নবাবগঞ্জে নিখোঁজ দুই এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার: আটক ৩

প্রকাশ:

শেয়ার করুন:

নবাবগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ঋণ সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)- এর নিখোঁজ দুই কর্মকর্তা রাজিবুল ইসলাম (২৯) ও অভিজিৎ মালো (২৮) -এর গুম করা লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ পরিচালনা করে ঢাকা জেলা পুলিশ ও ঢাকা উত্তর ডিবি পুলিশের বিশেষ দল।

এনজিও কর্মকর্তাদের খুন করে লাশ গুম করার অভিযোগে জনি (২৫), ইউসূফ আলী (৩২), মনির হোসেন (৩০) নামে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ২২শে মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের দুর্গাপুর এলাকার ইউসূফ আলীর মুরগীর ফার্মের পাশে থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মুরগির ফার্ম সংলগ্ন ইছামতি নদীর পাড়ের বাশঝাড় থেকে ৬ (ছয়) ফুট মাটির নিচ থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

নিহত এনজিও কর্মকর্তা রাজিবুল ইসলাম(২৯) ফরিদপুর জেলার গৌরীপুর এলাকার গোলাম সারোয়ারের ছেলে এবং অভিজিৎ মালো(২৯) একই জেলার নগরকান্দা উপজেলার আজিজা গ্রামের রণজিৎ মালোর ছেলে। তারা উভয়ে এনজিও সংস্থা এসডিসি’র চুড়াইন তালতলা শাখার মাঠ কর্মকর্তা ছিলেন।

চুড়াইনে নিহত এনজিও কর্মী

গ্রেফতারকৃত জনি উপজেলার চুড়াইন ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মুকলেছুর রহমানের ছেলে, ইউসূফ আলী একই এলাকার আনিসের ছেলে, মনির হোসেন একই এলাকার আইয়ুব আলীর ছেলে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) মো. হুমায়ূন কবির জানান, গত বছর ৫ ডিসেম্বর থেকে এনজিও কর্মকর্তা রাজিবুল ইসলাম নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ১৬ মার্চ একই এলাকার ও নিহতের স্থলাভিষিক্ত এনজিও কর্মকর্তা অভিজিৎ মালো নামে আরেকজন কর্মকর্তা নিখোঁজ হন। থানায় মামলা হলে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনায় সংশ্লিষ্ট তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমূলক তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

নবাবগঞ্জে নিখোঁজের ৮ দিন পর নারায়ণের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক আশিক হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার আট দিন পর নারায়ণ সরকার (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত...

দোহার ও নবাবগঞ্জে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক: দোহার ও নবাবগঞ্জ উপজেলায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে...

ঈদের আমেজে দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে নির্বাচনী উত্তাপ

শরিফ হাসান, মো আল-আমিন, আশিক হোসেন, আমিনুল ইসলাম | দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার...