বিশেষ কঠোর অভিযানে দোহার উপজেলা প্রশাসনঃ আটক ১১, ৬ মাসের কারাদন্ড

0

মোঃ আল-আমিন, news39.net: বৃহস্পতিবার কঠোরভাবে বিশেষ অভিযান পরিচালনা করেছে দোহার উপজেলা প্রশাসন। অনুমতি না নিয়ে অবৈধভাবে ড্রেজার চালানোর অভিযোগে ৮ জন, নদীতে মাছ ধরার অপরাধে ১জন এবং ২ মাদকসেবীসহ সর্বমোট ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে দোহার উপজেলা প্রশাসন। প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ।

অবৈধভাবে ড্রেজার চালানো এবং অবৈধভাবে বালু উত্তোলনে সহযোগিতার  অভিযোগে বালু মহাল ও মাটিব্যবস্থাপনা আইনে চাদপুর জেলার সদর উপজেলার বয়রা গ্রামের আঃ লতিফ এর ছেলে আব্দুল খায়ের(৫০), বাগেরহাট জেলার কদমতলা গ্রামের সফিকুল তালুকদার (৩২), বরিশাল জেলার সরুপকাঠি উপজেলার বাবুল হোসেনের ছেলে মোঃ ইয়াছিন (২২), বরগুনা সদর উপজেলার মোঃ সুক্কুরের ছেলে মোঃ সৌকত (২০), একই সদরের মোঃ হামেদের ছেলে মোঃ বাবুল (৪৫), মোঃ  সেন্টুর ছেলে মোঃ রুবেল (৩৫), চট্রগ্রামের মোঃ মহিউদ্দিনের ছেলে মোঃ আলতাব(৩৪) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়।

এছাড়াও, উপজেলার মুকসুদপুর ইউনিয়ন পরিষদের গোড়াবন গ্রামের সুকান্ত মন্ডলের ছেলে শাওন মন্ডল(২২) ও মোঃ ইদ্দিস এর পুএ মো জুয়েল (২২) কে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২৯১৮ এর ৯(১) গ ধারায় উভয় কে ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ডে দন্ডিত করেন। ভিন্ন ভিন্ন মোবাইল কোর্ট পরিচালনা  করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ নাঈম এবং ড্রেজারের ক্ষেত্রে সহকারী কমিশনার ফজলে রাব্বী।

চলাচল বিঘ্নিত হচ্ছে এন মল্লিকের পুড়ে যাওয়া বাসে

News39.net: এ বছরের ২৫ এপ্রিল ভয়াবহ আগুন দূর্ঘটনায় এন মল্লিকের প্রায় ১০-১২ টি বাস পুড়ে যায়। সাথে বান্দুরা স্ট্যান্ডের প্রায় ১২-১৪ দোকানও সেই সাথে পুড়ে যায়। যদিও এটি কি দূর্ঘটনা নাকি পরিকল্পিত তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব। অনেকে বলছেন দূর্ঘটনা আবার অনকে এটাকে প্রতিপক্ষের কাজ বলে সন্দেহ করেছেন। পুড়ে যাওয়ার কিছুদিন পরই প্রশাসন এন মল্লিকের সব বাস স্ট্যান্ড থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। এন মল্লিক কর্তৃপক্ষ মহব্বতপুরের ভাড়া করা জায়গায় তাদের সব বাস একত্রিত করে রাখে। কিন্তু পুড়ে যাওয়া বাসগুলোর বেশির ভাগই বান্দুরা-ঢাকা সড়কে ফেলে রাখে। ফলে অন্যান্য বাস, ট্রাক, রিক্সা ও অটোরিকশা যাতায়াতে সমস্যা দেখা দিচ্ছে। পুড়ে যাওয়া বাসগুলো রাস্তার প্রায় অর্ধেক দখল করে রেখেছে। এতে দুইটি গাড়ি একসাথে হলেই বা ক্রস করতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। এভাবে রাস্তায় অকেজো হয়ে পড়ে থাকা বাসগুলো আর কতদিন পড়ে থাকবে প্রশ্ন ভুক্তভোগী জনসাধারণ ও গাড়ি চালকদের। উল্লেখ্য এন মল্লিক পরিবহন ও বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্ব চলছিল।

পুঁজিবাজারে ‘সূচক নিয়ে’ ভয়ের কারণ নেই: সালমান এফ রহমান

সূচক যেভাবে বাড়ছে তাতে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে এখন ভয়ের কারণ নেই বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, “আমরা পুঁজিবাজারের সূচক নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে গেছি। আসলে সূচক কিন্তু গুরুত্বপূর্ণ নয়। সূচক যদি আস্তে আস্তে বাড়ে তাহলে কোনো সমস্যা নেই।

সালমান এফ রহমান বলেন, “দেশের পুঁজিবাজারের একটি কাঠামোগত সমস্যা আছে। তা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী ৮০ শতাংশ। সেই তুলনায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা কম। অন্যান্য দেশে এটা একদম উল্টো। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।”

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও শক্তিশালী করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “মিউচুয়াল ফান্ডগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে। বন্ড মার্কেটকে আরও শক্তিশালী করতে হবে।”

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি ছাইদুর রহমান।

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদ গ্রেপ্তার

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই (পান্নু) কে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার রাতে নবাবগঞ্জ উপজেলার দেওতলায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নবাবগঞ্জ থানা তার গ্রেফতারের ব্যাপারে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে।

নবাবগঞ্জ থানার এএসআই মো. সোহরাব তালুকদার জানান, তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তানি পরোয়ানা ছিল।( মামলা নং- ৭/৯/২০১৮, ধারা- ১৪৩,১৪৭, ১৪৮, ৩৪১, ১২৭, ৪৩৫, ৩৩৬, ৩৫৩ ও ১১৪ প্যানেল কোড)। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই (পান্নু) কে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আবু আশফাক।

দোহারে ২৫০ কোটি টাকার বাঁধে ভাঙ্গন

জাতীয় সংসদ নির্বাচনে দোহারে পদ্মার ভাঙ্গণ থেকে রক্ষায় বাধ নির্মাণের ওয়াদা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় নয়াবাড়ি ইউনিয়নে প্রায় ২৫০ কোটি টাকার অধিক ব্যায়ে বাধের নির্মাণ কাজ শেষ হয়েছে।

কিন্তু বাহ্রা থেকে অরেঙ্গাবাদ পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার বাধে দেখা দিয়েছে ভাঙ্গণ। পদ্মানদীতে অবৈধভাবে কাটার দিয়ে বালু উত্তোলন ও বাধের পাড় ঘেষে বাল্কহেড দিয়ে ড্রেজারে বালু উত্তোলনের কারনে এমন ভাঙ্গণের সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা।

সরজমিনে গিয়ে দেখা যায় বাধের অনেকাংশ ভেঙ্গে গিয়ে পাথরের ব্লকগুলো সরে যাচ্ছে। অনেকে আবার বাধের উপর দিয়ে নিয়েছে ড্রেজারের পাইপ।

স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কয়েকজন ব্যাক্তিসহ সাথে এলাকার আরও কিছু প্রভাবশালী ব্যক্তি পদ্মায় কাটার দিয়ে ও বাধের পাড়ে বাল্কহেড দিয়ে বালু উত্তোলন করছে। প্রশাসনের অভিযানের পরেও থেমে নেই বালু খেঁকোরা। ভাঙ্গণের কারনে নয়াবাড়ি ইউনয়নে পদ্মার পাড়ের মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এমন খবরে পরিদর্শনে আসেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়নের বাসিন্দা বাংলাদেশ আওয়ামী স্বেচ্চাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। তিনি এই পদ্মা ভাঙ্গা প্রসঙ্গে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এই বাধের ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এসময় তিনি অবৈধ বালু ব্যাবসায়ীদের আইনের আওয়াতায় নিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন আমাদের নেতা সালমান এফ রহমান এমপি’র উদ্যোগে আমাদের সকলের কাঙ্খিত বাঁধ প্রকল্পের বাস্তবায়ন হয়েছে। কারো ব্যক্তিস্বার্থের কারণে এটি ক্ষতিগ্রস্ত হলে কাইকে ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেন, আমি প্রশাসনকে বার বার বলেছি এ বিষয় তারা কোন ব্যবস্থা নেন নি। আমি জানিনা কোন অদৃশ্য কারনে বা ক্ষমতার জোরে তারা এখনো ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উতলন করছে। তাই আমরা প্রশ্ন রইল প্রশাসনের কাছে যে তারা কোন ক্ষমতা বলে এখনো বালু তুলতেছে এবং তারা কেন এ বিষয়ে এখনো কোন প্রদক্ষেপ নেননি?
আমার ঘরবাড়ি এই পদ্মায় ভেঙে গিয়েছে আমি জানি ঘরবাড়ি ভাঙার কষ্ট।

এবিষয়ে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন বলেন, বাঁধ ক্ষতিগ্রস্ত হয় এমন কর্মকান্ড কেউ করলে তাদের ছাড় দেয়া হবেনা। এছাড়া যদি কেউ দোহারের সীমানায় পদ্মা নদীতে অবৈধ কাটার দিয়ে বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

প্রবীণ রাজনীতিবীদ হাশেম আলীর মৃত্যু

মাহমুদুল হাসান সুমন নিউজ৩৯: দোহার উপজেলা আওয়ামীলীগের প্রবীণ রাজনীতিবীদ, ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বেগম আয়েশা স্কুল ও কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা হাশেম আলী সোমবার বিকেল ৪.৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর । তিনি মৃত্যু কালে স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গিয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের শ্বশুর।

তিনি ছিলেন দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি ২বার আওয়ামীলীগের টিকিটে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেছিলেন।

বেগম আয়েশা স্কুল ও কলেজের অধ্যক্ষ কুলছুম বেগম নিউজ৩৯ কে বলেন, কিছুদিন আগে শুনেছি হাসেম আলী সাহেব অসুস্থ ছিলেন। তিনি স্কয়ার হাপাতালে ভর্তি ছিলেন। সোমবার বিকাল ৪ঘটিকায় স্কয়ার হাসপাতালে মারা যান। ধানমন্ডি ৭নাম্বার রোড জামে মসজিদে মঙ্গলবার যহুরের নামাযের পর জানাজা দেয়া হবে। ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে । আমরা বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে তার বিদেহী আত্ত্বার মাগফেরাত কামনা করছি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তার মৃত্যুতে দোহারে তাঁতী সম্প্রদায় এবং আওয়ামিলীগের নেতা-কর্মিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দোহার-নবাবগঞ্জে দূর্গাপূজার মণ্ডপ ২২৫টিঃ চলছে রং-তুলির আঁচড়

মোঃ আল-আমিন ও শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, news39.net:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু আগামী ৬ অক্টোবর মহালয়া দিয়ে। দোহার-নবাবগঞ্জে দূর্গাপূজা হবে ২২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বমোট ২২৫টি মণ্ডপে। যা সংখ্যাগত দিক থেকে ঢাকা জেলার সর্বোচ্চ পূজা মন্ডপ। পূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে দোহার-নবাবগঞ্জে মূর্তি কারিগরদের। ইতোমধ্যে তাঁরা মাটির কাজ শেষ করেছেন। চলছে শেষ মুহূর্তে রং-তুলির আঁচড়।

সনাতন ধর্মাবলম্বীদের মতে দুষ্টের দমন ও শিষ্টের পালনে এবছর দেবি দুর্গা শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করছেন।

সোমবার সরেজমিনে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সব বয়সের মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। ঘরে-ঘরে চলছে আনন্দ। দেবী দুর্গাকে বরণ করে নিতে, মার্কেটে যাচ্ছেন পূজার জন্য নতুন কাপড় কিনতে। বাজারেও কেনাকাটার হিড়িক পড়েছে। বাড়ীতে চলছে খই, মুয়া, নারু তৈরির জন্য প্রস্তুতি।

দোহার-নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অমিতাভ পাল অপু জানান, এবছর নবাবগঞ্জ উপজেলায় ১৮৫টি এবং দোহার উপজেলার ৪০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। যা কিনা ঢাকা জেলার মধ্যে সবচাইতে বেশি পূজা মন্ডপ। আগামী ১১ অক্টোবর সোমবার পঞ্চমী পূজার মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। ১৫ অক্টোবর শুত্রুবার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এবারের মহাউৎসব।

সোমবার সকালে কথা হয় ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর সর্বজনীন দূর্গা মন্দিরের মৃৎশিল্পী কারিগরে স্বপর পালের সাথে, তিনি জানান এবছর আমি দোহার ও নবাবগঞ্জ ৬টি দূর্গা প্রতিমা গড়ার কাজ পেয়েছি। পূজার শুরু হওয়ার আর বেশি সময় না থাকায় মাটির কাজ শেষ করে প্রতিমায় বিভিন্ন রংঙ্গের আশ্রুর কাটতে শুরু করেছি।

