১৮ বছরেও সংস্কার হয়নি দোহারের যে সড়ক

0

নিউজ৩৯, মোঃ আল আমিনঃ ১৮ বছরেও দোহার উপজেলায় সংস্কার হয়নি একটি সংযোগ সড়ক। ভাবা যায়! এই ১৮ বছরে দোহারে ব্যারিস্টার নাজমুল হুদা, আব্দুল মান্নান খান, এডভোকেট সালমা ইসলাম ও বর্তমানে সালমান এফ রহমানের মতো প্রভাবশালী মন্ত্রী – এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু সংস্কার হয়নি প্রায় ২৫/৩০ হাজার লোকের নিত্য যাতায়াতের সংযোগ সড়কটি।

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ও মাহমুদপুর ইউনিয়নের মধ্যকার সড়কটি ১৮ বছর ধরে সংস্কারবিহীন পড়ে রয়েছে। এতে চরম ভোগান্তির শিকার দুই ইউনিয়নের ২৫/৩০ হাজার সাধারণ জনগন।

বিলাশপুর ইউনিয়নের চান মােল্লার বটতলা থেকে ছন্দুর ব্রিজ হয়ে মাহমুদপুর ইউনিয়নের সোনা মােল্লার বাড়ি পর্যন্ত প্রায় সোয়া কিলোমিটার পিচ ঢালা রাস্তাটি আর সংস্কার হয়নি। বর্ষায় এই রাস্তায় চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে। তবুও চলতে হয়। আর সারাবছর ধুলা-বালিতে মাখামাখি হয়ে যাতায়াত করেন এলাকাবাসী। এছাড়া ছোট- খাটো দূর্ঘটনাতো লেগেই আছে।

সড়কটি দীর্ঘ ১৮ বছর পূর্বে পিচঢালা করা হয়েছিল। এরপর থেকে রাস্তাটিতে আর কোন প্রকার সংস্কার কাজ করা হয়নি। এছাড়া সড়কটির মাঝে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরে গেছে। ফলে, নাগরিকরা অতিষ্ট হয়ে পড়েছে। এমতাবস্থায় জরুরী ভিত্তিতে রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করা দরকার এলাকাবাসী।

স্থানীয় কৃষক মুশতাক হোসেন বলেন, আমরা খেটে খাওয়া মানুষ দিন আনি, দিন খাই। তারমধ্যে রাস্তা খারাপ হওয়ায় আমাদের দূর্ভোগের চরম পোহাতে হয়। সময় মত কাচামাল-সবজি বাজারে নিতে পারিনা।

পিক আপ পরিবহন চালক আব্দুস সালাম বলেন, আমরা গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু এই রাস্তায় প্রতিনিয়ত গাড়ি চালাতে গিয়ে, গাড়ি নষ্ট হয়। দূর্ঘটনা ঘটে। এতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হচ্ছে। কিন্তু কেউইতো দেখে না। সবাইই ধান্দায় ব্যাস্ত।

স্থানীয় বাসিন্দা নাজমুল বলেন, রাস্তা খারাপ হওয়ায় প্রতিনিয়ত ট্রাক, মাহিন্দ্র, করিমন, অটোরিক্সা যাওয়া আসায় রাস্তায়, ধুলা- বালিতে আমাদের লক্ষ লক্ষ টাকার বাড়ি ঘর নষ্ট হয়ে যাচ্ছে। মুখ বুজে সহ্য করা ছাড়া আর কিছুই করার নেই।

এবিষয়ে মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, আমরা রাস্তাটার ব্যপারে কয়েকবার আবেদন করেছি। কিন্তু কোন কাজ হচ্ছে না। উপজেলা ইন্জিনিয়ার এর কাছে যাওয়া হয়েছে, কিন্তু তার কোন সাড়াশব্দ নাই।

এ ব্যাপারে দোহার উপজেলা প্রশাসনের ইন্জিনিয়ার হানিফ মুর্শেদীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে, তিনি বলেন, আমাদের এই দুই উপজেলার জন্য মাননীয় এমপি সালমান এফ রহমান নতুন একটা প্রকল্প হাতে নিয়েছন। এ রাস্তাটির জন্য প্রস্তাবনা দেয়া আছে। কাজের অনুমোদন হলেই আমরা রাস্তা কাজ শুরু করতে পারবো।

দোহারে পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু

আল-আমিন,নিউজ৩৯: বৃহস্পতিবার ১১ই মার্চ দুপুরে হরিচন্ডি বাজারের পাশে মাহমুদপুর খালে নানী বাড়িতে বেড়াতে এসে খুশী আক্তার (১৪)পানিতে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। এমনটাই জানিয়েছেন নিহতের মামা আনোয়ার হোসেন।

ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার শালিপুর চর গ্রামের পিতা- হাসেম খন্দকার ও মাতা- শিরতাজ বেগমের মেয়ে খুশী আক্তার। মৃত্যুর খবর পেয়েই ছুটে আসে তার বাবা ও মা। মেয়ের মৃত্যুতে মা বার বার মুর্ছা যাচ্ছে।

জানা যায়, দিনমজুর হাসেম খন্দকারের তিন ছেলেমেয়ে । তাদের মধ্য মেয়ে বড় ও দুই ছেলে ছোট। খুশী আক্তার প্রায় ২০ দিন আগে বেড়াতে এসেছে । প্রায় বেশিসময় তার নানী বাড়িতেই থাকতো। খুশী আগে থেকেই মৃগি রোগে আক্রান্ত ছিলো।

নিহতের মামা আনোয়ার হোসেন কাছ থেকে জানা যায়, দুপুরে নানীর বাড়ির পাশের খালে গোসল করতে যায় খুশি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তার খোঁজে খালের পাড়ে খুশির জুতা দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে খালের পানিতে প্রায় ঘন্টা খানেক তল্লাশি করে খুশিকে ‍মৃত অবস্থায় উদ্ধার করে।

দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ীর এস আই মোস্তফা বলেন, ঘটনাটি কেউ থানায় জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের সকলকে করোনার টিকা নিতে নির্দেশঃ শিক্ষা মন্ত্রণালয়

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে নির্দেশনায়, শিক্ষাপ্রতিষ্ঠানের সকলকে করোনার টিকা নিতে বলা হয়েছে। এজন্য ৪০ বছরের কম বয়সী শিক্ষক-কর্মচারীদেরও সুরক্ষা অ্যাপ ও সার্ভারে নিবন্ধন করতে নির্দেশ দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সুরক্ষা ওয়েবসাইটে শিক্ষাপ্রতিষ্ঠান নামে একটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করে স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীদের এনআইডির তথ্য আপলোড করা হয়েছে। শিক্ষকও কর্মচারীরা এনআইডির তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাটাগরিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নামে দুটি সাবকলাম রয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে করোনা টিকা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে শিক্ষা অধিদফতর ও শিক্ষা বোর্ডগুলোকে।

নবাবগঞ্জ উপজেলায় অভিযানঃ বিপুল বাংলা মদসহ ২মাদক ব্যবসায়ী আটক

ফয়সাল হোসেনঃ র‍্যাব-১১ নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল বাংলা মদসহ ২মাদক ব্যবসায়ী আটক করেছে। বুধবার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকায় ৮০ লিটার দেশীয় বাংলা মদসহ ফ্রান্সিস গোমেজ ও হুইলারী গোমেজ নামে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত ফ্রান্সিস এবং হুইলারী দীর্ঘদিন ধরে দোহার, নবাবগঞ্জ এবং মুন্সীগঞ্জ জেলায় মাদক ব্যবসা করে আসছিলো।
র‌্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক মো. আবু ছালেহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকায় ৮০ লিটার দেশীয় বাংলা মদসহ ফ্রান্সিস গোমেজ ও হুইলারী গোমেজকে গ্রেফতার ও মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা বড় বক্সনগর গ্রামের মৃত এন্থনি গোমেজের ছেলে। তারা দীর্ঘদন ধরেই নবাবগঞ্জসহ আশেপাশে মদের ব্যবসা করে আসছিলো।
নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে তাদে ঢাকায় পাঠানো হয়েছে।

নিজ বাড়িতে সমহিত হলেন কিংবদন্তি বাউল শিল্পী পরশ আলী দেওয়ান

চলে গেলেন বাংলার কিংবদন্তি বাউল শিল্পী পরশ আলী দেওয়ান। ঢাকা জেলার দোহার উপজেলার এই কৃতি সন্তান সোমবার রাত দুইটার দিকে ঢাকার এক বেসরকারি হাসপাতালে মৃত্যুবরন করেন।  বাউল গানের ইতিহাসে জায়গা করে নেয়া এই শিল্পী পারিবারিক কবরস্থানে সমহিত হয়েছেন।

পরশ আলী দেওয়ান ঢাকা জেলার দোহার উপজেলার উত্তর জয়পাড়া মিয়াপাড়া ইসলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোট বেলা থেকেই গানের সাথে জড়িয়ে ছিলেন তিনি। বাউল, দেহতত্ত্ব ও বিচ্ছেদী গানসহ জীবনমুখী বিভিন্ন গানে কণ্ঠ দিয়ে যিনি দোহারের শিল্পী হিসেবে নামটি তুলে ধরতেন সারাদেশের আনাচে-কানাচে, গ্রাম থেকে গ্রামে। নিজ জেলা পেড়িয়ে তার গানের কথা ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে।

