সালমান এফ রহমান বিপুল ভোটে বিজয়ী

0

তারেক রাজীবঃ ঢাকা-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বেক্সিমকো গ্রুপের মালিক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সালমান এফ রহমান । ১৭৮টি কেন্দ্রের ফলাফলে তিনি ৩ লাখ ৪ হাজার ৭৯৭ ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি ২,৬৭,৩৯৮ ভোটের ব্যাবধানে জয়ী হয়েছেন। এই নির্বাচনের মাধ্যমে তিনি তার কথা রেখেছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা-১ আসন নির্বাচিত হয়ে উপহার দিলেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর গাড়ি মার্কার স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম পেয়েছেন ৩৭,৮৯২ । হাত পাখা মার্কার কামাল হোসেন পেয়েছেন ৬,৯৩৯ ভোট।

উন্নত বাংলাদেশ গড়তে সালমানকে নৌকায় ভোট দিতে কাজী এরতেজার আহ্বান

আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে নৌকার প্রার্থী সালমান এফ রহমানের পক্ষে ভোট চেয়েছেন এফবিসিসিআই-এর পরিচালক ও দৈনিক ভোরের পাতা’র সম্পাদক ও প্রকাশক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প বাণিজ্য ও ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ড. কাজী এরতেজা হাসান।

প্রচারণার শেষ দিনে সারাদেশে বাড়ছে নির্বাচনী আমেজের হাওয়া। সালমান এফ রহমানের পক্ষে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে নৌকায় ভোট চেয়েছেন ড. কাজী এরতেজা হাসান।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়া বাজার এলাকায় পায়ে হেঁটে লিফলেট বিতরণ করেন কাজী এরতেজা হাসান। এ সময় বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সালমান এফ রহমানের পক্ষে নৌকায় ভোট চান তিনি।

দোহারে নির্বাচনী গণসংযোগের পর দোহারের বাহ্রা-ধোয়াই হয়ে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর, বারুয়াখালী বান্দুরা, কলাকোপা, বক্সনগর, কোমরগঞ্জ, আগলা ও টিকরপুর এলাকায় সালমান এফ রহমানের নির্বাচনী পথসভায় অংশ নেন ড. কাজী এরতেজা হাসান।

পরে বিকেলে নবাবগঞ্জের বাস টার্মিনালসহ নবাবগঞ্জ বাজারে ব্যবসায়ী, পথচারী, গাড়ির যাত্রীদের কাছে নৌকায় ভোট চান। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

ভোটারদের উদ্দেশ্যে কাজী এরতেজা হাসান বলেন, ‘বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা , চিকিৎসাখাত এখন উন্নত হয়েছে। তাই দেশের উন্নয়নকে এগিয়ে নিতে আগামী ৩০ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করুন।’

ঢাকা-১ আসনে সালমা ইসলামকে সমর্থনের ঘোষণা বিএনপির

ঢাকা-১ আসনে দলীয় প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলামকে সমর্থন জানিয়েছে বিএনপি। শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

সালমা ইসলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং তার আসনে আওয়ামী লীগের সালমান এফ রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শায়রুল কবির খান জানান, ঢাকা-১ আসনের পাশাপাশি জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলেয়া বেগম, বগুড়া-৭ স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবুলকে বিএনপি সমর্থন জানিয়েছে।

উল্লেখ্য, এসব আসনে বিএনপির দলীয় বা ঐক্যফ্রন্টের প্রার্থী নেই।

দোহার-নবাবগঞ্জে সালমান এফ রহমানের নৌকা মার্কার বিজয় সময়ের ব্যাপার মাত্রঃ নির্মল রঞ্জন গুহ

দোহার-নবাবগঞ্জে সালমান এফ রহমানের নৌকা মার্কার বিজয় সময়ের ব্যাপার। ৩০ ডিসেম্বর সারা দেশের মতো দোহার-নবাবগঞ্জে নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে।  স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ গতকাল ২৭ ডিসেম্বর নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রাঘাট ও দোহার খালপাড়ে পৃথক দুইটি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন দোহার নবাবগঞ্জে নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। দোহারের নয়াবাড়ি থেকে মুকসুদপুর এবং নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর থেকে কৈলাইল পর্যন্ত প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের নেতা কর্মীরা গত দশ বছরের আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সমস্ত কর্মসূচি ও দোহার-নবাবগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমানের নেতৃত্বে দোহার-নবাবগঞ্জের প্রধান সমস্যা পদ্মানদীর ভাঙ্গন রোধে গৃহিত পদক্ষেপ ও রাস্তাঘাটের সার্বিক উন্নয়ন তুলে ধরে ইতিমধ্যে ব্যাপক প্রচার-প্রচারনা করেছে। দোহার-নবাবগঞ্জের জনসাধারন বুঝতে পেরেছে তাদের প্রার্থী জনাব সালমান এফ রহমান নির্বাচিত হওয়ার পূর্বেই দোহার-নবাবগঞ্জে যে উন্নয়ন কাজ শুরু করেছেন তাকে নির্বাচিত করে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। কাজেই মুক্তিযুদ্ধের মহান এই বিজয়ের মাসে বাংলাদেশের জনগন জাতির জনক বংগবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে বিজয়ী করে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। এই দেশে আর কখনোই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির উথান দেশ প্রেমিক জনতা দেখতে চায় না। তাই ৩০ ডিসেম্বর সারাদেশের মত দোহার নবাবগঞ্জেও বিপুল ভোটের ব্যবধানে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী সালমান এফ রহমানকে বিজয়ী করতে হবে।

