রাস্তায় ড্রেজার পাইপ দুর্ঘটনায় দোহারে অনার্স ছাত্রের মৃত্যু

দোহারের বিলাশপুরে সড়কে রাখা ড্রেজার পাইপের সাথে বাইকের সংঘর্ষে আহত হয়ে একজন কলেজ ছাত্রের মৃত্যূ হয়েছে। নিহত মোঃ রদিয়াত হোসেন জয়পাড়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রম, বয়স ২২।  নিহতের বাড়ী বটিয়া গ্রামে, পিতা- আব্দুল জব্বার মাদবর, একজন সিংগাপুর প্রবাসী।

প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, গত ১৩অক্টোবর বুধবার, মাগরিবের নামাযের পর সন্ধ্যায় বিলাশপুরে বাইক চালিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝে অরক্ষিতভাবে স্থাপন করা ড্রেজার পাইপের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে মাথায় প্রচন্ড আঘাত পায় রদিয়াত হোসেন। তাৎক্ষণিকভাবে সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। ৪ দিন আইসিইউতে থাকার পর ১৭ই অক্টোবর দুপুর ২টায় ইন্তেকাল করে।

তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দোহারে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার

ঢাকা জেলার দোহার উপজেলা মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দোহার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, মোঃ জয়নাল আবেদীন তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটি, দোহার থানা পুলিশ সেকেন্ড অফিসার রাকিব হোসেন, জয়পাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।

২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা

0

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা। ২৪ নভেম্বির থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। শুধুমাত্র বাংলা, ইংরেজি ও সাধারন গনিত বিষয়ে এই পরীক্ষা হবে। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার (১৩ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংবাদ বিজ্ঞপ্তিতে মাউশি মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক জানিয়েছে, আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। শুধুমাত্র বাংলা, ইংরেজী ও সাধারণ গণিত বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষার সময় হবে দেড় ঘণ্টা।

সরকারি হাসপাতালে সিজার নয়, নরমাল ডেলিভারিই অগ্রাধিকার পাচ্ছে

বর্তমান সময়ে সরকারি নির্দেশে দেশের সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো মায়েদের সিজারের পরিবর্তে নরমাল ডেলিভারিকে প্রধান্য দিচ্ছে। তেমনি দোহারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে মায়েদের সব ধরনের গাইনি রোগের আধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

দোহার উপজেলায় কিভাবে সিজার ছাড়া নর্মাল ডেলিভারি করা যায় সে বিষয়ে মঙ্গলবার দুপুরে
দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীমউদ্দিন বলেন, আমাদের দোহার উপজেলায় গত মাসে একটিও সিজার করা হয়নি। এমাসে এ পর্যন্ত তিনটি সিজার করা হয়েছে। আমরা বেশীর ভাগই নরমাল ডেলিভারিতে প্রসব করিয়ে থাকি। এজন্য আমরা একজন অভিজ্ঞ মহিলা ডাঃ নিয়োগ দিয়েছি। যিনি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। বর্তমানে আমাদের হাসপাতালে গর্ভবতী মায়েদের নিরাপদ সন্তান প্রসবের জন্য বিশ্বমানের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এসব প্রযুক্তির ব্যবহার প্রসূতি মায়েদের পরিচর্যা ও চিকিৎসায় আমূল পরিবর্তন সাধিত করেছে। মায়েদের নিরাপদ সন্তান প্রসবের জন্য নরমাল ডেলিভারির আত্যন্ত জরুরি।

তিনি বলেন, সেই সঙ্গে প্রসূতি মায়েদের সন্তান প্রসবের জন্য নরমাল ডেলিভারির পাশাপাশি পেইনলেস নরমাল ডেলিভারি ও সিজারিয়ান ডেলিভারিসহ অত্যাধুনিক সব চিকিৎসাসেবা প্রদান করছি।

তিনি আরো বলেন, হাসপাতালে প্রসূতি মায়েদের সেবায় রয়েছে একটি ‘সর্বাধুনিক নরমাল ডেলিভারি সেন্টার’ যা ২৪ ঘণ্টাই খোলা থাকে, যেন মায়েরা জরুরি মুহূর্তেও চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। তিনি সকল ইউনিয়ন (CHCP) Community health Care Provider দের বলেন বলেন এ বিষয়ে আপনারা মায়েদের সচেতনতা করবেন এবং তাদের সাহস যোগাবে নরমাল ডেলিভারি জন্য।

