দোহার পৌরসভার কোন এলাকা কোন ওয়ার্ডে: দেখুন চূড়ান্ত তালিকা

শরিফ হাসান ও মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টার, news39.net: দীর্ঘ ২১ বছর পর দোহার পৌরসভার সীমানা জটিলতার সমাধান হতে যাচ্ছে। কোন অপচেষ্টা কেউ না করলে, সব ঠিকঠাক থাকলে, নতুন বছরের জানুয়ারি মাসে একসাথে দোহার পৌরসভা ও দোহার উপজেলার সকল ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পাঠকদের সুবিধার জন্য news39.net দোহার পৌরসভার কোন এলাকা কোন ওয়ার্ডে পড়েছে তা দেয়া হলো।

দোহার পৌরসভার ওয়ার্ডের চূড়ান্ত তালিকা ও বিস্তারিত তথ্য.

তিতাসের গ্যাস আসছে কেরানীগঞ্জে, দোহার-নবাবগঞ্জ কবে?

ঢাকা বিসিক কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুরের সৈয়দপুরে অবস্থিত। এই বিসিক এলাকায় এবার তিতাসের গ্যাস সংযোগের কাজ শুরু হয়েছে গত মাসের মাঝামাঝি সময়ে। ১৫০ পিএফআইজি গ্যাস আসবে এই লাইন দিয়ে। নিউজ৩৯.নেট কে এই প্রোজেক্টের ওয়েলডিং সুপারভাইজার জনাব শক্কুর আলী বিশ্বাস জানান, পোস্তগোলা থেকে প্রায় ২৩ কিলোমিটার এই লাইন সংযোগ হবে। তিন মাসের মধ্যে কাজটি করার কথা থাকলেও আরো বেশি সময় লাগতে পারে। প্রোজেক্টের ইঞ্জিনিয়ার মহোদয় অনুপস্থিত থাকায় জনাব শুক্কুর আলী এই তথ্যগুলো দেন। পোস্তগোলা থেকে কেরানীগঞ্জের কদমতলী ও রুহিতপুর হয়ে সৈয়দপুর পৌঁছবে এই সংযোগ। রাস্তার ঠিক পাশ দিয়ে গর্ত করে পাইপ বসানো হচ্ছে। কিন্তু যদি কখনো রাস্তা বাড়ানোর প্রয়োজন হয় কি হবে তখন এই প্রশ্ন রয়েই যাচ্ছে জনগণের মাঝে। এদিকে ঢাকা-১ আসনের এমপি মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারী ও বিনিয়োগ খাত উপদেষ্টা জনাব সালমান এফ রহমানের নির্বাচনী ইশতিহার ছিল দোহার-নবাবগঞ্জে গ্যাস সংযোগ করে দেয়ার। তিন বছর অতিক্রম হতে চলছে নির্বাচন হওয়ার পর। কিন্তু গ্যাস সংযোগ এখনো হয়নি দোহার ও নবাবগঞ্জের কোন এলাকায়। বহু প্রতিক্ষিত এই গ্যাস সংযোগ না হলে জনাব সালমান এফ রহমান ও ক্ষমতাশীন দল নিয়ে জনগণের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। যেহেতু জনাব সালমান এফ রহমান নিজেই বলেছিলেন এবং তার সামর্থ রয়েছে এই কাজটি করে দেয়ার। একটি মাত্র কাজে পরিবর্তন হয়ে যেতে পারে দোহার-নবাবগঞ্জের জীবন যাত্রার মান ও অর্থনৈতিক অবস্থার। ঢাকা-১ আসনের জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখবে যদি গ্যাস সংযোগ হয়ে যায়।

দোহারে বীরনিবাস পেলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম নাসির উদ্দিনের পরিবার

মোঃআল-আমিন ও মিথুন হোসেন জয়, news39.net: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ঘর দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। দোহারেও ১৩ জন অস্বচ্ছল মুক্তিযুদ্ধা পেলেন বীরনিবাস। যার প্রতিটি ঘরের মূল্য ১৩ লক্ষ ৪৩ হাজার ৬১৮টাকা।

দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই গ্রামের মরহুম লাল ফকির এর ছেলে হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মরহুম নাসির উদ্দিন।

ঘর পেয়ে আবেগে আপ্লূত নাসিরউদ্দিনের কন্যা নারগিস। অভিব্যক্তি প্রকাশে তিনি news39.net কে জানান, আমরা বংগবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি আমাদেরকে এতো সুন্দর একটা ঘর দিছেন, এতে আমরা অনেক খুশি এবং কৃতজ্ঞ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলী আহসান খোকন শিকদার বলেন news39.net কে বলেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায়, যারা স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো, তাদের মধ্যে অন্যতম নাসির উদ্দিন ফকির। তিনি ১৯৭১ সালের সময় একজন বীরমুক্তিযোদ্ধা ছিলেন। অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি করে ঘর উপহার দিচ্ছে। এতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি অনুপ্রেরণা পাবে, ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা গড়তে এগিয়ে যাবে।

কুসুমহাটি ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা মুক্তিযুদ্ধাদের জন্য ভালো উদ্দ্যোগ নিয়েছে। শহীদ মুক্তিযুদ্ধা ও অস্বচ্ছল মুক্তিযুদ্ধাদের একটি করে ঘর দিচ্ছে এর জন্য প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় উপ-সহকারী প্রকৌশলী কাজী সাজ্জাদ হোসেন, ঢাকা বিভাগ সহকারী প্রকৌশলী মোঃগোলাম মোক্তাদির রিয়াদ, সহকারী প্রকৌশলী মোঃ রেজওয়ান হক, দোহার উপজেলার প্রকল্প কর্মকর্তা আল সাইদ, দোহার উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য শাহ সম্রাট চীশতী, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাদের মন্ডল, আওয়ামী লীগ নেতা মনির মাস্টারসহ আরো অনেকে।এই গৃহ নির্মাণের ঠিকাদারি দায়িত্বে আছেন মোঃ স্বপন।

সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে নাজমুল হুদার বিরুদ্ধে চার্জশিট

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) । সম্প্রতি ঢাকার সিনিয়ার স্পেশাল জজ আদালতে এ চার্জশিট দাখিল করেন দুদকের পরিচালক মো. বেনজীর আহম্মেদ। চার্জশিটের গ্রহণের বিষয় শুনানির জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১ নভেম্বর) দুদকের ঢাকা মহানগর আদালতের সাধারণ নিবন্ধন শাখায় কর্মকর্তা জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজমুল হুদা দাবি করেছিলেন, উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা এবং আরও একটি ব্যাংক গ্যারান্টির অর্ধেক অর্থাৎ এক কোটি ২৫ লাখ টাকা উৎকোচ দাবি করেন সিনহা। তবে দেড় বছরের তদন্তে নাজমুল হুদার এ অভিযোগের কোনো প্রমাণ পায়নি দুদক।

মিথ্যা অভিযোগ করায় গত বছরের ২০ ফেব্রুয়ারি নাজমুল হুদার বিরুদ্ধে পাল্টা মামলা করেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। আরেক পরিচালক মো. বেনজীর আহম্মেদকে এ মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

জনপ্রতিনিধি হিসাবে কাজ করতে চান নিউজ৩৯ এর সাংবাদিক আল আমিন হোসেইন

ঢাকা জেলার দোহার উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করতে চান দোহারের প্রথম অনলাইন সংবাদমাধ্যম নিউজ৩৯ এর সাংবাদিক আল আমিন হোসেইন। সেই জন্য ৮ নং ওয়ার্ড এর সকলের সমর্থন চেয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা করেছে আল আমিন হোসেইন।

শুক্রবার বিকাল ৩টায় হওয়া এই উঠান বৈঠক ও আলোচনা সভা আল আমিন হোসাইনের নিজ বাসায় অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে আল আমিন হোসাইন সকলের দোয়া ও পরামর্শ চান এই নির্বাচন উপলক্ষে। সেই সাথে সকলকে সাথে নিয়ে দোহারের অন্যতম অবহেলিত এই ইউনিয়নের ৮নং ওয়ার্ডকে উন্নয়ন পথে নিয়ে যেতে চান নিউজ৩৯ এর সাংবাদিক আল আমিন হোসাইন।

এই উঠান বৈঠক ও সভায় আরো উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি, আল-মদিনা জামে মসজিদ এর সাবেক সভাপতি ও ৮নং ওয়ার্ডের তিনবার সাবেক মেম্বার শেখ আক্কাছ মাদবর, আল মদিনা জামে মসজিদের বর্তমান সভাপতি ইউনুস মাদবর, বীর মুক্তিযোদ্ধা হারুন পত্তন্দার,ফারুক হোসেন, সাহের বিশ্বাস ফকির,সত্তর বেপারি,মজর আলি,নুর মোহাম্মদ,সাহেবালী,খালেক বেপারি, আহামম্দ মাদবর সহ আরো অনেকে।

উল্লেখ্য আল আমিন হোসাইন মাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি, আল-মদিনা জামে মসজিদ এর সাবেক সভাপতি ও ৮নং ওয়ার্ডের তিনবার সাবেক মেম্বার শেখ আক্কাছ মাদবরের সন্তান।

দোহারে পুলিশিং ডে পালন

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ প্রতিপাদ্যের আলোকে দোহার থানায় আলোচনা সভার মধ্য দিয়ে পুলিশিং ডে পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে  শনিবার সকালে দোহার থানা কমিউনিটি পুলিশং সেল সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম জহিরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল,ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক,বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন,সাজ্জাদ হোসেন সুরুজ প্রমুখ।

দোহারে শেখ রাসেল দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস উপলক্ষে আন্তঃ উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। দোহার উপজেলা পরিষদের আয়োজনে শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়।

এ সময় দোহার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ৮টি দলে বিভক্ত হয়ে “’৭৫’ হত্যাকাণ্ডের কারণেই যথাসময়ে বাংলাদেশের অর্থনীতির ভীত মজমুত হয়নি” এ বিষয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক,বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো. ফজলে রাব্বি, ঢাকা জেলা দক্ষিণ তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলমাছ উদ্দিন, দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান বেপারী ও সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন-সহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

