দোহারে গাজা সহ আটক ১

ঢাকা দোহার চর লটাখোলায় বৃহস্পতিবার ১০ই ডিসেম্বর দুপুর ২টায় ১ জনকে গাজা সহ আটক করা হয়েছে। চরলটাখোলা এলাকায় মিন্টু মাদবর(৩০)পিতাঃমজিবর মাদবর তার নিজের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইন্সপেকটর শাহজাহান এর নেতৃত্বে আটক করা হয়।
পরে আটক কৃত দোহার উপজেলায় আনা হলে দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র মিন্টু কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা করা হয় অনাদায়ে আরো ৩দিন কারাদন্ডে দন্ডিত করেন।

দোহারে শীতের ঠান্ডায় নির্বাচনী উষ্ণতা

আসন্ন ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে শীতের আগমনের সময় নির্বাচনী উষ্ণতা ছড়াচ্ছে দোহারে। প্রায় প্রতিটি ইউনিয়নে নির্বাচনী আমেজ। এরমাঝে তুলনামূলক সরগরম দোহার উপজেলার আলোচিত বিলাসপুর ইউনিয়ন। প্রায় প্রতি রাতেই বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী আলোচনা সভা করেছেন বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাঝিরচর বাজারের উদ্যোগে মাঝিরচর বাজার মসজিদে রাশেদ চোকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রাশেদ চোকদার বলেন, জনকল্যাণের লক্ষ্যে সাধারণ মানুষের পাশে থেকে, বিগতদিনে কাজ করেছি, আগামীতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।
তিনি আরও বললেন, জনসেবায় কাজ করতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দেশ পরিচালনা করতে তার সুযোগ্য কণ্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনাদের দোয়া ও সমর্থন চাচ্ছি। বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা এই ইউনিয়নকে ভালো কিছু উপহার দিতে পারেননি। করেননি কোন মানসম্মত ও জনগণের চলাচল উপযোগী রাস্তা-ঘাট। এবারের নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে, এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড উন্নয়নের রোল মডেল হবে, গরিব-দুঃখী- মেহনতি মানুষের জীবনের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের কাছে সুযোগ চাই। আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাবো।
রাশেদ চোকদার বলেন, বিলাসপুর ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

দোহারে প্রেসিডেন্ট স্কাউট’স তামিম বিন জামানকে সংবর্ধনা

বাংলাদেশ স্কাউটস দোহার উপজেলা স্কাউটের সাবেক ও বর্তমান স্কাউট বৃন্দের সৌজন্যে দোহারের উত্তর শিমুলিয়া গ্রামের সন্তান, মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ এর স্কাউট তামিম বিন জামান, বাংলাদেশ স্কাউটসের স্কাউটদের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট স্কাউট’স অ্যাওয়ার্ড -২০১৯ অর্জন করায়  সংবর্ধনা প্রদান করা হয়। ৯ ডিসেম্বর, ২০২০ খ্রীঃ রোজ বুধবার দোহারের মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের সভাকক্ষে  সকাল সাড়ে ১১ টার দিকে তামিমকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা, নারিশা ইউনিয়নের চেয়ারম্যান,  সালাউদ্দিন দরানী। তিনি বলেন, “তামিম, দোহার উপজেলার কৃতি সন্তান। একজন মানুষ ছোটো থেকেই ভালো দিকে ধাবিত হলে সে সৎ ব্যক্তি হিসেবেই একদিন সফলতার শিখরে পৌঁছে যায়, আর খারাপ সঙ্গে, খারাপ দিকে ধাবিত হলে সে বিফলতায় পর্যদুস্ত হয়। তামিমকে আমি প্রায়ই দেখি স্কাউটিং এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে অগ্রগামী ভূমিকা পালন করে, ঝাপিয়ে পড়ে অন্যায়ের প্রতিবাদে। দোহারে তামিমের মতো সবাই ভালো কাজের সাথে সম্পৃক্ত থেকে এগিয়ে যাক এই কামনা করি। “

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ঢাকা জেলা স্কাউট এর সাবেক সম্পাদক জনাব এস এম খালেক, দোহার উপজেলা স্কাউট এর সাবেক সম্পাদক এবং মালিকান্দা  মেঘুলা স্কুল এন্ড কলেজের সাবেক স্কাউট লিডার আফসার উদ্দিন,  মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ এর গ্রুপ সম্পাদক রাজু ইসলাম, স্কাউট লিডার মোঃ ফয়সাল, পদ্মা কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মোল্লা মোহাম্মদ  এমদাদুল হক চাঁন, গভর্নিং বডির সদস্য  ডা. মোঃ শাহজাহান,  কাজী ফরহাদ হোসেন, পদ্মা কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভারবৃন্দসহ দোহার উপজেলার প্রাক্তন রোভার স্কাউটবৃন্দ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র অধ্যক্ষ অজয় কুমার রায়।

