দোহারে মাদকসেবী আটক

0

ঢাকা জেলার দোহার থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিলের বিশেষ অভিযান পরিচালনাকালে দোহার থানার এসআই সৈয়দ মেহেদি হাসান মাদক সেবনরত অবস্থায় এক মাদক সেবীকে আটক করেন।  ২৯ সেপ্টেম্বর সকাল ১০.০০ টার সময় তাকে আটক করা হয়।  পরে তাকে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার মোবাইল কোর্ট হাজির করলে আফরোজা আক্তার রিবা তাকে  ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। যাহার মামলা নং-৪৭/১৮।

প্রতিদিনের হাদিস: আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস(পর্ব-৭)

0

হাদিস নং ১৩: আবূ হামযাহ্ আনাস ইবনু মালেক রাদিয়াল্লাহু ‘আনহু-রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের খাদেম-হতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে।”

 [বুখারী: ১৩, মুসলিম: ৪৫]

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

হাদিস নং ১৪: ইবনু মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন- রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কোন মুসলিমের রক্তপাত করা তিনটি কারণ ব্যতীত বৈধ নয়- বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে, আর যদি প্রাণের বদলে প্রাণ নিতে হয়। আর যদি কেউ স্বীয় দ্বীনকে পরিত্যাগ করে মুসলিম জামা‘আত হতে আলাদা হয়ে যায়।”

 [বুখারী: ৬৮৭৮, মুসলিম: ১৬৭৬]

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

গ্রন্থঃ আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস

পাবলিশারঃ ইসলাম হাউস

প্রতিদিনের হাদিস: আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস(পর্ব-৬)

0

হাদিস নং ১১: রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের স্নেহাস্পদ দৌহিত্র আবূ মুহাম্মাদ হাসান ইবনু আলী ইবনু আবী তালিব রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন: “আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে এ কথা শুনে স্মরণ রেখেছি:  সন্দেহযুক্ত বিষয় বর্জন করে সন্দেহমুক্ত বিষয় গ্রহণ কর।”

[তিরমিযী: ২৫২০, নাসায়ী: ৫৭১১, আর ইমাম তিরমিযী বলেছেন: হাদীসটি হাসান সহীহ]

হাদিসের মানঃ  হাসান (Hasan)

হাদিস নং ১২: আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন-রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“অনর্থক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম।”

[হাদীসটি হাসান। তিরমিযী: ২৩১৮, ইবনু মাজাহ: ৩৯৭৬]

হাদিসের মানঃ  হাসান (Hasan)

গ্রন্থঃ আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস

পাবলিশারঃ ইসলাম হাউস

প্রতিদিনের হাদিস: আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস(পর্ব-৫)

0

হাদিস নং ৯: আবূ হুরায়রা আব্দুর রহমান ইবনু সাখর রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন- আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: আমি তোমাদেরকে যেসব বিষয় নিষেধ করেছি, তা থেকে বিরত থাক। আর যেসব বিষয়ে আদেশ করেছি, যথাসম্ভব তা পালন কর। বেশী বেশী প্রশ্ন করা আর নবীদের সথে মতবিরোধ করা তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করে দিয়েছে।

[বুখারীঃ ৭২৮৮, মুসলিম: ১৩৩৭]

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

হাদিস নং ১০: আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন- রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

আল্লাহ্ তা‘আলা পাক-পবিত্র, তাই তিনি কেবল পবিত্র জিনিসই কবূল করে থাকেন। আল্লাহ্ তা‘আলা মুমিনদের ঐ কাজই করার হুকুম দিয়েছেন যা করার হুকুম তিনি রাসূলদেরকে দিয়েছেন। আল্লাহ্ তা‘আলা বলেছেন: (হে রাসূলগণ! পবিত্র বস্তু আহার করুন এবং নেক আমল করুন।) আল্লাহ্ তা‘আলা আরো বলেছেন: (হে মুমিনগণ! আমরা তোমাদের যে পবিত্র জীবিকা দান করেছি তা থেকে আহার কর।)