দোহার উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অমিতাপ পাল অপু জানান, গতবছর করোনা ভাইরাসের কারণে আমাদের দোহার উপজেলায় পূজা মন্ডপের সংখ্যা ছিলো ৩৭টি। এবছর তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪০টিতে। পূজাকে সফল ভাবে পালনের জন্য সকল প্রস্ততি আমরা হাতে নিয়েছি। এবিষয়ে দোহার উপজেলা প্রশাসন ও ঢাকা জেলা প্রশাসনের সাথে আমাদের একাধিক মিটিং হয়েছে। আশাকরি কোন রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবছর আমরা মা দূর্গাকে বিদায় জানাতে পারবো।

নবাবগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক অনুপম দত্ত নিপু বলেন, এবছর আমাদের নবাবগঞ্জ উপজেলায় ১৮৫টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। আনন্দময় পরিবেশে সকলে যেন পূজাকে উদ্যাপন করতে পারি, সেজন্য আমাদের কমিটির পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার জানান, আনন্দ মুখর পরিবেশে মা দুর্গাকে বরণ করার সব প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। যে কোন ধরণের ঝুঁকি এড়াতে প্রশাসনের সহায়তা নেয়া হবে।

এবিষয়ে ঢাকা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিরর্মল রঞ্জন গুহ বলেন, পূজার আনন্দ ভাগাভাগি করতে আমি আমার ব্যক্তিগত ভাবে দোহার-নবাবগঞ্জে প্রায় প্রতিটি মন্ডপে আর্থিক সহায়তা করেছি। প্রশাসনের পক্ষ থেকে আইনি সহায়তা চাচ্ছি।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের জন্য পুলিশের পাশাপাশি একাধিক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করবে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু বলেন, দূর্গা পুজাকে গিযে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। যেকোন সমস্যায় আইনশৃঙ্খলা বাহিনি কাজ করছে।

প্রেমিকের সঙ্গে অভিমান করে দোহারে কলেজছাত্রীর আত্মহত্যা

ঢাকার দোহার উপজেলায় প্রেমিকের সঙ্গে অভিমান করে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  উপজেলার উত্তর শিমুলিয়া কবরস্থান এলাকায় রোববার বিকেলে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ওই কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন। নিহত সাবরিন জেবিন (১৮) ওই গ্রামের প্রবাসী ফরহাদের মেয়ে ও মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিকের ব্যবসায়িক শিক্ষা শাখার ১ম বর্ষের ছাত্রী।

নিহত কলেজ ছাত্রীর মামী নাসরিন জানান, বিকেলে জেবিন সকলের অগোচরে নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরিবারের লোকজন তার কোনা সাড়াশব্দ না পেয়ে ও জেবিনের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ পেয়ে সন্দেহ হলে দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে জেবিনকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামী আরও জানান, জেবিনের সঙ্গে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জানাবাদ গ্রামের জামাল গাজীর ছেলে রিফাতের (২০) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারই তাদের সম্পর্ক মেনে নেয়। পনেরো দিন আগে ওদের আংটি পড়ানোর কথা ছিল। এখনও আংটি পড়ানো না হওয়ায় ওদের দু’জনের মধ্যে ঝামেলা চলছিল। ঝগড়াও হয়েছে। রিফাতের সঙ্গে অভিমান করেই জেবিন এমন কান্ড ঘটালো বলে অভিযোগ তার।

একই অভিযোগ করে নিহতের মা তাসলিমা বলেন, গত দু’দিন যাবৎ আমার মেয়ের মন খুব খারাপ ছিল। আমি বুঝতে পারছিলাম ওর কোনো সমস্যা হয়েছে। ওকে আমি কাঁদতে দেখে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে মা। উত্তরে মেয়ে বলেছিল রিফাত আমাকে খারাপ ভাষায় গালাগাল করেছে। মরে যেতে বলেছে। তারপরই আজ বিকেলে মেয়ে আমার এমন কান্ড ঘটালো।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ ইসরাত করিম বলেন, হাসপাতালে আনার আগেই জেবিনের মৃত্যু হয়েছে। তার গলায় হ্যাঙ্গিংমার্ক স্পষ্ট ডান দিকে থেকে বামে ছিল। তবে বামে বেশি আঘাত প্রাপ্ত হয়েছে। গলায় ফাঁস দিয়েই জেবিন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

