বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য এবং নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল বাতেন মিয়া করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন। তিনি বলেন, আমার ভাই বাতেন মিয়া করোনা ভাইরাসে আক্রান্ত। তার জন্য সকলে দোয়া করবেন,মহান আল্লাহ্ রাব্বুল আলামিন যেন তাকে দ্রুত সুস্থ্য করে দেন।
দোহার প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
নিউজ৩৯ঃ দোহার প্রেসক্লাবের দীর্ঘ ৯ বছরের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার (২৯শে মার্চ) সকালে উপজেলার জয়পাড়া আয়েশা শপিং কমপ্লেক্সে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে সভায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
এদের মধ্যে আহ্বায়ক হিসেবে news39.net এর সম্পাদক মো. তারেক রাজীব, যুগ্ম-আহ্বায়ক আবু নাঈম মোঃ তাইমিয়া ও সদস্য সচিব হাবিবুর রহমানের নাম ঘোষণা করা হয়।
এই কমিটি আগামী ৬০ দিনের মধ্যে দোহার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করে, নতুন কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করবে।
এসময় প্রেসক্লাবের নতুন পাঁচজন সদস্যের তালিকাও প্রকাশ করা হয়। নতুন সদস্যরা হলেন চ্যানেল এস ও দৈনিক গণকন্ঠের দোহার প্রতিনিধি কাজী জোবায়ের আহমেদ, দৈনিক আলোকিত সময়ের প্রতিনিধি সুজন হোসেন, দৈনিক খবরের আলো’র প্রতিনিধি মো. আসাদ মাহমুদ, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি মো. জুবায়ের আহম্মেদ, সাপ্তাহিক জাগ্রত জনতার প্রতিনিধি মো. কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি মো. অলি আহম্মদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, সহ-সম্পাদক শেখ সোহেল রানা, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মোহাম্মদ শাজাহান, অর্থবিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান সানী, সাংবাদিক কাজী জুবায়ের ও হাশেম ফকিরসহ প্রমুখ।
স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে মুকসুদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শামসুুদ্দিন শিকদার ফাউন্ডেশনের আয়োজনে মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন শিকদার চঞ্চলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুর রহমান পাখি। এ সময় সভায় বক্তব্য রাখেন সাবেক আইজিআর ড. খান মো. আব্দুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর কাশেম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রউফ খান, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান শিকদার, মানিক শিকদার, মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, প্রিন্স শিকদার, টিটু শিকদার, মোকসুদুল শিকদার, আরিফ শিকদার, গোলাপ শিকদার, রুজেল খান, সাগর শিকদার, হাসান শিকদার, আসানুর শিকদার, মহিউদ্দিন শিকদার, মাহবুব রেজা সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এ সময় ডায়মন্ড শিকদার তার বক্তব্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করলে মুকসুদপুর ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে দোহার উপজেলার মধ্যে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা
ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে দোহারের রবিউল ইসলাম অমিতকে আহবায়ক ও দক্ষিণ কেরানীগঞ্জের পারভেজ হাসান পারভেজকে সদস্য সচিব করা হয়। বুধবার (২৪ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ইকবাল হোসেন শ্যামল ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান খোকন স্বাক্ষরিত প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, সদস্য সচিব দক্ষিণ কেরানীগঞ্জের পারভেজ হাসান পারভেজ, যুগ্ম আহবায়ক দোহারের কাউসার মাহমুদ শাওন, মো. হাবিবুর রহমান ঠান্ডু, নবাবগঞ্জের মেহেদি হাসান মোল্লা, ওমর ফারুক রাকিব, শফিকুল ইসলাম, হাফিজুর রহমান নিশাদ, মো. সাব্বির আলম, কাজী মেহেদি হাসান অপু, কেরানীগঞ্জের মোহাম্মদ সাইফুল ইসলাম, নাহিয়ান আব্বাস তমাল, দক্ষিণ কেরানীগঞ্জের মো. মফিজ মিয়া শান্ত, রবিউল ইসলাম পপেল, তানভীর আহম্মেদ, মো. মানিক, হাসিবুর রহমান হাসিব, কেরানীগঞ্জ মডেলের আরিফুল ইসলাম রকি, হৃদয় হোসেন, মো. জোবায়ের, সাভারের সাইফুল ইসলাম চৌধুরী রানা, জয়পাড়া কলেজের আব্দুল করিম, ইছামতি ডিগ্রী কলেজ মাহিন হোসেন সৌরভ।
এছাড়া সদস্য পদে দোহারের আসাদুর রহমান শিপন, মো. মোকছেদ হোসেন, মোয়াজ আহম্মদ, আরাফাত উদ্দিন খান, দেওয়ান মোঃ রাব্বি, কাজী হাসিবুল ইসলাম, নবাবগঞ্জের আহসান পারভেজ রুদ্র, মো. রুবেল হোসেন, আতিকুর রহমান আতিক, মো. আলামিন হোসেন নিলয়, দক্ষিণ কেরানীগঞ্জের মো. শাহরিন সারোয়ার সাকিন, সাজ্জাদ হোসাইন, রাশেদুল হক রাসেল, কেরানীগঞ্জ মডেলের মো. শাহাবুদ্দিন নির্বাচিত হয়েছেন।
দোহারে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
ঢাকা জেলার দোহার উপজেলায় স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস এ মুক্তিযোদ্ধাদের সংবধর্না ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালী উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক ভুমি নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক ডা.খান মো.আব্দুল মান্নান,ফজলুর রহমান ফাউন্ডেশনের মহা-ব্যবস্থাপক আব্দুর রউফ মোল্লা,দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো.বেলাল হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এইচ এম মহিউদ্দিন,মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, দোহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি জ্যোতি বিকাশ চন্দ্র।
দোহারে ইউনিয়নে ভিত্তিক স্মার্টকার্ড বিতরনের সময়সূচি
ঢাকার দোহারে অবশেষে ধরা দিলো বহু-কাংক্ষিত জাতীয় পরিচয়পত্র(স্মার্টকার্ড)। নয়াবাড়ী ইউনিয়নে শুরু হয়েছে স্মার্টকার্ড বিতরন। ২০১৯ সালে নিবন্ধিত নতুন ভােটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
ভোটার তালিকা হালনাগাদ-২০১৯ কার্যক্রমে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছিলেন এবং যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০২ তারিখ বা তার পূর্বে শুধু মাত্র তারাই উপস্থিত হয়ে ভোটার হওয়ার সময়ে প্রাপ্ত রশিদ জমা প্রদান পূর্বক স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পরবেন।
উপজেলায় ভোটার সংখ্যা পুরুষ- ১০১০৩৫ মহিলা- ১০০০১১ মোট=২০১০৪৬ জন ও ২০১৯ সালের নিবন্ধিত ভোটারের স্মার্ট জাতীয় পরিচয়পত্র এর সংখ্যা: ১১৮৩৮ টি.
