নবাবগঞ্জে ট্রলিগাড়ীর ধাক্কায় নারী নিহত

ঢাকার নবাবগঞ্জে ট্রলিগাড়ীর ধাক্কায় খুরশিদা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত খুরশিদা উপজেলার চরবাহ্রা নলগোড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টা দিকে খুরশিদা বেগম ও তার স্বামী সবুজ মিয়া বাড়ি থেকে পায়ে হেটে কোমরগঞ্জে আসছিলেন। বাহ্রা ব্রীজের ঢালে দ্রুতগতির একটি ট্রলিগাড়ী তাদের ধাক্কা দেয়। এসময় সবুজ মিয়া সরে যায়। কিন্তু খুরশিদা বেগম মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়দের সহযোগীতায় আহত নারীকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্ননত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মো. জালাল উদ্দিন ঐ নারীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশের দুটি দল রওনা হয়েছেন।

নবাবগঞ্জের বাহ্রায় জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৩

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বাহ্রা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই এলাকার মো. মফিজুর রহমানের স্ত্রী আলেয়া রহমান (৫০), মেয়ে সোনিয়া রহমান শারমিন (৩৩) ও মফিজুরের ছোট বোন ফাতেমা বেগম (৫০)।

আহত শারমিন অভিযোগ করে বলেন, আমার চাচা তোঁতা মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বর্তমানে একটি মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আমাদের বিভিন্ন সময়ে মেরে ফেলার হুমকিসহ নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার সকালে আমার চাচা তোঁতা মিয়াসহ আরও ৪/৫ জন ধাঁরালো অস্ত্র, ক্রিকেট ব্যাট ও লাঠিসোটা দিয়ে আমার মায়ের ওপর অর্তকিত হামলা চালায়। এসময় ধাঁরালো অস্ত্রের  কোপে আমার মা গুরুতর আহত হয়। মাকে রক্ষা করতে আমি ও আমার ফুফু ফাতেমা এগিয়ে এলে আমাদেরকেও পিঁটিয়ে জখম করা হয়।

নবাবগঞ্জ উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাঃ মো. জসিম উদ্দিন বলেন, আহত তিনজনের মধ্যে গুরুতর আহত আলেয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, হামলার ঘটনায় আহত শারমিন বেলা সাড়ে ১২টার দিকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

দোহারে শহীদ খন্দকারের নেতৃত্বে জাতীয় পার্টির নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা শহীদ খন্দকার ও দোহার উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রফিক তালুকদারের নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টির একাংশর নেতৃবৃন্দ আওয়ামী লীগে যোগদান করেছেন। রবিবার সন্ধায় ঢাকা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সালমান এফ রহমানের হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেণ এবং আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেণ।

দোহার উপজেলা জাতীয় পার্টির রফিক তালুকদার বলেন, আমাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশ আওয়ামী লীগে যোগদান করেছে। আগামী ৩০ তারিখের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমানকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। নৌকার বিজয় নিশ্চিত করতে আমাদের সর্বাত্মক ভূমিকা থাকবে।

বিএনপির নির্বাচনী ইশতেহার

0

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইশতেহার ঘোষণা করছে বিএনপি। এতে বয়সভিত্তিক ১৭টি অঙ্গীকার করেছে দলটি, যা সরকার গঠন করতে পারলে বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ইশতেহার জাতির সামনে তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে নির্বাচনী ইশতেহার প্রকাশ শুরু করে বিএনপি।

১৯৯১ সাল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে দলের নির্বাচনী ইশতেহার জাতির সামনে তুলে ধরেছেন খালেদা জিয়া। এবার তিনি কারাগারে থাকায় তার পক্ষে মহাসচিব ইশতেহার তুলে ধরেন।

শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, যুবক-যুবতী ও বৃদ্ধ-বৃদ্ধা— এই পাঁচটি ক্যাগারিতে ১৭টি অঙ্গীকার করেছে বিএনপি। এগুলো হলো—