দোহার থানার ডিউটি অফিসার এসআই  লিয়াকত জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সাথে দোহার- নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জবি শুভেচ্ছা বিনিময়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দোহার- নবাবগঞ্জের শিক্ষার্থীরা। শনিবার ঢাকা জেলার দোহার উপজেলার সরকারি পদ্মা কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠান শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দোহার- নবাবগঞ্জ ছাত্রকাল্যানের শিক্ষার্থীরা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।দোহার- নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ,জবি সভাপতি মিথুন হোসেন জয় এবং সাধারণ সম্পাদক সৌরভ সরকার সবুজ মন্ত্রী মহোদয়ের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা মণ্ডলীর সদস্য তারেক রাজিব এবং মাসুদ রানা। আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী আকাশ,সৌরভ,নুরালম,আহাদ। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন আমিও এক সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরেছি। তোমাদের সাথে আমি সব সময় আছি।

আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না বিএনপিঃ খন্দকার আবু আশফাক

ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক শিকারিপাড়া বাজার ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলনে বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি আর কোনদিন নির্বাচনে যাবে না। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এই সরকার আমাদের সরকার এই সরকার পুলিশের সরকার জনগণের পক্ষে এ সরকারকে মেনে নেয়া কোনোভাবেই সম্ভব নয়।

খন্দকার আবু আশফাক আরো বলেন, আওয়ামী লীগ সরকার এদেশের প্রত্যেকটি জনগণের মৌলিক অধিকারকে হরণ করেছে এবং মানবাধিকার লংঘন করেছে আজকে তারা উন্নয়নের কথা বলে কিন্তু পক্ষান্তরে এদেশের কোনো মানুষই নিরাপদ নয়। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারেনা স্কুল থেকে তার মেয়েটি সুস্থ শরীরে সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারবে কিনা! এ সরকার ধর্ষকদের পৃষ্ঠপোষক করে দুর্নীতিগ্রস্ত লোকদেরকে পৃষ্ঠপোষকতা করেন।

নির্বাচন কমিশনকে একটি ধোকাবাজ প্রতিষ্ঠান উল্লেখ করে খন্দকার আবু আশফাক বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক চাপ এর প্রেক্ষিতে বলেন, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক চাপ সামাল দিতে সরকার সমস্ত বিদেশি চ্যানেল সংবাদপত্র এবং সংবাদমাধ্যমকে বন্ধ করেছে। এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার চায়না রোহিঙ্গাদেরকে রেখে বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা থেকে যে পরিমাণ অর্থ সরকার পায় সেটি দিয়ে তার একটি লুটেরা রাজ্যে পরিণত করেছে ।

ইউনিয়ন নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, থানা কমিটি থেকে প্রত্যেকটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি করে দেয়া হয়েছে। সময়সীমা দেয়া হয়েছে এক মাসে এক মাসের ভিতরে প্রত্যেকটি ইউনিয়ন কমিটিকে প্রত্যেকটি ইউনিট ওয়ার্ড কমিটি করতে হবে। যদি কোন ইউনিয়ন ওয়ার্ড কমিটি বা কোন ইউনিট কমিটি করতে ব্যর্থ হয়। তাহলে থানা থেকে কমিটি করে সেটি জেলাতে জমা দেয়া হবে।

আগামী দিনের আন্দোলন সংগ্রামের উপলক্ষে তিনি বলেন, দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে সুস্থ ভাবে দেশে ফিরিয়ে আনতে হবে। তাই আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঢাকা জেলা বিএনপির দোহার নবাবগঞ্জ উপজেলায় প্রতিটি ইউনিয়নের দলীয় নেতা-কর্মীদেরকে তিনি সামনে থেকে নেতৃত্ব দানের আহ্বান জানান এবং এই আন্দোলনকে ও ঢাকা জেলা কমিটিকে তিনি আগামী দিনের জন্য একটি রোল মডেল হিসেবে ঘোষণা করেন আন্দোলন-সংগ্রামে কেউ পিছিয়ে থাকলে তাকে দলীয়ভাবে মূল্যায়ন করা হবে না বলেও তিনি ঘোষণা করেন।

এসএমএস শিকারিপারা ইউনিয়ন সভাপতি আজাদুল ইসলাম হিরা পান্না এর সভাপতিত্বে শিকারিপারা ইউনিয়ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঢাকা সিটি কনভেনশন সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয় স্থানীয় ভাবে পুলিশি বাধার মুখে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব হয় না। বিধায় প্রোগ্রামটি ঢাকায় করা হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা নিউজ৩৯কে নিশ্চিত করেন।