উল্লেখ্য দোহারে সর্বপ্রথম ২০১০ সালে প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড অর্জন করে সাইন পুকুরের মোঃ মহসীন। সে মধুর খোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলো।

দোহারে বাশার চোকদারের শোডাউন

সোমবার দোহারে আওয়ামী লীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দোহার উপজেলা আওয়ামীলীগ এর সকল সহযোগী সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। এতে দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদারের নেতৃত্বে শোডাউন করা হয়। শতশত লোক নিয়ে তিনি এই মহড়া দেন। এতে স্বেচ্ছাসেবক লীগের দোহার উপজেলা সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার রতন চত্তর থেকে শুরু হয়ে জয়পাড়া বাজার, করম আলি মোড় প্রদক্ষিণ করে উপজেলায় গিয়ে শেষ হয়।
এসময় বিলাশপুর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি  রাশেদ চোকদার উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জে বিজ্ঞান মেলা- ২০২০ অনুষ্ঠিত

“কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা ” এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৮ ডিসেম্বর) সকালে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জের নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজন করা হয়।

সকাল ৯টা থেকে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজসমূহ কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষাকে সামনে রেখে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করে। সহজলভ্য ফায়ার এলার্ম , সংয়ক্রীয় রাস্তার বতি,
জলবায়ু পরিবর্তনের প্রভাব, সৌরজগতের মডেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ ও ২, হ্যান্ড স্যানিটাইজার তৈরি, করোনাকালীন পরিস্থিতিতে নিরাপদ বিদ্যালয়, বায়োগ্যাস প্লান্ট, বয়োপরিশেধন যন্ত্র, লেবু থেকে বিদ্যুৎ, মানব দেহের ফুসফুস, লাই ফাই নেটওয়ার্ক ছাড়াও আরো বিভিন্ন ধরনের প্রজেক্ট বিভিন্ন স্কুল- কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থাপন করে।
এসময় বিচারকরা বিভিন্ন স্টল ঘুরে নাম্বারিং করে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু থাকলেও প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মোঃ রাজিবুল ইসলাম । এ সময় তিনিসহ অন্যান্য অতিথিবৃন্দ সকল স্কুল ও কলেজের বিভিন্ন ধরনের প্রযুক্তির স্টল পর্যবেক্ষণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে কলেজ শাখায় ১ম স্থান অধিকার করে সরকারি দোহার- নবাবগঞ্জ কলেজ , ২য় স্থান অধিকার করে নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় , ৩য় স্থান অধিকার করে সেন্ট ইউফ্রেজিস স্কুল এন্ড কলেজ। এছাড়াও স্কুল শাখায় ১ম স্থান অধিকার করে আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয় ,২য় স্থান অধিকার করে তুইতাল বালিকা উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান অধিকার করে কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার দুপুর সাড়ে ২ টায় বিজয়ী স্কুল ও কলেজ সমূহকে ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ মোঃ সাইদুর রহমানসহ নবাবগঞ্জ উপজেলার প্রায় ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

দোহারে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে দোহার উপজেলায় সভাকক্ষে প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে  আলমগীর হোসেন বলেন, বাংলাদেশ এখন প্রকৃতির সৃষ্ট ভয়াবহ করোনা দুর্যোগের কবলে। বিশ্বের সব দেশেই করোনা ভাইরাস এখন জাতীয় দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে। আজকের এইদিনে জাতীর জনক ব্ঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে সেই  হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা মো.মোস্তফা কামাল, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো.ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক আলী আহসান খোকন শিকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোল্লা মো.বেলাল হোসেন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রজ্জব আলী মোল্লা, মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সুজাহার বেপারী, প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান একলাল উদ্দিন আহম্মদ, পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক এস এম খালেক, নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহম্মেদ হান্নান, কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন, নারিশা চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ হান্নান, উপজেলা স্বাস্থ্য কর্মর্কতা ডা.জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী প্রমুখ।