আলোচনা সভায় বক্তারা বলেন, গর্ভবতী মায়েদের নিরাপদ সন্তান প্রসব বলতে নরমাল ডেলিভারিকেই বুঝায়। আগে সন্তান জন্মদানের জন্য নরমাল ডেলিভারিই ছিল স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু বর্তমানে সিজারের (অস্ত্রোপচার) মাধ্যমে সন্তান জন্মদান বহুগুণে বেড়েছে। সিজারের প্রবণতা বাড়ার অন্যতম কারণ আমাদের আধুনিক জীবন-যাপন ও মানসিক অবস্থা এবং নরমাল ডেলিভারিতে মায়েদের অনাকাঙ্ক্ষিত ভয় পাওয়া।

কিন্তু অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের ফলে একজন মা সারাজীবন ভয়াবহ পরিণতির মধ্য দিয়ে পার করতে হয়, যা স্বাভাবিক জীবনের পরিপন্থী। সুস্থ স্বাভাবিক উপায়ে সন্তান জন্মদান মায়েদের অধিকার।

সে সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলায় প্রতেকটি ইউনিয়নের (CHCP) Community health Care Provider,হাসপাতালের কর্মকর্তাবৃন্দি ও সাংবাদিকগন।

দোহারে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩ জেলে আটক; পুড়লো ১ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল

ইলিশের ডিম ছাড়ার মৌসুম শুরু হয়েছে গত ৪ অক্টোবর থেকে। এই সময় সরকার ইলিশ মাছ ধরা, পরিবহন ও বাজার জাত করনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু তারপরও থেমে নেই গোপনে ইলিশ মাছ ও বিক্রি। ইলিশের এই প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা বন্ধে নিয়মিতই অভিযান পরিচালনা করছে দোহার উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ঢাকার দোহারের পদ্মা নদী থেকে ৩ জেলেকে আটক করেছে নৌপুলিশ। সোমবার সকালে উপজেলা কুতুবপুর নৌপুলিশ পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায়।

এই সময় তাদের কাছ থেকে জব্দকৃত প্রায় ৯০ হাজার মিটার কারেন্ট জাল মৈনটঘাটে পুঁড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোঃ ছামছুল আলম সহ নৌ পুলিশের একটি দল।

এর আগেরদিন রবিবারও  ইলিশ রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা কুতুবপুর নৌ পুলিশ ও উপজেলা মৎস্য অধিদপ্তর। এসময় ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল পদ্মানদীর তীরে পুঁড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার ও কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোঃ ছামছুল আলম, এএসআই জসিম উদ্দিন সহ নৌ পুলিশের একটি দল।

মসজিদের জায়গা দখল করে দোকান নির্মানঃ জায়গা উদ্ধারে প্রশাসনের অভিযান

ঢাকা জেলার দোহার উপজেলার প্রানকেন্দ্র জয়পাড়া বাজার মসজিদের সামনে অবৈধ ভাবে সরকারি জায়গা দখল করে দোকান নির্মানের অভিযোগ উঠেছে। পরে সরকারি জমি উদ্ধারে অভিযান পরিচালনা করে দোহার উপজেলা প্রশাসন।  সরকারি জমি দখল করে তোলা দোকানের পিলার ভেঙ্গে জায়গা উদ্ধার করে দোহার উপজেলা প্রশাসন। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বির নির্দেশে সোমবার সকালে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে জয়পাড়া বাজারের দোকানদার ও নিয়মিত মুসল্লি আবদুল মালেক বলেন, তারা এই স্থানে দোকান উঠানোর পরিকল্পনা আরো আগে থেকে করেছে যে, এই স্থানে তারা দোকান উঠাবে। আমরা যতদূর জানি এই জয়গাটা ফুলের বাগানের জন্য রাখা হয়েছিল কিন্তু সেই স্থানে তারা দোকান উঠাচ্ছিল ভাড়া দেওয়া জন্য। দোহার উপজেলা প্রশাসন খবর পয়ে আজকে এই দখলকরা জায়গা উদ্ধার করে। সেজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।

