নবাবগঞ্জে প্রয়াত মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জ প্রতিনিধি. শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ওয়াসেক মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার প্রয়াত আব্দুল মজিদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কমিউনিষ্টপার্টি (সিপিবি) নবাবগঞ্জ উপজেলা কমিটি এর আয়োজন করেন। তিনি সিপিবি’র উপজেলা কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি ন্যাপ-কমিউনিষ্ট পার্টির বিশেষ গেরিলা বাহিনীর সদস্য ছিলেন বলে স্মরণ সভায় তাঁর কয়েকজন সহযোদ্ধা জানান।

গত ২৮ জানুয়ারি বিকেল ৩টায় নবাবগঞ্জের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। উপজেলা সিপিবি’র সম্পাদক মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সিপিবি’র উপজেলা সম্পাদক মোবারক হোসেন ঝন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী মনোয়ারা বেগম. মুক্তিযোদ্ধা- আবুল হোসেন মোড়ল, আব্দুল আজিজ, গাজী আব্দুল মান্নান, সাহেব আলী, সিপিবি’র জাতীয় পরিষদের সদস্য কমরেড আবিদ হোসেন, ঢাকা জেলার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সুকান্ত শফি চৌধুরী, গণসংহতি আন্দোলনের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী প্রমূখ।

উপজেলা নির্বাচনে দোহারে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

আসন্ন জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনে দোহার থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন দোহার উপজেলার বর্তমান চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। আজ সকালে শেখ হাসিনা সাক্ষরিত দলীয় মনোনয়নপত্র হাতে পান আওয়ামী লীগের এই ত্যাগী নেতা। তারুণ্যের অহংকার এই নেতার মনোনয়নে উল্লাস প্রকাশ করেছে দোহার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলমগীর হোসেন

প্রতিদিনের হাদিস: ঈমান

হাদিস নং ২১: উবায়দুল্লাহ ইবনু মু’আয (রহঃ) … ইবনু উমর (রাঃ) থেকে বর্ণনা করেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি বিষয়ের উপর ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, আর মুহাম্মদ তাঁর বান্দা ও রাসুল-এ কথার সাক্ষ্য প্রদান করা, সালাত (নামায/নামাজ) কায়েম করা, যাকাত দেয়া, বায়তুল্লাহর হজ্জ করা ও রামাযানের রোযা পালন করা।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারী রাবীঃ আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ)

হাদিস নং ২২: ইবনু নুমায়র (রহঃ) … তাঊস (রহঃ) থেকে বর্ণনা করেন যে, এক ব্যাক্তি আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-কে প্রশ্ন করলেন, আপনি কেন যুদ্ধে অংশ-গ্রহণ করছেন না? ইবনু উমর (রাঃ) বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই সাক্ষ্য দেয়া, সালাত (নামায/নামাজ) কায়েম করা, যাকাত দেওয়া, রামাযানের রোযা পালন করা ও বায়তুল্লাহর হাজ্জ (হজ্জ) করা।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারী রাবীঃ তাঊস (রহঃ)

