দোহারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পেইনের আওতায় সারাদেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আওতায় শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ক্যাম্পইন চলবে। এই ক্যাম্পইনে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১৫ থেকে ১৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এরি ধারাবাহিকতায় দোহারে পালিত হলো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন(২২/৬/২০১৯)।

 ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দোহারে এই ভিটামিন ‘এ’ ক্যাম্পইনের উদ্বোধন করেন ( শনিবার সকালে) উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।  এই ভিটামিন ‘এ’ ক্যাম্পইনের আয়োজন করা হয় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এসময় উপস্থিস ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন সহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তারা। দোহারে এবার ২১২ টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানে হয়। দোহারে এবার টার্গেট ছিল ৪০৩০ জন শিশুকে নিল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে  ৬ মাস থেকে ১১ মাস বয়সের ও ২৪৩৮৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ১বছর থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের ।  প্রত্যেকটি কেন্দ্রে ২ জন করে স্বাস্থ্যকর্মী টিকা খাওয়ানোর দায়িত্ব পালন করবে।

দোহার উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

দোহার উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ওই ছাত্রীর (১৫) মা ৩ জনের বিরুদ্ধে মামলা করার পর তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় শাওন (২৫) নামে এক যুবককে আটক করেছে দোহার থানা পুলিশ। শাওন উপজেলার গাজীর টেক এলাকার লুৎফর রহমানের ছেলে। মামলার অন্য অপর দুই আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, নবাবগঞ্জ উপজেলার ঐ নারীর সাথে সাথে দীর্ধদিন ধরে পরিচয় হয় জয়পাড়া আরিয়ান ফ্যাশনের কর্মচারী ফয়সাল সিকদারের (২৫)। বুধবার তিনি আরিয়ান ফ্যাশনে আসলে ফয়সাল সিকদার ও দোকানের অন্য দুই কর্মচারী শাওন (২৫) ও বাবুল (২৩) কে নিয়ে পাশের ড্রিম চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে গেলে ফয়সাল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় দুই যুবক সহযোগিতা করে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার ৩ জনকে আসামী করে দোহার থানায় একটি মামলা দায়ের করে। শুক্রবার সকালে শাওনকে আরিয়ান ফ্যাশনের সামনে থেকে আটক করে। বৃহস্পতিবার ধর্ষিতাকে ফরেনসিক টেস্টের জন্য ঢাকা মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা অখিল চন্দ্র সরকার জানান, আমরা একজন আসামীকে আটক করেছি অন্য আসামীদের আটকের জন্য সর্বাত্নক চেষ্টা চলছে।

দোহারে চার হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার অনুষ্ঠিত হয়। এ সময় দোহারে চার হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নেয়া হয়। এ ক্যাম্পেইনের আওতায় সারাদেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন সহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তারা। দোহারে এবার ২১২ টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানে হয়। দোহারে এবার টার্গেট ছিল ৪০৩০ জন শিশুকে নিল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে  ৬ মাস থেকে ১১ মাস বয়সের ও ২৪৩৮৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ১বছর থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের ।  প্রত্যেকটি কেন্দ্রে ২ জন করে স্বাস্থ্যকর্মী টিকা খাওয়ানোর দায়িত্ব পালন করবে।

স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আওতায় শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ক্যাম্পইন চলবে। এই ক্যাম্পইনে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১৫ থেকে ১৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এরি ধারাবাহিকতায় দোহারে পালিত হলো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন(২২/৬/২০১৯)।

 ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দোহারে এই ভিটামিন ‘এ’ ক্যাম্পইনের

উদ্বোধন করেন ( শনিবার সকালে) উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।  এই ভিটামিন ‘এ’ ক্যাম্পইনের আয়োজন করা হয় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

জন দূর্ভোগ: দোহারে যাত্রী ছাউনির বেহাল দশা, সংষ্কারের উদ্যোগ নেই কর্তৃপক্ষের

যাত্রীদের উঠানামা ও অপেক্ষার জন্য দোহারের বিভিন্ন বাস স্টপেজ সংলগ্ন স্থানে রয়েছে তিনটি যাত্রী ছাউনি। কিন্তু প্রধান সড়কের পাশেই এ যাত্রী ছাউনির আজ বেহাল দশা। ইট বালু দিয়ে দখল হয়ে আছে প্রতিটি যাত্রী ছাউনি, বসার কোনো অবস্থাই নেই। অনেকে জানেনা দোহারে যাত্রী ছাউনি আছে। সরেজমিনে ঢাকার দোহারের বিভিন্ন যাত্রী ছাউনির এ চিত্র দেখা যায়।
দোহারের নুরপুর খেলার মাঠ সংলগ্ন যাত্রী ছাউনিতে কোনো মানুষকে অপেক্ষা করতে দেখা যায় না, দেখা যায় শুধু ইট বালু ও মাটির স্তূপ। এছাড়াও মালিকান্দা উপ-স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন যাত্রী ছাউনিতে বেশ কিছুদিন মোটর সাইকেলের তেল বিক্রি করতে দেখা যায়। নারিশা পশ্চিমচর বাস স্টপেজ সংলগ্ন যাত্রী ছাউনিতেও কোনো মানুষকে অপেক্ষা করতে দেখা যায়না। যাত্রী সাধারণের অভিযোগ এখানে যাত্রী ছাউনি আছে কিন্তু যাত্রীদের জন্য নয়। চায়ের দোকান তেলের দোকান আর সন্ধা হলে বখাটেদের আড্ডা বসে এসব যাত্রী ছাউনিতে। স্থানীয় যাত্রীদের অভিযোগ প্রতিদিন বিভিন্ন কাজে বাসে যাতায়াত করতে হয়, কিন্তু যাত্রী ছাউনির এ বেহাল দশার কারনে বাইরে দাড়িয়ে তাদের বাসের জন্য অপেক্ষা করতে হয়।
স্থানীয় এক বেসরকারি চাকুরীজীবী নিউজ৩৯ কে জানান, ছাউনি থেকে কি হবে, বসার পরিবেশ তো থাকতে হবে। সঠিক রক্ষণাবেক্ষণ না করায় আর অযত্ন-অবহেলায় দোহারের যাত্রী ছাউনিগুলোর আজ এই বেহাল দশা। সরেজমিনে দেখা যায় নুরপুর খেলার মাঠ সংলগ্ন যাত্রী ছাউনি ইট বালুর স্তূপে দখল হয়ে আছে। দোহার উপজেলা প্রশাসনের নিকট যাত্রী সাধারণের দাবী অবৈধ দখল আর অব্যবহারযোগ্য যাত্রী ছাউনি ভেঙে পরিকল্পিতভাবে নতুন করে নির্মাণ করলে উপকৃত হবেন দোহারবাসী।

জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কমিটি গঠন: দোহারের আতিক সোহান সহ-সভাপতি নির্বাচিত

অ্যাডভোকেট মো. আশরাফ জালাল খান মননকে সভাপতি ও মো. আব্দুল মোমেন মিয়াকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের ১২৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এর মাঝে সহ-সভাপতি হিসাবে জায়গা করে নিয়েছেন ঢাকা জেলার দোহার উপজেলার কৃতি আইনজীবী অ্যাডভোকেট আতিক সোহান।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ফরিদুল ইসলাম ফরিদ ও সদস্য সচিব অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান টিটু আজ এই কমিটি অনুমোদন করেন।

এই কমিটির সহ-সভাপতি আতিক সোহান জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র ও জয়পাড়া কলেজের কৃটি শিক্ষার্থী এই তরুন আইনজীবি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। পালন করেছেন বিভিন্ন রাজনৈতিক দায়িত্ব। বাংলাদেশ বিশ্ব বিদ্যালয় থেকে আইনে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিলের অধিনে আইন পেশা শুরু করেন। এছাড়া তিনি ঢাকা জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার রাতে সংগঠনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটি অনুমোদন করে নেতারা বলেন, জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে আইনের ছাত্রদের একই ছাতার নিচে আনতে সক্ষম হবে এ কমিটি। পাশাপাশি আওয়ামীলীগ সরকারের মামলায় জর্জরিত ছাত্রদল নেতা-কর্মীদের আরো বৃহৎ পরিসরে আইনি সেবা করার সক্ষমতা দেখাবে।

সর্বোপরী, বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।

প্রতিদিনের হাদিস: ঈমান

হাদিস নং ৯: আদম ইবনু ইয়াস (রহঃ) … আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলিম সে-ই, যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির সে-ই, যে আল্লাহ্ তা’আলার নিষিদ্ধ কাজ ত্যাগ করে।