শিশুঃ

১. জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ

২. শিশুদের ডায়াবেটিস ও বেড়ে ওঠাজনিত সমস্যার সমাধান

৩. পুষ্টি নিরাপত্তা

কিশোর-কিশোরীঃ

৪. জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ

৫. নিরাপদ সড়ক নিশ্চিতকরণ

৬. প্রতি জেলায় ক্রীড়া একাডেমি স্থাপন

তরুণ-তরুণীঃ

৭. ইয়ুথ পার্লামেন্ট প্রতিষ্ঠা

৮. মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা

৯. ইন্টারনেটকে সূলভ করা ও এর গতি বৃদ্ধি করা

১০. স্বল্প সুদে শিক্ষা ঋণ

যুবক-যুবতীঃ

১১. প্রথম ৩ বছরে ২ লাখ সরকারি চাকরি

১২. আগামী ৫ বছরে ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি

১৩. ২০ বছর মেয়াদী বিশেষ ঋণ সুবিধা

১৪. তথ্য প্রযুক্তি ও কৃষিখাতে বিশেষ প্রণোদনা

১৫.নারীর মর্যাদা ও সম্পত্তির ন্যায়সঙ্গত উত্তরাধিকার নিশ্চিতকরণ

বৃদ্ধ-বৃদ্ধাঃ

১৬. সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা

১৭. অসহায় বয়স্কদের ভাতার পরিমাণ বৃদ্ধি

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে মূল মঞ্চে মির্জা ফখরুলের পাশে আছেন, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সেলিমা রহমান, অ্যাডভোকেট আহমদ আযম খান, ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সুকোমল বড়ুয়া, ড. দিলার চৌধুরী, অধ্যাপক তাজমেরি এস ইসলাম প্রমুখ উপস্থিত আছেন।

এর আগে গতকাল সোমবার বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট তাদের ইশতেহারে নির্বাচনে জিতে সরকার গঠন করতে পারলে ৩৫টি প্রতিশ্রুতি বাস্তবায়নের করা তুলে ধরেন।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার

0

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সকাল ১০টায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক এই ইশতেহার ঘোষণা করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইশতেহার অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, প্রকৌশলী, বুদ্ধিজীবী, তরুণ সমাজের প্রতিনিধি, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, দেশি-বিদেশি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত রয়েছেন। মাল্টিমিডিয়া প্রজেকশনের মাধ্যমে ইশতেহার উপস্থাপন করা হয়। শুরুতে একটি ছোট ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

‘আমার গ্রাম, আমার শহর’ এবং ‘তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি’সহ ইশতেহোরে বিগত ১০ বছর দেশ শাসন করা আওয়ামী ২১টি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছে, যা আবারও ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে।

আওয়ামী লীগের বিশেষ প্রতিশ্রুতিগুলো হলো—

১. আমার গ্রাম, আমার শহর- প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ।

২. তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি- তরুণ যুব সমাজকে দক্ষ জনশক্তিকে রূপান্তরিত করা এবং কর্মসংস্থানের নিশ্চয়তা।

৩. দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ।

৪. নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও শিশুকল্যাণ।

৫. পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা।

৬. সন্ত্রাস-সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ ও মাদক নির্মূল।

৭. মেগা প্রজেক্টগুলোর দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন।

৮. গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করা।

৯. দারিদ্র্য নির্মূল।

১০. সকল স্তরে শিক্ষার মান বৃদ্ধি।

১১. সকলের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা।

১২. সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবহার।

১৩. বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চয়তা।

১৪. আধুনিক কৃষি ব্যবস্থা- লক্ষ্য যান্ত্রিকীকরণ।

১৫. দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন।

১৬. জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা।

১৭. ব্লু ইকোনোমি- সমুদ্র সম্পদ উন্নয়ন।

১৮. নিরাপদ সড়কের নিশ্চয়তা।

১৯. প্রবীণ, প্রতিবন্ধী ও অটিজম কল্যাণ।

২০. টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন- সমৃদ্ধ বাংলাদেশ।

২১. সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি।

বৃষ্টি মাথায় নিয়ে বক্সনগরে পনিরুজ্জামান তরুনের গণসংযোগ

সারাদিনের গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে বক্সনগরে সারাদিন গণসংযোগ করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পিছনে ঐক্যবদ্ধ আছে দোহার-নবাবগঞ্জ আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর বৃষ্টি মাথায় নিয়ে সারাদিন গণসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। সারাদিন তারা বক্সনগর ইউনিয়নের বর্ধনপাড়া, সারেং হাটি, তাতী পাড়াতে গনসংযোগ করেছেন।

এই সময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, বক্সনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন খানসহ নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতা কর্মীরা।

ছাত্রলীগের ঢাকা-১ এর নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি সারা দেশেই আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি করছে। তারই ধারাবাহিকতায় ঢাকা-১ সংসদীয় আসনের জন্য গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারন সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এই কমিটিতে স্থান পেয়েছেন ছাত্রলীগের ৯ নেতা। ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখে এই কমিটি ঘোষনা করা হয়। ঢাকা বিভাগীয় দায়িত্বে থাকা ছাত্রলীগ নেতা তানজিল ভুইয়া তানভির ও মুহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনের অধিনে ঢাকা-১ এ দায়িত্ব পালন করবেন ছাত্রলীগ নেতা শরীফ হাসান, জহিরুল আলম স্বপ্নীল, ইব্রাহিক হোসেন, আরিফুর রহমান, সৌরভ সরকার সবুজ, আরজ আলী, হৃদয় গাজী, স্বপ্নীল, আতিক বাবু।

