আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না বিএনপিঃ খন্দকার আবু আশফাক

ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক শিকারিপাড়া বাজার ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলনে বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি আর কোনদিন নির্বাচনে যাবে না। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এই সরকার আমাদের সরকার এই সরকার পুলিশের সরকার জনগণের পক্ষে এ সরকারকে মেনে নেয়া কোনোভাবেই সম্ভব নয়।

খন্দকার আবু আশফাক আরো বলেন, আওয়ামী লীগ সরকার এদেশের প্রত্যেকটি জনগণের মৌলিক অধিকারকে হরণ করেছে এবং মানবাধিকার লংঘন করেছে আজকে তারা উন্নয়নের কথা বলে কিন্তু পক্ষান্তরে এদেশের কোনো মানুষই নিরাপদ নয়। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারেনা স্কুল থেকে তার মেয়েটি সুস্থ শরীরে সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারবে কিনা! এ সরকার ধর্ষকদের পৃষ্ঠপোষক করে দুর্নীতিগ্রস্ত লোকদেরকে পৃষ্ঠপোষকতা করেন।

নির্বাচন কমিশনকে একটি ধোকাবাজ প্রতিষ্ঠান উল্লেখ করে খন্দকার আবু আশফাক বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক চাপ এর প্রেক্ষিতে বলেন, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক চাপ সামাল দিতে সরকার সমস্ত বিদেশি চ্যানেল সংবাদপত্র এবং সংবাদমাধ্যমকে বন্ধ করেছে। এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার চায়না রোহিঙ্গাদেরকে রেখে বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা থেকে যে পরিমাণ অর্থ সরকার পায় সেটি দিয়ে তার একটি লুটেরা রাজ্যে পরিণত করেছে ।

ইউনিয়ন নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, থানা কমিটি থেকে প্রত্যেকটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি করে দেয়া হয়েছে। সময়সীমা দেয়া হয়েছে এক মাসে এক মাসের ভিতরে প্রত্যেকটি ইউনিয়ন কমিটিকে প্রত্যেকটি ইউনিট ওয়ার্ড কমিটি করতে হবে। যদি কোন ইউনিয়ন ওয়ার্ড কমিটি বা কোন ইউনিট কমিটি করতে ব্যর্থ হয়। তাহলে থানা থেকে কমিটি করে সেটি জেলাতে জমা দেয়া হবে।

আগামী দিনের আন্দোলন সংগ্রামের উপলক্ষে তিনি বলেন, দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে সুস্থ ভাবে দেশে ফিরিয়ে আনতে হবে। তাই আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঢাকা জেলা বিএনপির দোহার নবাবগঞ্জ উপজেলায় প্রতিটি ইউনিয়নের দলীয় নেতা-কর্মীদেরকে তিনি সামনে থেকে নেতৃত্ব দানের আহ্বান জানান এবং এই আন্দোলনকে ও ঢাকা জেলা কমিটিকে তিনি আগামী দিনের জন্য একটি রোল মডেল হিসেবে ঘোষণা করেন আন্দোলন-সংগ্রামে কেউ পিছিয়ে থাকলে তাকে দলীয়ভাবে মূল্যায়ন করা হবে না বলেও তিনি ঘোষণা করেন।

এসএমএস শিকারিপারা ইউনিয়ন সভাপতি আজাদুল ইসলাম হিরা পান্না এর সভাপতিত্বে শিকারিপারা ইউনিয়ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঢাকা সিটি কনভেনশন সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয় স্থানীয় ভাবে পুলিশি বাধার মুখে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব হয় না। বিধায় প্রোগ্রামটি ঢাকায় করা হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা নিউজ৩৯কে নিশ্চিত করেন।

৪ঠা থেকে ২৫ অক্টোবর পদ্মায় ইলিশ ধরা নিষেধ – দোহার উপজেলা প্রশাসন

শরিফ হাসান, news39.net: দোহার উপজেলায় মা ইলিশ রক্ষা ও সংরক্ষণে সচেতনতামূলক সভা করেছে দোহার উপজেলা প্রশাসন। রোববার (৩ অক্টোবর) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনটঘাট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইলিশ মাছ সংরক্ষণে সরকারের ‘জিরো টলারেন্স নীতি’ সর্ম্পকে সকলকে অবহিত করা হয়। এছাড়া কোন প্রভাবশালী মহল বা ব্যাক্তি সরকারি আইন উপক্ষার চেষ্টা করলে, তা কঠিন হাতে দমন করা হবে বলে সভায় জানানো হয়।