দোহারে বেগম আয়েশা স্কুল এন্ড কলেজে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু 

দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় ঢাকার দোহার উপজেলায় বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ কুলছুম বেগম উপস্থিত থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্য শিক্ষার্থী ও শিক্ষকদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্যেমে এ অনুষ্ঠানের সূচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের সকল শিক্ষকমণ্ডলী, ছাত্রীবৃন্দ, কর্মচারী প্রমুখ।

উল্লেখ্য, ২৩ অক্টোবর  থেকে ২৯ অক্টোবর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্যপরীক্ষা এবং ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হবে বলে গত ১২ অক্টোবর জানিয়েছেলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

দোহারে নয়াবাড়িতে প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে স্ট্রিট লাইট স্থাপন

ঢাকা জেলার দোহার উপজেলায় নয়াবাড়ি ইউনিয়নের নয়াবাড়ি  প্রবাসী ফাউন্ডেশন এর উদ্যোগে বাহ্রা ঘাট এলাকাসহ নয়াবাড়ির বিভিন্ন স্পটে শতাধিক স্ট্রীট সোলার লাইট স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে এই স্ট্রীট সোলার লাইটের উদ্ভোদন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার  উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ। এসময় তিনি দোহারের আর্থসামাজিক উন্নয়নে এগিয়ে আসার জন্য সামাজিক সংগঠন নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশন সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম।

এই সময় স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান জনি জানান,নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের উদ্যগে আজকে যে কাজটি করা হল সেটি একটি মহৎ ও বৃহৎ কাজ। প্রবাসী ভাইদের প্রিয় নয়াবাড়ি ইউনিয়নকে এই স্ট্রীট লাইটের মাধ্যমে আলোকিত করাবে বলে আমি মনে করি। এ মহৎ উদ্যোগ সত্যই নয়াবাড়ি বাসীকে মুগ্ধ করেছে বলে আমি মনে করছি।

সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল। ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন নান্নু, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী জহিরুল ইসলাম বিপ্লব।

নবাবগঞ্জের মৃধাকান্দায় পুকুর থেকে লাশ উদ্ধার

0

ঢাকা জেলার নবাবগঞ্জ থানার মৃধাকান্দা গ্রামে একটি স্থানীয় বাড়ির পুকুরে উপর করা একটি লাশ পাওয়া যায়।

শুক্রবার সকাল ৭:০০ টার সময় বাড়িতে বেড়াতে আসা অতিথি পুকুরের পাশে গেলে দেখতে পান একটি লাশ উপর হয়ে ভেসে রয়েছে।

বাড়িতে বেড়াতে আসা অতিথি রওশনারা বেগম News 39 কে জানান এবং বলেন, ওই এত গন্ধ আসে কেন, এদিকে আমার বিয়াইন বাড়িতে নাই আমি পরে যাইয়া দেখি কি যে একটি লাশের মত দেখা যায়। পরে আমি বাড়ির লোকদেরকে জানালে, তারা নবাবগঞ্জ থানার পুলিশদের খবর দেয়।

বাড়ির মালিক মৃতঃ ইয়াকুব আলীর স্ত্রী ফিরোজা বেগম (৫৫) বলেন,আমার বিয়াইন আমাকে খবর দেওয়ার পর আমাদের পুকুরের যাইয়া দেহি আমি একটি লাশ উপর হইয়া ভাইসা আছে।

স্থানীয় বাসিন্দা মোঃ এমদাদুল (২৬) জানান,
একটি লাশ পানিতে ভেসে রয়েছে এই খবর পেয়ে আমি বাড়ির ভিতরে গিয়ে দেখি,, পড়োনে জামা-কাপর ছাড়া একটি লাশ দেখি পানিতে ভেসে রয়েছে।

এই খবর পেয়ে নবাবগঞ্জ থানার পুলিশ কর্মকর্তারা এসে তদন্ত করেন।তদন্ত সাপেক্ষে তারা দেখতে পান, পুকুরের পাশে থাকা একটি পালানে, কিছু কাপড় দেখা যায়,

এ ব্যপারে, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে আমরা খবর পেয়ে, আমরা ঘটনাস্থলে আসি। পরে আমরা পুকুর থেকে লাশটি উদ্ধার করিl লাশটি উদ্ধার করে আমরা বুঝতে পারি, ১৫ থেকে ২০ দিন পর্যন্ত লাশটি পুকুরে পড়ে রয়েছে। বয়স মোটামুটি ৬৫ হবে।
এটি একটি পুরুষের লাশ। আমরা লাশটির উপরে কোনো আঘাত বা চিহ্নের দাগ পাইনি। পরে আমরা লাশটি ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ টেস্ট এবং পোস্টমর্টেমের জন্য ঢাকায় পাঠাই। এই পর্যন্ত আমাদের তদন্ত চলমান রয়েছে।