দোহার উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ২০১৯ সালের নতুন ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরনের সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিম্নেবর্ণিত সময়সূচী মোতাবেক বিতরন করা হবে।
১.নয়াবাড়ি ইউনিয়নে ২৫/০৩/২০২১ তারিখে ১থেকে ৯নংওয়ার্ড নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ ভবনে ১দিনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন হয়।
২.কুসুমহাটি ইউনিয়নে ২৭/০৩/২০২১ তারিখে ১থেকে ৪ নং ওয়ার্ড ও ২৮/০৩/২০২১ তারিখে ৫থেকে ৯ নং ওয়ার্ড কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন হবে।
৩. মাহমুদপুর ইউনিয়নে ২৯/০৩/২০২১ তারিখে ১থেকে ৯নং ওয়ার্ড মাহমুদপুর ইউনিয়ন পরিষদ ভবনে ১দিনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন হবে।
৪.বিলাসপুর ইউনিয়নে ৩০/০৩/২০২১ তারিখে ১থেকে ৯নং ওয়ার্ড বিলাসপুর ইউনিয়ন পরিষদ ভবনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন হবে।
৫.রাইপাড়া ইউনিয়নে ৩১/০৩/২০২১ তারিখে ১থেকে ৯নং ওয়ার্ড রাইপাড়া ইউনিয়ন পরিষদ ভবনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন হবে।
৬.সুতারপাড়া ইউনিয়নে ০১/০৪/২০২১ তারিখে ১থেকে ৯নং ওয়ার্ড সুতারপাড়া ইউনিয়ন পরিষদ ভবনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন হবে।
৭.নারিশা ইউনিয়নে ০৩/০৪/২০২১ তারিখে ১থেকে ৪ নং ওয়ার্ড ও ০৪/০৪/২০২১ তারিখে ৫থেকে ৯ নং ওয়ার্ড নারিশা ইউনিয়ন পরিষদ ভবনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন হবে।
৮.মুকসুদপুর ইউনিয়নে ০৫/০৪/২০২১ তারিখে ১থেকে ৪ নং ওয়ার্ড ও ০৬/০৪/২০২১ তারিখে ৫থেকে ৯ নং ওয়ার্ড পদ্মা কলেজে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন হবে।
৯.দোহার পৌরসভা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন করা হবে উপজেলা নির্বাচন অফিসে। ০৭/০৪/২০২১ তারিখে ১নং ওয়ার্ড, ০৮/০৪/২০২১ তারিখে ২নং ওয়ার্ড,১০/০৪/২০২১ তারিখে ৩নং ওয়ার্ড,১১/০৪/২০২১ তারিখে ৪নং ওয়ার্ড, ১২/০৪/২০২১ তারিখে ৫নং ওয়ার্ড,১৩/০৪/২০২১ তারিখে ৬নং ওয়ার্ড,১৪/০৪/২০২১ তারিখে ৭নং ওয়ার্ড,১৫/০৪/২০২১ তারিখে ৮নং ওয়ার্ড,১৬/০৪/২০২১ তারিখে ৯নং ওয়ার্ড,
দোহারে স্মার্টকার্ড বিতরন শুরু
ঢাকা জেলার দোহার উপজেলায় স্মার্টকার্ড বিতরন শুরু হয়েছে। দোহারের নয়াবাড়ি ইউনিয়নে এই স্মার্টকার্ড বিতরনের উদ্ভোধন করা হয়। এই স্মার্টকার্ড বিতরনের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আজ থেকে আমাদের দোহারে স্মার্ট কার্ড বিতরণ শুরু হল আর এটি আমরা দোহারের নয়াবাড়ি থেকে শুরু করলাম। এই স্মার্টকার্ড দিয়ে যেসব সেবা আপনারা গ্রহণ করতে পারবেন সেগুলো জানা দরকার। এই সেবাগুলো হলো সঠিক নাগরিক শনাক্তকরণ, সঠিক ব্যক্তির সঠিক সেবাপ্রাপ্তি নিশ্চিত করা, আঙ্গলে ছাপের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন সুবিধা, আয়করদাতা শনাক্ত নাম্বার (টিআইএন) প্রাপ্তি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টপ্রাপ্তি, চাকরির জন্য, সম্পত্তি ক্রয়-বিক্রয়, ব্যাংক হিসাব খোলা ও ঋণ প্রাপ্তি, সরকারি ভাতা উত্তোলন, সরকারি ভর্তুকি ও সহায়তা প্রাপ্তি, শিক্ষা প্রতিষ্ঠানেভর্তিসহ বহুবিধি কাজে সুবিধা পাওয়া যাবে। স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্রের বৈশিষ্ট্য ৩ স্তরে ২৫টির অধিক নিরাপত্তা সম্বলিত, দীর্ঘস্থায়ী ও টেকসই, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন চালানো সম্ভব।
ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন বলেন, আজকে আমরা দোহারে নয়াবাড়ি ইউনিয়ন থেকে এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছি পর্যায়ক্রমে আমরা দোহারে সব জায়গায় এই স্মার্ট কার্ড বিতরণ করবো এবং সর্বশেষে আমরা পৌরসভায় এই স্মার্ট কার্ড বিতরণ করবো।