তারপর তিনি (রাসূলুল্লাহ্) এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে ব্যক্তি দীর্ঘ সফরে বের হয় এবং তার চুলগুলো এলোমেলো হয়ে আছে ও কাপড় ধুলোবালিতে ময়লা হয়ে আছে। অতঃপর সে নিজের দুই হাত আকাশের দিকে তুলে ধরে ও বলে: হে রব! হে রব! অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোষাক হারাম, সে হারামভাবে লালিত-পালিত হয়েছে; এ অবস্থায় কেমন করে তার দো‘আ কবূল হতে পারে।

[মুসলিম: ১০১৫]

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

গ্রন্থঃ আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস

পাবলিশারঃ ইসলাম হাউস

রাষ্ট্রপতির ঘোষনায় সরকারি হলো নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ   

মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের ঘোষনায় সরকারি হলো নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ  সহ ২৫ টি স্কুল। ২৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয় এই প্রজ্ঞাপন জারী করে। এই আদেশের ফলশ্রুতিতে আজ থেকেই সরকারি বিধি মোতাবেগ পরিচালিত হবে স্কুলটি। নবাবগঞ্জের প্রাণকেন্দ্র নবাবগঞ্জ বাজারে অবস্থিত শতবর্ষ ধরে শিক্ষার আলো জ্বেলে যাওয়া স্কুলটি সরকারি ঘোষনা হওয়ায় আনন্দিত স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ সকলে।

সরকারি হওয়ার আদেশের ফলশ্রুতিতে আজ থেকেই কোন শিক্ষকে চাকুরিচুত, বদলী বা অন্য কোনধরনের প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ।

এই ব্যাপারে নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ অধক্ষ্য নিউজ৩৯ এর কাছে বলেন, শতবর্ষ ধরে শিক্ষার আলো জ্বেলে যাওয়া স্কুলটি সরকারি হওয়ায় এই অঞ্চলের মানুষের অনেক দিনের একটি দাবি পুরন হলো। তিনি স্কুলকে সরকারি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি  অ্যাডভোকেট আব্দুল হামিদকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর ৪৩টি, ১৩ সেপ্টেম্বর ৪৪টি এবং ১৬ সেপ্টেম্বর ১টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়। এ নিয়ে এ মাসে ১১৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হল।

রাষ্ট্রপতির ঘোষনায় সরকারি হলো জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  

মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের ঘোষনায় সরকারি হলো জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়সহ ২৫ টি স্কুল। ২৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয় এই প্রজ্ঞাপন জারী করে। এই আদেশের ফলশ্রুতিতে আজ থেকেই সরকারি বিধি মোতাবেগ পরিচালিত হবে স্কুলটি। দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়াতে অবস্থিত শতবর্ষ ধরে শিক্ষার আলো জ্বেলে যাওয়া স্কুলটি সরকারি ঘোষনা হওয়ায় আনন্দিত স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ সকলে।

সরকারি হওয়ার আদেশের ফলশ্রুতিতে আজ থেকেই কোন শিক্ষকে চাকুরিচুত, বদলী বা অন্য কোনধরনের প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ।

এই ব্যাপারে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক নিউজ৩৯ এর কাছে বলেন, শতবর্ষ ধরে শিক্ষার আলো জ্বেলে যাওয়া স্কুলটি সরকারি হওয়ায় এই অঞ্চলের মানুষের অনেক দিনের একটি দাবি পুরন হলো। তিনি স্কুলকে সরকারি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি  অ্যাডভোকেট আব্দুল হামিদকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর ৪৩টি, ১৩ সেপ্টেম্বর ৪৪টি এবং ১৬ সেপ্টেম্বর ১টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়। এ নিয়ে এ মাসে ১১৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হল।

 

প্রতিদিনের হাদিস: আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস(পর্ব-৪)

0

হাদিস নং ৭: আবূ রুকাইয়্যা তামীম ইবনু আওস আদ্-দারী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে- নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: দ্বীন হচ্ছে শুভকামনা। আমরা জিজ্ঞেস করলাম: কার জন্য? তিনি বললেন: আল্লাহ্, তাঁর কিতাবের, তাঁর রাসূলের, মুসলিম নেতাদের এবং সকল মুসলিমের জন্য।

[মুসলিম: ৫৫]