আবূ আবদুল্লাহ (রহঃ) বলেন, আবূ মু’আবিয়া (রহঃ) বলেছেন, আমার কাছে দাউদ ইবনু আবূ হিন্দ (রহঃ) আমির (রহঃ) সূত্রে বর্ণনা করেছেনঃ তিনি বলেছেন যে, আমি আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস বর্ণনা করতে শুনেছি এবং আবদুল আ’লা (রহঃ) দাউদ (রহঃ) থেকে, দাউদ (রহঃ) আমির (রহঃ) থেকে, আমির (রহঃ) আবদুল্লাহ (রাঃ) থেকে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস বর্ণনা করেছেন।

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

বর্ণনাকারী রাবীঃ আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাঃ)

হাদিস নং ১০: সা’ঈদ ইবনু ইয়াহ্ইয়া ইবনু সা’ঈদ আল উমাবী আল কুরাশী (রহঃ) … আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলাল্লাহ! ইসলামে কোন্ কাজটি উত্তম? তিনি বললেনঃ যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে।

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

বর্ণনাকারী রাবীঃ আবূ মূসা আশ’আরী (রাঃ)

গ্রন্থঃ সহীহ বুখারী

অধ্যায়ঃ ঈমান

পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন

বাংলায় এসএমএস পাঠালে খরচ ইংরেজির অর্ধেক

বাংলায় এসএমএস পাঠানোর খরচ কমিয়ে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বাংলায় প্রতি এসএমএসে খরচ হবে মাত্র ২৫ পয়সা। বিটিআরসি সম্প্রতি মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধানদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বলে সংস্থার একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

কমিশনের সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের উপ-পরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত গত ১৩ জুনের নির্দেশনায় বলা হয়, ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে প্রেরিত বাংলায় এসএমএসের ট্যারিফ সর্বোচ্চ শূন্য দশমিক ২৫ টাকা (ভ্যাট ও ট্যারিফ ব্যতীত) নির্ধারণ করা হলো। যা আগামী ২০ জুন  থেকে কার্যকর করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এবং রবি, বাংলালিংক ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা পাঠানো হয়েছে।

বর্তমানে প্রতি এসএমএসে খরচ ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ব্যতীত)। ২০১০ সালের ১৫ আগস্ট থেকে এ ট্যারিফ কার্যকর আছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলায় এসএমএসের খরচ কমানো নিয়ে মঙ্গলবার (১৮ জুন) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, বাংলায় একটি এসএমএস পাঠাতে ইংরেজির দ্বিগুণ খরচ হয়, কারণ বাংলায় অক্ষর বেশি হয়ে যায়। সেই অসুবিধার যুগ অতিক্রান্ত। এখন রাষ্ট্রভাষায় এসএমএস পাঠান ইংরেজির অর্ধেক দামে।

প্রতিদিনের হাদিস: ঈমান

হাদিস নং ৭: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীঃ ইসলামের ভিত্তি পাঁচটিঃ মৌখিক স্বীকৃতি (ইয়াকীনসহ) এবং কর্মই ঈমান এবং তা বাড়ে ও কমে। আল্লাহ্‌ তা’আলা ইরশাদ করেনঃ যাতে তারা তাদের ঈমানের সাথে ঈমান দৃঢ় করে নেয় (৪৮ : ৪)। আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। (১৮ঃ ১৩)। এবং যারা সৎপথে চলে আল্লাহ্‌ তাদের অধিক হেদায়াত দান করেন (১৯ঃ ৭৬)। এবং যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ্‌ তাদের অধিক হেদায়াত বাড়িয়ে দেন এবং তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দেন (৪৭ঃ ১৭), যাতে মু’মিনদের ঈমান বেড়ে যায় (৭৪ঃ ৩১)। আল্লাহ্‌ তা’আলা আরো ইরশাদ করেন, এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মু’মিন এ তো তাদের ঈমান বাড়িয়ে দেয়। (৯ঃ ১২৪) এবং তাঁর বাণীঃ (فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا) “সুতরাং তোমরা তাদের ভয় কর; আর এটা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছিল” (৩ঃ ২৭৩)। (وَمَا زَادَهُمْ إِلاَّ إِيمَانًا وَتَسْلِيمًا) “আর এতে তাদের ঈমান ও আনুগত্য বাড়লো।” (৩৩ঃ ২২)। আর আল্লাহ্‌র জন্য ভালবাসা ও আল্লাহ্‌র জন্য ঘৃণা করা ঈমানের অংশ।