এছাড়া আবাহনী লিমিটেডের ডিরেক্টর মুহাম্মদ নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক এনাম-ই-খোদা জুলু ও আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি বাবু অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

নির্মল রঞ্জন গুহ

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান কামাল, সহ-সভাপতি ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন নান্নু, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শাহিনুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খোকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন,শেখ রনু, শহিদুল ইসলাম সুমন, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার হিরন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সেকেন্দার আলী মোল্লা, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান, নয়াবাড়ি আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুর রশিদ, সাধারন সম্পাদক শহীদ খান, নয়াবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদসহ অসংখ্য নেতা কর্মীরা। দুইটি অনুষ্ঠানেই নেতা কর্মীরা বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার সংকল্প ব্যক্ত করেন।

অনলাইনে যেভাবে জানবেন আপনি কোন কেন্দ্রের ভোটার

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।শেষ মুহূর্তে ভোটের মাঠে বইছে উত্তাপ। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা।

নির্বাচন কমিশনও ভোট গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে। তারা এখন ভোট গ্রহণে পুরোপুরি প্রস্তুত। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যেই প্রায় সকল জেলায় ব্যালট পেপার পৌঁছে গেছে।

এবার দেশের ৩০০টি আসনে ১০ কোটির বেশি ভোটার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। আপনি যদি ভোটার হয়ে থাকেন তাহলে এখনই জেনে নিতে পারেন কোন ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবেন।

প্রথম ধাপ
অনলাইনে ভোট কেন্দ্রের তথ্য জানতে প্রথমেই services.nidw.gov.bd/voter_center এই ঠিকানায় প্রবেশ করুন।

দ্বিতীয় ধাপ
নির্ধারিত ফরমের প্রথম বক্সে জাতীয় পরিচয়পত্রের নাম্বার লিখুন। জাতীয় পরিচয়পত্র না থাকলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নাম্বার লিখুন। দ্বিতীয় বক্সে আপনার জন্ম তারিখ লিখুন। এরপর ক্যাপচায় দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যা গুলো তৃতীয় বক্সে লিখে ‘ভোটার তথ্য দেখুন’ ট্যাবে ক্লিক করুন।

সঠিক ভাবে সব তথ্য দিয়ে ফরমটি পূরণ করে সাবমিট করার পর ফরমের নিচেই আপনার ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোট কেন্দ্র ও এনআইডি নাম্বার দেখতে পারবেন।

দোহারে মহিলা লীগের বিক্ষোভ মিছিল

ঢাকার দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সহ আওয়ামী লীগ নেতাদের অভিযুক্ত করে নবাবগঞ্জ থানায় দাখিলকৃত অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে দোহারে বিক্ষোভ মিছিল করেছে দোহার উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুলের নেতৃত্বে ঝাড়ু মিছিলটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পাড়া রতন ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।

মহিলা লীগের নেতাকর্মীরা ২৪ ঘন্টার মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।

মিছিল থেকে ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দেয় নেতাকর্মীরা।

উল্লেখ্য যে, গত সোমবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শামীম গেস্ট হাউসে অবস্থানকারী দৈনিক যুগান্তর ও যুমনা টেলিভিশনের বেশ কয়েকজন সংবাদকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে দোহারে উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন সহ নবাগঞ্জের আরও ১৪ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়।  অভিযোগটি দায়ের করেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুজিবুর রহমান মাসুদ।

সুতারপাড়ায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন

ঢাকা-১ আসনে দোহারে নৌকা প্রতীকের দুটি নির্বাচনী প্রচারণা ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পোস্টার ও প্যান্ডেল পুড়ে গেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার রাত একটার দিকে উপজেলার সুতারপাড়া কারিগরপারার আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প ও গাজির টেক গ্রামের আয়নাল মেম্বারের বাড়ি সংলগ্ন নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত একটার দিকে দুটি মোটরসাইকেল করে ছয়জন মুখোশধারী সন্ত্রাসী সুতারপাড়া কারিগর পাড়ার নির্বাচনী ক্যাম্প ও গাজিরটেক গ্রামের আয়নাল মেম্বারের বাড়ি সংলগ্ন নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ক্যাম্পে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশে নির্বাচনী প্রতিপক্ষ সমর্থকরা অথবা নির্বাচন বানচাল করার জন্য দুর্বৃত্তরা এ কাজ করেছে।