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

হাদিস নং ৮: ইবনু উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমাকে হুকুম দেয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে লড়াই করতে যতক্ষণ পর্যন্ত না তারা এ কথার সাক্ষ্য দেয় যে, আল্লাহ্ ছাড়া আর কোন সত্য ইলাহ্ নেই এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল। আর তারা সালাত কায়েম করে ও যাকাত দেয়। যদি তারা এরূপ করে তবে তারা আমার হাত থেকে নিজেদের জীবন ও সম্পদ রক্ষা করে নেবে, অবশ্য ইসলামের হক যদি তা দাবী করে তবে আলাদা কথা; আর তাদের হিসাব নেয়ার দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত।

[বুখারী: ২৫, মুসলিম: ২২]

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

গ্রন্থঃ আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস

পাবলিশারঃ ইসলাম হাউস

মহাজোটের কাছে নাজমুল হুদা চান ঢাকা-১ ও ১৭, আক্কাস আলী -মুন্সীগঞ্জ ১

বিএনপির সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) বা জাতীয় জোট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায়। ৩২টি দলের সমন্বয়ে গঠিত এই জোটের পক্ষে ৫৭ প্রার্থীর তালিকা প্রধানমন্ত্রীর কাছে জমাও দেওয়া হয়েছে। তবে ‘প্রধানমন্ত্রীর সুবিবেচনা’ ও যাচাই-বাছাই সাপেক্ষে কমপক্ষে ২৫টি আসনে ছাড় পাবে বলে আশা করছে জোটটি।

যেসব আসনে সমঝোতা চায় বিএনএ :প্রধানমন্ত্রীর কাছে পাঠানো তালিকা অনুযায়ী বিএনএ ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা প্রধানমন্ত্রীর কাছে ঢাকা-১ ও ঢাকা-১৭ আসনের মনোনয়ন চেয়েছেন।

একইভাবে বিএনএর কো-চেয়ারম্যান ও বিএলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ যশোর-৪; মহাসচিব ও বাংলাদেশ জাগো বাঙালির চেয়ারম্যান মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান খুলনা-৩ ও খুলনা-৪; সাংগঠনিক সম্পাদক ও তৃণমূল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান মুন্সীগঞ্জ-১; সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তাফা কুমিল্লা-২; খুলনা বিভাগীয় সমন্বয়ক ও বিএলডিপির প্রেসিডিয়াম সদস্য মোল্লা মুজিবুর রহমান খুলনা-৩ এবং রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও রাজশাহী মহানগর বিএলডিপির আহ্বায়ক অধ্যাপক সরদার সিরাজুল করিম (এবল) রাজশাহী-৪ আসনে নির্বাচন করতে ক্ষমতাসীন দলের মনোনয়ন চাইছেন।

এই জোটের অন্যতম প্রধান শরিক তৃণমূল বিএনপি নেতাদের মধ্যে আরও মনোনয়ন চাইছেন দলটির কো-চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম রাজবাড়ী-১; মহাসচিব ব্যারিস্টার আকবর আমীন বাবুল কুমিল্লা-৩; সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আরিফ মাঈন উদ্দিন চট্টগ্রাম-৯; জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মানিকগঞ্জ-২; সাবেক সংসদ সদস্য মজহারুল হক শাহ চৌধুরী চট্টগ্রাম-২; ড. জাভেদ সালেহ উদ্দিন ফরিদপুর-১; ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এ জাহাঙ্গীর মাজমাদার ঝিনাইদহ-১; আবেদ আলী ব্রাহ্মণবাড়িয়া-২; চলচ্চিত্রাভিনেতা আহম্মেদ শরীফ কুষ্টিয়া-৩; এল কে চৌধুরী লক্ষ্মীপুর-২; অধ্যাপক শাহজাহান সাজু ফেনী-২; অ্যাডভোকেট শহিদুল ইসলাম ঢাকা-১৯; যুগ্ম মহাসচিব মোহাম্মদ শামসুদ্দিন ছিদ্দিকী (মুন্না শাহ) চট্টগ্রাম-৯; জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এম খালেক কুষ্টিয়া-১; চট্টগ্রাম মহানগর আহ্বায়ক হাসান সিকদার চট্টগ্রাম-৮; চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুল আলম বাবলু অথবা অ্যাডভোকেট সাইফুল আলম মাসুদ চট্টগ্রাম-৫ আসন এবং ডা. শাহনাজ আলম চট্টগ্রাম-১ আসন।