হাদিস নং ২৩: খালাফ ইবনু হিশাম ও ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) … ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, আবদুল কায়সের (গোত্রের) একটি প্রতিনিধি দল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাযির হয়ে আরয করল, হে আল্লাহর রাসুল! আমরা রাবী’আ গোত্রের লোক। আমাদের এবং আপনার মধ্যে কাফির মুযার গোত্র বিদ্যমান। আমরা শাহরুল হারাম[১] ব্যতীত আপনার কাছে নিরাপদে পৌছতে পারি না। কাজেই আপনি আমাদের এমন কিছু -আদেশ দিন আমরা যে সবের আমল করতে পারি এবং আমাদের অন্যদের তৎপ্রতি আহবান জানাতে পারি।
রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তোমাদের আমি চারটি বিষয় পালনের আদেশ করছি এবং চারটি বিষয়ে নিষেধ করছি। তারপর তিনি তাদের এ সমন্ধে বর্ণনা দিলেন এবং বললেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। অতঃপর এর ব্যাখ্যায় তাদেরকে বললেন, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসুল-এ কথার সাক্ষ্য দেওয়া, সালাত (নামায/নামাজ) কায়েম করা, যাকাত দেওয়া এবং তোমাদের গনীমতলব্ধ সামগ্রীর এক-পঞ্চমাংশ আদায় করা। আর আমি তোমাদের নিষেধ করছি দূব্বা, হানতাম, নাকীর, মুকায়্যার থেকে।[২] খানাফ তাঁর বর্ণনায় আরও উল্লেখ করেছেন, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই বলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আঙ্গুল বন্ধ করেন।
১. শাহরুল হারাম- সম্মানিত মাসসমূহ; যিল্কদ, যিলহজ্জ, মুহাররম ও রজব। এ চারটি পবিত্র মাসে রক্তপাত ও যুদ্ধ নিষিদ্ধ ছিল। জাহিলী যুগের কাফিররাও তা মেনে চলত।
২. আগের দিনের আরবদের মধ্যে প্রচলত সুরাপাত্র।
দূব্বা – কদুর খোল বা লাউয়ের খোলস থেকে তৈরি পাত্র।
হানতাম – সবুজ রং এর কলস
নাকীর – খেজুর বৃক্ষের কান্ডমূল থেকে তৈরি পাত্র।
মুকায়্যার – আলকাতরা জাতীয় পদার্থের প্রলেপ দেওয়া পাত্র।

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারী রাবীঃ আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)

গ্রন্থঃ সহীহ মুসলিম
অধ্যায়ঃ কিতাবুল ঈমান
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন

কেরানীগঞ্জে উদ্বোধনের আগেই পাওয়ার গ্রিড স্টেশনে অগ্নিকাণ্ড, ক্ষতি ১০০ কোটি টাকা

0

ঢাকার কেরানীগঞ্জে মালঞ্চ এলাকায় উদ্বোধনের আগেই পল্লী বিদ্যুতের পাওয়ার গ্রিডস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। গত বুধবার রাত ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি বৈদ্যতিক ট্রান্সফরমারের যান্ত্রিক ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আরো ২টি ট্রান্সফরমার ও পাশের ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের ৭টি ইউনিট দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মূল্যবান তিনটি ট্রান্সফরমার, একটি ভবন ও ভবনে রাখা যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন, প্রকল্প পরিচালক শহীদ হোসেন, প্রকল্প ম্যানেজার মোসলে উদ্দিন, মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুল ইসলামের সমন্বয়ে একটি পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি বৃহস্পতিবারের মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। ২০১৬ সালে এই গ্রিডস্টেশনের নির্মাণকাজ শুরু করা হয়। স্টেশনটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়। গত ৭ই ফেব্রুয়ারি গ্রিডস্টেশনের ১ নম্বর ট্রান্সফরমারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

প্রবাসী ব্যবসায়ীদেরও সম্মেলন হওয়া দরকার

0

প্রবাসী প্রকৌশলী সম্মেলনের ধারাবাহিকতায় প্রবাসী ব্যবসায়ীদের নিয়েও অনুরূপ সম্মেলন আয়োজন করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের প্রথম সম্মেলনের শেষ দিনের একটি আয়োজনে তিনি বলেন, এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের আনুষ্ঠানিক সূচনা হলো। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়েও এ ধরনের সম্মেলনের আয়োজন করা আবশ্যক।

প্রকৌশলী সম্মেলনের দ্বিতীয় দিনে ‘ইন্ট্রেপ্রেনিওরশিপ ইন হাই-টেক ইন্ডাস্ট্রি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন সালমান এফ রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যাশিত দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করতে হলে প্রবাসী ব্যবসায়ী উদ্যোক্তা, প্রকৌশলীদের পাশাপাশি অন্য পেশাজীবীদেরও এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

