সাধ্যের সবটুকু দিয়ে দোহার-নবাবগঞ্জকে সাজাতে চাই: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা ঢাকা-১ আসনের নবনির্বাচিত এমপি সালমান এফ রহমান বলেছেন, আমি আপনাদের ও এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে নির্বাচন করেছি। আমার কাছে আপনাদের অধিকার অনেক। এই ৫ বছরে জানি না কতটুকু উন্নয়ন করতে পারব। কিন্তু কথা দিলাম, সাধ্যের সবটুকু দিয়ে দোহার-নবাবগঞ্জকে ঢেলে সাজাতে চাই।

গতকাল শনিবার নিজ নির্বাচনী এলাকা নবাবগঞ্জে নির্বাচনোত্তর শুভেচ্ছাবিনিময়ে তিনি এ কথা বলেন। সালমান এফ রহমান বলেন, আমি আপনাদের এলাকার সন্তান ছিলাম। আপনাদের মূল্যবান ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। আপনাদের প্রতিটি ভোট আমার কাছে মহামূল্যবান। ফলে আপনাদের প্রতি আমার দায়িত্ব অনেক গুণ বেড়ে গেছে।

সালমান এফ রহমান বলেন, আমাদের নবাবগঞ্জে সবচেয়ে বড় সমস্যা রাস্তাঘাট। এ ছাড়া দোহারে পদ্মা ভাঙনরোধসহ যেসব সমস্যা আছে আমি তা সমাধানের জন্য কাজ করে যেতে চাই। আমি আপনাদের দেখিয়ে দিতে চাই, আমি আপনাদের কাছে যেসব ওয়াদা করেছিলাম তা পূরণ করেছি। আপনারা জানেন, আমি ইতোমধ্যে দোহার-নবাবগঞ্জের যোগাযোগব্যবস্থা উন্নয়নে ৪৬৯ কোটি টাকার একটি বড় প্রকল্প পাস করিয়েছি; পদ্মার ভাঙনরোধে ১ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্প পাস করিয়েছি। কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।

বেক্সিমকোর সহসভাপতি বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে। তাই তো বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বই দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মনজুর হোসেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আ. বাতেন মিয়া, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার-নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ। উপজেলার সাধারণ স¤পাদক জালাল উদ্দিন, নবাবগঞ্জ থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোস্তফা কামাল, দোহার থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রমুখ।

দোহার নবাবগঞ্জ পাচ্ছে ২ মন্ত্রী!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২/১ দিনের মধ্যে ঘোষণা করে হবে মন্ত্রীপরিষদ। আর এতে সৌভাগ্যবান ঢাকা-১ সংসদীয় আসনের জনগণ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে তারা পাচ্ছেন ২ মন্ত্রী।

নবনির্বাচিত সাংসদ সালমান এফ রহমান পাচ্ছেন মন্ত্রীত্ব। সড়ক ও সেতু, পরিকল্পনা, ডাক ও টেলিযোগাযোগ বা বাণিজ্য যে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি।

আর পূর্বের ন্যায় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন দোহার উপজেলার শাইনপুকুরের কৃতি সন্তান জনাব  আসাদুজ্জামান খান কামাল। সেক্ষেত্রে তার ডেপুটি নিযুক্ত হচ্ছেন সাবেক আইজিপি নুর মোহাম্মদ।

ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার নাজমুল হুদা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ঢাকা বিশেষ জজ আদালত-২-এর বিচারক এইচ এম রুহুল ইমরান তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই সঙ্গে অসুস্থ মর্মে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ ছাড়া তাকে কারাগারে ডিভিশন প্রদানেরও আদশে দিয়েছেন আদালত।

এর আগে নাজমুল হুদাকে চার বছরের কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়ের কপিটি বিচারিক আদালতের হাতে পৌঁছার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। অন্যথায় বিচারিক আদালত তার গ্রেপ্তার নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে। সেই মর্মে আজ রোববার আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে আপিলের শর্তে জামিনের আবেদন করেন নাজমুল হুদা।

প্রসঙ্গত, আকতার হোসেন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর জাহির হোসেনের কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে ২০০৭ সালের ২১ মার্চ দুদক নাজমুল হুদা ও তার স্ত্রী বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করে। এ মামলায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন এমপি হোস্টেলে স্থাপিত বিশেষ জজ আদালত একই বছরের ২৭ আগস্ট এক রায়ে নাজমুল হুদাকে ৭ বছর ও সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেন।

রায়ের বিরুদ্ধে ওই দম্পতি হাইকোর্টে আপিল করেন। এ আপিলের ওপর শুনানি শেষে ২০১১ সালের ২০ মার্চ এক রায়ে হাইকোর্ট তাদের খালাস দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এরপর আপিল বিভাগ ২০১৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্টের রায় বাতিল করেন এবং পুনরায় হাইকোর্টে বিচার করার নির্দেশ দেন। এরপর মামলাটির পুনরায় শুনানি শেষে হাইকোর্ট রায় দেন। রায়ে নাজমুল হুদাকে চার বছর কারাদণ্ড এবং সিগমা হুদাকে তার কারাভোগকালীন সময়কে সাজা হিসেবে ঘোষণা করেন।

পরে আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনও খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।

আবার মোটর সাইকেলে ঝড়ে গেল আরেকটি প্রান  

মোটর সাইকেলে ঝড়ে গেল আরেকটি তাজা প্রাণ। বুধবার রাতে দোহারের মালিকান্দা গ্রামের আতাহার মোল্লার ছেলে মিরাজ হাসান(২০) মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হন। বুধবার রাতে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, মিরাজ একটি অনুষ্ঠানে যোগ দিতে মোটর সাইকেল নিয়ে বুধবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার খালপাড় যাচ্ছিলেন। মোটর সাইকেলটি দিঘীরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পাইপের উপর ছিটকে পরলে আহত হয় মিরাজ। পরে গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার সময় পথেই মৃত্যু হয় তার।

লাইফ সাপোর্টে দোহারের এস আই আরিফ

সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঢাকার দোহার থানার এএসআই মো. আরিফ হোসেন (৩৫)। গত ১ জানুয়ারিতে সড়ক দূর্ঘটনার শিকার হন আরিফ হোসেন।

দোহার থানার এএসআই ও তার সহকর্মী শাহিনুর ইসলাম জানান, গত ১ জানুয়ারি প্রশাসনিক কাজে মটরসাইকেলে করে ঢাকা যাওয়ার সময় দোহারের নিকড়া গ্রামে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পরলে মাথায় ও বুকে প্রচন্ড আঘাত পেয়ে গুরুত্বর আহত হয় আরিফ। পরে তাকে দ্রুত চিকৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারিরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে লাইফ সপোর্টে রাখা হয়েছে বলে জানান এ এস আই শাহিনুর ইসলাম।

সালমান এফ রহমানের সাথে দোহার উপজেলা ছাত্রলীগের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-১ সংসদীয় আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দোহার উপজেলা ছাত্রলীগ ও দোহার পৌরসভা ছাত্রলীগ। দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারন সম্পাদক উদয় হোসেন,  ও দোহার পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজামের নেতৃত্বে দোহার উপজেলা, জয়পাড়া কলেজ ছাত্রলীগ, দোহার পৌরসভা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় সালমান এফ রহমানের কাছে ফুলের তোড়া তুলে দেয় ছাত্রলীগ নেতৃবৃন্দ। এই সময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগির হোসেন, ঢাকা জেলা ছাত্রলীগ(দক্ষিন) এর সভাপতি গিয়াসউদ্দিন সোহাগসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সালমান এফ রহমান

 

ঢাকা-১৭ তে ১৬৮ ভোট পেলেন নাজমুল হুদা!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংহ প্রতীক নিয়ে ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা। সিংহ প্রতীক পেয়ে তিনি বলেছিলেন, “সিংহ যেমন বনের রাজা, আমিও তেমন গুলশানের রাজা হতে চাই। সিংহ কখনো পরাজিত হয় না, আমি এ নির্বাচনে জিতব।”

বিএনপির সাবেক এই মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা পেয়েছেন মাত্র ১৬৮ ভোট। ভোটের হিসেবে জামানত হারানোর কথা রয়েছে তাঁর। প্রার্থীদের ভোটের হিসেবে তিনি আছেন ষষ্ঠ স্থানে। ওই আসনে নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।

সালমান এফ রহমানের সাথে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-১ আসন সদ্য নির্বাচিত সংসদ সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানএর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি। ঢাকা-১ আসন থেলে   বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দোহার উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি –  চঞ্চল গুহ এবং সাধারণ সম্পাদক – সায়েদুর রহমান হিরা দোহার উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় আরও শতাধিক সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন এছাড়াও প্রধান শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম উপস্থিত ছিলেন।

জয়পাড়াতে বই উৎসব

‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’ এই স্লোগানকে সামনে রেখে আজ সারাদেশে উদযাপিত হচ্ছে বই উৎসব দিবস। নতুন বছরের প্রথম দিনে আজ সোমবার (১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশের চার কোটি ৪২ লাখ চার হাজার ১৯৭ শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার এ আয়োজন করেছে সরকার। এদিকে নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা। কেউ কেউ বই হাতে পেয়েই দৌড় দিয়েছে, আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে। এরি ধারাবাহিকতায় দোহারেও বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি স্কুল গুলোতে বই বিতরণ করা হয়। এবার দোহারে শিক্ষার্থী ছিল  ২৫৭৮৯ জন। এবার দোহারে মোট বই সংখ্যা ছিল তিন লক্ষ ঊনষাট হাজার চারশত আটচল্লিশ(৩৫৯৪৪৮) বিতরণ করাও হয়েছে সবগুলো।

মুকসুদপুরে বই উৎসব

সারা দেশের ন্যায় ঢাকা জেলার দোহার উপজেল অন্তভূক্ত মুকসুদপুর ইউনিয়নে প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে বিনামূল্যের নতুন পাঠ্যবই। মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ হান্নান মুকসুদপুর ইউনিয়নের প্রায় প্রতিটি বিদ্যালয়ে বই উৎসবে গিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, নতুন শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক স্তরের ৩৪ লাখ ২৮ হাজার ১০ শিক্ষার্থীর জন্য ৬৮ লাখ ৫৬ হাজার ২০টি পাঠ্যপুস্তক দেয়া হবে।