আরেক শরিক বিএলডিপির কো-চেয়ারম্যান সোহরাব উদ্দিন ঢাকা-৪; মহাসচিব ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান নরসিংদী-২; উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আক্তার উজ জামান বাবুল ফরিদপুর-৪; সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হবি চুয়াডাঙ্গা-১; প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান স্বাধীন রাজশাহী-৩; মীর মহি উদ্দিন আলমগীর নওগাঁ-৬; টিপু সুলতান বগুড়া-৫; ভাইস চেয়ারম্যান আল মামুন সেলিম আর রশিদ (মায়া রাজ) লালমনিরহাট-২; যুগ্ম মহাসচিব শাহ মোহম্মদ মাশরেকুল হারুন (জুয়েল) দিনাজপুর-৬; অতিরিক্ত মহাসচিব এ্যাডভোকেট আমিনুল ইসলাম কুষ্টিয়া-৩; সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম মনা কুষ্টিয়া-২; বগুড়া জেলা সভাপতি আইয়ুব আলী বগুড়া-৩; বাগেরহাট জেলা সভাপতি মোশারফ হোসেন বাগেরহাট-৩; রাজশাহী জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট মোখলেসুর রহমান রাজশাহী-৫; মোহাম্মদ আবদুল হান্নান রাজশাহী-১; কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাঈদ মাহমুদ মোরশেদ ময়মনসিংহ-১০; এ কে এম মহিউদ্দিন আযম তালুকদার চট্টগ্রাম-২; খলিলুর রহমান বগুড়া-৬ এবং মিডিয়া ব্যক্তিত্ব ইসমাত জেরিন খান পাবনা-২ আসন।

এছাড়া এই জোটের পক্ষে প্রগতিশীল ন্যাপের (ভাসানী) চেয়ারম্যান হামিদুর রেজা খান ভাসানী (পরশ ভাসানী) টাঙ্গাইলের একটি; কৃষক শ্রমিক আওয়ামী লীগের (বাকশাল) চেয়ারম্যান মাহবুব আলম বরিশাল-৩, চাঁদপুর-৪ ও চাঁদপুর-৫; বাংলাদেশ মাইনরিটি ইউনাইটেড ফ্রন্টের চেয়ারম্যান দিলীপ দাশ গুপ্ত ঢাকা-৬; বাংলাদেশ গণজাগরণ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম হায়দার লালমনিরহাট-২; সম্মিলিত নাগরিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট ম্যানুয়েল সরকার গাজীপুর-৫; বাংলাদেশ মানবাধিকার পার্টির (বিএমপি) চেয়ারম্যান ডা. আফরোজা বেগম হ্যাপি মুন্সীগঞ্জ-১; দেশরক্ষা আন্দোলনের চেয়ারম্যান কৃষিবিদ ওয়ারেসুল হাসান টাঙ্গাইল-৪; বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার পটুয়াখালী-৩; আবদুল মান্নান চৌধুরী কুমিল্লা-১৪; জাতীয় গণতান্ত্রিক দলের (জাগোদল) চেয়ারম্যান রাকিবুর রহমান খান চৌধুরী (লিটন খান চৌধুরী) কুষ্টিয়া-৪; বাংলাদেশ আওয়ামী পার্টির চেয়ারম্যান আমান উল্লাহ সিকদার ঢাকা-১৮ এবং কৃষক শ্রমিক পার্টির (কেএসপি) চেয়ারম্যান সালাম মাহমুদ পিরোজপুর-১ ও মহাসচিব ড. মোজাহেদুল ইসলাম মুজাহিদের জন্য বাগেরহাট-৩ আসন চাওয়া হয়েছে।

এই জোটের প্রধান নেতা ব্যারিস্টার নাজমুল হুদা তৃণমূল বিএনপি ছাড়াও এ জাতীয় জোটের চেয়ারম্যান হিসেবে রয়েছেন। বেশ কিছুদিন থেকেই জোটটি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ‘সহযোগী জোট’ হিসেবে কাজ করে আসছে। এর আগে থেকে তারা ১৪ দলীয় জোটে সরাসরি যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়ে এলেও ক্ষমতাসীন জোটটির বর্তমান শরিক দলগুলোর তীব্র আপত্তির মুখে সম্ভব হয়নি। আদর্শগত অমিল থাকায় তাদের সঙ্গে জোট শরিক হিসেবে কাজ করতে আপত্তি রয়েছে ১৪ দল শরিকদের। তবে আওয়ামী লীগের নির্বাচনী জোট হিসেবে মহাজোটে বিএনএকে যুক্ত করা হলে আপত্তি নেই তাদের। এ অবস্থায় গত ১৮ জুলাই তৃণমূল বিএনপির চেয়ারম্যান নাজমুল হুদাসহ নয়টি দলের নেতারা (যাদের বেশিরভাগ দল বিএনএ জোটেও আছে) ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান।