‘চিপ ডিজাইন, উৎপাদন ও ব্যবহার’ প্রতিপাদ্যের এই সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, এর সুবিধা এবং অসুবিধা দুটিই রয়েছে। আমাদের প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে এর সুবিধাসমূহ কাজে লাগাতে হবে এবং এর ব্যবহারে সাবধানতা অবলম্বন করে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে।

সর্বোপরি, কৃত্রিম বুদ্ধিমত্তার যথার্থ প্রয়োগকে স্বাগত জানাতে হবে, কিন্তু এর ব্যাপক প্রয়োগের আগে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রায় ৩০০ প্রবাসী প্রকৌশলীর অংশগ্রহণে উন্নত দেশে কাজ করা প্রবাসী প্রকৌশলীদের অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে এই সম্মেলন শুরু হয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, জাপান এবং দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ৩০টি দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী সম্মেলনে অংশ নেন। বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে এই সম্মেলনের আয়োজন করা হয়।।

ভারত-পাকিস্তান যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশও – বিগ্রেডিয়ার সাখাওয়াত

0

যুদ্ধের দামামা বেজেই গেছে। তস্ত্র ভারত-পাকিস্তানের আমজনতা। হুঙ্কার, পাল্টা হুঙ্কার থেকে বোমাবাজি। দু’দেশের আকাশপথে উত্তেজনা বাড়ছেই। যুদ্ধবিমান ভূপাতিত ঘটানোর দাবি করছে দু’দেশই। হিংসার দাবানলে পুড়ছে কাশ্মীর।

কাশ্মীরের আগুন ছড়িয়ে ভারত-পাকিস্তানের ঘর পুড়েছে বহুবার। দুই দশক আগে কারগিল যুদ্ধও কাশ্মীরকে ঘিরে। পৃথিবীর ভূস্বর্গ বলে খ্যাত কাশ্মীরের জন্ম যেন যুদ্ধের ঘণ্টাধ্বনি শুনতেই। যে ধ্বনিতে প্রকম্পিত হয়েছে বিশ্ব। প্রকম্পিত হয়েছে দক্ষিণ এশিয়া।

আরও পড়ুন >> ভারতের সঙ্গে ফের শান্তি আলোচনার প্রস্তাব ইমরান খানের

ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনায় উত্তেজিত থাকে বাংলাদেশও। ওই দেশ দুটির মধ্যকার যুদ্ধাবস্থার অংশীদারত্বে বাংলাদেশের কোনো ভূমিকা না থাকলেও কোনো না কোনোভাবে এখানকার মানুষকে আলোড়িত করে।

ঐতিহাসিক, রাজনীতিক, সাংস্কৃতিক বা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও ভারত-পাকিস্তান নিয়ে বিভাজিত বাঙালি। যুদ্ধের ময়দান থেকে খেলার মাঠ পর্যন্ত এ বিভাজনের চিহ্ন লক্ষণীয়।

‘দেশ দুটি চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হলে বাংলাদেশে কী ধরনের প্রভাব পড়তে পারে’ জানতে চাওয়া হয় নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের কাছে। এই বিশ্লেষক বলেন, ‘আপতত আপনাকে টেনশনের দিকটাই আমলে নিতে হবে। ভারত-পাকিস্তানের আঙ্গিনা পার হয়ে বাংলাদেশের মানুষের মাঝেও চিন্তা বাড়িয়েছে বর্তমান অবস্থা।’

pk

‘যদিও বহু আগে থেকেই এমন চিন্তায় অভ্যস্ত আমরা। তবে প্রশ্ন হচ্ছে, আদৌও ভারত-পাকিস্তান চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হবে কি-না?’

সাখাওয়াত হোসেন বলেন, ‘কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে দ্বিধা আছে। নরেন্দ্র মোদির কাছে আসন্ন নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। এমন একটি ঘটনা থেকে নির্বাচনে সুবিধা পাওয়ার নজির এ অঞ্চলে আছে। নির্বাচনই যদি গুরুত্ব পায়, তাহলে যুদ্ধের চূড়ান্ত রূপ ফিকে হয়ে যাবে। কারণ ভারত-পাকিস্তান কেউই এই মুহূর্তে যুদ্ধে জড়াতে চাইবে না। যুদ্ধের পরিণতি কারো জন্যই সুখের হবে না।’

পরিস্থিতি বেসামাল হলে কী ঘটতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যে, ভারত ও পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এই অস্ত্র যেমন উত্তেজনা বাড়ায় তেমনি উত্তেজনা প্রশমিতও করে। টেনশন বাড়িয়ে যদি পরিস্থিতি বেসামাল হয় এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয় তাহলে গোটা দক্ষিণ এশিয়াতেই ধ্বংসলীলা দেখা দেবে।’

আরও পড়ুন >> ফের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে মোদি

‘বিশেষ করে ভারত-পাকিস্তান যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশও। কারণ একটি যুদ্ধের প্রভাব শুধু নির্ধারিত জায়গাতেই আটকে থাকে না। আর ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ ভারত-পাকিস্তান দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত।’

‘তবে ভারত-পাকিস্তানের মধ্যকার এমন পরিস্থিতিতে কোনো পক্ষকেই সমর্থন করা ঠিক হবে না। এমনকী কূটনৈতিকভাবেও কোনো দেশের পক্ষে অবস্থান নেয়া ঠিক হবে না’- যোগ করেন এম সাখাওয়াত হোসেন।

pk

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা-সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলা হয়। এতে অন্তত ৪৯ জন জওয়ান নিহত হন।

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ ওই হামলার দায় স্বীকার করে। পুলওয়ামা হামলার জবাব দিতেই গত মঙ্গলবার ভোররাতে পাকিস্তানের ভেতরে অভিযান চালায় ভারতের বিমানবাহিনী। এরপর পাকিস্তানের বিমানবাহিনীও পাল্টা জবাব দিতে ভারতের সীমানায় প্রবেশ করে। জম্মু-কাশ্মীর সীমান্ত রেখায় এখনও গোলাগুলির ঘটনা চলছে।

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে ১৯৪৭ সালে ঔপনিবেশিক ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হওয়ার পর থেকে। ১৯৪৮ থেকে ১৯৭১ সালের মধ্যে তিনবার যুদ্ধেও জড়িয়েছে তারা। তবে ১৯৯৯ সালে ‘কার্গিল যুদ্ধের’ পর গত ২০ বছরে বড় সংঘাতের দিকে এগোয়নি ‘চিরবৈরী’ দেশ দুটি।

আরও পড়ুন >> ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে কেন এই বিরোধ?

ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে এই অঞ্চলের শান্তিপ্রিয় মানুষদের মনে প্রশ্ন জেগেছে- আসলে কী ভাবছে দেশ দুটির সরকার। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ‘নতুন দিল্লি চায় না এই পরিস্থিতির আরও অবনতি হোক।’

একইভাবে পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চললেও সেই পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা তাদের নেই।’

pk

তবে চলমান পরিস্থিতি নিয়ে দুই দেশেই চলছে উচ্চ-পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্তাব্যক্তিদের বৈঠক। সেসব বৈঠক থেকে আসছে দেশ রক্ষার দৃঢ় প্রত্যয়। দুই দেশেই রাজনৈতিক নেতারা দিয়ে যাচ্ছেন জ্বালাময়ী বক্তৃতা। তারা নিজ নিজ দেশের সরকারদের দিয়ে যাচ্ছেন পূর্ণ সমর্থন।

খবরে প্রকাশ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল বৈঠক করেছেন ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে। এই অথরিটি দেশটির পরমাণু অস্ত্রভাণ্ডার বিষয়ে সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে, ভারতীয় সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তান বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ গতকাল দেশটির আকাশসীমা বাণিজ্যিক বিমান চলাচলের জন্যে বন্ধ করে দিয়েছে। ভারতও কাশ্মীর এবং পাঞ্জাবসহ দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন শহরের বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছে।

বুধবারের উল্লেখযোগ্য খবর

ফের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সেনা, বিমান, নৌসহ সব নিরাপত্তাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন >> আটক ভারতীয় পাইলটের ভিডিও প্রকাশ করল পাকিস্তান

পাকিস্তানের হামলায় ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান ভূপাতিত আর দুজন পাইলট আটক হওয়ার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা প্রকট আকার ধারণ করায় মোদির এই বৈঠক।

pk

গত মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানে ঢুকে হামলা চালানোর পর বাহিনীর প্রশংসা করে তিনি নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠক করেন। বিশেষ করে বিমানবাহিনীর ভূয়সী প্রশংসা করেন বলে ভারতীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়।

অন্যদিকে, পাকিস্তান দাবি করছে, তারা ভারতের দুজন পাইলটকে আটক করেছে। আর পাইলটের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত বেতার রেডিও পাকিস্তান থেকে। তবে প্রথমে এমন খবর উড়িয়ে দিলেও বুধবার সন্ধ্যার দিকে ভারতের পক্ষ থেকে একটি মিগ-২১ বিমান আর একজন পাইলট নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

যুদ্ধ শুরু হলে কারো হাতেই নিয়ন্ত্রণ থাকবে না : ইমরান

চলমান পাক-ভারত উত্তেজনার জেরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পৃথিবীতে যতগুলো বড় যুদ্ধ হয়েছে; তার সবগুলোই কার্যত ভুল হিসাব-নিকাশের ফল। তবে এই ভুল পথে না এগিয়ে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মাঝে শান্তি আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন >> আকাশসীমায় জরুরি অবস্থা, বিমান চলাচল বন্ধ করল পাকিস্তান

পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর অভিযানের জবাবে গতকাল ভারতীয় দুটি যুদ্ধবিমানে গুলি চালিয়ে ভূপাতিত করার জেরে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, বিশ্বে যতগুলো বড় যুদ্ধ হয়েছে তার পেছনে ছিল ভুল হিসাব-নিকাশ। হিটলার কখনো ভাবেননি যে যুদ্ধ এত বছর ধরে চলবে। আমেরিকানরা কখনো কল্পনা করেননি যে, ভিয়েতনাম ও আফগানিস্তানের যুদ্ধ দশকের পর দশক ধরে চলবে।

pk

ইমরান খান বলেন, আমাদের উভয় দেশের হাতেই পারমাণবিক অস্ত্র রয়েছে। সুতরাং আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। সংঘাত যদি শুরু হয়, তাহলে পরিস্থিতির নিয়ন্ত্রণ আমার হাতেও যেমন থাকবে না, তেমনই নরেন্দ্র মোদির হাতেও থাকবে না।

ইমরান বলেন, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনায় তিনি ভারতকে তদন্তকাজে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। আমরা ভারতের সঙ্গে কথা বলেছিলাম। তাদের বলা হয়েছিল, যদি একতরফা কোনো পদক্ষেপ নেয়া হয়, তাহলে তার জবাব দিতে বাধ্য হবে পাকিস্তান; সেটা যাই হোক না কেন।

পাকিস্তানে আটক ভারতীয় পাইলট

হাতে চায়ের কাপ। সেনাদের সঙ্গে গল্প করছেন। বলছেন, ‘পাকিস্তান সেনাবাহিনী খুব ভালোভাবে আমার যত্ন নিচ্ছে।’ পরস্পরের হামলার ঘটনায় পাকিস্তান যে ভারতীয় পাইলটকে আটক করে বলে জানিয়েছে তাকে একটি ভিডিওতে এভাবেই কথা বলতে দেখা যায়।

আরও পড়ুন >> ভারতের সব বিমানবন্দরে উচ্চ সতর্কতা

পাকিস্তানে আটক ভারতীয় ওই পাইলটের নাম অভিনন্দন। বর্তমানে তিনি পাকিস্তান সেনাবাহিনীর হেফাজতে আছেন। পাকিস্তানের দৈনিক ডনের অনলাইনের প্রতিবেদনে সেই পাইলটকে উদ্ধৃত করে বলা হচ্ছে, ভারতীয় বিমান বাহিনীর উয়িং কমান্ডার অভিনন্দন বলেন, ‘আমি এই ঘটনাটিকে রেকর্ডের কাতায় ফেলব আর আমি দেশে ফিরে যাওয়ার পরও আমার এমন বক্তব্য পরিবর্তন করবো না।’

অভিনন্দন বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনী বেশ ভালোভোবেই আমার সঙ্গে আচরণ করছে। তারা প্রত্যেকেই ভদ্র লোক। যে ক্যাপ্টেন আমাকে উদ্ধার করেছে তিনি থেকে শুরু করে সবাই যে আচরণ করেছে আমি আমার দেশের সেনাবাহিনীর কাছ থেকেও এমনটা প্রত্যাশা করি।’

pk

ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

ভারত ও পাকিস্তানকে যেকোনো মূল্যে সংঘাত এড়িয়ে সরাসরি যোগাযোগের মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিবৃতির মাধ্যেম এমন আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে মাইক পম্পেও বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি ভারতের সন্ত্রাসবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে চালানো অভিযান নিয়ে আমি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেছি। আমি তাকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরপত্তা-সংক্রান্ত অংশীদারিত্বের অংশ হিসেবে ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছি।’

আরও পড়ুন >> ভারত-পাকিস্তানের সামরিক শক্তির পার্থক্য কতটা?

মাইক পম্পেও আরও বলেন, ‘তাছাড়া আমি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশির সঙ্গেও কথা বলেছি। তাকে বলেছি, বর্তমানে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তাতে কোনো সামরিক পদক্ষেপ না নিয়ে তার সমাধানের আহ্বান জানিয়েছি। পাকিস্তানকে ব্যবহার করে যেসব সন্ত্রাসী সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করছে তাদের বিরুদ্ধে অর্থবহ পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছি।’

দুই দেশের প্রতি আহ্বান জানিয়ে মাইক পম্পেও আরও বলেন, ‘আমি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে যেকোনো মূল্যে উত্তেজনা কমিয়ে সংযত হওয়ার কথা বলেছি। তাছাড়া আমি তাদেরকে আলোচনার টেবিলে বসে এসব সমস্যার সমাধানের পথ খোঁজার কথাও জানিয়েছি।’

যুক্তরাষ্ট্রের আগেও ভারত-পাকিস্তান চলমান উত্তেজনা কমাতে সংযত হওয়ার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে ওআইসি পাকিস্তানে হামলার নিন্দা জানাায়।

উৎসঃ https://www.jagonews24.com/special-reports/news/484211

 

খালেদা জিয়া যে আচরণ করেছিলেন, সেটা ‘পিতাকে ফাঁসি দিয়ে ছেলেকে জল্লাদ বানানোর নামান্তর’ – মাহি

সংসদ ভবন থেকে: চার দলীয় সরকারের আমলে রাষ্ট্রপতিকে অপসারণ, দল থেকে বিতারণ এবং নিজের ওপর নিপীড়ন, নির্যাতন ও হামলাসহ তৎকালীন ক্ষমতাসীন দলের অগণতান্ত্রিক আচরণ সম্পর্কে সংসদে বক্তব্য দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব সাবেক রাষ্ট্রপতি ডাঃ এ কিউ এম বরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) ছেলে মাহি বি চৌধুরী।

এ সময় তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে যে আচরণ করেছিলেন, সেটা ‘পিতাকে ফাঁসি দিয়ে ছেলেকে জল্লাদ বানানোর নামান্তর।’

রোববার (২৪ ফেব্রুয়ারি) ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব ঘটনা তুলে ধরেন।

বিজ্ঞাপন
মাহি বি চৌধুরী বলেন, ‘এই সংসদে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিলো। একতরফভাবে রাষ্ট্রপতির বিরুদ্ধে বিষোদগার করা হয়েছিলো। অন্যায়ভাবে তাকে অপসারণ করা হয়েছিলো। আমি তখন এই সংসদের সদস্য ছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের নেতা। তিনি আমার নির্বাচনি এলাকা দিয়ে যাওয়ার সময় আমি তাকে স্বাগত জানিয়ে তোরণ নির্মাণ করেছিলাম। আমি চেয়েছিলাম শ্রদ্ধার রাজনীতি শুরু হোক। আমি যখন থেকে রাজনীতি শিখেছি তখন থেকেই জেনেছি আওয়ামী লীগ আমাদের চির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। কিন্তু আমি দেখেছি আমার বাবা বদরুদ্দোজা চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কী রকম শ্রদ্ধা করতেন।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে কী অভিযোগ ছিলো? অভিযোগ ছিলো তিনি একজন প্রয়াত রাষ্ট্রপতির (জিয়াউর রহমান) কবরে যাননি জিয়ারত করতে। এ কারণে রাষ্ট্রপতি হওয়ার পর মাত্র ৭ মাসের মাথায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। একদিন বিএনপি নেতা তারেক রহমান আমাকে ফোন করে বললেন, ‘আমি রাষ্ট্রপতির সঙ্গে ডিনার করবো। তিনি মেন্যুও জানিয়েছিলেন। আমি আমার মাকে জানালাম। ডিনার তৈরি হচ্ছে। এই সময় বঙ্গভবনের নিরাপত্তা পরিবর্তন হলো। পিজিআরকে সরিয়ে এসএসএফ নিয়ন্ত্রণ নিলো। এরপর বিএনপির সংসদীয় দলের সভায় রাষ্ট্রপতিকে অপসারণের সিদ্ধান্ত হয়।’

তিনি বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রী এবং বিএনপির সংসদীয় দলের নেতা খালেদা জিয়া আমাকে বললেন, তুমি দলের সর্বকনিষ্ঠ সদস্য, তুমি এই সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানিয়ে দেবে এবং পদত্যাগ পত্র নিয়ে আসার দায়িত্ব তোমার। এ যেন অন্যায়ভাবে পিতাকে ফাঁসি দেওয়ার আদেশ দেওয়া হলো। আর ছেলেকে বানানো হলো জল্লাদ’—বলেন মাহি বি চৌধুরী।

২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত মোট ২৯ বার আক্রমণের শিকার হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বাড়িতে রাতের অন্ধকারে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। জীবন নিয়ে কোনোরকম আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। আমরা বাসা ভাড়া পাইনি। বাসা ভাড়ার জন্য যেখানে যাই সেখানেই সরকারের গোয়েন্দা সংস্থা বাধা দেয়। আমরা একটি মামলা করেছিলাম। ১২ বছর পার হয়ে গেছে। কিন্তু তদন্ত রিপোর্ট প্রকাশ হয়নি।’

মাহি বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের সঙ্গে জোট করে আমরা নির্বাচন করেছি। এর আগে ড. কামাল হোসেনকে নিয়ে একটি জোট করার উদ্যোগ নিয়েছিলাম। আমরা বলেছিলাম, প্রত্যক্ষ-পরোক্ষভাবে কোনো স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে জোট হবে না। কিন্তু এতে তারা রাজি হননি। ড. কামাল হোসেন তার বাসায় আমাদের আমন্ত্রণ জানিয়ে বাড়ির দরজা বন্ধ রেখেছিলেন। লুকিয়ে লুকিয়ে তারা অনৈতিক চুক্তি করলেন। তারা জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নিলেন। তখন আমরা আওয়ামী লীগ, ১৪ দল ও জাতীয় পার্টির জোটে যাই। আমরা স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নিয়েছি। আমাদের মধ্যে মতপার্থক্য আছে। কিন্তু মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধীদের প্রশ্ন যখন আসবে তখন আমাদের ঐক্য অক্ষুন্ন থাকবে।’

নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যমুনা সেতুর ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে ৬ লাখ টাকা ঘুষের মামলার তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য। তিনি জানান, সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সকাল সোয়া ১০টা থেকে দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ করছেন। নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৪ ফেব্রুয়ারি তার ধানমন্ডির বাসার ঠিকানায় তলবি নোটিশ পাঠানো হয়েছিল।

২০০৮ সালের ১৮ জুন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় যমুনা বহুমুখী সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মর্গানেট ওয়ান লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের কাছ থেকে ২০০৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ১৯টি চেকের মাধ্যমে ৬ লাখ টাকা ঘুষ নেন। এ ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন।

বিজ্ঞাপন
এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে ঘুষ গ্রহণ মামলার অভিযোগে বলা হয়েছে, যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মর্গানেট ওয়ান লিমিটেডকে নিযুক্ত করা হয়।

যোগাযোগমন্ত্রী থাকার সময় নাজমুল হুদা ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে মাসে ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। দাবিকৃত টাকা তার স্ত্রীর মালিকানায় পরিচালিত ‘খবরের অন্তরালে’ পত্রিকার হিসাবে জমা দেওয়ার জন্য বলেন। টাকা দেওয়া না হলে ওই প্রতিষ্ঠানের ঠিকাদারি নিয়োগ বাতিল করে কালো তালিকাভুক্ত করার হুমকি দেওয়া হয়। নিরুপায় হয়ে ব্যাপক ব্যবসায়িক ক্ষতি বিবেচনা করে মাসিক ২৫ হাজার টাকা উৎকোচ প্রদানের প্রস্তাব করলে নাজমুদ হুদা দম্পতি তাতে রাজি হন। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান মর্গানেট ওয়ান লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের কাছ থেকে ২০০৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ১৯টি চেকের মাধ্যমে ৬ লাখ টাকা ঘুষ নেন।

নবাবগঞ্জে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

‘বিজ্ঞান ও সংস্কৃতি এনে দেয় জীবনের গতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের ৩ দিনব্যাপী বিজ্ঞান, বাণিজ্য, ভূগোল, কম্পিউটার ও কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। এই মেলায় বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা বিজ্ঞান,বাণিজ্য,ভূগোল,কম্পিউটার ও কৃষি বিষয়ের উপর ১৫৩টি প্রজেক্টে ৪৫৯ জন করে ছাত্র অংশ নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার আলবার্ট রত্ন সিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরির্ষদের সভাপতি ও ঢাকা ধর্মপ্রদের সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ।

প্রধান অতিথির বক্তব্যে বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশের অন্যতম মাধ্যম। তোমরা এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শিখতে পারবে কিভাবে একত্রে কাজ করা যায়। তাই তোমাদের উচিত আজকের এই শিক্ষাকে আরও জোড়ালো করে সমাজ ও দেশের উপকার করা। তোমরা যখন তোমাদের ভেতরের সুপ্ত প্রতিভাকে কাজে লাগাতে পারবে ঠিক তখন তোমরা হবে দেশ ও দশের গর্বিত সন্তান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন,সহকারী কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেন, কৃষি কর্মকর্তা মো. শহীদুল আমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সাইদুর রহমান, বান্দুরা ইউপি চেয়ারম্যান হিল্লাহ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চিকিৎসক রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শংশাঙ্ক ভূষন পাল চৌধুরি প্রমূখ। অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরির্দশন করেন। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সিনহার বিরুদ্ধে হুদার মামলার প্রতিবেদন ৭ এপ্রিল

0

ঘুস চাওয়ার অভিযোগ এনে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে ৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় পরবর্তী দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার।
গত ২৭ সেপ্টেম্বর ঘুস চাওয়ার অভিযোগ এনে সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। এ মামলার তদন্তে রয়েছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

মামলায় নাজমুল হুদা অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক এক কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চেয়েছিলেন এসকে সিনহা।