দোহারে আওয়ামী লীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দোহার উপজেলা আওয়ামীলীগ এর সকল সহযোগী সংগঠনের শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। দোহার উপজেলার রতন চত্তরে এই আয়োজন করে দোহার উপজেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা কমান্ড,যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ ও সচেতন নাগরিক সমাজ। মূল অপরাধীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশের সমন্বয়ক  দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন সমাবেশের পক্ষে সরকারের কাছে দাবি জানান, ৭২ সালের সংবিধানে ফিরে যেতে হবে। ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা ও ধর্মীয় উসকানিদাতাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

সে সময় দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক আলী আহসান খোকন শিকদার বলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম। যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ চায় না তারা সাম্প্রদায়িক কোন রাষ্ট্রে চলে যাক।

সে সময় আরো উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের  আনারকলি পুতুল, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, নুরুল হক বেপারী, জয়নাল আবেদীন, দোহার উপজেলা যুবলীগ সভাপতি রহমান আকন্দ, দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমাস উদ্দিন, সালাউদ্দিন দাড়ানি, সুরুজ আল সুরুজ, মোতালেব খান, রাশেদ চোকদার, বাসার চোকদার, হামিদুর রহমান হিমু প্রমুখ।

ফুডপ্যান্ডা এখন নবাবগঞ্জে

ফুডপ্যান্ডা এখন নবাবগঞ্জে, এখন থেকে নবাবগঞ্জ উপজেলাবাসীর পছন্দের রেস্টুরেন্টের খাবার মুহুর্তেই ঘরের দরজায় পৌঁছে দেবে দেশের শীর্ষ অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা। ৭ ডিসেম্বর, ২০২০ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে নবাবগঞ্জ উপজেলায় যাত্রা শুরু করেছে ফুডপ্যান্ডা।

নবাবগঞ্জে দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থানের মধ্যে কোকিলপেয়ার জমিদার বাড়ি, খেলারাম দাতার মন্দির, আদদান প্যালেস, সাত মাথার মূর্তি, জপমালা রাণীর গির্জা, কাশীয়াখালি বেড়িবাঁধ, ওয়ান্ডারেলা গ্রীণ পার্ক ও আফাজ উদ্দিন শাহ’র মাজার। মহাকবি কায়কোবাদ ও জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক এর জন্ম এ উপজেলায়।

নবাবগঞ্জ উপজেলায় যাত্রা শুরু প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশ- এর সিইও আম্বারিন রেজা বলেন, “শুরু থেকেই গ্রাহক পর্যায়ে উল্লেখযোগ্য সাড়া অর্জনের পর আমরা আমাদের সেবা সকল জেলা ও উপজেলায় ছড়িয়ে দিচ্ছি। তারই অংশ হিসেবে ফুডপ্যান্ডা এখন নবাবগঞ্জ উপজেলায়। এখন থেকে নবাবগঞ্জবাসীর পছন্দের সব রেস্টুরেন্টের খাবার মুহুর্তেই ঘরের দরজায় পৌঁছে দিবে ফুডপ্যান্ডা। একই সাথে ফুডপ্যান্ডার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে ওই এলাকায়।”

বাংলাদেশের সর্ববৃহৎ ফুড ডেলিভারি অ্যাপ ফুডপ্যান্ডা মূলত ভোজনরসিকদের ভোজনকে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তোলার লক্ষ্যে স্থানীয় রেস্টুরেন্টগুলোর সাথে সমন্বয় করে গ্রাহকের পছন্দের খাবার দোরগোড়ায় পৌঁছে দেয়। বর্তমানে ফুডপ্যান্ডা’র রাইডাররা বাংলাদেশের ৫৭টি শহরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও বিভিন্ন রেস্টুরেন্টের খাবার সরবরাহ করছে।

ফুডপ্যান্ডা অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন – https://www.facebook.com/foodpandaBangladesh

ফুডপ্যান্ডা সম্পর্কে:

ফুডপ্যান্ডা এশিয়া প্যাসিফিকের একটি শীর্ষস্থানীয় ডেলিভারী প্ল্যাটফর্ম, যা সুবিধাজনক ও দ্রুততম সময়ে খাবার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ আরও অনেক কিছু তার গ্রাহকদের কাছে পোঁছে দিতে কাজ করছে। প্রযুক্তি ও পরিচালন দক্ষতার সমন্বয়ে এবং রিটেইল পার্টনারদের নেটওয়ার্ককে পুঁজি করে এই অঞ্চলের কুইক-কমার্সে (কিউ-কমার্স) নেতৃত্ব দিচ্ছে ফুডপ্যান্ডা। খাবার ডেলিভারি দেওয়া লাখো অপশনের পাশাপাশি প্যান্ডামার্ট ক্লাউড স্টোরের মাধ্যমে অন-ডিমান্ড পণ্য ডেলিভারি অপশন সুবিধাও প্রদান করছে। এশিয়া প্যাসিফিকের ১২ টি বাজার সহ সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া, মায়ানমার এবং জাপান জুড়ে ৩০০ টিরও বেশি শহরে ফুডপ্যান্ডার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফুডপ্যান্ডা আন্তর্জাতিক ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো’র একটি অঙ্গপ্রতিষ্ঠান।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.foodpanda.com

