ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। গণ অধিকার পরিষদ নামে ঢাকার রাজধানী পল্টনে এক অডিটোরিয়ামে এ নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুরে । দলের আহবায়ক রেজা কিবরিয়ার উপস্থিতিতে ভিপি নূরের লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে দলের প্রাথমিক কথা তুলে ধরা হয়েছে। রেজা কিবরিয়া বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে নির্বাচনে ভোটের অধিকার আদায়ে প্রয়োজনে জামায়াতকে সাথে নিয়ে কাজ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। সদস্য সচিব হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর।
শীতের আগমনী বার্তা দেখা যাচ্ছে গ্রামে
সবে মাত্র হেমন্ত শুরু হয়েছে। বাংলা ১৪২৮ সনের কার্তিক মাসের প্রথম সপ্তাহ পাড় হয়ে তিন দিন গত হলো। এর মধ্যেই গ্রামে শীত পড়তে শুরু করেছে। বিকালে ও সকালে দেখা যাচ্ছে হালকা কুয়াশা। শিশির ভেজা ঘাসে সূর্যের আলো পড়ে শীতের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। যদিও ছয় ঋতুর শীত এখনো শুরু হতে দুই মাস বাকি। ইতোমধ্যে গ্রামের বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। বাড়তি দামের আশায় কৃষক আগাম চাষ করে থাকে শীতকালীন সবজি। চাহিদা অনুযায়ী দামও থাকে বেশি। সকালের লাল সূর্য চমৎকার দৃশ্য তৈরি করছে। শীত প্রেমী মানুষের যেন আনন্দের সময় চলে এসেছে। কিন্তু শীত আগমনের প্রথম দিকে সবাইকে থাকতে হবে শতর্ক হয়ে। এসময় নানা ধরনের রোগ দেখা দিতে পারে। হালকা ঠান্ডা বাতাসে হতে পারে জটিল কিছু রোগ। শিশুদের রাখতে হবে একটু যত্ন সহকারে। ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ শফিকুল ইসলাম নিউজ৩৯.নেট’কে জানান, শীতের প্রাথমিক এই সময়ে শিশুদের সকালে ৮ টার আগে ও সন্ধার পর বাহিরে যাওয়া উচিত হবে না। এসময় এলার্জি, সর্দি, কাশি হতে পারে। বড়দের ক্ষেত্রেও সাবধানে চলাচল করার পরামর্শ দেন তিনি। কেউ আক্রান্ত হলে সকালে ও সন্ধার পর হালকা গরম পানি ব্যবহার ও পান করা যেতে পারে বলে জানান এই বিশেষজ্ঞ। তবে অন্য সময় স্বাভাবিক খাবার খেতে কোন বাধা নেই।
দোহার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন
ঢাকা জেলার দোহার উপজেলার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক লীগের দোহার পৌরসভার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান বেপারী ও সাধারন সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের স্বাক্ষরিত এক প্যাডে রবিবার রাত সাড়ে সাতটায় এই কমিটির অনুমোদন দেয়া হয়। ৪১ জন নেতা কর্মী নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চার জন যুগ্মআহবায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। সদ্স্য হিসেবে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়।
কমিটির বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান বেপারী বলেন, আমরা ঢাকা জেলা দক্ষিণ এর মধ্যে একটিমাত্র পৌরসভা রয়েছে সেই পৌরসভার আজকে আহ্বায়ক কমিটির গঠন করেছি। এরা ওয়ার্ড কমিটি গঠন করবে এবং পৌর পৌরসভার কমিটি তারাই দিবে। আমরা যতদিন পর্যন্ত এ কমিটি বাতিল ঘোষণা না করবো তারা ততোদিন পর্যন্ত এ দায়িত্ব পালন করবে।