সরকার মা ইলিশ সংরক্ষণ ২০২১ উপলক্ষে ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে। এই ২২ দিন ইলিশ মাছের প্রজননের সময়। এসময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় করা দণ্ডনীয় অপরাধ। দোহার পদ্মার নিকটবর্তী উপজেলা হওয়ায়, এখানে অনেকেই অসাধুভাবে ইলিশ সংগ্রহ করে থাকে। এবার কঠিনহস্তে তা দমনের ঘোষণা দিয়েছে, দোহার উপজেলা প্রশাসন।

সভায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, মাছের আড়ৎদার সমিতি’র সদস্য এবং স্থানীয় জেলে সম্প্রদায়ের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহার ও কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শামসুল হক-সহ আরও অনেকে।

দোহারে ঢাকা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ঢাকা জেলা ছাত্রদল(দক্ষিন) এর সদস্য সচিব পারভেজ হাসান পাভেল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা ছাত্রদল(দক্ষিন)। বুধবার সকাল ১১ঃ৩০ মিনিটে বাশতলা থেকে পালামগঞ্জ বাজার পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করা হয়।

বিক্ষোভ মিছিল থেকে তারা জানান, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব পারভেজ হাসান পাভেল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির চাই। তাদের এই মিথ্যা মামলা থেকে মুক্তি দিতে হবে নাহলে আমরা আরো কঠিন আন্দোলন করতে বাধ্য হব।

সে সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম অমিত,যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম নীরব, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ঠান্ডু, আহবায়ক সদস্য মুকসেদ,আরাফাত,ছাত্রনেতা আলমগীর শিকদার, সেলিম উসমান, ড্যান্ডি বাবু,আসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাকা জেলা  ‘শুদ্ধাচার পুরস্কার’ পেলেন নবাবগঞ্জ ইউএনও

আল-আমিন, স্টাফ রিপোর্টার, news39.net: শুদ্ধাচার চর্চায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ‘শুদ্ধাচার পুরস্কার’ পেলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম সালাউদ্দীন মনজু। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে এ সম্মাননা সনদ প্রদাণ করা হয়। পুরস্কার প্রদান করেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশে news39.net কে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, এই পুরস্কার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ও জনগণের সেবায় ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা বাস্তবায়নে আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।

জাতীয় শুদ্ধাচার কৌশলের অভিলক্ষ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা বাস্তবায়নে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকার অধীন অফিস প্রধানদের মধ্য হতে শুদ্ধাচার চর্চায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুকে সম্মাননা দেওয়া হয়।

দোহার – নবাবগঞ্জে পালিত হলো তথ্য অধিকার দিবস

0

জুবায়ের শরীফ, স্টাফ রিপোর্টার, news39.net: বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’। দিবসটির স্লোগান ঠিক করা হয়েছে- ‘তথ্য আমার অধিকার, জানতে হবে সবার’। তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে ২০০২ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় ২০১৫ সালে ইউনেস্কো এবং ২০১৯ সালে জাতিসংঘ দিবসটিকে আন্তর্জাতিক সর্বজনীন তথ্যে অভিগম্যতা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আলাদাভাবে আলাদাভাবে “তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার?” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর বুধবার দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

সভায় বক্তারা তথ্য জানার অধিকার ও আদান-প্রদান করা নিয়ে নিয়ে আলোচনা করেন। তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে ২০০২ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে। পরবর্তীতে ২০১৫ সালে ইউনেস্কো এবং ২০১৯ সালে জাতিসংঘ দিবসটিকে আন্তর্জাতিক সর্বজনীন তথ্য দিবস হিসেবে স্বীকৃতি দেয় জানা যায়।

উপজেলা আইসিটি কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল-বায়েজীদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এফ. এম ফিরোজ মাহমুদ।

সভায় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মোশারফ হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মামুনুর রশীদ, সাংবাদিক নেতা মাহবুবুর রহমান টিপু প্রমূখ।

দোহারে ও নবাবগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৩২ হাজার কোভিড-১৯ ভ্যাকসিন গণহারে প্রদান

0

শরিফ হাসান, news39.net: দোহার ও নবাবগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্য গণহারে ৩২ হাজার কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় দোহার উপজেলাতে ও দোহার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে গণহারে এই টিকা দেওয়া হয়।

এসময় উপজেলার ৯ টি কেন্দ্রে ১১ হাজার চারশত সাতানব্বই জনকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয় । সঠিকভাবে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হচ্ছে কিনা, প্রতিটি টিকা কেন্দ্র মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ।