বিএনপি ছেড়ে ২০১২ সালের আগস্টে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। ২০১৩ সালে বিএনএফ ছেড়ে বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে আরেকটি দল গঠন করেন। পরে ২০১৫ সালের জানুয়ারিতে আরও ২৯টি দলকে সঙ্গে নিয়ে বিএনএ জোট গঠন করেন তিনি। নভেম্বরে তৃণমূল বিএনপি গঠন করে ব্যারিস্টার নাজমুল হুদা এর চেয়ারম্যান হন। পরে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দৌহিত্র হামিদুর রেজা খান ভাসানীর নেতৃত্বাধীন প্রগতিশীল ন্যাপ (ভাসানী) এই জোটে যুক্ত হলে জোটের মোট দলসংখ্যা দাঁড়ায় ৩২টি।

এ ব্যাপারে বিএনএ চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা সমকালকে বলেন, বিএনএ জোট হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক অসাম্প্রদায়িক প্রকৃত জাতীয়তাবাদী জোট। যাদের উদ্দেশ্যই হচ্ছে জাতীয়তাবাদী রাজনীতি থেকে সাম্প্রদায়িকতাকে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করে সুস্থ রাজনীতির ধারা প্রতিষ্ঠার মাধ্যমে অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির সঙ্গে থেকে নির্বাচনে অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধের পক্ষশক্তির বিজয়ের ধারা অব্যাহত রাখতে চান তারা।

সূত্রঃ সমকালঃ

ব্যবসায়ীর উপর হামলা: জয়পাড়া পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির মানব বন্ধন

0

দোহার উপজেলার জয়পাড়া পূর্ব বাজারের আদর্শ লাইব্রেরির মালিক কামরুল ইসলাম ও তার প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীকে উপর হামলার প্রতিবাদে রবিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জয়পাড়া পূর্ব বাজার ব্যবসায়ী সমিতি। প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে একঘন্টা সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাখে তারা।

জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে জয়পাড়া পূর্ব বাজারের আদর্শ লাইব্রেরির সামনে জয়পাড়া পরিবহনের বাস রাখাকে কেন্দ্র করে বাক-বিতন্ডা হয় লাইব্রেরির বিক্রয়কর্মী মেহেদীর সাথে। একপর্যায়ে ওই বাসের ড্রাইভার ও হেলপার লোকজন নিয়ে দোকানের ভেতর ঢুকে মেহেদীকে পেটাতে থাকে।   এ  ঘটনায় হামলাকারী মোহাম্মদ, আকাশ, আজাহার শেখ, শাহিন শেখ সহ অজ্ঞাত আরো ১৫/২০ জনের নামে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

জয়পাড়া পূর্ববাজার উন্নয়ন সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে হামলা এটা মেনে নেয়া যায়না। আমরা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এই মানব বন্ধনের পরে জয়পাড়া পূর্ব বাজার সমিতির ব্যবসায়ীরা দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার বরাবর একটি স্মারকলিপি জমা দেয়।

শাইনপুকুরের ফয়সাল হত্যা মামলার আসামী গ্রেফতার

0

ফয়সাল হত্যা মামলার তিন নাম্বার আসামী মালেক মেম্বার (৪০) কে আটক করেছে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আলী আকবর ও তার টিম।

পুলিশ সুত্রে জানা যায়, রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আলী আকবরের নেতৃত্বে, এস.আই রনি ও এ.এস.আই আতিক সহ একটি বিশেষ টিম অভিযান চালিয়ে মাওয়া ঘাটা এলাকা থেকে মালেক মেম্বার কে আটক করে। এ ব্যপারে মামলার ওই ও শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আলী আকবর নিউজ৩৯.নেট-কে বলেন, আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে। আমারা একজনকে আটক করেছি এবং পালাক্রমে সবাইকেই আটক করে আইনের আওতায় আনা হবে।