তুচ্ছ ঘটনায় দোহারে গর্ভবতী নারীকে পিটিয়ে যখম
দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নে মধুরচর এলাকায় তুচ্ছ ঘটাকে কেন্দ্র করে ন’মাসের এক মহিলাকে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৩ টায় এ ঘটনাঘটে।
এবিষয়ে ভুক্তভোগী কুলসুম (৩০)বলেন, আমার ছেলে শাওন এর সাথে প্রতিবেশী মাহিনের ছেলে তুহিনের সাথে লাটিম খেলা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর আমার ননদের ছেলে জানায়, আমার ছেলেকে মারতাছে। তখন আমি খবর পেয়ে গিয়ে দেখি মহিন, শাহিন , সজিব তিনজনে ধরে আমার ছেলেকে মারছে। আমি ফিরাতে গেলে তারা তখন আমাকেও মারে। পরে আমার পরিবার আমাকে হাসপাতালে নিয়ে আসে।
এবিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ ইয়াহিয়া খান বলেন, রোগীর অবস্থা এখন ভাল আছে। যেহেতু তার পেটে বাচ্চা সে জন্য আমরা তাকে ভর্তি রাখেছি।
এবিষয়ে এএসআই মোঃ রিপন কাজী বলেন, এবিষয়ে দোহার থানায় তিনজনের নামে অভিযোগ করা হয়েছে। কুলসুমের স্বামী জয়নাল (৩৫) বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছে।
দোহারে অগ্নিকাণ্ড: ৯৯৯ ফোনে আগুন নেভালো ফায়ার সার্ভিস
আল-আমীন ও শরিফ হাসান,স্টাফ রিপোর্টার, news39.net: শুক্রবার (২২ অক্টোবর) ভোরে দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়নে
বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার রায়পাড়া ইউনিয়নের বাঁশতলা নাগেরকান্দা গ্রামের আবুল কালামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৯৯৯ এ খবর পেয়ে, ঘটনাস্থলে পৌছায় দোহার ফায়ার সার্ভিস। পরে চার ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সবকিছু। গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে, জানান বাড়ির মালিক আবুল কালাম।
আবুল কালাম জানান, ভোরবেলা তার পুত্রবধু গ্যাসের চুলায় রান্না রেখে, পাশের ঘরে গেলে চুলার সাথে সংযুক্ত পাইপ থেকে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই তা ছড়িয়ে পরে। এসময় পুড়ে যায় কাঠের বারান্দাসহ ১টি চৌচালা ঘর, ঘরে থাকা আসবাবপত্র ও নগদ ৪৫হাজার টাকা। প্রায় ৭-৮ লাখ টাকার সর্বমোট ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহায়তা কামনা করেন ক্ষতিগ্রস্ত পরিবার।
তিনি আরো বলেন, আমার যে ক্ষতি হয়েছে তাতে আমার সব শেষ হয়ে গিয়েছে। এখন সরকারের কাছে আমার দাবি আমাকে চলারমত এবং থাকার মত একটা ব্যবস্থা করে দিক, যাতে আমি দুমুঠো খেয়ে বাঁচতে পারি।
ঘটনার প্রতক্ষ্যদর্শী জেবা ইসলাম বলেন, আমি প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পড়তে উঠে দেখি পাশের বাসায় ধুয়া উঠছে। তখনই আমি ৯৯৯ এ ফোন দেই। তারা প্রতিউত্তরে বলেন, ফোন কাটবেন না আমরা আপনার ঐ লোকেশন ফায়ারসার্ভিস এর লোক পাঠাচ্ছি; তখন তারা এসে আগুন নেভায়। কিন্তু ততোখনে আবুল কালামের সব শেষ হয়ে যায়।