উমর ইবনু আবদুল আযীয (রহঃ) আদী ইবনু আদী (রহঃ) এর কাছে এক পত্রে লিখেছিলেন, ‘ঈমানের কতকগুলো ফরয, কতকগুলো হুকুম-আহকাম, বিধি-নিষেধ এবং সুন্নাত রয়েছে। যে এগুলো পরিপূর্ণরূপে আদায় করে তার ঈমান পূর্ণ হয়। আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না, তার ঈমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট বর্ণনা করব, যাতে তোমরা তার উপর ‘আমল করতে পার। আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখ, তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি লালায়িত নই।

ইবরাহীম (‘আ.) বলেন, (وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي) ‘তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য’- (২ঃ ২৬০)। মু‘আয (রাঃ) বলেন, ‘এসো আমাদের সঙ্গে বস, কিছুক্ষণ ঈমানের আলোচনা করি।’ ইবনু মাস‘ঊদ (রাঃ) বলেন, ‘ইয়াকীন হল পূর্ণ ঈমান।’ ইবনু ‘উমার (রাঃ) বলেন, ‘বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে, মনে যে বিষয় সন্দেহের সৃষ্টি করে, তা পরিত্যাগ না করে।’ মুজাহিদ (রহঃ) এ আয়াতের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি আপনাকে এবং নূহকে একই ধর্মের আদেশ করেছি। ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, (شِرْعَةً وَمِنْهَاجًا) অর্থাৎ পথ ও পন্থা—এবং তোমাদের দু’আ অর্থাৎ তোমাদের ঈমান।

উবায়দুল্লাহ্ ইবনু মূসা (রহঃ) … ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি পাঁচটি।

১। আল্লাহ্ ছাড়া ইলাহ্ নেই এবং নিশ্চয় মুহাম্মদ আল্লাহ্‌র রাসূল-এ কথার সাক্ষ্য দান।

২। সালাত (নামায/নামাজ) কায়েম করা

৩। যাকাত দেওয়া

৪। হাজ্জ (হজ্জ) করা এবং

৫। রামাদান এর সিয়াম পালন করা।

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

বর্ণনাকারী রাবীঃ আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ)

হাদিস নং ৮: আল্লাহ্ তা‘আলার বাণীঃ পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোন কল্যাণ নেই; কিন্তু কল্যাণ আছে কেউ ঈমান আনলে আল্লাহ তা’আলার উপর, আখিরাত, ফেরেশতাগণ, কিতাবসমূহ ও নবীগণের উপর ঈমান আনলে এবং আল্লাহ্‌র মুহাব্বতে আত্মীয়-স্বজন, ইয়াতিম, অভাভগ্রস্থ, মুসাফির, সাহায্য-প্রার্থীদের এবং দাসত্ব মোচনের জন্য সম্পদ দান করলে, সালাত কায়িম করলে ও যাকাত দিলে এবং ওয়াদা দিয়ে তা পূরণ করলে, অর্থসংকটে, দুঃখ-কষ্টে ও যুদ্ধকালে ধৈর্য ধারণ করলে। তারাই সত্যপরায়ণ, ও তারা মুত্তাকী’’- (২ঃ ১৭৭)। (… قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ) ‘‘অবশ্যই সফলকাম হয়েছে মু’মিনগণ, যারা বিনয়-নম্র নিজেদের সালাতে … (২৩ঃ ১–২)

আবদুল্লাহ ইবনু জু’ফী (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের শাখা রয়েছে ষাটের কিছু বেশি। আর লজ্জা ঈমানের একটি শাখা।

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

বর্ণনাকারী রাবীঃ আবূ হুরায়রা (রাঃ)

হাদিস নং ৯: আদম ইবনু ইয়াস (রহঃ) … আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলিম সে-ই, যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির সে-ই, যে আল্লাহ্ তা’আলার নিষিদ্ধ কাজ ত্যাগ করে।