ডেলিভারি হিরো সম্পর্কে:

ডেলিভারি হিরো, এশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা জুড়ে ৪৯টি দেশে সেবা কার্যক্রম পরিচালনাকারী বিশ্বের শীর্ষস্থানীয় স্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম। ২০১১ সালে ফুড ডেলিভারি সার্ভিস হিসেবে যাত্রা শুরু করে বর্তমানে ৭০০টিরও বেশী শহরে নিজস্ব ডেলিভারি প্ল্যাটফর্ম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এছাড়া মাত্র ২০ মিনিটের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ই-কমার্সের পরবর্তী ধাপ কুইক-কমার্সের নেতৃত্ব দিচ্ছে ডেলিভারি হিরো। জার্মানির বার্লিন ভিত্তিক এই প্রতিষ্ঠানটির বর্তমান কর্মী সংখ্যা ২৭ হাজারেরও বেশি। ডেলিভারি হিরো ২০১৭ সাল থেকে ফ্রাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত এবং ২০২০ সালে প্রতিষ্ঠানটি শীর্ষস্থানীয় সূচক ডিএএক্স (ডয়েচার অ্যাকটিয়েনিন্ডেক্স)-এর সাথে যুক্ত হয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.deliveryhero.com

যোগাযোগ:
মাহফুজা হোসেন মৌ
মিডিয়া রিলেশন্স স্পেশালিস্ট
কনসিটো পিআর
ফোন: +৮৮০ ১৭২১৮৪৭৯৯৯
ইমেইল: [email protected]

জিলফুল মুরাদ শানু
লিড- মিডিয়া রিলেশন্স
কনসিটো পিআর
ফোন: +৮৮0 1722 306 073
ইমেইল: [email protected]

দোহারে ছয়’শ টাকার দ্বন্দ্বে একজনের মৃত্যু

ঢাকা জেলার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ডাকবাংলো এলাকায় ৬০০ টাকার জন্য দোকানী সালাম শেখের ঘুষিতে ক্রেতা ইউসূফ বেপারী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত সালাম মুন্সি (৫৫) নামে একজনকে আটক করেছে। নিহত ইউসূফ মুকসুদপুর গ্রামের ইউনূস বেপারীর ছেলে। আটককৃত সালাম মুন্সি ঐ এলাকার বিশাই শেখের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকাল তিনটার দিকে ইউসূফ গ্যাস সিলিন্ডার কিনতে যান সালাম মুন্সির দোকানে। এসময় পূর্বের ৬শ’ টাকা বকেয়া দাবি করেন সালাম মুন্সি। এ নিয়ে দুজনার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সালাম মুন্সি রেগে গিয়ে ইউসূফ বেপারীকে ঘুষি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা ইউসূফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এঘটনায় আটককৃত সালাম শেখকে জিজ্ঞাসাবাদ করা হবে। আইনগত প্রক্রিয়া চলমান।

নবগঠিত নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কমিটিকে সংবর্ধনা

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে এম মহিউদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ। নবগঠিত নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমত, যুগ্ম-আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. মো. শাফিল উদ্দিন মিয়া ও ইঞ্জি. আরিফুর রহমান শিকদারকে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার এম মহিউদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় তারা বলেন, পদ বড় কথা নয়, আমরা সবাই মুজিব আদর্শে আদর্শিত সৈনিক। আমাদেরকে উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া হয়েছে। এই জন্য আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপিকে ধন্যবাদ জানাই। এবং এই দায়িত্ব যেন আমরা সঠিক ভাবে পালন করতে পারি সেই জন্য সকল নেতা কর্মীর সহযোগিতা চাই।

এর আগে স্কুল কতৃপক্ষ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়।

এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এম শাহরিয়ার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত প্রামানিক, এ্যাড. আকমল হোসেন, জলিল বেপারী, দেওয়ান আওয়াল হোসেন, এসএম সাইফুল ইসলাম, জিয়াউল ইসলাম মিথু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক ফুয়াদ, কৃষকলীগ নেতা মোবারক হোসেন, আওয়ামীলীগ নেতা আরিফ হোসেন, রাকিব পত্তনদার প্রমুখ।