দোহার ফায়ারসার্ভিস সব অফিসার মোঃ শহিদ আলম জানান, তারা যখন আমাদের ফোন দেয় তখন আমরা ঘটনাস্থলে তাৎক্ষণিক পৌছাই আর গিয়ে দেখি আগুনের লিলিহা গাছের উপরে উঠে গিয়েছে। তখন আমরা দ্রুত করে পাশের পুকুর থেকে পাম্প দিয়ে পানি নিয়ে আগুন নিভানোর কাজ করি। আমরা গিয়ে দেখি একটি ঘরপুরো পিরে গিয়েছে পরে আমরা পাশের থাকা ঘরগুলো পানি দিয়ে আগুন নিভিয়ে রক্ষা করতে পারি। তারা আমাদেরকে জানিয়েছেন গ্যাসের চুলায় ডিম ভাজতে গিয়ে এই আগুিনকান্ডর ঘটনা ঘটে। আমাদেরও প্রাথমিক ধারনা এটি গ্যাস সিলিন্ডার থেকেই আগুন ধরেছে।
বাজারে আগুন; দোহারে রাতেও টিসিবির পন্য কিনতে উপচেপড়া ভীড়
শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, news39.net: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের আগুনে পুড়ছে সাধারণ মানুষ। যে কোন পণ্য কিনতে নাভিশ্বাস উঠছে দোহার-নবাবগঞ্জের সাধারণ মানুষের৷ আর তাই, টিসিবির পণ্য কিনতে উপচে পড়া ভীড়ে হচ্ছে বিক্রয় কেন্দ্রে। ক্রেতার তুলনায় প্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে পারছে না টিসিবি। একই লাইনে দাড়িয়ে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, স্বচ্ছল – অস্বচ্ছল পণ্য কিনছেন। রাতের আধারে তারা আসছেন লোক-লজ্জ্বার ভয়ে। দোহার-নবাবগঞ্জের উপজেলা প্রশাসনের কম্পাউন্ডে সন্ধ্যায় বিক্রি হচ্ছে টিসিবির পণ্য।
টিসিবির পন্য দামে সাশ্রয়ী,মানে অনন্য”এ শ্লোগানকে সামনে রেখে বানিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেনিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি) দোহারে ভ্রাম্যমাণ ট্রাকসেল এ গ্রাহকদের ছিল উপচে পরাভিড়। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৬ টার দিকে দোহার উপজেলা পরিষদে ভ্রাম্যমান ট্রাকসেল থেকে টিসিবির ন্যয্য মূল্য পন্য সংগ্রহ করেন।ক্রেতাসাধারণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়,দোহার উপজেলা এলাকার মধ্যম ও নিম্ন আয়ের লোকজন দীর্ঘ লাইনে দাড়িয়ে টিসিবির ন্যয্য মূল্যর পণ্য ক্রয় করছেন। এতে পণ্য ক্রয়ের সময় ক্রেতা সাধারণের ভিড় ছিল চোখে পরার মত। পুরুষদের থেকে বেশী ভির দেখা গিয়েছে মহিলাদের।
ন্যয্যমূল্য পণ্য ক্রয় করতে আসা কুলসুম ও রাবেয়া সাথে কথা হলে তারা বলেন- বর্তমানে বাজারে জিনিসপত্রের যে দাম তাতে আমাদের কিনে খেতে খুব কষ্ট হয়। সে জন্য আমরা ন্যয্য মূল্যে ২লিটার সয়াবিন তৈল,১ কেজি চিনি,১কেজি ডাউল ও পিঁয়াজ ৪ কেজি ৪৩০ টাকায় কিনেছি। এতে আমাদের টাকা সাশ্রয়ী হলো আবার ভাল জিনিসও পেলাম। এ পদ্ধতি প্রতিদিনের জন্য চালু থাকলে আমাদের জন্য ভালো হতো।
টিসিবির পন্য বিক্রির দায়িত্বে থাকা মো.রুহুল আমিন বলেন-আমরা দোহার উপজেলা পরিষদের ভিতরে বিকাল ৪টা থেকে এই পন্য সামগ্রি বিক্রি করছি। আজকে আমাদের টার্গেট ২০০ জনের কাছে আমাদের এই পন্য পৌঁছে দিব। আমাদের এই পন্য যতখোন শেষ না হবে ততক্ষণো আমরা এই পন্য বিক্রি করে যাবো। আমরা আমাদের ট্রাক থেকে ৪৩০ টাকায়, চিনি ১ কেজি,মশুর ডাল ১ কেজি,সয়াবিন তেল ২ লিটার,মিশরী পেঁয়াজ ৪ কেজি করে এক জনকে দিচ্ছি। তবে বাজারে পন্যরদাম বেশী হওয়া আমাদের এখানে অনেক চাপ পরেছে যার ফলে আমরা গ্রাহকদের পন্য দিতে হিমশিম খেতে হচ্ছে।