মঙ্গলবার সকালে তাঁর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে তার বাড়িতে এসে উপস্থিত হয় দূর দুরান্ত থেকে আসা মানুষজন।  এসেছিলেন সালমা ইসলাম এমপি, মানিকগঞ্জের সংসদ সদস্য মমতাজ। মঙ্গলবার বাদ আসর সোনামিয়ার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

করােনা মােকাবেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় করােনা মােকাবেলায় স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগনের করণীয় বিষয়ক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং মাল্টিপারপাস হেল্থ সার্ভিসদের নিয়ে ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৯ই মার্চ সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত ৫টি অধিবেশনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দোহার উপজেলার আয়োজনে,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ বাস্তবায়নকারী সংস্থা মাধ্যমে অনুষ্ঠানটি দোহার উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দোহার উপজেলার নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ঢাকা জেলা প্রশাসক মােঃ শহীদুল ইসলাম। এসময় তিনি কোভিড ১৯ নিয়ন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের ভূমিকা ও উজ্জীবিত করতে ঢাকা জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার জনাব এম ফিরোজ মাহমুদ, কেরানিগঞ্জ নবাবগঞ্জ এবং দোহারের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিকনির্দেশনা প্রদান করলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের পাশাপাশি বেগম আয়েশা মহিলা মহাবিদ্যালয় এবং জয়পাড়া গভমেন্ট পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, জয়পাড়া মহাবিদ্যালয় এর অধ্যক্ষ সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। চল্লিশোর্ধ সকল নাগরিককে রেজিস্ট্রেশন করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
কোভিড -১৯ টিকা প্রদানের জন্য রেজিস্ট্রেশন করুন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দোহারে দুপুর দেড়টার মধ্যে চলে আসুন। টিকা নিয়ে সুরক্ষিত থাকুন।

উক্ত অনুষ্ঠানের সহায়তায়ঃ উপজেলা পরিচালন ও উন্নয়ূন প্রকল্প , স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।

বাক প্রতিবন্ধী নারীকে চলন্ত বাস থেকে ফেলে দেয়ার ঘটনায় চালক ও হেলপার আটক

নবাবগঞ্জ-ঢাকা সড়কে চলাচলকারী এন মল্লিক পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনায় ওই বাসের চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব-১০ এর সদস্যরা।

আজ মঙ্গলবার সকালে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান। আটককৃতরা হলেন- মো. সবুজ (২৫) ও মো. নাহিদ (১৯)। সবুজ ওই বাসটির চালক ও নাহিদ হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, কেরানীগঞ্জের কুচিয়ামারা এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বাসটিও জব্দ করা হয়। তিনি আরও বলেন, এ বিষয়ে আজ (মঙ্গলবার) বিকেলে র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

চলন্ত বাস থেকে ওই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গত ৭ মার্চ ঢাকা-নবাবগঞ্জ সড়কের রোহিতপুর নামক স্থানে ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, সড়কটিতে চলাচলকারী এন মল্লিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-১৫২১) শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে হঠাৎ করে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়।

গাড়ি থেকে ধাক্কা দিয়ে এক নারীকে ফেলে দেয়ার ঘটনা চোখের সামনে দেখে হতবাক হয়ে যায় আশপাশের লোকজন। তারা আঘাতপ্রাপ্ত ওই নারীকে প্রাথমিকভাবে টেনে তুলে তাকে সুস্থ করার চেষ্টা করেন। কথা বলার চেষ্টা করেন ওই নারীর সাথে। আহত ওই নারী ইশারায় জানান তিনি কথা বলতে পারেন না। পরে তাঁর হাতে একটি কলম দেয়া হলে পুরো ঘটনা লিখে জানান তিনি।

ওই নারী লেখেন, “বাসটি থেকে কোনাখোলা থেকে উঠাইছে, ভাড়া নাই, এন মল্লিক আমার থেকে কোনওদিন ভাড়া নেয় না, কিন্তু ওরা ভাড়া চায়, দিতে না পারায় এমন ব্যবহার!”

আরও একটি কাগজে তিনি লেখেন, “এখন যাব কি করে, পা দিয়ে হাঁটতে পারছি না ব্যথায়। আমারে একটু ব্যথার ওষুধ দিবা, দুই কান ভন ভন করছে, ব্যথা করছে, মাথা ধরছে। তার বাড়ি জয়পাড়া ঋষিপাড়ায়। নিচে লিখেন, ওই হেলাপারের নাকি জরিমানা দিতে হবে, আমার ভাড়া নাই তাই। এন মল্লিক ওঠায়ে দিবে জয়পাড়ার গাড়িতে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বাক প্রতিবন্ধী ওই নারীর খোঁজ পায়নি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার নবাবগঞ্জে মানববন্ধন করে স্থানীয়রা।

