল্লাকে আটক করা হয়।

পরে তাকে দোহার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবার ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে তাকে এক বছরের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত মান্নান দক্ষিণ চর জয়পাড়া গ্রামের নুরু মুন্সীর ছেলে বলে র‌্যাব জানায়।

দোহার উপজেলা বিএনপির নতুন কমিটি

0

পুরোনো কমিটিকে ভেঙ্গে দিয়ে দোহার উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষনা করেছে ঢাকা জেলা বিএনপি। পুরোতন কমিটির সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদকে সভাপতি ও নজরুল ইসলাম মেছেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দোহার উপজেলা বিএনপি’র এই নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন ও ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক নতুন এই কার্যকরি কমিটি অনুমোদন দেন।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা জেলা বিএনপির দফতর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন রানা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সামছুল আলম বাদলকে সিনিয়র সহ-সভাপতি, ইয়ানুছ আলী খানকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহাবুবুর রহমান পান্নু  এবং আবুল হাসনাতকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

নবাবগঞ্জ বিএনপির নতুন কমিটি গঠন

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষনা করেছে ঢাকা জেলা বিএনপি।  ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন ও ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক  নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক উপজেলার মেয়াদ উত্তীর্ন কমিটি বিলুপ্ত করে নতুন কার্যকরি কমিটি অনুমোদন দেন।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা জেলা বিএনপির দফতর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন রানা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আজাদুল ইসলাম হাই’কে সভাপতি, খন্দকার আবুল কালামকে সাধারণ সম্পাদক এবং বারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মিরাজুল হোসেন চৌধুরী ও যুগ্ম-সাধারন সম্পাদকঃ ডাঃ আব্দুস সালাম।

দোহারে পদ্মা নদীর স্রোতে ভেসে আসা গলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

0

দোহার উপজেলার ডাইয়ারকুম বোয়ালীর চক এলাকায় পদ্মা নদীর স্রোতে ভেসে আসা গলিত অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারঁটায় উপজেলার ডাইয়ারকুম বোয়ালীর চক এলাকায় পদ্মা নদীর পানির স্রোতে ভেসে আসা গলিত অজ্ঞাত এক লাশ স্থানীয়রা দেখতে পেয়ে দোহার থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশের এস আই হাফিজুর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছান।

এ সময়ে পানির তীব্র স্রোতে ও র্দূগন্ধে অজ্ঞাত গলিত লাশটি ভাসতে ভাসতে বোয়ালীর চক এলাকায় পৌছালে স্থানীয় পশুর চামড়া কাটার ডোমের সহযোগীতায় ২ ঘন্টার টানা পরিশ্রমে অবশেষে গলিত লাশটি উদ্ধার করেন।

গলিত লাশের পচন গন্ধেঁ স্থানীয়রা সবাই সটকে পড়েন। এস আই হাফিজুরের সাহসিকতায় অবশেষে ভাসমান গলিত লাশটি উদ্ধার সম্ভব হয়।

এ বিষয়ে দোহার থানার এস আই হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,উদ্ধার হওয়া অজ্ঞাত লাশটির শরীরের অধিকাংশ পচঁন ধরেছে। ধারনা করা হচ্ছে লাশটি নারীর এবং পদ্মা নদীর ওজান থেকে পানির স্রোতে ভেসে লাশটি লোকালয়ে প্রবেশ করেছে।

দোহারে প্রেমিকার শোকে আত্মহত্যা করলো প্রেমিক

0

দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ডায়ারকুম গ্রামে প্রেমজনিত ঘটনার জের ধরে খোরশেদ আলম এর ছেলে শাহাদাৎ হোসেন নামে এক কিশোর ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

শাহাদাৎ ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে ফ্যানের সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা করে শাহাদাৎ। পারিবারিক সূত্রে আরও জানা যায়, নিহত শাহাদাৎ এর সাথে একই গ্রামের প্রবাসী আঃ সালামের মেয়ে শাহাজাদীর দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু দুই পরিবার থেকে এ সম্পর্ক মেনে না নেওয়ায় গত মাসে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে শাহাজাদী। ঘটনার বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পরে গত ১১ সেপ্টেম্বর বিকেলে প্রেমিকার শোকে আত্মহত্যা করে শাহাদাৎ।

পুলিশ সূত্রে জানা যায়, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেনি নিহত শাহাদাৎ এর পরিবার।

ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান

0

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। েই কপমন দোহার, নবাবগঞ্জ, কেরাণিগঞ্জ এবং ধামরাইয়েও অনুভূত হয়। সাময়িকভাবে এসময় জনসাধারণের মাঝে আতংকের সৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তরের ইলেক্ট্রনিক প্রকৌশলী মুমিনুর রহমান ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ২৯৩ কিলোমিটার উত্তরে ভারতের আসাম অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩ রিখটার স্কেল। এতে আসাম সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ভূপৃষ্ট থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ১০ কিলোমিটার গভীরে।
জানা যায়, কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে নারায়ণগঞ্জ, রাজশাহী, নাটোর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট ও পঞ্চগড় কেঁপে ওঠে।