এই ঢাকা-১ সংসদীয় আসনের ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আরমান হোসেন অপু।

হাইকোর্টে আটকে গেলো খন্দকার আবু আশফাকের মনোনয়ন

ঢাকা-১ আসনের বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাকের মনোনয়নপত্র বৈধ বলে দেওয়া নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

আসনটির কুলা প্রতীক নিয়ে নির্বাচন করা বিকল্প ধারার জালাল উদ্দিনের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৭ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার শামীম আহমেদ মেহেদী ও ব্যারিস্টার আব্দুল কাইয়ুম।

পরে এ এম আমিন উদ্দিন বলেন, উপজেলা চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হওয়ার আগেই তিনি সংসদীয় নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যদিও নির্বাচন কমিশন তার মনোনয়ন পত্র বৈধ করেছিল। কিন্তু রিটের শুনানি নিয়ে নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করেছেন।

প্রসঙ্গত, ঢাকা-১ আসন থেকে প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের সালমান এফ রহমান (নৌকা), বিএনপির খন্দকার আবু আশফাক (ধানের শীষ), ইসলামী আন্দোলনের কামাল হোসেন (হাতপাখা), বিকল্পধারার জালাল উদ্দিন (কুলা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আবিদ হোসেন (কাস্তে), জাকের পার্টির সামসুদ্দিন আহমদ (গোলাপ ফুল), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সিকান্দার হোসেন (কোদাল) এবং স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম (মোটরগাড়ি)।

দোহার ও নবাবগঞ্জকে ১৪টি আধুনিক থানা প্রকল্পের অন্তর্ভূক্ত করা হয়েছে – সালমান রহমান

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে  দোহার নবাবগঞ্জে রবিবার বিজয় দিবসে সালমান রহমানের রাতদিন গণসংযোগ করেছেন। তিনি নবাবগঞ্জের আগলা, গালিমপুর, চুড়াইন, দোহারের বিলাশপুর, জয়পারা ও লটাখোলায় এই গণসংযোগ করেন। এ সময় প্রায় অর্ধশতাধিক জাতীয় পার্টি নেতা-কর্মি আওয়ামীলীগে যোগ দেন।

এ সময় সালমান এফ রহমান বলেন, দোহার ও নবাবগঞ্জকে সারাদেশে ১৪টি আধুনিক থানা প্রকল্পের অন্তর্ভূক্ত করা হয়েছে – সালমান রহমান । সারাদেশের মধ্যে ১৪ টি উপজেলাকে নগরাায়ণের জন্য দেশরত্ন শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন তার মধ্যে দোহার নবাবগঞ্জ কে অন্তর্ভূক্ত করিয়েছি।দোহার নবাবগঞ্জ হবে উপশহর। দোহার-নবাবগঞ্জে মা-বোনদের দাবী হচ্ছে গ্যাস সরবরাহ। যেটা মানুষের স্বপ্ন ছিল এখন তা বাস্তব। এটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে। আমি আজ আপনাদের জানিয়ে দিতে চাই, ইতিমধ্যে আমার উদ্যোগে দোহার-নবাবগঞ্জে গ্যাস দিতে কেরাণিগঞ্জে গ্যাস পাইপ লাইনের কাজ শুরু হয়েছে। তাই, উন্নয়নের ধারা কে স্বচল রাখতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনঃরায় প্রধানমন্ত্রী করতে হবে।

কোন প্রার্থী দেখে নয় নৌকা মার্কা দেখে ভোট দেওয়ার জন্য বললেন প্রধানমন্ত্রীর বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্ঠা সালমান এফ রহমান।

তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আপনারা দেখেছেন গত ১০ বছরে বাংলাদেশে কত উন্নয়ন হয়েছে, আওয়ামীলীগ সরকারের আমলে। তার মধ্যে দুইটি উদাহরণ দিচ্ছি, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। পদ্মা সেতু আমাদের নিজেদের অর্থায়নে হচ্ছে। পদ্মা সেতুর ৭১% কাজ শেষ হয়েছে। এছাড়া তিনি পদ্মার ভাঙ্গন রোদে ১ম ধাপে ২১৭ কোটি ২য় ধাপে ১৪৮৩ কোটি টাকার মেঘা প্রকল্প অনুমোদন করিয়েছেন বলে জানান। মেঘুলা বাজার কে রক্ষা করতে ১৬ কোটি টাকা তাৎখনিক অনুমোদন করিয়েছেন।


আবার কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার ও শ্রীনগর সড়কের জন্য ৪৭২ কোটি টাকা এবং ৭২ টি গ্রামীন রাস্তার উন্নয়নে জন্য ৬৫ কোটি টাকা অনুমোদন করিয়েছেন।