সেসময় এএফএম ফিরোজ মাহমুদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে সরকার প্রধানের নির্দেশ যেন দেশের সকল জনগণ সহজে বর্তমান প্রানঘাতি মহামারি করোনা ভাইরাস ভ্যাকসিন সহজে গ্রহন করতে পারেন । এই নির্দেশনা পালনে উপজেলা প্রসাশন মাঠ পর্যায়ে কাজ করছেন। এসময় তিনি প্রত্যেককে অবশ্যই মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করেন । স্বাস্থ্য বিধি মেনে চলুন , করোনা প্রতিরোধ গড়ে তুলুন ।

দোহার উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জসীমউদ্দিন জানান, দোহারে টিকা কেন্দ্রগুলোতে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি ছিল। মঙ্গলবার দোহারে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৩২হাজার কোভিড-১৯ ভ্যাকসিন গণহারে প্রদান করা হয়েছে। এরমধ্যে দোহার উপজেলায় ১১৪৯৭ জনকে সিনোফারমার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ছেলেদের সংখ্যা ছিল ৩৮৭১ জন এবং মেয়েদের সংখ্যা ছিল ৭৬২৬ জন।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ভোট ১১ নভেম্বর

0

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।

এর আগে, সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে ইসির কমিশন সভা অনুষ্ঠিত হয়।

আগামী সপ্তাহে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের সিদ্ধান্ত:

নির্বাচন কমিশনের পরবর্তী সভায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমরা কাজ করছি। আগামী সপ্তাহে কমিশনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত আসতে পারে।

ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে বলে অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান। তবে কত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

শিক্ষাখাতে ঘুষ : এক নজরে কোন কাজে কত দিতে হয়

0

news39.net; Education desk: বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১১টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে ‘মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি থেকে এমপিওভুক্ত এবং বদলিসহ বিভিন্ন কাজে কত ঘুষ দিতে হয় তার একটি তালিকা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বুধবার প্রকাশিত টিআইবির প্রতিবেদনে বলা হয়, সাড়ে তিন লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়।

এসব নিয়ম-বহির্ভূত অর্থ আদায়ে স্থানীয় রাজনৈতিক নেতা, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় পরিচালনার দায়িত্বে থাকে স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) ও কলেজ পরিচালনার দায়িত্বে থাকে গভর্নিং বডির (জিবি) সংশ্লিষ্টরা জড়িত বলে টিআইবির ওই গবেষণায় উঠে এসেছে।

গবেষণায় আরও উঠে এসেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সুপারিশকৃত সহকারী শিক্ষকের শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদানে ৫০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়। সহকারী গ্রন্থাগারিক নিয়োগে ২ থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়।

উস্কানিমূলক বক্তব্য, চাঁদা দাবি এবং প্রতারণার অভিযোগে মুফতি ইব্রাহিমের বিরুদ্ধে মামলা

0

অনলাইন ডেস্কঃ উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে গ্রেপ্তার মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। একটি স্কুলের টাকা আত্মসাৎ, চাঁদা দাবি এবং প্রতারণার অভিযোগে মোহাম্মদপুর থানায় অপর মামলাটি দায়ের করেন রানা নামের এক ব্যক্তি। এই দুই মামলায় মুফতি ইব্রাহিমকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।

চোর সন্দেহে নবাবগঞ্জে গণপিটুনিতে নারী নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে রুনা আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় পপি আক্তার (২০) নামে অপর নারীকে গুরুত্বর আহত অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর সেতুর ঢালে হযরত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হযরত আলী ও তার স্ত্রী জহুরা বেগম পলাতক রয়েছে। আহত পপি ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ডহর মন্ডল গ্রামের মহরম আলীর মেয়ে ও নিজামুদ্দিনের স্ত্রী। নিহত রুনার একই উপজেলার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, হযরত আলীর স্ত্রী জহুরা বেগম রবিবার সকালে করোনার টিকা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইনে দাঁড়ান। ভিরের মধ্যে বেলা ১১টার দিকে জহুরা বেগম তার গলায় থাকা দের ভরি ওজনের স্বর্ণের চেন দেখতে না পেয়ে পাশে দাঁড়ানো দুই মহিলাকে সন্দেহজনকভাবে আটক করেন। জহুরা বেগম তার স্বামী হযরত আলীকে খবর দিলে দুই মহিলাকে ধরে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় বাড়িতে আরও লোকজন জড়ো হয়ে গণপিটুনির এক পর্যায়ে একজন নারী ঘটনাস্থলে মারা যায়। অন্যজনের অবস্থা খারাপ হলে তাকে দ্রুত নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।  সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম ও থানার অন্যান্য কর্মকর্তাগণ। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মৃত্যুঞ্জয় কির্তনীয়া জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়াধীন। নিহত ও আহত নারী একই এলাকার বাসিন্দা। নিহতের নাম জানা গেলেও বিস্তারিত জানা যায়নি। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।