দোহারে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
ঢাকা জেলার দোহার উপজেলায় চিকিৎসকের অবহেলার কারনে মারজানা (০৫) নামে এক মেয়ে শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন শিশুটির পরিবার ও বিক্ষুদ্ধ এলাকাবাসী। মারজানা(৫) উপজেলার পৌরসভার চর লটাখোলা এলাকার মো.ইউনুসের মেয়ে।
পারিবারিক সূত্র ও বিক্ষুদ্ধরা জানায়, মঙ্গলবার বিকেলে দিকে প্রচন্ড জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারজানাকে ভর্তি করেন তার পরিবার। এসময় ডিউটিরত চিকিৎসক চিকিৎসাপত্র দেয়। সে অনুযায়ী ওষুধ চলতে থাকে। কিছুক্ষন পর শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক (ডিউটি ডাক্তার) শিউলি আক্তারকে খুঁজতে থাকেন মারজানার বাবা ইউনুস। অনেক খোঁজাখুজি করেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায়নি তাকে।
এসময় উপায়ন্তর উপায় না পেয়ে ওই চিকিৎসককে জরুরী বিভাগসহ হাসপাতালের বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে একাধিকবার তার মুঠোফোনে কল করলেও রিসিভ করেননি বলে অভিযোগ করেন মারজানার বাবা ইউনুস। এর কিছুক্ষণ পর তার মেয়ে মারজানা মারা যায় বলেন ইউনুস জানান।
সরকারী রোটা অনুযায়ী ডিউটি ডাক্তার বা চিকিৎসকের দুপুর ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত হাসপাতালে অবস্থানের কথা। খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে জয়পাড়া থানার মোড়ে দোহার জেনারেল হাসপাতালে অপারেশনের দায়িত্ব পালন করছিলেন ডাঃ শিউলি আক্তার।
মারজানার বাবাসহ এলাকাবাসী পরে মৃত মেয়েকে কোলে নিয়ে রাস্তায় নেমে চিৎকার করেন এবং চিকিৎসকের শাস্তির দাবি জানান। সেসময় মারজানার বাবার সাথে চর লটাখোলা এলাকার প্রায় শতাধিক মানুষ জয়পাড়া থানার মোড় থেকে সরকারি হাসপাতাল পর্যন্ত প্রধান সড়ক অবরোধ করে রাখেন। এসময় আধাঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো.জসিম উদ্দিন জানান, এবিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত কমিটির মাধ্যমে ডাক্তারের বিষয় ও চিকিৎসার বিষয়ে ক্ষতিয়ে দেখা হবে। চিকিৎসকের অবহেলা ও ভূল চিকিৎসার প্রমাণ পেলে চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনার বিষয়ে জানতে ডাঃ শিউলি আক্তারের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। পরে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে দোহার থানার সেকেন্ড অফিসার রাকিব হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ বিষয় দোহার থানায় অভিযোগ হয়নি। আমরা হাসপাতাল কতৃপক্ষের সাথে কথা বলেছি। এ বিষয়ে তাদের হাসপাতালে অভিযোগ দেওয়া হয়েছে। হাসপাতাল কতৃপক্ষ বিভাগীয় পর্যায় ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।
দোহারে সড়ক দূর্ঘটনায় মোটর গাড়ির মেকানিক নিহত
দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের রাইপাড়া গ্রামে মোটরসাইকেলের সাথে অটোগাড়ি মুখোমুখি সংর্ঘষে মো.লোকমান (৫০) নামে এক মোটর মেকানিক নিহত হয়েছেন। গতকাল রোববার (১৭ অক্টোবর) রাতে ৮টায় রাইপাড়া ইউনিয়নে রায়পাড়া এলাকার দিপুর দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লোকমান (৫০) নবাবগঞ্জ উপজেলার সাদাপুর গ্রামের বাসিন্দা। সে বান্দুরায় ভাড়া থাকতো বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে দোহার উপজেলার লটাখোলা পালবাড়ি সংলগ্ন নিজ মোটর গ্যারেজ থেকে মোটরবাইক নিয়ে লোকমান বান্দুরায় তার নিজ বাসায় যাচ্ছিল। রাইপাড়া এলাকার দিপুর মুদি দোকানের সামনে, বিপরীতদিক থেকে আসা একটি অটোগাড়ির সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকমান রাস্তার উপর পড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দোহারে নিখোঁজ দুই যুবকের সন্ধানের দাবিতে মানববন্ধন
দোহার উপজেলার পৌরসভার ঘাটা গ্রামের সাইদুল মৃধা ও সোহেল নামে দীর্ঘদিন ধরে নিখোঁজ। তাদের সন্ধানের দাবীতে মানববন্ধন করেছে তাদের পরিবার ও এলাকাবাসী। দীর্ঘ ৬ মাস যাবত ওই দুই যুবক নিখোঁজ রয়েছে।
সোমবার বেলা ১১টায়, উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেন নিখোঁজ দুই যুবকের পরিবার, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অতিদ্রুত নিখোঁজ সাইদুল ও সোহেলের সন্ধান এবং আসামিদের গ্রেপ্তাদের দাবি জানান স্বজনেরা।
সাইদুলের পিতা বাবুল মৃধা ও মাতা রাজিয়া বেগম নিউজ৩৯কে জানান, সাইদুল ও প্রতিবেশী সোহেলকে গত ২০এপ্রিল সুতারপাড়ার চঞ্চল মোল্লা ও সাজ্জাত মোল্লা কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে। তাদেরকে বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে সাইদুলের মা ২৩এপ্রিল দোহার থানায় জিডি করেন। এঘটনায় গত ৫ সেপ্টেম্বর বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দোহার আমলী আদালতে সাজ্জাত মোল্লা ও চঞ্চল মোল্লাকে আসামী করে মামলা করেন সাইদুলের মা। পরবর্তীতে আদালতের নির্দেশে দোহার থানায় মামলা রেকর্ড হয়। কিন্ত এখনো নিখোঁজ দুই যুবককে উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়াও পুলিশের পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা পাননি বলে দাবি করেন সাইদুলের পরিবার। পুলিশের সহযোগিতা না পেয়ে, তারা আদালতে গিয়ে মামলা করেন।
রাস্তায় ড্রেজার পাইপ দুর্ঘটনায় দোহারে অনার্স ছাত্রের মৃত্যু
দোহারের বিলাশপুরে সড়কে রাখা ড্রেজার পাইপের সাথে বাইকের সংঘর্ষে আহত হয়ে একজন কলেজ ছাত্রের মৃত্যূ হয়েছে। নিহত মোঃ রদিয়াত হোসেন জয়পাড়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রম, বয়স ২২। নিহতের বাড়ী বটিয়া গ্রামে, পিতা- আব্দুল জব্বার মাদবর, একজন সিংগাপুর প্রবাসী।
প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, গত ১৩অক্টোবর বুধবার, মাগরিবের নামাযের পর সন্ধ্যায় বিলাশপুরে বাইক চালিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝে অরক্ষিতভাবে স্থাপন করা ড্রেজার পাইপের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে মাথায় প্রচন্ড আঘাত পায় রদিয়াত হোসেন। তাৎক্ষণিকভাবে সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। ৪ দিন আইসিইউতে থাকার পর ১৭ই অক্টোবর দুপুর ২টায় ইন্তেকাল করে।
তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