তিনি তার ওয়াদায় বলেন যে, তিনি দোহার ও নবাবগঞ্জ উপজেলার উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছেন। দোহার ও নবাবগঞ্জের ধলেশ্বরী,কালিগঙ্গা,ইছামতীর ভাঙ্গন প্রতিরোধ,পদ্মার তীরে ইকোনমিক জোন প্রতিষ্ঠা,টুরিস্ট স্পষ্ট স্থাপন, এলাকার জলাবদ্ধতা নিরসন,ইছামতীর পানির প্রবাহ ও নাব্যতা বাস্তবায়ন,নবাবগঞ্জ উপজেলায় ৭০০/৮০০ একর জায়গায় বড় মাপের অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মধ্যদিয়ে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।গ্যাস পাইপ লাইন সংযোগ প্রদান,ব্রিজ কালভার্টের উন্নয়ন,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা,আড়িয়াল বিল ও কোঠাবাড়িসহ সর্বত্র কৃষি ও মৎস উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ।তাঁতি ও জেলেদের দীর্ঘদিনের সমস্যার সমাধান,নারী সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে পদক্ষেপ গ্রহণ,শিক্ষা উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ,দোহার নবাবগঞ্জ এলাকায় একটি আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা,স্যাটেলাইট সিটি নির্মাণ,মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ,বাজার এলাকায় যানজট নিরসনে বাইপাস সড়ক বা ফ্লাইওভার নির্মাণ,নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠা,যুব সমাজের কর্মসংস্থান,ধর্মীয় মূল্যবোধের সংরক্ষণ,সামাজিক হানাহানি প্রতিরোধ এবং দোহার নবাবগঞ্জকে শান্তির জনপদ ও ব্যাপক উন্নয়নশীল এলাকা হিসেবে গড়ে তোলার জন্য ব্যাপক কর্মপরিকল্পনা সামনে রেখে এগিয়ে চলেছেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি শহীদ খন্দকার, মহাপরিদর্শক নিবন্ধন ড. খান মোঃ আব্দুল মান্নান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান জনাব, মাহবুবুর রহমান, দোহার উপজেলার চেয়ারম্যান আলমগির হোসেন, সাধারন সম্পাদক আলী আহসান খোকন,বিলাশপুর ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আক্তারুজ্জামান খালসী, মোঃ আলী ঘটু খালাসী, সেলিম তালুকদার, হবি খালাসী, রেজাউল কবীর খালাসী, সুলতান খালাসী, দেলোয়ার খালাসী, স্বপন খালাসী, তিলক খালাসী, মেম্বার বিল্লাল হোসেন খালাসী, মনির তালুকদার, নজরুল ইসলাম, হৃদয় আহম্মেদ, সাইফুল ইসলাম, তালহা, সাংবাদিক মহিউল ইসলাম পলাশসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আমাদের নেতাকর্মীদের অযথা হয়রানি করছে – নুরুল ইসলাম বাবুল

0

প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সুষ্ঠু নির্বাচন করার জন্য। কিন্তু ঢাকা-১ আসনের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমার স্ত্রী সালমা ইসলাম স্বতন্ত্র প্রার্থী হওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন আমাদের নেতাকর্মীদের অযথা হয়রানি করছে। নেতাকর্মীদের নামে পুলিশ লিস্ট করছে। তাদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে। আমাদের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এমনকি ব্যানার-পোস্টার লাগাতে গেলে বাধা দিচ্ছে। দোহার-নবাবগঞ্জে যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হয় আমি আপনাদের কাছে সেই সহযোগিতা চাই।

গতকাল দুপুরে নবাবগঞ্জ প্রেস ক্লাবে দোহার ও নবাবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মোটরগাড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও তার সহধর্মিণী সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের পক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এ কথা বলেন। তিনি বলেন, দোহার-নবাবগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। গোলযোগ এখানকার মানুষ পছন্দ করেন না। দেশের অন্যান্য আসনে ভোট যেমনই হোক না কেন, ঢাকা-১ আসনে চিত্র ব্যতিক্রম থাকবে। এ সময় তিনি সাংবাদিকদের সঠিক তথ্য প্রকাশের অনুরোধ করেন। এ আসনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দোহার ও নবাবগঞ্জে কর্মরত উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা চাইলেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের বলবো না, আপনারা আমার পক্ষে লেখেন। আমি চাই আপনারা বাস্তব চিত্র তুলে ধরেন। নিজের দায়িত্ববোধ থেকে কাজ করুন। আপনারা সমাজের আয়না। তাই সঠিক সংবাদ তুলে ধরার আহ্বান জানাই।