শিক্ষকগণ মানুষ গড়ার আসল কারিগর: ঢাকা জেলা প্রশাসক

মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য মূল ভূমিকা রাখে শিক্ষকগণ। করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম ।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর মূরাল প্রাঙ্গনে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের সাথে দিক নিদের্শনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি)জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, একজন আদর্শ শিক্ষকই জাতির মেধা গড়ার কারিগর। শিক্ষকের মেধাশ্রমই জাতির অমূল্য সম্পদ। একজন শিক্ষকের কাছ থেকে ভবিষ্যত প্রজন্ম আদর্শ শিক্ষা গ্রহন করে। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে।

দোহার উপজেলা নিবার্হী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী ও জেলা প্রশাসনের আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.রকিব হাসান,উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভীন আক্তার ফেরদৌসী , পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ মো. জালাল হোসেন, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খালেক, মালিকান্দা ও মেঘুলা স্কুল এন্ড অধ্যক্ষ অজয় কুমার রায়, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী সহ প্রমুখ।

নবাবগঞ্জে এন মল্লিক পরিবহনের বিরুদ্ধে মানববন্ধন; বাস চলাচল বন্ধ

বান্দুরা-ঢাকা সড়কে বেসরকারি যাত্রীবাহী বাস এন মল্লিক পরিবহণ থেকে গতকাল এক প্রতিবন্ধী নারী যাত্রীকে বাস থেকে ছুঁড়ে ফেলে আহত করার প্রতিবাদে আজ সোমবার নবাবগঞ্জে মানববন্ধন করা হয়েছে। দুপুরে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের প্রধান সড়কে দাড়িয়ে এ মানববন্ধন করা হয়। দোহার-নবাবগঞ্জ সর্ব সাধারণ জনগনের ব্যানারে এ মানববন্ধন করা হয়। এই মানববন্ধনে নেতৃত্বে দেন সাবেক ছাত্রলীগ নেতা নাহিদুল হুদা সাজু।

মানববন্ধনে বক্তারা জানান, গতকাল রোববার সকালে কেরানীগঞ্জের কোনাখোলা থেকে এক বাকপ্রতিবন্ধী নারী যাত্রী এন মল্লিক পরিবহনে উঠেন। তিনি ভাড়া দিতে না পারায় হেলপার-সুপারভাইজার মিলে রুহিতপুর এলাকায় ঐ নারীকে বাস থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে ওই নারী মারাত্মকভাবে আহত হন। এঘটনার একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হলে তীব্র প্রতিবাদ ও সমালোচনার ঝড় উঠে। এ বিষয় টি নিয়ে বিভিন্ন প্রতিকায় সংবাদ প্রকাশ করা হয়।

মানববন্ধনকারীরা বান্দুরা-ঢাকা রোডে যাত্রীবাহী বাস মালিকদের উদ্দেশ্যে বলেন, বান্দুরা-ঢাকা সড়ক রোডের বাস মালিকরা যাত্রীদের মানুষ মনে করুণ। আপনারা জনগণের সেবা দিতে এসেছেন। তাই সেবা দিন, তা না হলে খুব শিগগির আপনাদেরকে সাধারন জনগন প্রতিহত করবে।

এই মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক উমর ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা তাসদীদ আহমেদ, মনোয়ার মৃধা জনি, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা, দোহার-নবাবগঞ্জ কলেজের ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক শেখ নাহিদুল আলম নাদিম সহ কলেজ পড়য়া ছাত্র-ছাত্রীরা।

এই ব্যাপারে নিউজ৩৯ এর সাথে কথা হয় এন মল্লিক পরিবহনের কতৃপক্ষের সাথে।  এই সময় এন মল্লিক কতৃপক্ষ নিউজ৩৯কে বলেন, হা আমাদের বাস বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই বাস চলাচল  বন্ধ করা হয়েছে। গতকালকে আমাদের বাসের  ড্রাইভার ও হেলপার যে ঘটনাটি ঘটিয়েছে সে জন্য আমরা তাকে আইনের হাতে তুলে দেই। আর আমাদের এন মল্লিক পরিবহন এর মালিক কোন অন্যায় প্রশ্রয় দেয় না।

দোহারে ১৭ ও ২৬ শে মার্চ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় ১৭ মার্চ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত-বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা দোহার উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।  সোমবার ৮ই মার্চ দুপুরে দোহার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নিবার্হী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা টি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেখ মুজিবুর রহমানের জন্ম শত-বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস কি করে সুন্দর ও সাফল্য মন্ডিত করা যায় সে লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি রজ্জব আলী মোল্লা,  ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.ফজলুল হক, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো জসিমউদ্দীন, জয়পাড়া কলেজ অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, কুসুমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, মুকসুদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান,  দোহার থানা এসআই নয়ন মিয়া, দোহার উপজেলা মহিলা বিষয়ক অফিসার রাহিমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার  মোঃ রকিব হাসান, আনসার ভিডিপির অফিসার সালেহা বেগম।