দোহার পৌরসভার কমিশনার সুতারপাড়া নিবাসী আনোয়ার হোসেন বলেন, রাত একটার দিকে সুতারপাড়া কারিগরপারার নির্বাচনী ক্যাম্পে দুটি মোটরসাইকেল করে মুখোশধারী ছয়জন আরোহী পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলে স্থানীয়রা চিৎকার শুরু করে। এসময় মুখোশধারীরা পটকা ফাটিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

আওয়ামী লীগ নেতাদের নামে মামলা: দোহারে ও নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

ঢাকার নবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সহ আওয়ামী লীগ নেতাদের অভিযুক্ত করে নবাবগঞ্জ থানায়  দাখিলকৃত অভিযোগের প্রতিবাদে বুধবার বিকেলে দোহার ও নবাবগঞ্জে বিক্ষোভ করেছে উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোহার - নবাবগঞ্জ

বুধবার বিকেলে দোহারে উপজেলা পরিষদ থেকে বিক্ষোভ মিছিলটি বের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রতন স্বাধীনতা ভাষ্কর্যের সামনে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। মিছিলে ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দেয় নেতাকর্মীরা। বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ২৪ ঘন্টার মধ্যে অভিযোগ প্রত্যাহারের দাবি জানান, অন্যথায় আরও কঠোর অন্দোলনের হুশিয়ারি দেন।

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে এই সাজানো নাটক করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আমাদের জড়িয়ে এই মিথ্যা মামলা দায়ের করেছে।

এতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, আওয়ামীলীগ নেতা সুরুজ আলম, ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.মাসুদ মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি মু.আলমাস উদ্দিন, দোহার উপজেলা স্বেচছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বেপারী, দোহার পৌর যুবলীগের সভাপতি মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক নবী হোসেন, সাবেক ঢাকা জেলা ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সেন্টু,আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির জয়নাল আবেদীন,সদস্য সুরুজ আলম সুরুজ, সাবেক ছাত্রলীগ নেতা রাজিব শরীফ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হোসেন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

দোহার - নবাবগঞ্জ

অপরদিকে নবাবগঞ্জ উপজেলা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেছে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন। ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে এই মিছিলে দোহার উপজেলা চেয়ারম্যান আলমগির হোসেন ও আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

দোহার - নবাবগঞ্জ

উল্লেখ্য যে, গত সোমবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শামীম গেস্ট হাউসে অবস্থানকারী দৈনিক যুগান্তর ও যুমনা টেলিভিশনের বেশ কয়েকজন সংবাদকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন সহ নবাগঞ্জের আরও ১৪ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়।  অভিযোগটি দায়ের করেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুজিবুর রহমান মাসুদ।

নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রানার উপর হামলা

ঢাকার নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা (২৫) সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার কলাকোপা হাড়ভাঙা ব্রীজের ঢালে তার উপর হামলা করে সন্ত্রাসীরা।  ঢাকা জেলা ছাত্রলীগের এক নেতা তার বাহিনী নিয়ে রানার উপর হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত রানা উপজেলার কাশিমপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে কলাকোপা খন্দকার বাড়ির পাশে নৌকার প্রার্থী সালমান এফ রহমানের নির্বাচনী সভা থেকে ফিরছিলেন মেহেদী হাসান রানা। এসময় কলাকোপা হাড়ভাঙা ব্রীজের ঢালে আসলে ২৫/৩০ জন সন্ত্রাসী চাকু, চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে রানার ওপর ঝাপিয়ে পড়ে। রানার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা যায়। স্থানীয়রা আহত রানাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস,আই) কামরুল ইসলাম জানান, ঘটনার পর পরই মৌখিক অভিযোগ পেয়ে মাহবুবকে আটক করতে তার বাড়িতে অভিযান চালানো হয় কিন্তু তাকে পাওয়া যায়নি।

নবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা

গত সোমবার রাতে নবাবগঞ্জের শামীম গেস্ট হাউসে অবস্থানকারী দৈনিক যুগান্তর ও যুমনা টেলিভিশনের সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।  মামলাটি করেছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুজিবুর রহমান মাসুদ।

মামলায় দোহার উপজেলা চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেনকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়া নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূরে আলমসহ ১৪ জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হচ্ছেন নবাবগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. পলাশ, ওই উপজেলার বাসিন্দা মুরাদ শিকদার, খৈমুন্দিন, মুরাদ হোসেন, অনুপম দত্ত নিপু, মুখলেছুর রহমান, শহিদুল ইসলাম সেন্টু, সিয়াম, মো: শহিদুল, ওয়াশিম ওরফে আজিজ মোল্লা, মুজিবুর দেওয়ান ও চুড়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল বেপারি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রচার কাজের সংবাদ যাতে গণমাধ্যমে তুলে না ধরা হয় সে ব্যাপারে হুমকি দেয়। এ ঘটনায় এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দেয়ার অনুরোধ জানানো হয়।