এই সময় দোহার উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন ও মনিরুল ইসলাম খান ২০ জন নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দিয়ে এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বুধবার (২৪ মার্চ ) নয়াবাড়ি ইউনিয়ন পরিষদে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এ স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলে।
ঢাকা জেলা সিনিয়ার নির্বাচন কমিশনার মনির হোসেন এ সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহাম্মেদ হান্নান, দোহার উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল ইসলাম , নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম্য পুলিশসহ এলাকাবাসী।
নবাবগঞ্জে শিশু ধর্ষণঃ আটক ১
শেখ আশিক/শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, news39.net: নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নে ১০ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে ধর্ষণের অভিযোগে নয়ন মাদবর (১৯) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। ঐ শিশু তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী।
ধর্ষনের অভিযোগ পেয়ে বুধবার দুপুরে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের কিরঞ্চি এলাকায় গ্রেফতার অভিযান পরিচালনা করে নবাবগঞ্জ থানা পুলিশ। এই সময় নয়ন নামে ঐ যুবককে গ্রেপ্তার করা হয়। সে উত্তর কিরঞ্চি গ্রামের সোহরাব মাদবরের পালিত ছেলে বলে জানা গেছে।
ঘটনার তথ্য নিশ্চিত করে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল আলম জানান, সোমবার দুপুরে ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণির ঐ স্কুলছাত্রী বাড়িতে একা ছিল। এসময় বখাটে নয়ন মাদবর শিশুটিকে বিভিন্ন লোভ দেখিয়ে কিরঞ্চি গজারিয়া এলাকার শ্যামল হালদারের ডাঙ্গারপাড়ে ডেরা ঘরের ভিতরে নিয়ে যায়। এক সময় তাকে ধর্ষণ করে বলে থানায় অভিযোগ করে জানানো হয়।
উপ-পরিদর্শক নাজমুল আলম আরও জানান, অভিযোগ পেয়ে বুধবার দুপুরে পুলিশ নয়নকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন। ঐ স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কিস্তির টাকার জন্যই গুম করা হয় দুই এনজিও কর্মকর্তাকে
এসডিসি এনজিও’র দুই কর্মকর্তাকে দিনের উত্তোলিত কিস্তির টাকা ছিনিয়ে নিয়ে খুন করে ৬ ফুট মাটির নিচে গুম করা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) মো. হুমায়ূন কবির। সোমবার রাত ৮টার দিকে চুড়াইন ইউনিয়নের ইউসূফ আলীর মুরগীর ফার্ম সংলগ্ন ইছামতি নদীর পাড়ের দুটি পৃথকস্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হওয়ার পর উপস্থিত সংবাদকর্মীদের তিনি এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ূন কবির জানান, ইউসূফ আলীর স্ত্রী নিলুফা এনজিও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) থেকে কয়েক দফা ঋণ গ্রহন করেছিল। নিয়মিত কিস্তিও পরিশোধ করছিল। দিনের কিস্তির উত্তোলিত টাকার ছিনিয়ে নিতে গত বছর ৫ ডিসেম্বর কিস্তির টাকা দেয়ার কথা বলে ডেকে নেয়া হয় এনজিও কর্মকর্তা রাজিবুল ইসলামকে (২৯)। পরে পিছন দিক থেকে তার মাথায় আঘাত করে খুন করে লাশ মাটি চাপা দেয়া হয়। এ নিখোঁজের ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা হয়।
পরবর্তীতে এ বছর ১৬ মার্চ একই এনজিও, একই এলাকায় কাজ করা কর্মকর্তা অভিজিৎ মালো (২৮) নামে আরেকজন কর্মকর্তাকে একই ভাবে খুন করে লাশ মাটি চাপা দেয়া হয়। এঘটনার কয়েকদিন পর নবাবগঞ্জ থানায় জিডি করা হয়।
একই এনজিও’র দুই কর্মকর্তা নিখোঁজের ঘটনা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনায় সংশ্লিষ্ট তিনজনকে পৃথকস্থান থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী সোমবার রাতে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়।
সোমবার রাতে এনজিও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) নিখোঁজ দুই কর্মকর্তা রাজিবুল ইসলাম ও অভিজিৎ মালোর গুম করা লাশ উদ্ধার করেছে ঢাকা জেলা পুলিশ ও ঢাকা উত্তর ডিবি পুলিশের বিশেষ দল। এনজিও কর্মকর্তাদের খুন করে লাশ গুম করার অভিযোগে ইউসূফ আলী (৩২), জনি (২৫), মনির হোসেন (৩০) নামে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত এনজিও কর্মকর্তা রাজিবুল ইসলাম ফরিদপুর জেলার গৌরীপুর এলাকার গোলাম সারোয়ারের ছেলে, অভিজিৎ মালো একই জেলার নগরকান্দা উপজেলার আজিজা গ্রামের রণজিৎ মালোর ছেলে। তারা উভয়ে এনজিও সংস্থা এসডিসি’র চুড়াইন তালতলা শাখার মাঠ কর্মকর্তা ছিলেন।
গ্রেফতারকৃত জনি উপজেলার চুড়াইন ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মুকলেছুর রহমানের ছেলে, ইউসূফ আলী একই এলাকার আনিসের ছেলে, মনির হোসেন একই এলাকার আইয়ুব আলীর ছেলে।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ জানান, মঙ্গলবার সকালে দুই এনজিও কর্মকর্তার লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত জনি, ইউসূফ আলী, মনির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিন করে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
নবাবগঞ্জে নিখোঁজ দুই এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার: আটক ৩
নবাবগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ঋণ সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)- এর নিখোঁজ দুই কর্মকর্তা রাজিবুল ইসলাম (২৯) ও অভিজিৎ মালো (২৮) -এর গুম করা লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ পরিচালনা করে ঢাকা জেলা পুলিশ ও ঢাকা উত্তর ডিবি পুলিশের বিশেষ দল।
এনজিও কর্মকর্তাদের খুন করে লাশ গুম করার অভিযোগে জনি (২৫), ইউসূফ আলী (৩২), মনির হোসেন (৩০) নামে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ২২শে মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের দুর্গাপুর এলাকার ইউসূফ আলীর মুরগীর ফার্মের পাশে থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মুরগির ফার্ম সংলগ্ন ইছামতি নদীর পাড়ের বাশঝাড় থেকে ৬ (ছয়) ফুট মাটির নিচ থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
নিহত এনজিও কর্মকর্তা রাজিবুল ইসলাম(২৯) ফরিদপুর জেলার গৌরীপুর এলাকার গোলাম সারোয়ারের ছেলে এবং অভিজিৎ মালো(২৯) একই জেলার নগরকান্দা উপজেলার আজিজা গ্রামের রণজিৎ মালোর ছেলে। তারা উভয়ে এনজিও সংস্থা এসডিসি’র চুড়াইন তালতলা শাখার মাঠ কর্মকর্তা ছিলেন।
গ্রেফতারকৃত জনি উপজেলার চুড়াইন ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মুকলেছুর রহমানের ছেলে, ইউসূফ আলী একই এলাকার আনিসের ছেলে, মনির হোসেন একই এলাকার আইয়ুব আলীর ছেলে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) মো. হুমায়ূন কবির জানান, গত বছর ৫ ডিসেম্বর থেকে এনজিও কর্মকর্তা রাজিবুল ইসলাম নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ১৬ মার্চ একই এলাকার ও নিহতের স্থলাভিষিক্ত এনজিও কর্মকর্তা অভিজিৎ মালো নামে আরেকজন কর্মকর্তা নিখোঁজ হন। থানায় মামলা হলে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনায় সংশ্লিষ্ট তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমূলক তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়।