এই জায়গার বিষয়ে জয়পাড়া বাজার মসজিদের ইমাম মোঃ হান্নান এর সাথে কথা হলে তিনি বলেন,কোন জায়গা, কিসের জয়গা আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার দায়িত্ব শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো। শুধু মসজিদের ভিতরে ইমামতির দায়িত্ব, বাহিরে আমার কোন দায়িত্ব নাই। পরে তার কাছে কমিটির ফোন নাম্বার চাইলে তিনি বলেন মসজিদের কমিটিতে কে বা কারা তা আমি জানিনা।

নাম প্রকাশে অনিচ্ছুক জয়পাড়া বাজারে আরেক মুসল্লি জানান, আমরা যখন মসজিদ কমিটির সদস্য ছিলাম তখন এই জায়গায় একটা ফুলের বাগান করার কথা ছিল। কিন্তু এখন মসজিদের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আমরা সেজন্য আর কোন কথা বলতে পারি না। আর তারা এই জায়গায় যে দোকান উঠাচ্ছিল তাতে যেমন মুসল্লিদের অসুবিধা হত তেমনি এখানে বৃহস্পতিবার হাট বসতো সে ক্ষেত্রেও অনেক সমস্যা হত।

দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী বলেন, আমরা অভিযোগ পাই এবং আমি নিদেশনা দেই আমার সহকারী কর্মকর্তা ও সার্ভেয়ারকে উচ্ছেদ অভিযানে চালানো জন্য। তিনি আরো বলেন, সরকারি জায়গা দখল করে কেউ কোন কিছু করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। মসজিদের সামনে এই জয়গাটা সরকারি জয়গা বিধায় আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করি।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, ভূমি সহকারী কর্মকর্তা মোঃ হাসান আহাম্মেদ, সার্ভেয়ার কামাল হোসেন,কানন ঘোষ ও মোহাম্মদ মনিরুজ্জামান।

দোহার ও নবাবগঞ্জ উপজেলার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সালমান রহমানের ক্ষোভ প্রকাশ

আল-আমিন/ শরিফ হাসান/ আব্দুর রহিম,news39.net: দোহার ও নবাবগঞ্জ উপজেলার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনি উপস্থিত দোহার পৌরসভার ইঞ্জিনিয়ারের উপর ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া অযাচিতভাবে দোহার নবাবগঞ্জ উপজেলায় নদীতে, খালে, রাস্তার পাশে ময়লা আবর্জনার অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রয়োজনীয় পরামর্শ দেন।

শনিবার রাত ৭ টায় দোহার উপজেলায় সভাকক্ষে দোহার ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১ সাংসদ ও মানীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

সালমান এফ রহমান বলেন, এই বর্জ্য ব্যবস্থাপনা জন্য ইউনিয়ন পর্যায় ড্যাম্পিং ব্যবস্থা থাকতে হবে। যাদের বাসায় ময়লা থাকবে তারা ৫০ টাকা দিবে আর এই টাকা ইউনিয়ন পর্যায় খরচ করবে শ্রমিকের বেতন হিসাবে। আর যারা রাস্তায় ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সে সময় উপস্থিত ছিলেন,দুই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এ. এফ. এম ফিরোজ মাহমুদ ও মো. সালাহউদ্দিন মঞ্জু, দুই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীমউদ্দিন ও ডাঃ শহিদুল ইসলাম, দুই ইউনিয়নে চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীরা।

নবাবগঞ্জে শিক্ষক সমিতিঃ সভাপতি দেলোয়ার ও সেক্রেটারি মতিউর

শেখ ফয়সালঃ বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত নির্বাচন শেষে  বিকেল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক পদে মো. মতিউর রহমান নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিক নূর আলম ফলাফল ঘোষণা করেন। ৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১জন প্রার্থী। এছাড়া, সহ-সভাপতি পদে শাহ আজিজুর রহমান, মো. আইয়ূব আলী, অনিল কুমার চক্রবর্তী এবং অর্থ সম্পাদক পদে মো. ইমরান খান।

দোহারে খেলতে খেলতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শরিফ হাসানঃ দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের বৌ-বাজার খালপাড় এলাকায় রাশিব নামে দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু রাশিব ঐ এলাকার প্রবাসী রাজিব হোসেনের ছেলে।
নিহতের মা নাসিমা আক্তার জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার ছেলে বাড়ির উঠানে খেলা করছিলো। হঠাৎ করে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘরের পেছনে খালের পানিতে তার ছেলেকে ভাসতে দেখেন। স্থানীয়দের সহায়তায় মুমূর্ষ অবস্থায় রাশিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।