আবূ আবদুল্লাহ (রহঃ) বলেন, আবূ মু’আবিয়া (রহঃ) বলেছেন, আমার কাছে দাউদ ইবনু আবূ হিন্দ (রহঃ) আমির (রহঃ) সূত্রে বর্ণনা করেছেনঃ তিনি বলেছেন যে, আমি আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস বর্ণনা করতে শুনেছি এবং আবদুল আ’লা (রহঃ) দাউদ (রহঃ) থেকে, দাউদ (রহঃ) আমির (রহঃ) থেকে, আমির (রহঃ) আবদুল্লাহ (রাঃ) থেকে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস বর্ণনা করেছেন।

হাদিসের মানঃ  সহিহ (Sahih)

বর্ণনাকারী রাবীঃ আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাঃ)

গ্রন্থঃ সহীহ বুখারী

অধ্যায়ঃ ঈমান

পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন

দোহার-নবাবগঞ্জে ডাকাতি করা ৫০ সদস্যের সংঘবদ্ধ ডাকাত দলের সন্ধান পেয়েছে পুলিশ

ঢাকা জেলা পুলিশ ৫০ সদস্যের এক সংঘবদ্ধ ডাকাত দলের সন্ধান পেয়েছে। ইতিমধ্যে ডাকাত দলের ১৭ সদস্যকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। এই সংঘবদ্ধ ডাকাতদলটি দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই, শ্রীনগর, সিরাজদিখান এলাকায় ডাকাতি করে আসছিল। আজ (১৪ জুন) দুপুরে সাভার মডেল থানা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।

তিনি বলেন, “গত ২৩ মে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার মাঝিরকান্দা এলাকায় ডাকাতদের কবলে পড়ে দুই ব্যক্তি নিহতের ঘটনা তদন্ত করতে গিয়ে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে দুই ডাকাতকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের গ্রুপে ৫০ জনের বেশি সদস্য রয়েছে।”

পুলিশ সুপার বলেন, “তিনটি গ্রুপে বিভক্ত হয়ে তিনজন দলনেতার মাধ্যমে ডাকাত দল বিগত ছয়-সাত বছর ধরে ঢাকা জেলাসহ পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার অন্তর্গত বিভিন্ন মহাসড়ক এবং বাসাবাড়িতে ডাকাতি কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। এছাড়াও, এ গ্রুপটি হত্যা, অপহরণসহ বিভিন্ন অপকর্মের সঙ্গেও জড়িত ছিলো।”

তিনি আরও বলেন, “গত ২৮ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এক ব্যক্তির নিকট থেকে লাইসেন্সকৃত অস্ত্রসহ মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলো এই চক্রটি।”

ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ডাকাত দলের ১৭ জনকে আটক করা হয়েছে। তিন দলনেতার মধ্যে দুইজন নিহত হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, গত ৮ মে নবাবগঞ্জের মাঝিরকান্দা এলাকায় সাইফুল গ্রুপের প্রধান সাইফুল আলম শেখ (৪৫) পুলিশের সঙ্গে বন্ধু যুদ্ধে নিহত হয়। এছাড়াও, গত ১০ জুন আশুলিয়ার দুই ডাকাত দলের ‍গুলি বিনিময়ে মোটা বাবুল গ্রুপের প্রধান বাবুল হাওলাদার (৪৫) মারা যান। এই দুইজন দশ থেকে বিশটি মামলার আসামি ছিলেন।

দোহারে জেলা পরিষদের উন্নয়ন কাজের উদ্বোধন

 

ঢাকার দোহার উপজেলায় শনিবার ঢাকা জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মুকসুদপুর, উত্তর শিমুলিয়া, মালিকান্দা ও নুরপুর এলাকার তিনটি আরসিসি ঢালাই রাস্তার উন্নয়ন কাজের ও দুটি রাস্তার ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়। এছাড়া নারিশা বাজার মসজিদের এসি সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন মাহবুবুর রহমান। এসব প্রকল্পে মোট ব্যয় খরচ ধরা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. মোতালেব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা রাহুল দাস, মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক খান, সাধারণ সম্পাদক আরমানুর রহমান ভূঁইয়া রিপন, নারিশা  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাহাবুদ্দিন সাবু, মো. জয়নাল, মো. মোস্তফা মোল্লা, কাউসার হোসেন রিপন, মো. হিরন খান সহ আরো অনেকে।